Tag: কন্যা

  • প্রতিদিন বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ জাহ্নবীর

    বাল্যবন্ধু শিখর পাহাড়িয়ার সঙ্গেই নাকি সম্পর্কে আছেন বলিউডের জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। অতীতে বহু সম্পর্কে জড়িয়েছেন তিনি। জাহ্নবী সম্পর্কে এমন কথা অনেকেই জানেন। অতীতে অনেকের সঙ্গে প্রেমসম্পর্কে জড়ালেও এখন শিখরের সঙ্গে বহু জায়গায় একসঙ্গে দেখা গেছে জাহ্নবীকে। যদিও ব্যক্তিগত জীবনে কম ঝড় বয়ে যায়নি অভিনেত্রীর। বেশ কিছু দিন আগে শিখরের হাত ধরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও গিয়েছিলেন জাহ্নবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রেকআপ সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

    জাহ্নবী জানিয়েছেন, তার জীবনে এমন সময় এসেছিল, যখন তিনি প্রত্যেক মাসেই প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করতেন। অভিনেত্রীর প্রেমিক শকে চলে যেতেন সেসব ঘটনায়। তার পর থেকে তিনি ব্রেকআপের কথা শুনলেই বলতেন— হ্যাঁ, ঠিক আছে। 

    শ্রীদেবীকন্যা বলেন, প্রেমিকের সঙ্গে ব্রেকআপের দুদিন পর খুব কাঁদতাম এবং ফিরে যেতাম। আমি বুঝতেই পারতাম না কেন বারবার ব্রেকআপ খেয়াল মাথায় আসত। এটিকে আমি এক্সট্রিম এক্সপিরিয়েন্স বলতাম।

    কথায় কথায় ব্রেকআপ করা জাহ্নবী বলেন, জীবনে একবারই নাকি তার হৃদয় ভেঙে খান খান হয়ে গিয়েছিল। সেই মানুষটাই নাকি তার জীবনে ফেরত এসে হৃদয়ের ভাঙা টুকরোগুলো জোড়া লাগিয়েছিলেন। ফলে সেই যন্ত্রণা তাকে খুব একটা কাবু করতে পারেনি।

    শিখরের সঙ্গে অনেক আগেই সম্পর্ক তৈরি হয় জাহ্নবীর। সেই সময় তিনি সিনেমায় কাজও শুরু করেননি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’-এ সহ-অভিনেতা, তথা ছবির নায়ক ঈশান খট্টরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন অনেকেই শুনেছিলেন। সেই প্রেম ভেঙেও যায় কয়েক দিনের মধ্যে। এখন শিখরই তার ধ্যানজ্ঞান বলে জানান অভিনেত্রী জাহ্নভী।

    বিনোদন ডেস্ক

  • ধর্মান্তরিত হওয়া নিয়ে অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য

    ভারতীয় জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘বড়ে ভালো লাগতে হের’ সাক্ষী তান্বর এবং রাম কাপুরেরসহ অভিনেত্রী চাহাত খান্না। সম্প্রতি তার জীবনের একটি নতুন অধ্যায় সম্পর্কে খোলামেলা আলোচনা করেছেন। এ আলোচনা থেকে জানা যায়, তার ব্যক্তিগত জীবন ছিল অনেকগুলো ওঠাপড়ায় পরিপূর্ণ। চাহাতের দুটি বিয়ে ভেঙে গেছে এবং তিনি এর পেছনের কারণগুলো নিয়ে বিস্তারিত বলেছেন।

    চাহাত প্রথমে ২০০৬ সালে ভারত নরসিংহানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, কিন্তু তাদের সম্পর্কটি কয়েক মাসের মধ্যে ভেঙে যায়। পরে তিনি ইসলাম গ্রহণ করে লেখক শাহরুখ মির্জার ছেলে ফারহান মির্জার সঙ্গে বিবাহিত হন, যার ফলে তার দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তবে ২০১৮ সালে যৌন ও মানসিক হয়রানির অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অভিনেত্রী। 

    চাহাত জানিয়েছেন, সাবেক স্বামী ফারহান মির্জা তাকে ধর্মান্তরিত করার জন্য ‘মগজ ধোলাই’ করেছিলেন, তবে তিনি এখন তার শিকড়ে (সনাতন ধর্মে) ফিরে আসতে পেরে ‘কৃতজ্ঞ’। 

    টেলিটক ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আধ্যাত্মিক পরিবারে বেড়ে ওঠার কথা জানান চাহান। চিত্রনাট্যকার শাহরুখ মির্জার ছেলে ফারহান মির্জার সঙ্গে বিয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন চাহাত। তবে টেকেনি সেই বিয়ে। ডিভোর্সের পর বিভ্রান্ত হয়ে পড়ার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, এখন নিজের শিকড়ে ফিরতে পেরে তিনি ‘কৃতজ্ঞ’। ধর্মান্তরিত হওয়ার জন্য তার মগজ ধোলাই করা হয়েছিল কিনা জানতে চাইলে চাহাত বলেন, ‘হ্যাঁ, এক প্রকারে আমার মগজ ধোলাই করা হয়েছিল। তবে আমি জানি না সেটা তাদের ভালোর জন্য বা আমার ভালোর জন্য, কিন্তু সে কারণেই আমি বলেছি, সৌভাগ্যক্রমে আমি নিজের শিকড়ের কাছে ফিরে এসেছি’।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে চাহাত বলেন, আমি ইসলাম গ্রহণের জন্য কোনো অনুশোচনা অনুভব করছি না। তবে সনাতন ধর্মে ফিরে এসে আমি অনেক খুশি। তিনি যোগ করেন, আমি অত্যন্ত আধ্যাত্মিক এবং সকল ধর্মে বিশ্বাসী। আমি কখনোই ধর্মান্ধ নই। 

    চাহাত বলেন, বিবাহিত জীবনের শুরুতে আমি ইসলামের অনেক কিছু জানার চেষ্টা করেছি এবং এটি আমাকে অনেক কিছু শিখিয়েছে।

    মানসিক চাপের অভিজ্ঞতা: চাহাত খান্না যখন ইসলামে ধর্মান্তরিত হন, তখন তাকে নানা ধরনের চাপের সম্মুখীন হতে হয়েছিল। তিনি জানান, তার স্বামী ফারহান তাকে কিছু কঠোর বিধি অনুসরণ করতে বাধ্য করতেন। 

    ‘তিনি আমাকে বলতেন, ‘তোমার ঈশ্বরকে পূজা করো না,’ যা আমার কাছে খুব অস্বস্তিকর ছিল,’ চাহাত বলেন। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি জানি না, কিন্তু মনে হয় আমি ব্রেনওয়াশ হয়েছিলাম।’ ধর্ম পরিবর্তনের এই চাপের ফলে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এটি তার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করেছিল।

    ২০০২ সালে ১৬ বছর বয়সে একটি চকোলেটের বিজ্ঞাপন দিয়ে শোবিজ দুনিয়ার পা দেন চাহাত খান্না। একই বছর, তিনি টিভি শো ‘সাচি বাত সবহি জাগ জানে’র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি থ্যাঙ্ক ইউ এবং প্রস্থানমের মতো ছবিতে কাজ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • কন্যাকে নিয়ে আলিয়া-রণবীরের সংসারে অশান্তি

    কাপুর পরিবারের নয়নের মণি রাহাকে নিয়েই আলিয়া-রণবীরের অশান্তি। কারণ রাহার মুখে ‘বাবা’ নাকি ‘মা’, কোন ডাক শোনা যাবে সেই নিয়েই সমস্যা। 

    রাহাকে নিয়ে আগেও ভাট ও কাপুর পরিবারে খুনসুঁটির কথা শোনা গেছে। রণবীরের মা নীতু কাপুর ও আলিয়ার মা সোনি রাজদানের মধ্যে একচোট ঝগড়া হয়েছে এ নিয়েই যে, রাহা আগে মাকে ডাকবে নাকি বাবাকে।

    মাত্র দেড় বছর বয়স আলিয়া-রণবীর কন্যার। জনপ্রিয়তার দিক থেকে ইতোমধ্যেই মা-বাবাকে টেক্কা দিতে চলেছে এই স্টারকিড। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমার আর রণবীরের মধ্যে প্রায়ই ঝামেলা হতো রাহা কাকে আগে সম্বোধন করবে, সেই নিয়ে। আমি বলতাম, ‘মাম্মা’ বলবে ও, রণবীর বলত না, ‘পাপা’। একদিন আমি আর রাহা একা বসে আছি। ও নিজের মতো খেলছে। তখনই বলে, ‘মাম্মা’। শোনামাত্রই ফোন বের করে রেকর্ড করি সেই মুহূর্তটা। ওকে বলি, এক্ষুণি যেটা বললে, বল। প্রথমবার আধো আধোভাবে বললেও পরেরবার স্পষ্ট ‘মাম্মা’ বলে ডাকে ও।’

    ২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধার পর নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। 

    বিনোদন ডেস্ক

  • ১২ মে কন্যার জন্য বিশেষ আয়োজন পরীমনির 

    ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশি দিন টেকেনি। তবে বিচ্ছেদের পর এখন ছেলে পুণ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এ অভিনেত্রী। সব ব্যস্ততাও তাকে ঘিরে।

    rnrn

    এবার তার ঘরে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। ছয় দিনের ওই শিশুকে দত্তক নিয়েছেন নায়িকা। আগামীকাল রোববার (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করতে যাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিজেই জানিয়েছেন পরীমনি। দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করবেন আগামীকাল। 

    rnrn

    বিষয়টি নিয়ে তিনি বলেন, এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।’

    rnrn

    কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে দত্তক নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো… আর কিছু দিন যাক।’

    rnrn

    হাতে একগুচ্ছ কাজ পরীমনির। ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়ে। ‘ফেলু বক্সী’ নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা।

    বিনোদন প্রতিবেদন

  • কন্যা সন্তানের মা হলেন লিজা

    কন্যা সন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন এই তারকা শিল্পী।

    rnrn

    সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।  

    rnrn

    গত নভেম্বরে প্রকাশ্যে এসেছিল লিজার বিয়ের খবর। যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন তিনি। অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরে নিয়েছিলেন তারা। 

    rnrn

    ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ এই কণ্ঠশিল্পীর। তার গাওয়া ‘এক বৃষ্টিতে’, ‘প্রাণ জুড়ে’, ‘এক যমুনা’, ‘আসমানী’, ‘প্রেম যমুনা’, ‘তারে দেখি আমি রোদ্দুরে’ গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়।

    rnrn

    লিজার বেবি বাম্পের দুটি ছবি সোমবার সামাজিকমাধ্যমে পোস্ট করেন গীতিকার কবির বকুলের স্ত্রী ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি ক্যাপশনে লেখেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।

    বিনোদন ডেস্ক

  • এবার ঐশ্বরিয়াকন্যা আরাধ্যার স্বভাব নিয়ে মুখ খুললেন নব্যা

    বলিউডের অন্যতম নামকরা পরিবারের সদস্য সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তাকে ঘিরে প্রায় দুদশকের পথচলায় একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে বচ্চন পরিবারে। শোনা যায় শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি সম্পর্ক ভালো না ঐশ্বরিয়ার। যদিও জনসমক্ষে অমিতাভ ও জয়ার পুত্রবধূ হিসাবে নিজেকে নিখুঁতভাবে তুলে ধরেছেন অভিনেত্রী। পুরস্কার বিতরণী থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির পাশেই দেখা গেছে ঐশ্বরিয়াকে। 

    সাম্প্রতিক বচ্চন পরিবারে শাশুড়ি-বউমার সম্পর্কে নাকি চিড় ধরেছে। শুধু শাশুড়ির সঙ্গেই নয়, ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গেও নাকি ভালো সম্পর্ক নেই ঐশ্বরিয়ার। তবে এত কিছুর মধ্যেও তিনি যাকে এক মুহূর্ত কাছছাড়া করেন না, সে হলো তার ১২ বছরের মেয়ে আরাধ্যা। এবার নিজের মামার মেয়েকে নিয়ে মুখ খুললেন নব্যা নভেলি নন্দা।

    বচ্চনদের পরিবারে যতই পারিবারিক দ্বন্দ্ব থাকুক না কেন, সবার সামনে তারা সব সময় নিখুঁত। সম্প্রতি নব্যা তার শো ‘হোয়াট দ্য হেল নব্যা’র দ্বিতীয় সিজ়নে তাদের পরিবারের সবার কথাই আলোচনা করেছেন। এবার তিনি আরাধ্যা সম্পর্কে জানান, ১২ বছর বয়স হলেও সে নিজের বয়সের তুলনায় অনেকটাই পরিণত মনস্ক। 

    নব্যার কথায়, আমার আসলে আরাধ্যাকে কোনো উপদেশ দেওয়ার নেই। আমি নিজের ১২ বছর বয়সের কথা ভাবি আর আরাধ্যাকে দেখি। অনেক বেশি পরিণত ও। এ ছাড়া এখনকার বাচ্চারা চারপাশে যা কিছু ঘটে চলেছে, তা নিয়েও অবগত। তাই ওর মতো একটা বোন পাওয়া সৌভাগ্যের ব্যাপার।

    তথ্য সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • শুভশ্রীর সদ্যোজাত কন্যাকে নায়িকা হওয়ার প্রস্তাব

    সদ্য জন্ম নেওয়া শুভশ্রীর কন্যাকে চলচ্চিত্রপাড়ার নায়িকা হওয়ার প্রস্তাব দিচ্ছেন অভিনেতা-প্রযোজক। বিষয়টি শুনলে ভ্রু কুঁচকে উঠলেও ঘটনাটি সত্য। টালিউড পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির ৪ দিনের কন্যা ইয়ালিনিকে চলচ্চিত্রে প্রবেশের টিকিট দিলেন আরেক জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

    rnrn

    এ নিয়ে সামজিকমাধ্যমে একটি স্টোরি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে অঙ্কুশ হাজরার স্ট্যাটাসের স্ক্রিনশটকে স্টোরি দেন রাজপত্নী। ইনস্টাগ্রামে অঙ্কুশকে তার এক ভক্ত প্রশ্ন করেন, রাজ চক্রবর্তী ও শুভশ্রীর কন্যা ইয়ালিনিকে নিয়ে কিছু বলতে। সেখানে অঙ্কুশ লেখেন, আমার ভবিষ্যৎ নায়িকা। সেখানে একটি হ্যাশট্যাগও ব্যবহার করতে দেখা গেছে তাকে। ইয়ালিনি ও অঙ্কুশের নামের আদ্যক্ষর দিয়ে তৈরি হ্যাশট্যাগ 'ইয়ালকুশ' ব্যবহার করেন অঙ্কুশ। আর এটি ব্যাপক ভালো লাগে শুভশ্রীর।

    rnrn

    অনেকেই মজা করে বলছেন, জন্মেই কি নায়িকা হয়ে গেছে ইয়ালিনি? বয়স মাত্র ৪ দিন। এটা তো বিশ্বরেকর্ড।

    rnrn

    নিজের সদ্যোজাত কন্যাশিশুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রী লিখেছেন, 'যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ জানাতে পারিনি। আমি প্রত্যেকের ভালোবাসায়, শুভেচ্ছায় অভিভূত, উচ্ছ্বসিত। নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।' 

    rnrn

    এই লেখার সঙ্গে সামাজিকমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। পরনে হাসপাতালের পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা।

    rnrn

    প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির বিয়ে হয়। এর পর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর দম্পতির কোল আলো করে আসে প্রথম সন্তান ইউভান। এবার কন্যা ইয়ালিনিকে পেয়ে তাদের জীবনের আকাঙ্ক্ষা যেন পূর্ণ হলো।

    বিনোদন ডেস্ক

  • বলিউডে কন্যা সুহানার অভিষেক, যা বললেন শাহরুখ  

    সুহানা খান বলিউডে পা রাখতে চলেছেন। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ ছবিতে দেখা যাবে শাহরুখের কন্যাকে। সোমবার ওটিটির জন্য তৈরি এই ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আনলেন নির্মাতারা। ছেলে আরিয়ান খানের পোশাক কোম্পানিকে শুরু থেকে সমর্থন করেছেন শাহরুখ। এবার মেয়ের জীবনের নতুন অধ্যায়ের শরিক হলেন তিনি।

    rnrn

    সুহানার প্রথম ছবি নিয়ে নিজের মতামত জানিয়েছেন বাদশা। ছবি পোস্টার টুইট করে শাহরুখ লেখেন, ‘মনে আছে বহু বছর আগে আমি আর্চির বইগুলো পড়ার জন্য অগ্রিম বুকিং করতাম। কত স্মৃতি।’ খবর আনন্দবাজারের। 

    rnrn

    তবে এখানেই শেষ নয়। সোমবার টুইটারে কিছুক্ষণের জন্য ভ্ক্তদের প্রশ্নের মুখোমুখি হন শাহরুখ। ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমে মাঝেমধ্যেই যা করে থাকেন শাহরুখ। মূলত অনুরাগীদের সঙ্গে কথোপকথনের জন্যই শাহরুখের এই উদ্যোগ। 

    rnrn

    শাহরুখের উদ্দেশে এক অনুরাগী প্রশ্ন করেন, মেয়ের প্রথম ছবি আসছে। এক জন গর্বিত বাবা হিসেবে অভিনেতার মনের অবস্থা কী রকম? উত্তরে শাহরুখ বলেন, ‘বাবা হিসেবে কিছুটা পক্ষপাতিত্ব থাকবেই। উত্তেজনা থাকবেই। কিন্তু সব মিলিয়ে জোয়া আখতার পরিচালিত একটা ছবির অপেক্ষায় রয়েছি।’ শুধু মেয়ে নয়, অন্য সন্তানদের প্রসঙ্গেও কথা বলেছেন বাদশা। এক অনুরাগী জানতে চান, শাহরুখ তার সন্তানদের মধ্যে কোন গুণটি অবশ্যই দেখতে চাইবেন। উত্তরে বাদশা লেখেন, ‘অবান্তর বিষয় সহ্য করার ক্ষেত্রে আমার মতো ধৈর্য যেন থাকে।’

    rnrn

    সোমবার শাহরুখ যে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন তার মধ্যে কয়েকটি উত্তর ভাইরাল হয়েছে। যেমন একজন লেখেন, ‘আপনার মতো জনপ্রিয়তা তো আর কেউ কোনওদিন উপভোগ করতে পারবে না।’ এই বিষয়ে অভিনেতার মতামত জানতে চান ওই অনুরাগী। উত্তরে শাহরুখ লেখেন, ‘কিন্তু এর পিছনে আমার কঠোর পরিশ্রম যে কেউ কোনোদিন জানতে পারবেন না…সেটাই আমি উপভোগ করি।’ 

    rnrn

    মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শাহরুখের এই সুদীর্ঘ সফর নিয়েও প্রশ্ন করেন এক অনুরাগী। জানতে চান এই যাত্রা কতটা কঠিন ছিল। বাদশা লেখেন, ‘মোটের উপর এখনও পর্যন্ত জীবন ভালই কেটেছে। দর্শক এবং বাকিরা প্রচুর ভালবেসেছেন। তাই খুব একটা কঠিন ছিল না।’ আপাতত অনুরাগীরা শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’-এর অপেক্ষায় দিন গুনছেন। ছবিটি আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা।

    অনলাইন ডেস্ক

  • ভুল থেকে শিখেছেন সারা

    বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। মা-বাবার মতো মেয়েও কাজ করছেন রুপালি পর্দায়। ২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে অভিষেক সারার। এরপর অভিনয় করেছেন ‘সিম্বার’ মতো সুপারহিট সিনেমায়।

    rnrn

    শোবিজ-যাত্রাটা যেন স্বপ্নের মতোই হয়েছিল তার। তবে মুদ্রার ওপিঠ দেখতে বেশি সময় লাগেনি সারার। একের পর এক ফ্লপের কারণে তার ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে পড়তে থাকে। 

    rnrn

    ভাগ্য ফেরাতে কাজ করেছেন নামি পরিচালকদের সঙ্গে। ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ বা আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ভাগ্য ফেরাতে পারেনি তার।

    rnrn

    তবে ব্যর্থতার কারণে থেমে থাকেননি সারা। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে নতুন চমক নিয়ে আসার জন্য কাজ করছেন সারা আলী খান। তিনি বলেন, প্রত্যাশার চাপ থেকে মানুষ কখনো ভালো কাজ করে, কখনো খারাপ। কখনো খ্যাতি আসে, কখনো হয় সমালোচিত। আর এসব আদতে আপনাকে ভেতর থেকে শক্তি জোগায়। কিন্তু যা-ই হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত চেষ্টা করছি কিনা, কিছু করে দেখাতে চাইছি কিনা সেটাই মুখ্য বিষয়। জানি আমি ভুল করেছি; কিন্তু আমি তা থেকে শিখেছি।

    rnrn

    বর্তমানে সারা আলী খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে একটি হলো ‘গ্যাসলাইট’। এতে তার সঙ্গে আছেন বিক্রান্ত মাসে। ৩১ মার্চ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

    অনলাইন ডেস্ক