Tag: কনা

  • সৌদি আরবের কনসার্ট মাতাবেন জেমস, মিলা, কনারা

    সৌদি আরবের ডাম্মামে বসছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব, যেখানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরবেন জেমস, মিলা, কনাসহ দেশের জনপ্রিয় শিল্পীরা। সৌদি সরকারের উদ্যোগে ২০১৯ সালে যাত্রা শুরু করা ‘রিয়াদ সিজন’-এর সম্প্রসারিত অংশ হিসেবে আয়োজিত এই উৎসব চলছে আল খোবার আল ইস্কান পার্কে।  

    উৎসব শুরু হয়েছে ৯ এপ্রিল। এতে অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ। প্রতিটি দেশকে চার দিন করে সময় দেওয়া হয়েছে নিজস্ব সংস্কৃতি উপস্থাপনের জন্য। বাংলাদেশের জন্য নির্ধারিত সময় হলো ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত।  

    এই সময়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী, খাবারের স্টল, শিশুদের জন্য নানা আয়োজন, ওয়ার্কশপ এবং সংগীতানুষ্ঠান।  ৩০ এপ্রিল গান পরিবেশন করবেন কনা, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। ১ মে মঞ্চে উঠবেন ইমরান মাহমুদুল, মোহাম্মদ মিলন, আয়েশা জেবিন দীপা ও ডিজে সাফা। এই উৎসবের প্রধান আকর্ষণ থাকছে ২ মে। সেদিন মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা জেমস। তার সঙ্গে থাকবেন বিউটি খান, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষ দিন অর্থাৎ ৩ মে পারফর্ম করবেন মিলা, আরমান আলিফ, বিউটি খান এবং ডিজে সাফা।  

    জেমস এর আগে ‘রিয়াদ সিজন ২০২৩’-এ পারফর্ম করে প্রবাসী দর্শকদের হৃদয় জয় করেছিলেন। এবারও তার পরিবেশনায় আছেন তিনি।

    এক ভিডিও বার্তায় ইমরান মাহমুদুল বলেন, ‘সৌদি আরবের সকল প্রবাসী ভাই ও বোনদের আমন্ত্রণ জানাচ্ছি ১ মে আল ইস্কান পার্কে। আমরা গান করব, মজা করব, অনেক সুন্দর স্মৃতি নিয়ে আসব— বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।’

    বিনোদন ডেস্ক

  • শাকিব ও কনাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

    ঢালিউড সুপারস্টার শাকিব খান ‘তুফান’ সিনেমা দিয়ে ঝড় তুলেছেন দর্শক হৃদয়ে। এই সিনেমাটি শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও দেখা যাবে।  

    তুফান ইস্যুতে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পোষ্টে শাকিবকে অভিনন্দন জানানোর পাশাপাশি কণ্ঠশিল্পী কনাকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। 

    অপুর সেই পোস্টে শাকিব ছাড়াও পরিচালক রায়হান রাফি ও তুফান টিমও জায়গা পেয়েছেন। ঈদে মুক্তি পাওয়া সিনেমার অভিনব সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন অপু।

    মঙ্গলবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে অপু একটি ছবি পোস্ট করেন। সে ছবিতে শাকিবের সঙ্গে দাঁড়িয়ে আছেন কনা।

    কনা ‘তুফান’ সিনেমায় ‘দুষ্টু কোকিল’ শিরোনামে গানের কণ্ঠ দিয়েছেন। তাই শাকিবের সঙ্গে কনার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন অপু।

    এ ছবির ক্যাপশনে অপু লেখেন, অভিনন্দন কনা আপু, অভিনন্দন রায়হান রাফি ভাইয়া, অভিনন্দন তুফান টিম। এরপর দুটি লাভ ইমোজি জুড়ে দিয়ে গ্লোবাল সুপারস্টার শাকিব খানকে অভিনন্দন জানান অপু।

    রায়হান রাফি পরিচালিত ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘তুফান’ সিনেমা এখন প্রেক্ষাগৃহে হাউসফুল চলছে। ঈদে মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে সিনেমাটি। তাই এ অভিনব সাফল্যে শাকিবকে অভিনন্দন জানান চিত্রনায়িকা।

    ‘তুফান’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। 

    বিনোদন ডেস্ক

  • কনা-রিজভীর ৩ গান

    ‘চোখেরই পলকে’, ‘যদি তুমি’, ‘রোদ্দুর ভেঙ্গে’ গানগুলো দিয়ে শ্রোতামহলে আলোচিত হন সংগীতশিল্পী রিজভী ওয়াহিদ। ২০১২ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’। 

    rnrn

    এরপর আরও বেশ কিছু গান-ভিডিও প্রকাশ করেছেন তিনি। কুড়িয়েছেন শ্রোতার প্রশংসা।

    rnrn

    রিজভীর গাওয়া জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই দ্বৈত। সেই ধারাবাহিকতায় এবার তিনি একসঙ্গে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনার সঙ্গে। 

    rnrn

    এ গানগুলোর দুটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, একটি লিখেছেন শাহান কবন্ধ। একটির সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। আরেকটির সুর ও সংগীতায়োজন করেছেন মাসুম ওয়াহিদুর রহমান। অন্যটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। 
    rnসম্প্রতি এই গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোর সবগুলোই প্রেম ভালোবাসার কথামালায় সাজানো। 

    rnrn

    গানগুলো নিয়ে রিজভী ওয়াহিদ বললেন, ‘অনেক দিন ধরেই কনার সঙ্গে এই গান তিনটি নিয়ে কাজ চলছিল। সম্প্রতি রেকর্ডিং সম্পন্ন হওয়ায় ভালো লাগছে। তিনটি গানই ভালোবাসার কথায়, ভালোলাগার কথায় সাজানো। কথা-সুর-সংগীতায়োজনেও ভালোবাসার আবহ পাবেন শ্রোতারা।’ 

    rnrn

    অন্যদিকে কনা বলেন, ‘রিজভী ওয়াহিদ সংগীতপাগল একজন মানুষ। নানান ব্যস্ততার মাঝেও তার গান করার বিষয়টি আমার ভালো লাগে। তার সঙ্গে খুব সুন্দর, শ্রুতিমধুর তিনটি গানে কণ্ঠ দিয়েছি। কথাগুলো তৈরি করেছেন গুণী মানুষেরা। আশাকরি শ্রোতারা পছন্দ করবেন।’

    rnrn

    রিজভী ওয়াহিদ আরও জানান, তিনটি গানেরই মনোরম ভিডিও করা হবে। তারপর চলতি বছর পর্যায়ক্রমে গান-ভিডিওগুলো ইউটিউবে উন্মুক্ত করা হবে।

    বিনোদন ডেস্ক