Tag: ওয়ার্নার

  • ভারতীয় সিনেমায় ওয়ার্নারের অভিষেক, প্রতিদিন নেবেন ১ কোটি

    ভারতীয় তেলেগু সিনেমায় অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের। তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তেলেগু হিরো নিতিন। ওয়ার্নারের অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শংকর।

    ইকোনমিক টাইমসসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে ক্যামিও। এ জন্য তিনি প্রতিদিন নেবেন এক কোটি রুপি। তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা পুরোনো। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন।

    রবিনহুড’ সিনেমায় ওয়ার্নারের থাকা তাঁর সমর্থকদের জন্য চমক হয়ে এসেছে। ভারতীয় পত্রিকা দ্য স্টেটসম্যান জানিয়েছে, গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার কাছে ক্ষমাও চেয়েছেন প্রযোজক রবি শংকর।

    ওয়ার্নার থাকবেন—এমন ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। তার এক ভক্ত লিখেছেন এভাবে, ভারতীয় সিনেমায় স্বাগত।’ আরেকজন লিখেছেন, নতুনরূপে ওয়ার্নার। নিতিনের রবিনহুডে থাকছেন ওয়ার্নার।’ আরেক ভক্ত লিখেছেন, অপ্রত্যাশিত কম্বো—নিতিন-ডেভিড ওয়ার্নার। সিনেমাটির জন্য অপেক্ষা করছি।’

    স্পোর্টস ডেস্ক

  • ওয়ার্নারের বিদায়ী টেস্টে পাকিস্তানকে ধবল ধোলাইয়ের লজ্জা দিল অজিরা

    সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন ডেভিড ওয়ার্নার। নিজেকে রঙিন করতে না পরলেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার মাটিতে আবারও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে পাকিস্তান।

    সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে বৃহস্পতিবার পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই ম্যাচে শান মাসুদের দল হেরেছিল যথাক্রমে ৩৬০ ও ৭৯ রানের ব্যবধানে।

    ৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল। তবে প্রথম ইনিংসের মতো তাদের দ্বিতীয় ইনিংসে দলের হাল ধরতে দেননি লায়ন-কামিন্সরা। চতুর্থ দিনের দলের খাতায় ৪২ রান যোগ করতেই লায়নের শিকার হয়ে সাজঘরে ফেরেন রিজওয়ান। ৫৭ বলে ২৮ রানে থামে তার ইনিংস।

    রিজওয়ানের বিদায়ের দুই বল পরই কামিন্সের বলে ট্রাভিস হেডকে ক্যাচ দিয়ে ফেরেন জামাল। ৪৭ বলে ১৮ রানে থামেন তিনি। এর পর হাসান আলীকে (৫) লায়ন বোল্ড করলে ১১৫ রানে থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে রিজওয়ানের ৮৮ ও জামালের ৮২ রানের কল্যাণে ৩১৩ রান তুলেছিল তারা।

    অন্যদিকে প্রথম ইনিংসে ২৯৯ রান করা অজিদের সামনে লক্ষ্য ছিল ১৩০ রানের। সহজ লক্ষ্যে মাঠে নেমে সাজিদ খানের বলে শুরুতেই এলবিডব্লিউর ফাঁদে উইকেট হারান উসমান খাজা। ৬ বল মোকাবিলা করে কোনো রান না তুলে সাজঘরে ফেরেন তিনি। তবে দ্বিতীয় উইকেটে সহজ জয় নিশ্চিত করেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। দুজনই তুলে নেন ফিফটি। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়তে পারতেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার।

    অস্ট্রেলিয়া জয় থেকে ১১ রান দূরে থাকতে সাজিদের বলে আউট হন ওয়ার্নার। তাতে ৭৫ বলে ৫৭ রানে থামে তার শেষ টেস্টের ইনিংস। মাঠ ছাড়ার সময় সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান ইতিহাসের অন্যতম সেরা ওপেনারকে। ওয়ার্নারও দুই হাত উঁচিয়ে বিদায়ী শুভেচ্ছার জবাব দিতে দেখা যায়।

    স্পোর্টস ডেস্ক