Tag: ঐশী

  • তাপসের পক্ষে পোস্ট দিয়ে তোপের মুখে ঐশী

    হত্যাচেষ্টা মামলায় সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে তার মালিকানাধীন গানবাংলা চ্যানেলের কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ। এর শুনানি হবে আগামী বুধবার।

    এদিকে তাপসকে গ্রেফতার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। এক ফেসবুক পোস্টে তাপসকে ‘অরাজনৈতিক’ ব্যক্তি দাবি করে ঐশী লেখেন, ‘তিনি (তাপস) তো রাজনৈতিক কেউ ছিলেন না। সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! না হলে বৈষম্যই তো হইলো। লাভটা কী হইলো তাহলে?’

    তবে তাপসের পক্ষে দাঁড়িয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ঐশী। অনেকেই তার সেই পোস্টের কমেন্টবক্সে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কেউ কেউ আবার ঐশীকে ‘রাজনৈতিক’ বিষয়ে না জড়ানোর পরামর্শ দিয়েছেন।

    কমেন্ট বক্সে শাফি উজ জামান নামে একজন লিখেছেন, ‘জয় বাংলা কনসার্টের নামে প্রতিবছর (তাপস) কতটাকা লোপাট করেছেন- এ তথ্য জানেন, তারপর গুণগান গেলে ভালো হতো আপু।।এরা জামাই-বউ দুটোই মিউজিকের নামে বিদেশে টাকা পাচার করেছে।’

    তারজুমা মনি নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘চামচাগিরি কম করো পিও।’

    তারেক আজিজ নামে একজন লিখেছেন, ‘ন্যায়সঙ্গতিপূর্ণ বুলিগুলো বিগত বছরে অবহেলিত শিল্পীদের নিয়ে বলা উচিৎ ছিল….তখন একতরফা জয় বাংলা বলা শিল্পীরা মাঠে ছিল, বাকিদের খবর নিছেন’।

    কায়সার আহমেদ নামে একজন লিখেছেন, ‘তুমি এসবে জড়িও না। তুমি সবসময় সবার প্রিয়। রাজনীতি আলাদা বিষয়। ওই তাপস গ্যাংরা স্রোতে গা ভাসিয়ে চলে।’

    ঐশীর সমালোচনা করে মামুনুর রশিদ মামুন লিখেছেন, ‘ধান্দা পানি বন্ধ, তাই মুখ খোলা শুরু। আসিফ আকবর এতদিন কেন কনসার্টে অংশগ্রহণ করতে পারেননি তার জবাব আমি চাই’।

    সজিব মন্ডল নামের একজন লিখেছেন, ‘তাপস ছিল দালাল, মেয়েদের দিয়ে বিজনেস করতো, সেটা সবাই বুঝে এবং জানে’।

    ঐশীর উদ্দেশে মুর্তজা রহমান লেখেন, ‘আপু, তিনি (তাপস) গান-বাজনার আড়ালে কী করতেন তাও একটু দয়া করে পরবর্তী স্ট্যাটাসে ব্যাখ্যা করবেন’।

    প্রসঙ্গত, তাপসের হাত ধরেই সংগীতাঙ্গনে ঐশীর পরিচিত হয়ে ওঠা। তার ক্যারিয়ারে তাপসের অবদানের কথা বিভিন্ন সময় অকপটে স্বীকার করেছেন তিনি। তাপস প্রযোজিত গানবাংলা চ্যানেলের অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’-এ ‘নিজাম উদ্দিন আউলিয়া’সহ বেশকিছু গান গেয়ে শ্রোতামহলে পরিচিতি পেয়েছেন ঐশী। ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমার ‘মায়া’ গানটির জন্য ২০২০ সালে জাতীয় পুরস্কারও পেয়েছেন এই সংগীতশিল্পী।

    বিনোদন ডেস্ক

  • প্রকৃতি কখনও ছাড় দেয় না: ঐশী

    ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। প্রায় সাড়ে ৯ বছর পর তাদের সংসার ভাঙে গত জুলাইয়ের ২০ তারিখে। এ সংসার ভাঙার খবর জানান আরিফিন শুভ নিজেই। 

    ঢালিউড অভিনেতার সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই ভক্তদের আলোচনায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত তারকা জান্নাতুল ঐশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শুরু হয়। এ নিয়ে বিনোদন জগতে অনেক দিন ধরেই চলে দুই তারকার সম্পর্ক নিয়ে কানাঘোষা। অনেকেই মনে করছেন, সেই গুঞ্জনের প্রভাবই হয়তো পড়েছে নায়কের সাংসারিক জীবনে। যে কারণে অর্পিতা-শুভর বিচ্ছেদের সিদ্ধান্ত।

    এই গুঞ্জনের আরও একটি কারণ— ক্যারিয়ারের পাঁচটি সিনেমার মধ্যে আরিফিন শুভর সঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী ঐশী। সিনেমার সুবাদেই বিভিন্ন স্থানে একসঙ্গে যাতায়াত দুজনের। সেখান থেকেই হতে পারে প্রেমের সূত্রপাত। এ নিয়ে বরাবরই আরিফিন শুভ নীরব থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন জান্নাতুল ঐশী। একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জনকে অস্বীকার করেছেন অভিনেত্রী। 

    ঐশী বলেন, আমার মাথা খারাপ না যে, একজন বিবাহিত লোকের সঙ্গে প্রেম করব। এটা আমার জন্য খুবই লজ্জাজনক।

    অভিনেতার সংসার ভাঙা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘একটি সম্পর্ক ভাঙা খুবই দুঃখজনক। দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি না যে, আমার জন্য কারও সংসার ভাঙবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি, আপনি যেটা করবেন, সেটি ফিরে আসবে। আমি আজ কারও সংসার ভাঙলে অন্য কেউ এসে আমার সংসার ভাঙবে। প্রকৃতি কখনও ছাড় দেয় না।

    শুভকে নিজের মেন্টর উল্লেখ করে ঐশী বলেন, আমাকে জড়িয়ে কথা ছড়ানো খুবই নোংরামি। শুভ ভাইয়ের সঙ্গে আমার কোনো দিন প্রেমের সম্পর্ক ছিল না এবং ভবিষ্যতেও হবে না। সহশিল্পী হিসেবে আমি তাকে খুবই সম্মান ও পছন্দ করি। সে আমার মেন্টরের মতো। এ ধরনের সম্পর্ক হওয়ার মতো আমাদের কোনো দিন কোনো আবেগ কাজ করেনি।

    উল্লেখ্য, আরিফিন শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় ঐশীর। এরপর তারা আরও দুটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। বর্তমানে তাদের অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশী বিয়ে করেছেন। বর আরেফিন জিলানী সাকিব। 

    rnrn

    শুক্রবার রাতে রাজধানী গুলশানের একটি কনভেনশন হলে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

    rnrn

    প্রায় আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটি বদল হয় জিলানী ও ঐশীর। জিলানী পড়ালেখা করেছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত গায়িকার স্বামী।

    rnrn

    এর আগে গত ৩১ মে ঐশীর অন্যরকম এক হলুদসন্ধ্যা হয়। তখন একঝাঁক তারকা সংগীতশিল্পী অংশগ্রহণ করেন হলুদসন্ধ্যায়।

    rnrn

    এ গায়িকা বর্তমানে এমবিবিএস পাস করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন।

    rnrn

    বিয়ে অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আখি আলমগীর, লিজাসহ অনেক সেলিব্রেটি উপস্থিত ছিলেন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • অন্যরকম এক হলুদ সন্ধ্যা ঐশীর

    একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে অন্যরকম এক হলুদ সন্ধ্যা। পারিবারিক আবহে জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর গায়েহলুদের অনুষ্ঠান হলো ৩১ মে। নাচ-গানে মাতিয়ে তোলেন শিল্পীরা। এমন আনন্দঘন এক সন্ধ্যায় বসে থাকতে পারেননি হবু বধূও। হবু বর জিলানিকে নিয়ে নিজের গায়েহলুদে নাচেগানে মেতে ওঠেন ঐশীও।

    rnrn

    সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। ভারি হয়ে ওঠে পরিবেশ আবার তা কেটেও যায়। যখন লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন পারভেজ। 

    rnrn

    একে একে মজার সব পারফরম্যান্সে মঞ্চে আসেন- আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া, নিলয় প্রমুখ। মজার মজার গানে ঐশীর সতীর্থ সংগীতশিল্পীরাই হয়ে উঠেন ড্যান্সার। 

    rnrn

    নাচে অংশ নেন ঐশী ও তার হবু বর জিলানিও। নৈশভোজের পর মঞ্চে গিটার হাতে তুলে নেন কৌশিক হোসেন তাপস। তার সঙ্গে যুক্ত হয়ে একে একে গান পরিবেশন করেন শিল্পীরা। গান করেন ঐশীও।

    rnrn

    ঐশী বলেন, আমার বাবা-মায়ের পরে কৌশিক হোসেন তাপস ভাইয়া ও মুন্নী ভাবি আমাকে সন্তানের মতো করে সংগীত জীবনে বড় করে তুলেছেন। তাদের ঘিরে আমাদের সংগীত শিল্পীদের যে বলয় তাই আমাদের টিএম পরিবার। গায়েহলুদের এমন আনন্দঘন মুহূর্ত উপহার দেওয়ায় টিএম পরিবার ও গানবাংলাকে অনেক ধন্যবাদ।

    rnrn

    গায়ে হলুদের আয়োজনে উপস্থিত থেকে ঐশী-জিলানিকে আশীর্বাদ জানিয়েছেন বরের বাবা-মা, ঐশীর মা নাসিমা মান্নান, টিএম পরিবারের দুই মধ্যমণি কৌশিক হোসেন তাপস-ফারজানা মুন্নী, ব্যান্ড লিজেন্ড হামিন আহমেদসহ দুই পরিবারের অনেকেই।

    rnrn

    আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • আমার সব কষ্ট সার্থক হয়েছে: ঐশী

    এবার ঈদে ‘আদম’ সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর কোনো সিনেমা মুক্তি পেল ঈদের সময়।  তবে এই সিনেমায় তাকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে এবং সেই সব কষ্ট সার্থক হয়েছে বলে জানান তিনি।

    rnrn

    সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

    rnrn

    নিজের অভিনীত কোনো সিনেমা প্রথমবারের মতো ঈদে মুক্তি পাওয়ার অনুভূতি জানিয়ে ঐশী বলেন, ‘অন্য রকম এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঈদে নিজের সিনেমা মুক্তি পেলে অবশ্যই ভালো লাগে। একজন শিল্পী অপেক্ষায় থাকেন এ ধরনের উৎসবে সিনেমা মুক্তির।’

    rnrn

    দর্শক সাড়া কেমন পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ভালো। আগে অ্যাকশনধর্মী সিনেমায় দর্শক আমাকে দেখেছেন। সাড়াও মিলেছিল। আদম সিনেমায় আমার অভিনীত চরিত্রটি অজপাড়াগাঁয়ের এক মেয়ের। সিনেমাটি নিয়ে অনেকের মুখেই প্রশংসা শুনেছি। এতেই বোঝা যায়, গ্রামীণ গল্পের সিনেমাতেও আমাকে দর্শক গ্রহণ করেছেন। 

    rnrn

    তিনি বলেন, আমি যে কটি কাজ করেছি, তার মধ্যে সবচেয়ে কষ্ট করেছি ‘আদম’-এ। দর্শক দেখছেন বলে আমার সব কষ্ট সার্থক হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • নির্মাতার অভিযোগের জবাব দিলেন ঐশী

    সম্প্রতি প্রকাশ হয়েছে আদম-এর পোস্টার ও ট্রেলার। কিন্তু সেগুলো নিয়ে প্রচার করছেন না নায়িকা ঐশী। এ নিয়ে ছবিটির নির্মাতা আবু তাওহীদ হিরণের দাবি, অভিনেতা-অভিনেত্রী সবাইকে জানানো হয়েছে। কেউ শেয়ার দিয়েছেন, কেউ দেননি।
    rnহিরণের ভাষ্য এমন— আমি নির্মাতা হিসেবে আমার জায়গা থেকে করছি।

    rnrn

    প্রতিটা শিল্পীকেও তাই করতে হবে। তাদের সব বিষয়ে জানানো হচ্ছে, যেমন ট্রেলার রিলিজ হলো, লিংকটা পাঠালাম। কিন্তু সেটা শেয়ার করার জন্য তো রিকোয়েস্ট করা সম্ভব না। যার যার ইচ্ছে হচ্ছে, তিনি শেয়ার করছেন। যেমন ফার্স্টলুক নিয়ে ইয়াশ প্রচারণা করেছে, কিন্তু ঐশী কেন করল না, জানি না আমরা।

    rnrn

    নির্মাতার এমন অভিযোগের সত্যতা খুঁজতে ঐশীর সঙ্গে যোগাযোগ করা হয়। তার কাছ থেকে কিছুটা ভিন্ন খবরই পাওয়া গেল। বললেন, তিনি (নির্মাতা) হয়তো ব্যস্ততার কারণে কিংবা ভুলে আমাকে পোস্টার, ট্রেলার কোনো কিছুর লিংক পাঠাননি। মাসখানেক আগেও তার সঙ্গে আমার লম্বা সময় ধরে কথা হয়েছিল। ছবির প্রচার কীভাবে হবে কী করা যায়, সেসব আলোচনা করেছি। কিন্তু পোস্টার বা ট্রেলার প্রকাশের আগে আমাকে কিছুই জানানো হয়নি। এমনকি প্রকাশের পরও কোনো লিংক পাঠাননি। তা হলে কীভাবে আমি প্রচার করব?

    rnrn

    নিজের আগ্রহের কথা জানিয়ে ঐশী বলেন, এই ছবি ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি প্রচার আমি করেছি। এ জন্য হিরণ ভাইও অ্যাপ্রিসিয়েট করতেন। এখনো সাংবাদিকরা যখন আমার কাছে জানতে চান, আমি কিন্তু ছবিটা নিয়ে ঠিকই কথা বলি। কারণ এই ছবি নিয়ে আমার ভালোলাগা, প্রত্যাশা সবই বেশি। এ পর্যন্ত যে কটা ছবি করেছি, তার মধ্যে এটাতেই বেশি পরিশ্রমের সুযোগ পেয়েছি। আসলে কাজের ক্ষেত্রে পরিশ্রম করতে পারলে আনন্দ লাগে আমার।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • আদমে কাজের অভিজ্ঞতা আমার জন্য সুখকর ছিল: ঐশী

    এ সময়ের অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। গত দুবছরে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো ব্যবসায়িকভাবে খুব একটা সফলতা না পেলেও নায়িকা হিসাবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ঐশী। 

    rnrn

    বিশেষ করে তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এ অভিনেত্রীর নতুন একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। নাম ‘আদম’। 

    rnrn

    আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। এর মধ্য দিয়ে প্রথমবার জুটি বেঁধেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণ। 

    rnrn

    সম্প্রতি সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। এ সিনেমা প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘আদমে কাজের অভিজ্ঞতা আমার জন্য খুবই মজার ছিল। সব শিল্পী চান চরিত্র ও অভিনয়ে বৈচিত্র্য আনতে। এটি আমার বৈচিত্র্যময় কাজগুলোর মধ্যে অন্যতম একটি। আশা করছি দর্শক সিনেমাটি গ্রহণ করবেন।’ 

    rnrn

    এর আগে চলতি বছর এ অভিনেত্রীর ‘ব্ল্যাক ওয়ার’ নামে একটি সিনেমা মুক্তি পায়। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন আরেফিন শুভ। সামনে নতুন সিনেমার খবর দেবেন বলেও এ অভিনেত্রী জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক