Tag: ঐন্দ্রিলা

  • বিয়ে ছাড়াই ১৩ বছর, আরও ১৩ কেটে যাবে: ঐন্দ্রিলা

    টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশের সঙ্গে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের ১৩ বছরের সম্পর্ক। বর্তমানে এ জুটি লিভ-ইনেই আছেন। কদিন পরপরই শোনা যায় তাদের বিয়ের খবর। তবু বিয়েটা আর শেষ পর্যন্ত হয় না। ছাদনা তলা পর্যন্ত আর যাওয়া হয় না। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আরও একবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় ঐন্দ্রিলাকে— বিয়েটা কবে করছেন? 

    খানিক দিশাহারা অভিনেত্রী।  রসিকতা করে বললেন, বিয়ে ছাড়াই ১৩ বছর কেটে গেছে। আরও ১৩টা বছর কেটে যাবে বলে জানান ঐন্দ্রিলা। 

    অভিনেত্রী মানেই ‘পটের বিবি’-এ মিথ ভেঙেছে বহু আগেই। ছুটির দিনে অবসরে সুযোগ পেলেই অভিনেতার জন্য রান্নাঘরে গিয়ে হাতা-খুন্তি তুলে নেন হাতে। ছটপট তৈরি করে ফেলেন এমন এক কিছু রেসিপি, যা নাকি ‘বশ’ করে নিতে পারে অঙ্কুশকে। ঐন্দ্রিলা বলেন, আমার হাতে চিকেন পোলাও খাইয়েই ওকে বশ করে নিতে পারি। 

    অভিনেত্রী ঐন্দ্রিলা সেন নিজে খেতে ভালোবাসেন এবং অন্যকে খাওয়াতে ভালোবাসেন । আর তাই প্রেমিক ও অভিনেতা অঙ্কুশ নাকি ভালোবাসেন লটে মাছ খেতে। আর সেটি পছন্দই করেন না অভিনেত্রী। তাই বলে কি ভালোবাসার মানুষটাকে রান্না করে খাওয়াবেন না, তা কি হয়? 

    অভিনেত্রী বলেন, অঙ্কুশের জন্য লটে মাছ রান্না করে দিই। চেটেপুটে খায়। আসলে এই রান্নার একটা সিক্রেট আছে। 

    সিক্রেট, সেটি আবার কী? —এমন প্রশ্ন করতেই খানিক যেন সাবধানী হলেন ঐন্দ্রিলা সেন। এটি হচ্ছে মন জয়ের গোপন রহস্য, তা ফাঁস করতে একেবারেই নারাজ অভিনেত্রী। 

    তবু সাংবাদিকের প্রশ্ন কি আর এড়িয়ে থাকা যায়? জোরাজুরিতে ঐন্দ্রিলা বললেন, নামানোর আগে হালকা একটু  ঘি ছড়িয়ে দিই। গন্ধে ম-ম করে। খেতেও ভালো লাগে।

    আর আতপ চালের গরম গরম ধোঁয়া ওঠা ফ্যানা-ভাত। সঙ্গে আলু মাখা, কাঁচালংকা আর অল্প ঘি-মাখন… সাক্ষাৎ স্বর্গ। তবে অনেকেই ফ্যানের গন্ধ পছন্দ করেন না। তাদের জন্যও দাওয়াই আছে ঐন্দ্রিলার।

    তিনি বলেন, মা ভীষণ ভালো রান্না করেন। আমার মাসি, দিদা— এমনকি ছোট বোন সবাই ভালো রাঁধুনি। সেটা কিছুটা হয়তো আমার মধ্যেও আছে। অভিনেত্রী বলেন, ‘মা এমন একটা ফ্যানা ভাতের রেসিপি বানায় না, উফফ মুখে লেগে থাকে। সামান্য ফ্যানা ভাত কিন্তু মা বানায় দুধ দিয়ে। ঠিক পদ্ধতিটা বলতে পারব না। তবে নুন-মিষ্টি দিয়ে এমনভাবে বানায় তা যেন অমৃতের সমান। ফ্যানের গন্ধ, টেরই পাওয়া যাবে না।’  

    অভিনেত্রী ঐন্দ্রিলা সেন আগামী দিনে রেস্তোরাঁ খোলার। স্বপ্ন দেখেন। ভালো একটি রেস্তোরাঁ। না, কোনো ফ্র্যাঞ্চাইজি নয়। বরং কম তেলে বাড়ির স্বাদের রান্না নিয়ে রেস্তোরাঁ খোলার স্বপ্ন তার দীর্ঘদিনের। মাঝে ভেবেও ছিলেন, তবে বাবার হঠাৎ মৃত্যুতে সে কাজে বাধা আসে। তবে আশা ছাড়েননি অভিনেত্রী। জানান, স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, বলুন?

    বিনোদন ডেস্ক

  • দুবাই থেকে ফিরলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, জানালেন পরিকল্পনা

    সম্প্রতি দেশের বাইরে গিয়েছিলেন টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তাদের গন্তব্য ছিল মরুর শহর দুবাই। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন এ যুগল। আর এ ছবি পোস্ট হতেই নিমেষেই ভাইরাল। পঞ্চমীতে শহরে ফিরলেন এ তারকা যুগল। জানালেন তাদের পূজার পরিকল্পনা কথা।

    আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে অভিনেতা অঙ্কুশ জানিয়েছেন, তারা আসলে পেশার কারণেই ১০ দিনের জন্য দুবাইয়ে ছিলেন। মঙ্গলবার শহরে ফিরেছেন দুজনে। অভিনেতা বলেন, তাদের সফরের নেপথ্যে ছিল একটি বিজ্ঞাপনী ছবির শুটিং। সেই প্রসঙ্গে এখনই বাড়তি কোনো তথ্য দিতে নারাজ তিনি। 

    শুধুই কি কাজ, না কি অবসরে দুজনে একান্ত যাপনের সময় পেয়েছিলেন? এমন প্রশ্নের উত্তরে হেসে অঙ্কুশ বলেন, কাজের শেষে বাড়তি কয়েক দিন একটু সময় পেয়েছিলাম। যেটুকু সময় পেয়েছি, চেষ্টা করেছি একটু ঘোরার।

    দুবাইয়ে অঙ্কুশ এর আগেও একাধিকবার গেছেন। পাশাপাশি সেখানে তার আত্মীয়-স্বজনরাও রয়েছেন। তাই কয়েকটা দিন নিজেদের মতো করে সময় কাটাতে পেরেছেন। তবে পঞ্চমীতে কলকাতায় ফেরার নেপথ্যে যে পূজা অন্যতম কারণ, সে কথাও জানাতে ভোলেননি অভিনেতা। তিনি বলেন, প্রত্যেক বছর কোথাও গেলে, কাজ সেরে পূজার আগে শহরে ফিরে আসার চেষ্টা করি। আর পূজা কাটিয়ে তার পর শহরের বাইরে যাই। বছরের এই সময়টায় আত্মীয়-পরিজনদের সঙ্গে সময় কাটাতে ভালোই লাগে।

    সাধারণত পূজার দিনগুলো শহরেই থাকতে পছন্দ করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে খুব বেশি ভিড় তাদের পছন্দ নয়। কীভাবে দিনগুলো কাটাবেন তারা? এমন প্রশ্নের উত্তরে অঙ্কুশ বলেন, পূজার সময়ে সাধারণত বন্ধুদের সঙ্গে বাড়িতেই হইহুল্লোড় করি। পাশাপাশি পরিচিত কয়েকটা পূজামণ্ডপে থাকার চেষ্টা করি। এবারের পূজাও সেভাবেই কাটবে।

    উল্লেখ্য, গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল অঙ্কুশ প্রযোজিত ছবি ‘মির্জ়া’। তার পর থেকেই এ ছবির সিক্যুয়েল নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। অঙ্কুশ বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ পরবর্তী কাজের পরিকল্পনা করবেন তিনি। সেটি কি ‘মির্জ়া ২’?  অভিনেতার উত্তর— আগে সব কিছু চূড়ান্ত হোক, তার পর এ প্রসঙ্গে মন্তব্য করা যাবে।

    বিনোদন ডেস্ক

  • তাহলে কি গোপনে বিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

    সম্প্রতি পায়ে অস্ত্রোপচার হয়েছে টালিউড অভিনেতা অঙ্কুশের। এই সময় বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেতা। এরই মাঝে ফ্যানেদের সঙ্গে আড্ডা দিলেন নায়ক আর সেই আড্ডা থেকেই সামনে এলো বড় তথ্য। সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি গোপনেই ঐন্দ্রিলার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন অভিনেতা? 

    rnrn

    দীর্ঘদিন ধরেই ঐন্দ্রিলা সেনের সঙ্গে প্রেম করছেন অঙ্কুশ। তাদের মজা বা আদুরে ভিডিও অনেক সময়ই নেটিজেনদের নজর কাড়ে। বহুদিন ধরেই তাদের বিয়ে নিয়েও জোর জল্পনা চলছে। কবে বিয়ে করবেন সেই প্রশ্ন হামেশাই শুনতে হয় তাদের। 

    rnrn

    শুটিং সেটে গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি বাড়িবন্দি। সেই সুযোগে তিনি ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর খেলায় মেতেছেন। এখানেই এদিন তার এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, 'তুমি জি বাংলার স্টেজে বলেছিলে যে ঐন্দ্রিলাকে ২০২৩ সালেই বিয়ে করবে। সেই প্রমিজটার কী হলো?'

    rnrn

    এই প্রশ্নের উত্তরে এদিন অঙ্কুশ একটি ছোট ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে বলেন, 'এসব জিনিস যে সবসময় জানা যাবে তার কোনো মানে নেই। হতেই পারে যে হয়ে গিয়েছে। কেউ জানে না। এগুলো সব সময় ঢাক ঢোল পিটিয়ে করতে হবে সেটার কোনো মানে নেই।' 

    rnrn

    আর তার এই উত্তর শুনেই অনেকের মনেই প্রশ্ন জেগেছে তবে কি সত্যি সত্যিই বিয়ে হয়ে গিয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলার?

    বিনোদন ডেস্ক

  • আইসল্যান্ডের নীল হ্রদে অঙ্কুশ-ঐন্দ্রিলা

    শুটিংয়ের অবসরে ফাঁক পেলেই দেশ-বিদেশের এখানে-ওখানে ঘুরতে বেরিয়ে পড়েন টলিপাড়ার জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। এবার আইসল্যান্ডের ব্লু লেগুনে ঘুরতে গেছেন তারা। এই হ্রদে স্নান করলে নাকি ত্বকের সমস্যা মিটে যায়। যার কারণে গোটা বিশ্বের কাছে এই পর্যটন স্থান আকর্ষণীয়। 

    rnrn

    সেখানে গিয়েই ব্লু লেগুনে স্পা করালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। দুই তারকাই নিজেদের সামাজিক মাধ্যমের পাতায় সেই ছবি শেয়ার করেছেন। দেখা গেল, নীল হ্রদের জলে শরীর ডুবিয়ে স্পার আমেজ নিচ্ছেন টালিউডের আলোচিত জুটি।

    rnrn

    ব্লু লেগুনের এই উষ্ণ জলে স্নান করার আলাদা বিশেষত্ব রয়েছে। এখানে একরাত কাটাতে হলে বুকিং করতে হয় মাসখানেক আগে থেকে। প্রতিদিন প্রায় ৫০০ পর্যটক প্রবেশের অনুমতি রয়েছে এই ব্লু লেগুনে। এই হ্রদের জলে রয়েছে সালফার, সিলিকা, যা ত্বকের সমস্যা নিরাময় করতে সাহায্য করে। সাধারণত এই উষ্ণ হ্রদের তাপমাত্রা থাকে ৩৭ থেকে ৩৯ ডিগ্রি।

    rnrn

    এর বিশেষত্বের কারণে এখানকার খবরচও অনেক বেশি।এমন সুন্দর জায়গায় রাত কাটাতে পকেট তো খানিক হালকা করতেই হয়। ব্লু লেগুনে থাকার ৩টি প্যাকেজ রয়েছে। স্পার প্যাকেজ ভারতীয় মুদ্রায় প্রায় ৭ হাজার ৫০০ টাকা থেকে শুরু। এ ছাড়া রাত কাটাতে গেলে খরচ করতে হবে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা।

    বিনোদন ডেস্ক

  • হাঁটু গেড়ে ঐন্দ্রিলাকে প্রপোজ, বিয়ের দিন জানালেন অঙ্কুশ

    পহেলা বৈশাখ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলার সিনেমা ‘লাভ ম্যারেজ’। ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে সিনেমার প্রচারে সব থেকে বেশি প্রশ্নের মুখোমুখি হয়েছেন তাদের বিয়ে নিয়ে। বিয়েটা কখন করছেন জানতে চান অনুরাগীরা।

    rnrn

    শুধু অনুরাগীরা নয়, অঙ্কুশ আর ঐন্দ্রিলার টালিউডের বন্ধুরাও চান এবার বিয়েটা করেই ফেলুক তারা। ১১ বছরের প্রেম এবার পরিণতি পাক বিয়েতে। সম্প্রতি ছবির প্রোমোশনে জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে এসেছিলেন ঐন্দ্রিলা। একা এসেছিলেন। কারণ এই শোর হোস্টই যে তার কোস্টার, বয়ফ্রেন্ড অঙ্কুশ। আর সেখানেই ভালোবাসার মানুষের হাতটা ধরে বিয়ের দিনক্ষণ জানিয়ে দিলেন লাভ ম্যারেজের হিরো।

    rnrn

    জি বাংলার তরফ থেকে শেয়ার করা একটি ভিডিওতে অঙ্কুশকে বলতে শোনা যায়— আমি সবসময়ই বলি জি বাংলা আমার কাছে একটা পরিবারের মতো। সুতরাং জি বাংলার মঞ্চেই বলছি, আর ক্যামেরার সামনেই বলছি— এই বছরই আসল বিয়েটা হবে। এর পর ঐন্দ্রিলার সামনে হাঁটু মুড়ে বসে পড়েন। একটা হাত ধরেই দেন বিয়ের প্রস্তাব। প্রশ্ন রাখেন— ‘উইল ইউ ম্যারি মি?’

    rnrn

    ঐন্দ্রিলা একবার বিচারকের আসনে থাকা শুভশ্রী-পূজা ও আরেকবার মিঠুনের দিকে তাকিয়ে প্রশ্ন করেন— ‘কী বলব, হ্যাঁ বলব কিনা?’ শুভশ্রী তো মাইক হাতে নিয়ে ক্রমাগত চিৎকার করে চলেছেন, ‘সে ইয়েস, ইয়েস, ইয়েস’।
    rnআর দেরি করেননি ঐন্দ্রিলা। হ্যাঁ বলে দেন বিয়ের প্রস্তাবে। এর পর অঙ্কুশ তাকে আদর করে জড়িয়েও ধরেন।

    rnrn

    অঙ্কুশ নিজেও একাধিক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, চলতি বছরে বিয়েটা করেই ফেলবেন। যদি লোকজন ডেকে ধুমধাম করে এই বছর না হয়, তবে আইনি বিয়েটাই করবেন। সে ক্ষেত্রে সামাজিক বিয়ে হয়তো হবে ২০২৪ সালে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • বছর শেষে বিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার! 

    পহেলা বৈশাখে মুক্তি পেতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির 'লাভ ম্যারেজ' সিনেমাটি।

    rnrn

    তবে পর্দায় বৈশাখের বিয়েতে বিয়ে সারলেও শোনা যাচ্ছে চলতি বছরের শেষে নাকি আইনি বিয়ে সারবেন টালিপাড়ার এ জুটি। সেই প্রস্তুতিও নাকি তাদের রয়েছে। 

    rnrn

    আপাতত এই জুটি সিনেমার প্রচারে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা পোস্ট করে এই ছবির প্রচার করছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। এই ছবি কেন্দ্র করে তাদের সম্পর্ক থেকে এই ছবি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ছবিটি মুক্তি পেতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার আগে লাভ ম্যারেজ নিয়ে নতুন একটি পোস্ট করলেন অভিনেতা।

    rnrn

    এই ছবির প্রচারের জেরে প্রকৃত বিয়েতে যা যা হয়, তাই করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আইবুড়ো ভাত খাওয়া থেকে বরের গাড়ি সাজানোসহ সবটাই করছেন তারা। বাদ যাচ্ছে না ভাত-কাপড়ের অনুষ্ঠানও। আসল বিয়ের আগেই সব নিয়মকানুন সেরে নিচ্ছেন তারা। আর সেটা নিয়েই আক্ষেপ প্রকাশ করলেন অভিনেতা। বললেন আসল বিয়ের জন্য কিছুই বাকি থাকল না।

    rnrn

    প্রায় ১২ বছর ধরে সম্পর্কে আছেন তারা। এই সময় নানা সমস্যা এলেও তারা একে অন্যের পাশে থেকেছেন। এবার তাদের এই পর্দার বিয়ের গাড়ির ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, 'আমাদের ভালোবাসার এই বাহন নিয়ে আসছি তোমাদের কাছে। সেজে উঠছে আমাদের লাভ ম্যারেজের গাড়ি। আসল বিয়েটার জন্য কিছুই বাদ রাখলাম না মনে হচ্ছে। যাই হোক আপাতত ১৪ এপ্রিল আসছে আমাদের লাভ ম্যারেজ সিনেমা হলে। ততদিন আমার আর ঐন্দ্রিলার বাহন এটাই। সপরিবারে যাবেন কিন্তু। আর আশীর্বাদ ভালোবাসা দেবেন।'

    rnrn

    এই ছবিতে ঐন্দ্রিলা, অঙ্কুশ ছাড়াও দেখা যাবে অপরাজিতা আঢ্য ও রঞ্জিত মল্লিককে।

    বিনোদন ডেস্ক

  • অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অঙ্কুশ, দেখে যা করলেন ঐন্দ্রিলা

    টালিউডের অভিনেতা অঙ্কুশ হাজরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। জি-বাংলা ড্যান্স বাংলা ড্যান্সের এক নারী প্রতিযোগীর সঙ্গে নাকি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা। আর তো হাতেনাতে ধরে ফেলেন অভিনেত্রী ও প্রতিযোগিতার অন্যতম বিচারক শুভশ্রী গাঙ্গুলি। 

    ওই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। এমনকি অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলা সেনের কাছে পৌঁছে গেছে সে ভিডিও।  

    ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয়াংকা নামে এক প্রতিযোগী অঙ্কুশকে প্রস্তাব দেন— তুমি ১০টা পুশআপ করবে, আর আমি তোমার ওপর বসব। এমন প্রস্তাব শুনে উচ্ছ্বসিত অঙ্কুশ বলেন, পরেরটার জন্য রাজি।

    অঙ্কুশের কাণ্ড ঐন্দ্রিলাকে ভিডিওকলে দেখিয়ে শুভশ্রী বলেন, দেখলি তো ঐন্দ্রিলা পুরো শোটাই ও এটা করছে! ফোনের ওপার থেকে তখন ঐন্দ্রিলা কান্না শুরু করে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে যান অঙ্কুশ।

    এদিকে আরও একটি ভিডিওতে শুভশ্রীকেই প্রতিযোগী প্রিয়াংকার উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে— অঙ্কুশকে দিয়ে ফিটনেস ওয়ার্কআউট কিংবা স্টান্ট করিয়ে নিতে। আর তাতে বেশ ফাঁপরে পড়ে যান অঙ্কুশ।

    কিছু দিন আগে ঐন্দ্রিলা শুভশ্রীকে বলেন, অঙ্কুশের অত্যাচার তিনি সহ্য করতে পারছেন না। আর সে কারণেই ঐন্দ্রিলার হয়ে অঙ্কুশের বিরুদ্ধে প্রতিশোধ নেন শুভশ্রী। আসলে সবই ঘটে মজার ছলে।

    টলিপাড়ায় অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের কথা এখন সবারই জানা। প্রায় দিনই একে অপরের সঙ্গে মজাদার ভিডিও শেয়ার করেন। প্রায়শই একে অপরের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায়।

    বিনোদন ডেস্ক

  • অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ছবি ফাঁস

    টালিউড তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ের বিষয়ে নতুন ছবি ফাঁস হয়েছে। এর আগে তাদের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। এর শুরুটা অঙ্কুশই করেছিলেন। নায়িকার ঠোঁটে ঠোঁট বসানো ছবি পোস্ট করে জানিয়েছিলেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না…।’ এ নিয়ে আলোচনার মাঝেই নতুন ছবি সোশ্যালে ভাইরাল।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে— ছবিতে বরের সাজে অভিনেতা। হলুদ পাঞ্জাবিতে সেজেছেন তিনি। পাশেই কনের সাজে বসা ঐন্দ্রিলা। পরনে লাল বেনারসি, ওড়না, নাকে নথ, কপালে কলকে ও শরীরজুড়ে মানানসই গহনা।

    মঙ্গলবার ইনস্টাগ্রামে এমনই ছবি শেয়ার করেন টালিউড নায়িকা। ছবির ওপর লেখা— ‘বিয়ের আগের রাতে।’

    এর আগে সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করা হয় ছবিটি। সেই পোস্টই নিজের স্টোরিতে শেয়ার করেন নায়িকা। সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে নানা প্রশ্নও উঠেছে।

    অঙ্কুশ-ঐন্দ্রিলা এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। এই সময়ে তাদের সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিয়ে নিয়ে।

    এদিকে গত কয়েক দিন ধরে ‘বিয়ে কেন হচ্ছে না’ শিরোনামে কয়েকটি সিরিজ পোস্ট করেন অভিনেতা। সেখানে কখনো বিয়ে না হওয়া, কখনো ঐন্দ্রিলার সঙ্গে ব্রেকআপ, আবার কখনো প্রসেনজিৎ ও আবির চ্যাটার্জির প্রশ্ন নিয়ে ভিডিও পোস্ট করেন।

    বিয়ে কেন হচ্ছে না সিরিজের মাঝে বর-কনের সাজে ছবি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সোশ্যালে ওঠা প্রশ্নে অনেকে বলছেন, তা হলে কি অবশেষে বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আবার কেউ বলছেন, এটি কোনো ওয়েব সিরিজ বা সিনেমার প্রচার।

    ধারণা করা হচ্ছে, অঙ্কুশ-ঐন্দ্রিলার পরবর্তী সিনেমা ‘লাভ ম্যারেজের’ প্রোমোশন এসব। তবে এ নিয়ে এখনো এই জুটির মধ্যে কেউ মুখ খোলেননি।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে হচ্ছে না অঙ্কুশ-ঐন্দ্রিলার, যা বললেন অভিনেতা

    নিজেদের সম্পর্ক নিয়ে কোনো দিন রাখঢাক করেননি টালিউড তারকা অঙ্কুশ-ঐন্দ্রিলা। ১৪ বছর তাদের প্রেমের ১৩ বছর পূর্ণ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। সন্দেহ প্রকাশ করেছেন বিয়ে নিয়ে। সঙ্গে প্রকাশ করেছেন দুজনের ঠোঁটে ঠোঁটে চুম্বনের একটি স্থিরচিত্র।

    শনিবার অঙ্কুশ লিখেছেন— ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’

    এদিকে কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। বিয়ে নিয়ে ঐন্দ্রিলা বলেছিলেন, ‘বিভিন্ন রীতিতে নয়, শুধু বাঙালি রীতিতেই বিয়ে করব। সাজগোজেও থাকবে পুরোপুরি বাঙালিয়ানা। প্রচুর বাংলা ধারাবাহিকে আমায় বিয়ের সাজে সাজতে হয়েছে। তাই নিজের বিয়ের সাজটা একটু হলেও আলাদা করতে চাই। রিসেপশনে গাউন পরার ইচ্ছা রয়েছে।’

    বিয়ে প্রসঙ্গে অঙ্কুশ বলেছিলেন— ‘পরিবার আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা দুই পরিবার একসঙ্গেই থাকি। তাই বিয়েতে আর দেরি করতে চাই না। ডিসেম্বরে বিয়ে করছি। বিয়ের তারিখটা শুধু দুই পরিবার বসে ঠিক করতে বাকি রয়েছে। করোনা পরিস্থিতির কারণে, কীভাবে কী করব, কত লোকজন ডাকা সম্ভব হবে, সে বিষয়টা একটু দেখতে হবে।’

    এর পর কেটে গেছে বছরখানেক। কিন্তু এখনো বিয়ে করেননি তারা। এর মাঝে আবার এ ধরনের স্ট্যাটাস। তা হলে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের হ্যাপি এন্ডিং হচ্ছে না? প্রকাশিত ওই ছবির মন্তব্যের ঘরে কৌতূহলী অনুরাগীরা। তবে অঙ্কুশ সেসব বিষয়ে কিছু বলেননি।

    বিনোদন ডেস্ক

  • অঙ্কুশকে ভুলে নতুন কার প্রেমে মজেছেন ঐন্দ্রিলা?

    টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। গত ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন এ জুটি। একসঙ্গে অনেকটা পথ পেরিয়ে এসেছেন তারা। দেখেছেন একে অপরের বাস্তবতা। কাটিয়েছেন অনেক ভালো সময়। কিন্তু এরই মধ্যে কি হলো। অভিনেত্রীর ফোনের মেসেজ দেখে রীতিমতো ক্ষেপে গিয়েছিলেন অঙ্কুশ। 

    তবে শুধু ফোনের মেসেজ নয়, অন্য একজনকে ভালোবেসে ফেলেছিলেন অভিনেত্রী এ সম্পর্কে থাকাকালীন। ভাবছেন এত ভালো সম্পর্ক এবং সোশ্যাল মিডিয়ায় নানান সুন্দর পোস্টের মাঝে এসব আবার কী?

    গত বছর তারা মালদ্বীপ গিয়েছিলেন। তখন ছিল করোনার সময়। যাওয়ার সময় তারা কোভিড টেস্ট করিয়েছিলেন, ফেরার সময়ও। তবে ফেরার পথে টেস্ট করাতে গিয়ে অভিনেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তখন তাদের বাধ্য হয়ে ২৩ দিন ওখানে থাকতে হয়। আর সেই সময়ই তিনি অন্য একজনের প্রেমে পড়েছিলেন অঙ্কুশকে ভুলে।

    নিশ্চয়ই ভাবছেন কে যার প্রেমে ঐন্দ্রিলা পড়েছিলেন? তা হলে তিনি কোনো মানুষ নন। বরং একটি বিড়ালের প্রেমে পড়েছিলেন। হ্যাঁ, অভিনেত্রী সেখানে একটি বিড়াল পুষেছিলেন। আর তাকেই তিনি ভালোবেসে ফেলেছিলেন ভীষণ রকম। এই কথা অভিনেত্রী স্বয়ংং জানিয়েছিলেন। এ কথা অঙ্কুশ-ঐন্দ্রিলা দুজনের ভক্তরাই জানেন যে তারা পশুপ্রেমী। আর মালদ্বীপ গিয়েও তারা একটি বিড়ালকে পেয়ে যান। তাকেই তারা পোষ মানান।

    আগামীতে অঙ্কুশের নতুন ওয়েব সিরিজ শিকারপুর মুক্তি পেতে চলেছে। এটাই অভিনেতার প্রথম ওয়েব সিরিজ। অন্যদিকে ঐন্দ্রিলাকে দেখা যাবে সাজঘরে। এ ছাড়া শ্বেতকালী ওয়েব সিরিজেও তাকে দেখা যেতে পারে। সেখানে তার সঙ্গে দেখা যাবে সৌরভ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্যকে। জি ফাইভে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। ফলে তারা যে বর্তমানে তাদের দুজনের কাজ নিয়ে ব্যস্ত সেটি বলাই বাহুল্য।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক