Tag: এ আর রহমান

  • ‘এআর রহমান বিশ্বখ্যাত শিল্পী, তার সততাকে আক্রমণ করা কোনোভাবেই ঠিক নয়’

    অস্কারজয়ী ভারতীয় সুরকার ও সংগীতশিল্পী এআর রহমানের এক মন্তব্যকে ঘিরে অনলাইন দুনিয়ায় সম্প্রতি বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।  এ নিয়ে ভারতের বিভিন্ন মহলে জোর আলোচনা- সমালোচনা শুরু হয়েছে। তবে সেসব যেন গায়েই মাখছেন না এ সংগীতজ্ঞ। ইতোমধ্যে তার মন্তব্যের ব্যখ্যাও দিয়েছেন এআর রহমান। 

    আলোচনা-সমালোচনার মাঝেই এবার বিশ্বখ্যাত এই সুরকারের পাশে দাঁড়ালেন মালয়ালম সঙ্গীত রচয়িতা কৈলাস মেনন। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে এ সুরকার জানান, এআর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে তাকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে সেটা সমালোচনা নয়, বরং ঘৃণামূলক বক্তব্য। 

    ইনস্টাগ্রামে ‘অসম্মতি, কিন্তু অসম্মান করো না’ শিরোনামে শেয়ার করা নোটে সুরকার মেনন লেখেন, যারা এআর রহমানকে তার মনের কথা বলার জন্য দোষারোপ করছেন, তারা একটি মৌলিক বিষয় উপেক্ষা করছেন। রহমান কেবল তার অনুভূতি প্রকাশ করেছেন- এটি তার অধিকার। কেউ তার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু তার অভিজ্ঞতা প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে পারেন না। 

    কৈলাস মেনন আরও উল্লেখ করেন, রহমানের বক্তব্যের পর যে প্রতিক্রিয়া দেখা গেছে, তা মতবিরোধের সীমা ছাড়িয়ে ‘অপব্যবহার ও চরিত্রহননের’ পর্যায়ে পৌঁছে গেছে। একজন বিশ্বখ্যাত শিল্পীকে অসম্মান করা, তার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা, তার সাম্প্রতিক কাজ নিয়ে উপহাস করা কিংবা তার জীবনের অভিজ্ঞতাকে ‘ভিকটিম কার্ড’ হিসেবে আখ্যা দেওয়া—এসব সমালোচনা নয়, বরং ঘৃণামূলক বক্তব্য। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নোটে মেনন লেখেন, রহমান কোনো ‘এলোমেলো কণ্ঠস্বর’ নন; তিনি তামিল সংস্কৃতি, ভারতীয় সিনেমা এবং বিশ্ব সঙ্গীতে দশকের পর দশক ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কোনো সিনেমা বা বক্তব্য নিয়ে মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু জনসমক্ষে অপমান করা কিংবা একজন শিল্পীর সততাকে আক্রমণ করাটা কোনোভাবেই ঠিক নয়। বাকস্বাধীনতা যেমন সমালোচকদের জন্য প্রযোজ্য, তেমনি রহমানের ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য। 

    এদিকে, এই বিতর্কের প্রেক্ষিতে রোববার (১৮ জানুয়ারি) এআর রহমান নিজেও ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তার মন্তব্যের ব্যাখ্যা দেন। তিনি জানান, কারো অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। 

    ভিডিও বার্তায় এআর রহমান বলেন, ‘সঙ্গীত সবসময় আমার কাছে সংস্কৃতিকে যুক্ত করার, উদযাপন করার এবং সম্মান করার মাধ্যম। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার ঘর। আমার উদ্দেশ্য সবসময়ই সঙ্গীতের মাধ্যমে উন্নীত করা, সম্মান করা ও সেবা করা। ’ এছাড়া তিনি কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে সেই মন্তব্যটি করেননি বলেও উল্লেখ করেন। 

    বিনোদন ডেস্ক

  • এআর রহমানকন্যার নেতৃত্বে ব্যান্ড দলের আত্মপ্রকাশ

    বিনোদন জগতের সংগীতাঙ্গনের কিংবদন্তি সংগীতপরিচালক, সুরকার ও সংগীতশিল্পী অস্কারজয়ী এআর রহমান সম্প্রতি একটি নারী ব্যান্ড দলের ঘোষণা দিয়েছেন। যার নাম রাখা হয়েছে ‘রুহ-ই-নুর’। এর বাংলা অর্থ— ‘আত্মার আলো’। বিশেষ এই গানের দলটির সব সদস্যই নারী। আর এই ব্যান্ডের নেতৃত্বে আছেন এআর রহমানের মেয়ে খাতিজা রহমান।

    মেয়ে খাতিজা রহমানের আলাদা একটি পরিচয় সত্তা রয়েছে। তিনি অনেক আগে থেকেই বেশ পরিচিত একজন গায়িকা, সুরকার ও সংগীত প্রযোজক হিসাবে। খাতিজার নিজস্ব সংগীত প্রতিষ্ঠান ‘কেএম মিউজিক’-এর ব্যানারে গঠিত এ ব্যান্ডের প্রকল্পপ্রধান কানিকা উরস।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই ব্যান্ডে খাতিজা রহমান ছাড়াও রয়েছেন আরও পাঁচ গায়িকা। তারা হলেন— পূজা তিওয়ারি, সানা আজিজ, শাওনি, আমিনা রফিক ও শিফা রুবি। আগামী ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে তানভীর উৎসবে প্রথমবারের মতো মঞ্চে উঠবেন এই ব্যান্ডের নারীরা।

    এ নতুন উদ্যোগ নিয়ে এআর রহমান বলেন, ‘রুহ-ই-নুর’ শুধু একটি ব্যান্ড নয়, এটি এমন এক আলো, যা হৃদয়ের সঙ্গে হৃদয়কে যুক্ত করবে। প্রতিটি নারী সদস্য আধুনিক সংগীতশিল্পীর আত্মবিশ্বাস বহন করে। তাদের সম্মিলিত কণ্ঠ একাধারে নির্মল, শক্তিশালী, শিকড়সঞ্জাত ও ভবিষ্যৎমুখী।

    বিনোদন ডেস্ক

  • বিতর্কে জড়ালেন এআর রহমান

    বিনোদন জগতের কিংবদন্তি সংগীতপরিচালক, সুরকার ও সংগীতশিল্পী এআর রহমান এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তোপের মুখে পড়েছে। নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফার শাইক জানি বাশারের সঙ্গে নতুন একটি সিনেমার গানে কাজ করতে গিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এ অস্কারজয়ী সুরকার। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে জানি বাশারের সঙ্গে এআর রহমানের একটি ছবি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নিন্দার ঝড়।

    একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী জাহ্নবী কাপুর ও  অভিনেতা রামচরণ অভিনীত সিনেমা ‘পেদ্দি’-এর ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী এআর রহমান। আর এই গানটির নৃত্য পরিচালনার (ড্যান্স কোরিওগ্রাফি) দায়িত্বে আছেন জানি বাশার। 

    বলিউড কোরিওগ্রাফার জানি বাশার নিজেই এদিন এআর রহমানের সঙ্গে ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরম প্রাপ্তি আমার জীবনের।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কিন্তু জানি বাশারের এই ছবিটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকেই বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যিনি অতীতে ‘মি টু’ -তে অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন, নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফারের সঙ্গে তিনি কীভাবে কাজ করতে পারলেন? তার সেই বিচক্ষণতা কোথায় গেল?

    নেটিজেনদের অভিযোগের মূল কারণ হলো— কোরিওগ্রাফার জানি বাশারের বিতর্কিত অতীত। ২০২৪ সালের সেপ্টেম্বরে গোয়ায় এক নাবালিকা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয় এবং পকসো আইনের আওতাতেও আনা হয়।

    বিনোদন ডেস্ক

  • সুর চুরির অভিযোগে এআর রাহমানকে জরিমানা করলেন আদালত

    ‘সুর চুরি’র অভিযোগে অস্কারজয়ী ভারতীয় সংগীতজ্ঞ এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা করেছে আদালত। অভিযোগ, তিনি ‘শিব স্তুতি’র সুর চুরি করেছেন। এ কারণে কপিরাইট লঙ্ঘনের মামলায় জরিমানার মুখে পড়তে হল তাকে। 

    ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মণিরত্নমের ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীরা রাজা বীরা’ গানটি করেছিলেন এ আর রাহমান। অভিযোগ, ‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজউদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগার তৈরি শিবা স্তুতি থেকে চুরি করেছিন রাহমান। 

    এ বিষয়ে ২০২৩ সালে জাহিরুদ্দিনের ছেলে উস্তাদ ফৈয়াজ ওয়াসিফউদ্দিন দাগার গান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি ও ক্ষতিপূরণের দাবি আদালতের দ্বারস্থ হন। অবশেষে সেই মামলায় দিল্লি হাইকোর্ট জানিয়েছেন, অভিযোগটি ভুল নয়। দু’টি গান আসলে একই। শুধু গানের কথায় সামান্য বদল করা হয়েছে। 

    যদিও এ আর রাহমানের আইনজীবীর দাবি, ‘শিব স্তুতি’ হিন্দুস্তানি ধ্রুপদী সংগীতের উপর নির্ভর করে তৈরি। তাই সেই সুর যে কেউ ব্যবহার করতে পারেন। কিন্তু আদালত সেই দাবি খারিজ করে দিয়েছে। 

    দিল্লি হাইকোর্টের নির্দেশ, জরিমানার পাশাপাশি ওটিটি এবং অন্যান্য অনলাইন প্ল্যার্টফর্মে ক্রেডিট তালিকায় জুনিয়র দাগার ব্রাদার্সের নাম দিতে হবে।

    আনন্দনগর ডেস্ক

  • এ আর রহমানের ধর্ম পরিবর্তন নিয়ে যা বললেন বন্ধু রাজীব

    বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ও অস্কারজয়ী সুরকার এ আর রহমানের ধর্ম পরিবর্তন নিয়ে তার দীর্ঘদিনের বন্ধু ও নির্মাতা রাজীব মেনন নতুন তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যখন এ আর রহমান ও তার পরিবার ইসলাম গ্রহণ করেন, তখন তিনি তাদের পাশে ছিলেন। ইসলাম গ্রহণ করিয়ে দেওয়া মাওলানা ও রহমান পরিবারের মধ্যে অনুবাদকের ভূমিকা পালন করতেন রাজীব।

    কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ আর রহমান। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক রাজীব মেননের সঙ্গে তার বন্ধুত্ব বহু বছরের। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমানের অসুস্থতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজীব জানান কীভাবে দিলীপ কুমার থেকে এ আর রহমান হয়ে উঠেছিলেন এবং জীবনের সমস্ত কষ্ট থেকে নিজেকে কীভাবে মুক্ত করেছেন।

    ‘ওটু ইন্ডিয়া’কে দেওয়া ওই সাক্ষাৎকারে রাজীব বলেন, তিনি তখন থেকেই রহমানকে চেনেন, যখন তার নাম ছিল দিলীপ কুমার। রহমান ছিলেন ভীষণ লাজুক স্বভাবের। তিনি আরও জানান, রহমান ও তার পরিবারের ইসলাম ধর্মের প্রতি ঝোঁক কতটা গভীর ছিল, তা তিনি নিজ চোখে দেখেছেন।

    বন্ধুত্বের স্মৃতিচারণ করে রাজীব আরও বলেন, গুলবর্গা থেকে ইসলাম গ্রহণ করিয়ে দেওয়া মাওলানারা যখন রহমানের বাড়িতে আসতেন, তখন তিনি তাদের সঙ্গে পরিবারের মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন। মাওলানারা ইসলাম ধর্ম সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলেন, তবে তারা হিন্দি বলতে পারতেন না। ফলে দুপক্ষের মধ্যে অনুবাদের কাজ করতেন রাজীব।

    তিনি আরও বলেন, ‘এক সময় আমি প্রতিদিন রহমানের বাড়িতে যেতাম। সেখানে প্রায়ই ইসলাম গ্রহণ করিয়ে দেওয়া মাওলানারা আসতেন। তাদের পরিবারের ইসলাম ধর্মের প্রতি গভীর বিশ্বাস ও আগ্রহ আমি নিজ চোখে দেখেছি। বিশেষ করে, পরিবারের মেয়েদের বিয়ের ক্ষেত্রে তারা প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন।’

    এ প্রসঙ্গে রাজীব আরও জানান, রহমান সবসময় বলতেন, সংগীতের মাধ্যমেই তিনি সব কষ্ট ভুলে থাকতে পারেন। তার বিশ্বাস ছিল, সৃষ্টিকর্তা যদি তাকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে সংগীতের মাধ্যমেই তিনি সেই কষ্ট থেকে মুক্তি পাবেন।

    অনলাইন ডেস্ক

  • হঠাৎ হাসপাতালে এ আর রহমান

    হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রোববার সকাল সাড়ে ৭ টার দিকে শিল্পীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। 

    খবরে বলা হয়, এ আর রহমানকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং ডাক্তাররা ইকোকার্ডিওগ্রাম এবং ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

    এনডিটিভির প্রতিবেদন অনুসারে, এ আর রহমানকে ডিহাইড্রেশনের কারণে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে, তিনি সম্প্রতি লন্ডন থেকে ফিরে এসে অসুস্থ বোধ করার পর চিকিৎসা নিতে আসেন।

    প্রতিবেদনে বলা হয়, ‘তিনি লন্ডন থেকে ফিরে এসে অসুস্থ বোধ করছিলেন। তাই তিনি গত রাতে (শনিবার) চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। ডাক্তারদের মতে, এটি ডিহাইড্রেশনের কারণে হয়েছিলো, কারণ তিনি রমজানের রোজা রেখেছিলেন।’

    এ আর রহমানের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ডাক্তাররা আশ্বস্ত করেছেন যে, তিনি এখন আগের চেয়ে ভালো আছেন এবং বিপদমুক্ত।

    বিনোদন ডেস্ক

  • ‘এ আর রহমান মহান কোনো গায়ক নন’

    অস্কারজয়ী সুরকার এ আর রহমান। যিনি সংগীত পরিচালনা, গায়ক ও গবেষক হিসেবে সমান দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি ভারতীয় সংগীতকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। বলিউড থেকে হলিউড, দেশিয় সংস্কৃতি থেকে আন্তর্জাতিক মঞ্চ- প্রতিটি জায়গায় তার সুরের মূর্ছনা ভিন্নমাত্রা যোগ করেছে। 

    ভারতবর্ষের গুণী শিল্পী এ আর রহমানকে নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। আর এ কারণে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন তিনি।

    আগেও রহমান সম্পর্কে মন্তব্য করেছেন সোনু নিগম। তিনি সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘যুবরাজ’ সিনেমার সংগীতকে ‘বেকার’ বলে সমালোচনা করেছিলেন।

    এবার এক সাক্ষাৎকারে সোনু নিগম বলেন, এ আর রহমান ‘মহান কোনো গায়ক’ নন, তবে সব সময় সুরে থাকেন। 

    তিনি এ সময় সুরকার হিসেবে এ আর রহমানের দক্ষতার প্রশংসা করেন। তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার কথাও বলেন।

    সোনু নিগম বলেন, এআর রাহমান খুব প্রশিক্ষিত গায়ক নন। তবে তার গলার স্বর খুব সুন্দর। তিনি নিজেই নিজেকে কখনো মহান গায়ক বলেননি, তাহলে আমরা কি বলব? তিনি জানেন তার কণ্ঠের টেক্সচার খুব সুন্দর, কিন্তু তিনি কখনো দাবি করেননি যে, তিনি একজন মহান গায়ক।

    সোনু বলেন, তিনি একজন মহান সুরকার। স্বাভাবিকভাবেই তিনি সব সময় সুরে থাকেন। আসল ব্যাপারটাই হলো সুরে থাকা। সুন্দর কণ্ঠ থাকলেও যদি কেউ সুরে না থাকেন, তাহলে কোনো লাভ নেই। তার কণ্ঠ হয়তো অতটা মহান নয়, তবে তিনি সব সময় সুরে থাকেন, কারণ তিনি এ আর রহমান।

    একই সাক্ষাৎকারে এ আর রাহমানের প্রশংসাও করেন সোনু নিগম। বলেন, রহমান আমাকে সৃজনশীল স্বাধীনতা দিয়েছিলেন। ‘যোধা আকবর’ সিনেমার ‘ইন লামহো কে দামান ম্যায়’ গানের একটি অংশে আমি নিজে সুর করেছিলাম, যা এ আর রহমান পছন্দ করে রেখে দেন।

    বিনোদন ডেস্ক

  • এ আর রহমানের সম্পদের পরিমাণ কত?

    ৫৮ বছরে পা রাখলেন ভারতীয় সংগীতজ্ঞ এ আর রহমান। ৬ জানুয়ারি ছিল প্রতিভাবান এই শিল্পীর জন্মদিন। 

    এ সময়ে তিনি পেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড, বাফটা, গোল্ডেন গ্লোবস থেকে শুরু করে দু-দুটি অস্কার ও ছয়-ছয়বার জাতীয় পুরস্কার। কি নেই তার প্রাপ্তির ঝুলিতে। এবার আসা যাক, তার বাড়ি, গাড়ি ও সম্পদে।

    ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের পুরুষ সংগীতশিল্পীদের মধ্যে তিনিই সবচেয়ে ধনী। তার সম্পদের পরিমাণ ২ হাজার ১০০ কোটি টাকার মতো।

    এ আর রহমানের সম্পদ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে–ছিটিয়ে আছে। তার মধ্যে চেন্নাইয়ের বাড়িটির কথা উল্লেখ করার মতো। এ বাড়ির সবচেয়ে আকর্ষণীয় কক্ষটি পরিচিত বিনোদনকক্ষ নামে। বাড়িতে থাকলে এ ঘরে বসেই বাদ্যযন্ত্রে সংগীত করেন রহমান। লস অ্যাঞ্জেলেসেও তার একটি আকর্ষণীয় বাড়ি আছে। যেখানে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি স্টুডিও তৈরি করেছেন তিনি। এ ছাড়া মুম্বাই ও লন্ডনেও এ আর রহমানের নিজস্ব স্টুডিও রয়েছে।

    এ আর রহমানের গাড়ির সংগ্রহও কিন্তু চোখ ধাঁধানো। ৯৩ দশমিক ৮৭ লাখ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত দামের বেশ কয়েকটি গাড়ি সংগ্রহে রয়েছে এই শিল্পীর।

    যাই হোক, এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেছিলেন- আমার জন্ম হয়েছে গানের জন্য। আমি গানের জন্যই বেঁচে আছি এবং শেষ পর্যন্ত গানের জন্যই বেঁচে থাকব।

    বিনোদন ডেস্ক

  • ২৪-এ বিচ্ছেদের অনলে পুড়েছেন যেসব তারকা

    ১৬ ফেব্রুয়ারি ভিডিও বার্তায় বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহী। তৃতীয় স্বামী রকিব সরকারের সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।

    আরিফিন শুভ

    সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন চিত্রনায়ক আরিফিন শুভ। ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেন তিনি।

    দীপঙ্কর দীপন

    ঢাকাই সিনেমার নির্মাতা দীপঙ্কর দীপন ও তার স্ত্রী সংযুক্তা সাহা মিশুর বিচ্ছেদ হয় ৮ সেপ্টেম্বর। এক ফেসবুক পোস্টের মাধ্যমে নির্মাতা নিজেই বিষয়টি জানান।

    কাঞ্চন মল্লিক

    ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা কাঞ্চন মল্লিক। তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ১০ জানুয়ারি বিচ্ছেদ হয়। পরে চলতি বছর কাঞ্চন শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন।

    জেনিফার লোপেজ

    হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ ও প্রযোজক বেন অ্যাফ্লেকের বিচ্ছেদ হয় এ বছর। জুলাই মাস থেকে তারা আলাদা থাকতে শুরু করেন ও আগস্টে বিচ্ছেদের খবর সামনে আনেন। তবে সরকারি নথিতে তাদের বিচ্ছেদের তারিখ ২৬ এপ্রিল।

    এ আর রহমান

    ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতের অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমান। ১৯ নভেম্বর স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ হয় তার।

    সাব্রিনা কার্পেন্টার

    মার্কিন সংগীতশিল্পী সাব্রিনা কার্পেন্টারের বিচ্ছেদ হয় ৪ ডিসেম্বর। তার স্বামী ব্যারি কিওগানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার গুজব তাদের বিচ্ছেদের মূল কারণ হিসাবে উঠে আসে।

    কার্ডি বি

    আমেরিকান র্যাপার কার্ডি ১ আগস্ট তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। তার স্বামী অফ সেটের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।

    হ্যালি বেইলি

    আমেরিকান সংগীতশিল্পী ও গীতিকার হ্যালি বেইলির বিচ্ছেদ হয় ৩ অক্টোবর। স্বামী ডিডিজির সঙ্গে দুবছরের সম্পর্কের সমাপ্তি ঘটে।

    বিনোদন ডেস্ক

  • ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন এ আর রহমান

    অস্কারজয়ী সংগীতশিল্পী ও পরিচালক এআর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। গত মঙ্গলবার রাতে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা। 

    এর ঘণ্টাখানেকের মধ্যে রাহমানের সহযোগী মোহিনী দে-ও তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। আর তার পরেই দুইয়ে-দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। সমাজের নীতিবানরা আঙুল তুলতে শুরু করেন মোহিনীর দিকে। 

    তাদের ধারণা, এই বঙ্গললনার কারণেই নাকি ঘর ভেঙেছে সুরকারের। যদিও লোকের কথায় কান দেওয়ার পাত্রী নন মোহিনী। দিব্যি শো করছেন, নিজের স্বাভাবিক জীবনযাপন করছেন। 

    তবে আতশকাচের তলায় যেন বারবার রাখা হচ্ছে অস্কারপ্রাপ্ত সুরকার এআর রাহমানকে। ক্রমাগত সমালোচনা ও কটাক্ষের মাঝে এবার মুখ খুললেন শিল্পী। 

    সম্প্রতি রহমানের এক্স হ্যান্ডলে তার আইনজীবীদের তরফ থেকে কয়েকপাতার একটি নোটিশ পোস্ট করা হয়। সেখানেই রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় সুরকার ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে। 

    যেখানে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন তারা অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে সেসব তথ্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলুন। সেটা না হলে ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।

    এ আর রহমানের মেয়ে রহিমাও এই গুজবের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেণ, ‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।’ আসলে নাম না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিয়েছেন রহিমা। 

    রহমান ও সায়রার দীর্ঘ দাম্পত্যে তিন সন্তান রয়েছে তাদের। দুই মেয়ে খাতিজা ও রহিমা এবং এক ছেলে আমিন। খাতিজা বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমিন অবশ্য সর্বক্ষণ বাবার পাশে পাশে থাকেন। আর মেয়ে রহিমা অবশ্য অনেক বেশি সোজাসাপটা কথা বলেন।

    নেটপাড়ায় রহমান-মোহিনীকে নিয়ে নানা চটুল, রসালো খবর চাউর হতেই শেষমেশ মুখ খুললেন বড়কন্যা রহিমা রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন— সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটি বিশ্বাস করে নির্বোধরা। সত্যিই বলছি— নিজের চরকায় তেল দিন। 

    ছোট বোনের সেই পোস্ট শেয়ার করেই ক্ষোভ উগরে দিয়েছেন বড় বোন খাতিজা রহমানও। 

    আসলে নাম উল্লেখ না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিয়েছেন রহিমা। 

    উল্লেখ্য, অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এআর রাহমানের ঘরভাঙার খবরে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে। দোষারোপ করা হচ্ছে তারই টিমের নারী সদস্য গিটারিস্ট মোহিনী দের সঙ্গে নাম জড়িয়েছে এ সংগীত পরিচালকের। 

    তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি এআর রাহমান। ১৯৯৫ সালে এআর রাহমান ও সায়রা বানুর বিবাহ হয়। 

    বিনোদন ডেস্ক