Tag: উরফি

  • যুজবেন্দ্র ও ধনশ্রীর বিবাহবিচ্ছেদের মধ্যেই মুখ খুললেন উরফি

    গত মাসে মুম্বাইয়ে বান্দ্রার পারিবারিক আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মাকে। সেখানেই তাদের বিবাহবিচ্ছেদ হয়। সামাজিক মাধ্যমে জুটি হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন এ দম্পতি। স্ত্রী নৃত্যপটীয়সী তার মন রাখতে ধনশ্রীর সঙ্গে পা মেলাতেও দেখা গেছে চাহালকে। কিন্তু তাদের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয় ধনশ্রীকে। এবার চাহালের সাবেক স্ত্রীর হয়ে কথা বললেন নেটপ্রভাবী উরফি জাভেদ।

    বিবাহবিচ্ছেদের পর সারাক্ষণ যেন সমালোচনার স্বীকার হতে হয় নারীকেই। সেই প্রসঙ্গে সুর চড়িয়েছেন উরফি। ধনশ্রী যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, সে কথা যেমন জানিয়েছেন, তেমনই ধনশ্রীর কটাক্ষের শিকার তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন উরফি। তিনি  বলেন, আমি ধনশ্রীর সমর্থনে পোস্ট করেছিলাম। কারণ ওর প্রতি অন্যায় করা হচ্ছে। সেই পোস্টের পর ধনশ্রী আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ওর সমর্থনে পোস্ট করার জন্য আমাকে ধন্যবাদও জানিয়েছেন। বলেছেন— তিনি ভীষণই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।

    যখনই কোনো ক্রিকেটারের সম্পর্ক ভেঙে যায় বা বিবাহবিচ্ছেদ হয়, তখনই নারীকে আঘাত করা হয়। কারণ আমাদের কাছে ক্রিকেটারই আসল নায়ক। আমরা কেউ-ই জানি না যে দুজনের মধ্যে কী ঘটেছিল— এমনকি নাতাশা ও হার্দিকের ক্ষেত্রেও কী ঘটেছিল, সবাই জানে তবু দোষ দেওয়া হয় সেই নারীকে। 

    তিনি বলেন, মনে আছে— ঠিক যেমনটি বিরাট কোহলি খারাপ খেললে হয়। এর জন্য আনুশকাকে দোষ দেওয়া হয়েছিল। তা হলে পুরুষের কাজের জন্য সবসময় নারীকেই দোষ দেওয়া হয়? একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী যারা সম্পর্কে ছিলেন জানেন তারা কী করছে। ধনশ্রীকে সমর্থন জানিয়ে তিনি আরও বলেন।

    ধনশ্রী বা চাহাল এখনো পর্যন্ত কেউ-ই তাদের বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেননি। তবে সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করেছেন এবং এমনকি একে অপরের সঙ্গে ছবিও মুছে ফেলেছেন।

    বিনোদন ডেস্ক

  • মার্শাল আর্ট প্রশিক্ষকের মন্তব্যে যা বললেন উরফি জাভেদ

    একুশ শতকেও পুরুষতান্ত্রিক সমাজে যখনই ধর্ষণের মতো বিষয় নিয়ে কথা ওঠে, তখনই নারী সমালোচিত তার পোশাক নিয়ে। মেয়েরা শরীর ঢাকলেই নাকি নিরাপদ— এমন তথ্য বা বক্তব্য বহুবার বহুজন বলেছেন। বিশেষ করে ধর্ষণের মতো ঘটনা প্রকাশ্যে এলে। একই বক্তব্য ফের শোনালেন পেশায় আত্মরক্ষা প্রশিক্ষক মার্শাল আর্ট একাডেমির কর্ণধার মান্নান দত্ত। 

    মেয়েদের মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে এ উদ্যোক্তা বলেন, বিপজ্জনক রাস্তায় মেয়েরা যদি খোলামেলা পোশাক পরে হাঁটেন, তা হলে তাদের বিপদে পড়তেই হবে। তার এমন বক্তব্যের ঝলক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নজরে আসে বিনোদন জগতের জনপ্রিয় মডেল উরফি জাভেদের। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদে ফেটে পড়েন। 

    প্রশ্ন রেখে উরফি বলেন, মেয়েরা কি ইচ্ছাকৃতভাবে ছোট পোশাক পরে বিপজ্জনক রাস্তায় হাঁটেন, ধর্ষণের শিকার হবেন বলে? তিনি বলেন, আফসোস তার, ধর্ষককে শাস্তি দেওয়ার বদলে ধর্ষিতার পোশাক নিয়ে প্রশ্ন তোলা বোধহয় আজও বেশি সহজ।

    উরফি বলেন, গা ঢাকা পোশাক পরেও চার বছরের শিশু কিংবা বোরকায় ঢাকা নারী ধর্ষিত হয়। তাদের মতে, পোশাক ধর্ষণের অন্যতম কারণ নয়। সেই মত মেনে নিয়ে মান্নানও কিছু যুক্তি দেখিয়েছেন। তার মতে, যে রাস্তায় চুরি-ছিনতাই বেশি হয়, সেই রাস্তা দিয়ে কেউ যদি দামি ঘড়ি, ফোন কিংবা ব্যাগভর্তি টাকা হাতে হাঁটেন— তার বিপদ হবেই। এ নিয়ম নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। পরিবেশ-পরিস্থিতি বুঝে পোশাক নির্বাচন করলে হয়তো কিছুটা হলেও নিন্দুনীয় ঘটনা আটকানো সম্ভব বলে জানান এ উদ্যোক্তা।

    কিন্তু উরফি বলেন, কোনো ব্যাংকে কম নিরাপত্তারক্ষী মানেই কি সেই ব্যাংক ডাকাতদের অবাধে লুটপাট চালানোর আমন্ত্রণ জানাচ্ছে? তিনি বলেন, ৯০ শতাংশ ধর্ষিতা তাদের ধর্ষকদের চেনেন। অর্থাৎ পরিচিতরাই তাদের সঙ্গে এমন ঘৃণ্য ঘটনা ঘটান। 

    এ মডেল বলেন, এটাই প্রমাণ করে দিচ্ছে— পোশাকের বিষয়টি কোনো কারণই নয়। কারণ এখনো শহরের থেকে গ্রামাঞ্চলে ধর্ষণ বেশি ঘটে। ফের প্রশ্ন তোলেন তিনি বলেন, রাস্তায় খুনি ওঁৎ পেতে থাকবে— এই আশঙ্কা থেকে কি কেউ স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন না?

    উরফি উদ্যোক্তা মান্নানের মতো পুরুষের কাছ থেকে তার ভক্ত-অনুরাগীদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন। এবং বলেছেন, ২০২৫ সালে নারীর পোশাকের দিকে আঙুল তোলা পুরুষ প্রশিক্ষকের অস্তিত্ব থাকার চেয়ে না থাকাই ভালো।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা-রণবীরের কন্যার ছবি তুলে ব্যবসা করতে চান উরফি

    ফটোসাংবাদিকদের সামনে ‘অদ্ভুত’ সাজে ধরা দিতে দিতে পৌঁছে গেছেন বলিউডের নামজাদা পার্টি ও ফ্যাশন শোয়ে। তিনি এখন ফ্যাশন জগতের আইডল। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কাছে অতিপরিচিত মুখ উরফি জাভেদ। ছকভাঙা সাজে চমকে দিয়ে রাতারাতি ভাইরাল হন তিনি।

    প্রথম দিকে নিন্দুকেরা তার নিন্দায় মেতেছিলেন ঠিকই, কিন্তু নেটপাড়ায় তার ছবি এড়িয়ে যাবেন— এমন সাধ্য কার? ফটোসাংবাদিকদের সামনে ‘অদ্ভুত’ সাজে ধরা দিতে তিনি। বলিউডের নামজাদা পার্টি ও ফ্যাশন শোয়ে গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন উরফি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেটপ্রভাবী বলেন, তার সবচেয়ে পছন্দের অভিনেতা রণবীর সিং।

    আনন্দবাজারের এক সাক্ষাৎকারে উরফিকে প্রশ্ন করা হয়, কোন অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য চুরি করতে চান তিনি? এর উত্তরে রণবীরের নাম উল্লেখ উরফি বলেন, আমি রণবীরের অ্যাকাউন্ট চুরি করতে চাই। কারণ আমি রণবীরকে খুব পছন্দ করি। এখনো একরত্তি মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তিনি। তাই ওর মুখটা দেখতে চাই।

    তবে নেপথ্যে আরও একটি বিশেষ কারণ রয়েছে। উরফি নাকি দীপিকা-রণবীরের কন্যা দুয়া পাড়ুকোন সিংয়ের ছবি তুলতে চান। তিনি বলেন, আমি ওর (দুয়া) ছবি তুলতে চাই। সেই ছবি বিক্রি করে টাকা উপার্জন করতে চাই। ছবি দেখতে হলে পয়সা দিতে হবে। আমার মাথায় এসব বুদ্ধি ভালোই আছে।

    গত ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোলে এসেছে প্রথম সন্তান। সন্তানের এক জোড়া ছোট্ট পায়ের ছবি দীপাবলির দিন প্রকাশ্যে আনেন এ তারকা দম্পতি। ছবির সঙ্গে মেয়ের নামও প্রকাশ্যে আনেন ‘দীপবীর’।

    তবে রণবীরকে উরফির ভালোলাগার বিশেষ কারণ রয়েছে। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ উরফির প্রশংসা করেছিলেন রণবীর। এমনকি নেটপ্রভাবীকে ‘ফ্যাশন আইকন’-এর তকমাও দিয়েছিলেন অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • গায়ে আগুন দিলেন উরফি

    বলিউড অভিনেত্রী উরফি জাভেদ সামাজিকমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনায় থাকেন। তিনি আজব ফ্যাশনের পোশাক পরে প্রতিনিয়তই চমক দেখান নেটিজেনদের। তার শরীরে পোশাক থাকে না বললেই চলে। কখনো ছবি দিয়ে, কখনো ফুল-ফল, আবার কখনো তারকাঁটা কিংবা দড়ি দিয়েও পোশাক বানিয়ে পরে থাকেন উরফি জাভেদ।

    rnrn

    ছোটপর্দায় অভিনয়ে হাতেখড়ি হলেও পরে বড়পর্দায় পা রাখেন উরফি জাভেদ। এরপর রিয়েলিটি শোর মঞ্চ থেকে প্রচারের আলোয় আসেন এ অভিনেত্রী। এবার নিয়মিত দেখা যায় ওটিটির পর্দায়। সিরিজটি হচ্ছে ‘ফলো কারলো ইয়ার’। উরফির জীবনের গল্পই তুলে ধরা হচ্ছে এ সিরিজে। এবার  সিরিজ প্রচারের অনুষ্ঠানে এসে নিজের পোশাকেই আগুন ধরিয়ে দেন তিনি।

    rnrn

    এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে উরফি লিখেছেন— আমার ভ্রু, চোখের পাতা পুড়েছে। তবে সার্থক হয়েছে সবটা। যদিও দুর্ঘটনায় খুব বেশি ক্ষতি হয়নি।

    rnrn

    তার ভক্ত-অনুরাগীদের নজর আকর্ষণ করতে কয়েক ধাপ এগিয়ে গেলেন উরফি জাভেদ। রীতিমতো পোশাকে আগুন ধরিয়ে দিলেন এ অভিনেত্রী। যার ফলে মাসুলও দিতে হলো তাকে। পোশাকে আগুন লাগায় পুড়ে গেছে উরফির শরীরের অনেকটা অংশ। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।

    rnrn

    ভিডিওতে দেখা যায়, উরফির পরনে রয়েছে কালো রঙের একটি পোশাক। নিচের দিকে বৃত্তের মতো মোড়ক। মঞ্চে উপস্থিত হয়েই নিমেষেই কারসাজিতে বৃত্তাকার অংশে আগুন ধরিয়ে দেন উরফি। সেই অগ্নিশিখায় পুড়ে যায় তার ভ্রু ও চোখের পাতা।

    যুগান্তর ডেস্ক

  • রেস্তোরাঁ থেকে মাতাল হয়ে বের হয়ে ফের সমালোচনার মুখে উরফি

    বলিউড অভিনেত্রী উরফি জাভেদ মানেই নতুন কিছু। এবার আঁটসাঁটো গোলাপি পোশাকে হোটেল থেকে বের হয়ে সামলোচনার মুখে পড়েছেন তিনি। হাঁটতে পারছিলেন না, পা টলমল করছিল। তাকে কোনোমতে গাড়ি অবধি পৌঁছে দিলেন এক বান্ধবী। যদিও মুখে তিনি বলছিলেন— ‘আমি একদম ঠিক আছি।’

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, বলিউড অভিনেত্রী উরফি জাভেদ একটি হোটেল থেকে টলতে টলতে বের হচ্ছেন। অভিনেত্রী ছক ভাঙতে পারদর্শী। বাহারি পোশাক পরে হামেশাই চমকে দেন সবাইকে। পোশাকে চমক আনতে সিদ্ধহস্ত তিনি। সচরাচর বলিউডের তারকাসন্তানদের সঙ্গে দেখা যায় না উরফিকে। ‘বহিরাগত’ হিসেবেই পরিচিত তিনি। যদিও দিন কয়েক আগে অনন্যা পাণ্ডে ও বলিউডের ঘনিষ্ঠ ওরির সঙ্গে পার্টি করতে দেখা গেছে তাকে। তবে এবার যেন একেবারে অন্যভাবে ধরা দিলেন উরফি।

    পরনে আঁটসাঁটো গোলাপি পোশাকে হোটেল থেকে গাড়ি অবধি তাকে নিয়ে যাচ্ছেন তার এক বান্ধবী। এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনদের সমালোচনায় পড়েন তিনি। যদিও মুখে উরফি বলছিলেন— ‘আমি একদম ঠিক আছি।’

    উরফি জাভেদের এই ভিডিও দেখেই কৌতূহলী নেটিজেনদের অনেকেই বলেছেন— উরফি কি মাতাল নাকি? আবার কেউ বলেছেন— উনি কি ভয় পেয়ে আছেন, নাকি মদপান করেছেন? অন্য একজন বলেছেন—পুরো মাতাল অবস্থায় অভিনয় করছেন তিনি, যা নাটক করতে পারেন না।

    উল্লেখ্য, মুম্বাইয়ে এক রাতের পার্টি থেকে বেরতে দেখা যায় উরফিকে। হোটেলে ঠিক কী ঘটেছিল উরফির সঙ্গে, তা জানা যায়নি। সেখানে অন্যদিনের তুলনায় একেবারে ভিন্ন এক উরফিকে দেখেন নেটিজেনরা। ঠিকমতো হাঁটতেই পারছিলেন না তিনি। 

    ফটোসাংবাদিকদের জন্য পোজ দিতে দিতেই বলে ওঠেন— আমার কিছু হয়নি। আমি একদাম ঠিক আছি। সেই রাতের পর থেকে আর তাকে কোথাও দেখা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • সেই ওরিকে বিয়ে করছেন উরফি?

    উরফি জাভেদ ও ওরিকে নিয়ে সামাজিকমাধ্যমে এখন চলছে প্রেমকাহিনি। তাদের দুজনের ব্যতিক্রমী সাজ ও ব্যক্তিত্ব নিয়ে চারদিকে চলছে তুমুল হইচই। তাদের মাঝে দেখা মাখোমাখো প্রেমকাহিনি। তারা যদি সত্যি সম্পর্কে জড়ান কিংবা বিয়ে করেন, তা হলে দেখতে কেমন হয়, এমন জল্পনা পানি ঢাললেন স্বয়ং উরফি ও অরি।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ জুন) রাতে ফটোসাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন এই দুই সেলিব্রিটি উরফি জাভেদ ও অরি। তারা পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলেন। একসময় অরির গাল ছুঁয়ে যায় উরফির ঠোঁট। তাদের এই কেমিও রসায়ন দেখেই সাংবাদিকদের একজন প্রশ্ন ছুড়ে দিলেন— ‘আপনারা কি বিয়ে করবেন? সে প্রশ্নের উত্তরে অরি ও উরফি দুজনেই সম্মতি জানিয়েছেন। একপ্রকার সম্মতি জানিয়ে অরি বলেছেন, ‘কেন করব না! উরফিকে কে বিয়ে করতে চাইবে না!’

     এই পুরো ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। উরফি আর অরির জুটি মনে ধরেছে নেটিজেনদেরও। তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন— ‘তাদের দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। দুজনকে খুব মানিয়েছে।’ আরেকজনের লিখেছেন— ‘সত্যিই ঈশ্বর সবার জন্য একজন সঙ্গী ঠিক করে রাখেন। এই হলো সেরা জুটি।’

    তবে এবারই প্রথম নয়; এর আগেও ফটোসাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছেন উরফি ও অরি। নিজেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচয় দেন তারা। বলিউডের তারকাসন্তান অনন্যা পান্ডে, সুহানা খানদের সঙ্গে প্রায়ই পার্টি করতেও দেখা যায় অরি-উরফিকে। কিন্তু সত্যিই তারা বিয়ে করার পরিকল্পনা করছেন, না কি স্রেফ মজার ছলে ফটোসাংবাদিকদের সঙ্গে রসিকতা করছেন, তা সময়ই বলে দেবে।

    বিনোদন ডেস্ক

  • রামমন্দির প্রতিষ্ঠার পরও বিজেপির ভরাডুবি, ‘লক্ষণের’ মন্তব্যে যা বললেন উরফি

    অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পরও সেই ফৈজ়াবাদ কেন্দ্রেই পরাজিত হলেন বিজেপি প্রার্থী। লোকসভা নির্বাচনের এমন ফলে অবাক হয়েছেন অনেকেই। এই ফলে চটে গেছেন ‘রামায়ণ’-এর লক্ষ্মণ চরিত্রের অভিনেতা সুনিল লহরি। এমনকি  অযোধ্যার মানুষকে ‘স্বার্থপর’ বলেও দাবি করেছেন তিনি।

    rnrn

    সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেছেন সুনিল। সেখানে তার দাবি, নির্বাচনে ‘রাজাকে প্রতারণা’ করেছেন অযোধ্যার ‘স্বার্থপর’ নাগরিকরা। এই পোস্টের পাল্টা জবাব দিয়েছেন নেট-প্রভাবী উরফি জাভেদ। সুনিলের উদ্দেশে তিনি বলেছেন, ‘এটাকে গণতন্ত্র বলে। স্বার্থপরতা নয়।’

    rnrn

    একাধিক পোস্টে অযোধ্যার মানুষকে আক্রমণ করেছেন সুনিল। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘বনবাসের পর এই অযোধ্যাবাসীই সীতাকে সন্দেহ করেছিল। আমরা সেটা ভুলে যাচ্ছি। যারা ঈশ্বরকে পর্যন্ত অস্বীকার করেন, তাদের কী বলবেন আপনারা, স্বার্থপর? ইতিহাস সাক্ষী থেকেছে যে, অযোধ্যার মানুষ সব সময়ে নিজের রাজার সঙ্গে প্রতারণা করেছেন। লজ্জা হওয়া উচিত।’ এই পোস্টেরই পাল্টা উত্তর দিয়েছেন উরফি।

    rnrn

    জয়ী হওয়ার জন্য কঙ্গনা রানাউতকে শুভেচ্ছা জানিয়েছেন সুনিল লহরি। আশা ছিল এবারের লোকসভা নির্বাচনে ৪০০ পার করতে পারবে বিজেপি একাই। কিন্তু ফল চমকে দিয়েছে সবাইকে। বিশেষ কয়েকটি কেন্দ্রে আশানুরূপ ফল হয়নি। তার মধ্যে অন্যতম ফৈজাবাদ। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হয় গত ২২ জানুয়ারি। কিন্তু সেই আসনেই সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে পরাজিত হয়েছে বিজেপি। এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেতা অনুপম খেরও।

    rnrn

    উল্লেখ্য, রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছিলেন সুনিল লহরি।

    বিনোদন ডেস্ক

  • কিছুই আমাকে থামাতে পারবে না: উরফি

    মুম্বাই পুলিশের হাতে আটক হয়েছেন ছোট পোশাক পরে বিতর্কিত বলিউড মডেল উরফি জাভেদ। শুক্রবার সকালে উরফিকে দুজন নারী পুলিশ কর্মকর্তা গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

    মুম্বাই পুলিশের সম্মান নষ্ট করার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে ১৭১, ৪১৯, ৫০০ ও ৩৪ ধারায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। উরফিসহ মোট পাঁচজনের বিরুদ্ধে এ মামলা হয়েছে। মামলার পর তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নতুন ভিডিও পোস্ট করেছেন। সেখানে লিখেছেন— পুলিশ তাকে গ্রেফতার করেছে।

    তিনি আরও লিখেছেন— আমার ভয়ঙ্কর পোশাকের জন্য পুলিশ আমাকে গ্রেফতার করেছে। কিন্তু কিছুই আমাকে আটকাতে পারবে না। কিছু জমকালো শৈলীর জন্য প্রস্তুত হোন।

    এর আগে উরফিকে জিজ্ঞাসা করেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কেউ ঘোরে?’ উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকতাকে। কিছুক্ষণ বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলেন ওই দুই নারী পুলিশ। 

    উল্লেখ্য, খোলামেলা পোশাক পরে বহুবার বিতর্কের মুখে পড়েছেন উরফি। গত মাসে বান্দ্রা থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়েছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছিল। তখন উরফি নিজে থেকেই থানায় গিয়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • ছোট পোশাক পরায় আটক উরফি জাভেদ!

    মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিতর্কিত মডেল উরফি জাভেদ। শুক্রবার সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে উরফির সঙ্গে কথা বলছেন দুজন নারী পুলিশ কর্মকর্তা। 

    একজন উরফিকে জিজ্ঞাসা করেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কেউ ঘোরে?’ উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকতাকে। কিছুক্ষণ বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলেন ওই দুই নারী পুলিশ। 

    এর পরেই উরফিকে গ্রেফতারের জল্পনা উঠেছে। যদিও তাকে সত্যিই গ্রেফতার করা হয়েছে কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

    আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, ‘ভাইরাল ভবানি’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি কফি শপে বসেছিলেন উরফি। হঠাৎ একটি পুলিশের গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে দুজন নারী পুলিশ কর্মকর্তা উরফিকে দোকানের বাইরে ডেকে পাঠান। এর পর তারা উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলেন। 

    উল্লেখ্য, খোলামেলা পোশাক পরে বহুবার বিতর্কের মুখে পড়েছেন উরফি। গত মাসে বান্দ্রা থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়েছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছিল। তখন উরফি নিজে থেকেই থানায় গিয়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • শিল্পার স্বামীকে এ কেমন তকমা দিলেন উরফি!

    বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার। প্রায় ৬৩ দিন জেলে থাকতে হয় তাকে। জেল থেকে ফেরার পর বছর দুই কেটে গেলেও মুখ ঢেকেছেন মাস্কে। প্রকাশ্যে কাউকে মুখ দেখাতে নারাজ। তাই তার সর্বক্ষণের সঙ্গী হরেক রকমের মাস্ক। 

    সম্প্রতি একটি ‘স্ট্যান্ডআপ কমেডি’ শোতে দেখা যায় তাকে। সেখানেই নানা ধরনের রসিকতা করেন রাজ। তবে নিজের চুটকির ফাঁকে আচমকাই টেনে আনেন উরফি জাভেদকে। তাতেই বেজায় চটেছেন উরফি। রেগে গিয়ে রাজকে ‘পর্ন কিং’-এর তকমা দেন তিনি।

    নিত্য দিন হরেক রকমের পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দেন উরফি। ‘বিগ বস্ ওটিটি’ ঘর থেকে বেরিয়ে পোশাকের কারণে প্রচারের আলোয় আসেন তিনি। কখনো খোলামেলা পোশাক পরার কারণে, কখনো আবার প্রায় কিচ্ছু না পরার কারণেও সমালোচিত হয়েছেন। কখনো আবার রোষের মুখে পড়েছেন তিনি। তবে তাতে পরোয়া নেই উরফির। 

    গত দুই বছর ধরে পোশাক নিয়ে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গেছেন তিনি। সমাজমাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। এবার রাজ কুন্দ্রার নিজের স্ট্যান্ডআপে নিয়ে এলেন উরফিকে। 

    রসিকতা করতে গিয়ে বলেন, ‘গত দুই বছর ধরে আলোকচিত্রীদের তো একটাই কাজ— আমি কী পরেছি, আর উরফি কী পরেননি সেটা দেখার!' রাজ কুন্দ্রার এই ভিডিও নজরে পড়েছে উরফির। 

    তিনি নিজের সামাজিক মাধ্যমের পাতায় লেখেন, ‘অন্যদের নগ্ন করে টাকা রোজগার করে যে, সেই ‘পর্নো কিং’ এখন আমার পোশাক নিয়ে মন্তব্য করবে!' 

    কয়েক দিন আগেই খবরের হেডলাইনে এসেছিলেন ভিন্ন কারণে। গুঞ্জন উঠেছে— বিয়ের পিঁড়িতে বসেছেন উরফি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল হওয়া ছবি ঘিরে এমনই গুঞ্জন ছড়িয়েছিল। তবে এটা নিয়ে তার কোনো মন্তব্য জানা যায়নি।

    বিনোদন ডেস্ক