Tag: উরফি জাভেদ

  • অশ্নীরকে একহাত নিলেন উরফি

    বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ মাঝে মাঝেই আলোচনায় থাকেন। এবারও আলোচনায় এলেন তিনি একটি ভিডিওকে কেন্দ্র করে। সেই ভিডিওতে উদ্যোক্তা অশ্নীর গ্রোভার দাবি করেন— সালমান নাকি তার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সেই ভিডিও দেখেই অভিনেত্রী অশ্নীরকে একহাত নিলেন। আর নেটিজেনরাও উরফিকে সমর্থন করে কথা বললেন।

    এর আগে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘বিগ বস ১৮’-এর মঞ্চে উপস্থিত ছিলেন উদ্যোক্তা অশ্নীর গ্রোভার । সেখানেই অশ্নীরকে একহাত নিয়েছিলেন সালমান। চুপ করে দাঁড়িয়ে শুনেছিলেন উদ্যোক্তা। মাথা নিচু করে সম্মতি জানিয়েছিলেন ভাইজানের কথায়। কিন্তু ‘বিগ বস ১৮’ শেষ হতে না হতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন অশ্নীর গ্রোভার। 

    এক ভিডিওতে রীতিমতো সালমান খানের নাম না করে সুর চড়িয়েছেন তিনি। সেই ভিডিও চোখে পড়ে মডেল উরফি জাভেদের। আর তাতেই  উদ্যোক্তাকে খোঁচা দিলেন অভিনেত্রী।

    অশ্নীর গ্রোভারের দাবি—সালমান খান নাকি তার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ভাইজান তার কাছ থেকে সাড়ে ৭ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু অশ্নীর সঙ্গে কথা বলার পর ভাইজান সাড়ে ৪ কোটি টাকাতেই রাজি হয়ে যান। 

    এর পর বিগ বস ১৮-এর মঞ্চে অশ্নীরকে একহাত নিয়েছিলেন ভাইজান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন— অশ্নীরের সঙ্গে দেখা করা তো দূরের কথা, তার নামই কোনো দিন শোনেননি তিনি। সেই সময়ে মুখ দিয়ে আওয়াজ বেরোয়নি অশ্নীর গ্রোভারের।

    দীর্ঘ দিন পর অশ্নীর গ্রোভার আবার নতুন এক ভিডিওতে বলেছেন— অকারণে আমার সঙ্গে ঝামেলা করে প্রতিযোগিতা শুরু করেছে। আমি তো ভদ্রভাবেই গিয়েছিলাম। ওরাই আমাকে ডেকেছিল। নাটক করার জন্য বলে দিল— ‘আপনার সঙ্গে তো দেখাই হয়নি কখনো। আপনার নামও জানি না।’ তিনি বলেন, আরে, নাম না জানলে আমাকে ডাকলে কেন? 

    এই প্রসঙ্গে উরফি জাভেদ বলেন, এসব কথা সালমানের সামনে বলার সাহস নেই অশ্নীর গ্রোভারের। তিনি বলেন, এ কথাগুলো শুধু সালমানের সামনে দাঁড়িয়ে বলে দেখাক। এই লোকটা হবে সালমানের প্রতিযোগী? 

    এদিকে এ বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তোলপাড়। অনেক নেটিজেন উরফি জাভেদকে সমর্থন করেছেন। এক নেটিজেন লিখেছেন— এই কথাগুলো সেই দিন মঞ্চে দাঁড়িয়ে বলতে পারলেন না কেন? সেই দিন তো মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। একেই বলে দ্বিচারিতা।

    বিনোদন ডেস্ক

  • শোতে বিচারকের আসনে ছিলেন উরফি জাভেদ, প্রতিযোগীদের গালাগালে স্থান ত্যাগ

    কমেডিয়ান সাময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্টে হাজির হয়েছিলেন মডেল উরফি জাভেদ। সেখানকার একটি ঘটনা কেন্দ্র করেই টক অব দ্য টাউন। আর হবেই না বা কেন? উরফি জাভেদ মানেই বিতর্কের ঝাঁপি। তার পোশাক থেকে শুরু করে নানা বিষয় ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। আরও একবার সংবাদের শিরোনাম হলেন এই মডেল। 

    উরফি ছাড়াও রায়নার শোতে ছিলেন বেশ কয়েকজন অতিথি। তবে উরফির এন্ট্রির পরই চারদিকে শুরু হয় নানা কানাঘোষা ও মন্তব্য। অপমানে মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যান তিনি।

    টেলিচক্করের রিপোর্ট অনুসারে, ইন্ডিয়াস গট ট্যালেন্টের শোর একজন বিচারক হিসেবে গিয়েছিলেন উরফি জাভেদ। সেখানেই প্রথমে একজন প্রতিযোগী তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এরপর প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ তাকে দেখে খারাপ ইঙ্গিত এবং গালাগাল করতে থাকেন। কেউ আবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানান কথা বলতে থাকেন। সে কারণে অতিথি হিসেবে এমন অপমান মেনে নিতে পারেননি উরফি। শো ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান তিনি। এমনকি উরফিকে যখন এতটা অপমান করা হচ্ছিল, তখন সাময় রায়নাও একেবারে চুপ ছিলেন। কোনো প্রতিবাদ করেননি। 

    উল্লেখ্য, উরফি জাভেদের এমন পরিস্থিতির শিকার এটাই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এ ছাড়া সাময় রায়নার শোতেও এর আগে এমন নানা বিতর্ক হয়েছে। একবার কুশা কপিলার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। যে কারণে অনেকেই তাকে ‘অমানবিক’ বলেও উল্লেখ করেছিলেন। বহু তারকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কমেডিয়ানের। সেই একই তালিকায় এবার যোগ হলেন উরফি জাভেদ।

    বিনোদন ডেস্ক

  • বিজ্ঞাপন সংস্থার ‘অশ্লীল’ প্রস্তাব, যা বললেন উরফি

    একটি বিজ্ঞাপনের জন্য প্রস্তাব দেওয়া হয় নেটপ্রভাবী উরফি জাভেদকে। একটি মেইল করা হয় তাকে। সেখানে বলা হয়, উরফির জন্য আমাদের কাছে একটি চিত্রনাট্য রয়েছে, তিনি কি সম্পূর্ণ নগ্ন হওয়ার জন্য প্রস্তুত? এর উত্তরে যে জবাব দিয়েছিলেন উরফি জাভেদ।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, নেটদুনিয়ায় প্রায়ই চর্চায় উঠে আসেন উরফি জাভেদ। অভিনব পোশাকের জন্য কখনো প্রশংসিত হয়েছেন, কখনো বা মুহূর্তে বিতর্ক তৈরি করেছেন। তবে এবার তিনি নিজেই ফেটে পড়লেন এক মুখগহ্বররের পরিচ্ছন্নতা সংক্রান্ত ব্র্যান্ডের বিরুদ্ধে। সেই সংস্থা থেকে নাকি উরফিকে সম্পূর্ণ নগ্ন হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি মেনে নেননি নেটপ্রভাবী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কটি তুলে ধরেন তিনি।

    ওই সংস্থা থেকে একটি বিজ্ঞাপনের জন্য প্রস্তাব দেওয়া হয় উরফি জাভেদকে। একটি ইমেইল করা হয় তাকে। সেখানে বলা হয়, উরফির জন্য আমাদের কাছে একটি চিত্রনাট্য রয়েছে। তিনি কি সম্পূর্ণ নগ্ন হবেন? এ ইমেইলের প্রতিচ্ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেন উরফি। হোয়াটসঅ্যাপেরও একটি প্রতিচ্ছবি তুলে ধরেন তিনি। নেটপ্রভাবী লিখেছেন— সব রকমের সীমা অতিক্রম করল এই ব্র্যান্ড। আমি বহু ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি। কিন্তু এমন আক্রমণাত্মক কিছু দেখিনি। আমার সহকারী দল বিষয়টি দেখে নেবে। আপনারা প্রস্তুত থাকুন।

    তবে এই প্রথম নয়, এর আগেও নানা বিতর্কে পড়েছেন উরফি। কখনো নিজেও বিতর্ক তৈরি করেছেন। মাস কয়েক আগে এক নাবালকের দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন নেটপ্রভাবী। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। মা জাকিয়া সুলতানা, বোন উরুসা, আসফি, ডলি এবং ভাই সমীর আসলামের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন উরফি। রেস্তোরাঁয় ফটোসাংবাদকিদের ক্যামেরায় ধরা দিচ্ছিলেন তিনি। ঠিক তখনই তাদের সামনে দিয়ে একদল কিশোর যাচ্ছিল। তাদের মধ্যে একজন উরফিকে দেখে প্রশ্ন করে—কতজনের সঙ্গে সহবাস করেছ? প্রশ্ন শুনেই চটে যান উরফি।

    সেই অস্বস্তিকর ঘটনাটিও সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন উরফি। ছেলেটার বয়স মাত্র ১৫ বছর হবে। উরফি বলেন, আমার মা ও গোটা পরিবারের সামনে ছেলেই এই প্রশ্ন করে। এ ঘটনায় অস্বস্তিতে পড়েছিলেন তিনি। নাবালককে ঘুষি মারতেও ইচ্ছে করছিল বলে জানিয়েছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ১৫ বছরের কিশোরের কাছে হেনস্তার শিকার উরফি

    এবার প্রকাশ্যে হেনস্তার শিকার হলেন বিগ বস ওটিটি থেকে খ্যাতির শীর্ষে উঠে আসা বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। তাও এক কিশোরের হাতে শিকার হন তিনি। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উরফি বিরক্তিকর ঘটনা শেয়ার করেছেন, যেখানে একটি ১৫ বছর বয়সি ছেলে তাকে জনসমক্ষে হেনস্তা করে। রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন উরফি, সেখানেই পাপারাজ্জিদের জন্য পোজ দেওয়ার সময় ওই কিশোর কটূক্তি করে উরফিকে। সরাসরি প্রশ্ন করে— কতজনের সঙ্গে যৌন সম্পর্ক করেছ?

    অভিনেত্রী বলেন, পরিবারের সামনে ছবি তোলার সময় এ ঘটনা ঘটে। তিনি তার নতুন ওয়েব সিরিজ ফলো কর লো ইয়ার প্রচার করছিলেন যে সময়, তখন ওই কিশোর অশ্লীল মন্তব্যটি করে।

    সামাজিকমাধ্যমে পোস্টে উরফি লিখেছেন— গতকাল আমার এবং আমার পরিবারের সঙ্গে অত্যন্ত অস্বস্তিকর কিছু ঘটেছে, একদল ছেলে পাশ দিয়ে যাচ্ছিল… তাদের মধ্যে এক কিশোর সবার সামনে চিৎকার করে আমাকে জিজ্ঞেস করে— ‘তুমি কজনের সঙ্গে শুয়েছো?’। ছেলেটির বয়স সবে ১৫ বছর। আমার মা ও পরিবারের সামনেই সে এটা করেছে। 

    তিনি বলেন, এক পাপারাজ্জি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন— আমার অভিব্যক্তি থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে, আমি অবাক হয়ে গিয়েছিলাম! ওই ছেলেটার মুখে ঘুসি মারতে ইচ্ছে হচ্ছিল। দয়া করে আপনার ছেলেদের নারীদের সম্মান করতে শেখান। ছেলেটির বাবা-মায়ের জন্য আমার খারাপ লাগছে।'

    উরফির নতুন শো ‘ফলো কর লো ইয়ার’— এ মুহূর্তে দেখা যাচ্ছে আমাজন প্রাইম ইন্ডিয়ায়। ৯ পর্বের এই সিরিজটি প্রযোজনা করেছে সোল প্রোডাকশনের ফাজিলা আল্লানা ও কামনা মেনেজেস এবং পরিচালনা করেছেন সন্দীপ কুকরেজা। শোটি পরিবার এবং বন্ধুদের সঙ্গে উরফির সম্পর্ক ও তার ব্যক্তিগত লড়াইয়ের পাশাপাশি উরফির ক্যারিয়ারের গল্প উঠে এসেছে। 

    মেরি দুর্গা ও বড়ে ভাইয়া কি দুলহানিয়ার মতো ভারতীয় টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন উরফি। তিনি বিগ বস ওটিটি সিজন ১-এর প্রতিযোগীও ছিলেন। তিনি সম্প্রতি এমটিভি স্প্লিটসভিলা ১৫-তে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের লাভ সেক্স অউর ধোখা ২-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • উরফি জানালেন অর্জুন কাপুরকে নিয়ে সুপ্ত বাসনার কথা

    সামাজিকমাধ্যমে প্রায়ই সরগরম থাকেন নেটপ্রভাবী উরফি জাভেদ। ব্যতিক্রমী ব্যক্তিসত্তা আর পোশাকে চমক দিয়েই প্রতিনিয়ত চর্চায় থাকেন তিনি। সদ্য একটি ওটিটি প্ল্যাটফর্মে নতুন এক রিয়্যালিটি শোয়ে দেখা গেছে তাকে। সেখানেই উরফি বলেন, গত তিন বছরে কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। তার নেপথ্য রয়েছে বিশেষ একটি কারণ। পাশাপাশি একটি সুপ্ত বাসনাও রয়েছে তার— অর্জুন কাপুরকে নিয়ে।

    উরফি নিজের শো ‘ফলো করলো ইয়ার’-এ নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক তুলে ধরেছেন। সেখানেই তার বোনেরা তাকে জিজ্ঞাসা করেন— প্রতিনিয়ত এত নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হয় তার, এত জায়গায় যান তিনি, কখনো কোনো পুরুষ দেখে ভালো লাগেনি তার? কিংবা এমন প্রশ্নে করেন যে— কারও সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর সুযোগ আসেনি তার?

    বোনদের উৎসাহ দেখে উরফি বলেন, ‘আসলে গত তিন বছরে আমি কোনো পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হইনি। এমনকি কারও সঙ্গে ভালোবাসার কথা বলতেও ইচ্ছে হয়নি। এর পেছনে বিশেষ একটি কারণ রয়েছে— যতদিন আমি একটি ব্যক্তিগত বিমান কিনতে না পারছি, ততদিন পর্যন্ত কোনো পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হব না— প্রতি়জ্ঞা করেছি। উরফি আরও বলেন, অভিনেতা অর্জুন কাপুর তার ভীষণ পছন্দের। তাকে নিয়ে নানা সুপ্ত বাসনা রয়েছে বলেও স্বীকার করেন উরফি। যদিও অর্জুন সে কথা জানেন না। কিন্তু এই বাসনা ঠিক কেমন, সে কথা প্রকাশ করেননি উরফি।

    বিনোদন ডেস্ক

  • ক্ষোভ উগরে দিলেন উরফি জাভেদ

    সাহসী ফ্যাশনের কারণে বারবার শিরোনামে আসেন উরফি জাভেদ। যদিও টেলিভিশনের হাত ধরে তিনি রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। ক্ষোভ উগরে দিলেন টেলিদুনিয়ায়। কিন্তু টেলিদুনিয়ায় তিনি আর ফিরতে চান না—এমন কথাই সাফ জানালেন উরফি। 

    তিনি বলেন, টেলিদুনিয়ায় আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়, তাই আমি আর টেলিদুনিয়ায় থাকতে চাই না। এমন কি বিগ বসেও না। খবর আনন্দবাজারের।

    প্রতিবেদনে বলা হয়েছে, টেলিদুনিয়ার অন্দরের কাহিনি প্রকাশ্যে আনলেন উরফি জাবেদ। আর কোনো দিন টেলিভিশনে ফিরতে চান না তিনি। 

    উরফি বলেন, টেলিদুনিয়ায় আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়, তাই আমি আর টেলিদুনিয়ায় থাকতে চাই না। অসভ্য আচরণ করা হয় টেলিশিল্পীদের সঙ্গে।

    উরফি বলেন, মুখ্যচরিত্রে যারা অভিনয় করেন, তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করা হলেও পার্শ্বচরিত্রে যারা অভিনয় করেন, তাদের অভিনেতা তো দূরের কথা, মানুষ হিসাবেই গণ্য করা হয় না।

    তিনি বলেন, আমি খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। ওদের কারণে অনেক চোখের জল ফেলতে হয়েছে আমাকে। 

    জাভেদ বলেন, আমি পার্শ্বচরিত্রে অভিনয় করতাম। কিছু কিছু প্রযোজনা সংস্থা ভয়ঙ্কর খারাপ ব্যবহার করে। এমনকি ন্যায্য পারিশ্রমিকও পেতাম না।

    আগামীতে আর কখনো রিয়েলিটি শো ‘বিগ বস’-এ যাবেন না বলেও জানালেন এ অভিনেত্রী। তিনি বলেন, নির্মাতাদের কাছে আমি কৃতজ্ঞ। ‘বিগ বস’ আমার কাছে বড় সুযোগ ছিল। তবে বর্তমানে একটা কথাই বলতে পারি— আমি আর ‘বিগ বস’-এ ফিরতে চাই না।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে যে ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন উরফি

    হিন্দি সিনেমাতে অনেক দিন ধরেই অভিনয় করতে চাইছিলেন নিজের পোশাকের কারণে সব সময় চর্চায় থাকা উরফি জাভেদ। উরফি। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন তিনি।

    rnrn

    আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত চর্চিত ছবি ‘লাভ সেক্স অর ধোঁকা’ ছবিটির সিক্যুয়েল। সূত্রের খবর, এই ছবিতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। 

    rnrn

    শোনা যাচ্ছে, এই ছবিতে পরিচালক সামাজিক মাধ্যমের প্রেক্ষাপটে সবসময়ের প্রেমের বিভিন্ন আঙ্গিক তুলে ধরতে চেয়েছেন। 

    rnrn

    এর আগে জানা গিয়েছিল, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষার কাপুর ও মৌনী রায়। এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার। 

    rnrn

    সূত্রের দাবি, ছবির বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা একজন সামাজিক মাধ্যমে প্রভাবীর চরিত্র নির্মাণ করেছেন। সব দিক বিবেচনা করে তারা উরফিকেই পছন্দ করেন।

    rnrn

    বিতর্ককে যে কোনো দিন পাত্তা দেননি উরফি, সেটি নিজের কাজকর্মে বুঝিয়ে দেন তিনি। এবার অভিনয়ে তিনি অনুরাগীদের মন জয় করে নিতে পারবেন কিনা, সেটিই দেখার।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে উরফিকে আবারও হত্যার হুমকি

    পোশাকের কারণে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। ছোট পোশাক নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। বুধবারও ঘটেছে সেই একই ঘটনা। 

    টুইটে পোস্ট করে উরফি জানান, তাকে আবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে— ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে। মেইলটি করার সময় সাবজেক্ট হিসাবে লেখা হয়েছিল— খুব শিগগির তোকে গুলি মেরে দেওয়া হবে। 

    ওই ব্যক্তি আরও লেখেন, দেশে তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, সেই কারণেই তাকে মেরে ফেলা উচিত। 

    টুইটে এ হুমকির মেইল পোস্ট করে উরফি লেখেন, আমার জীবনের প্রতি দিনের ঘটনা। 

    তবে এ ঘটনা প্রকাশ্যে আসামাত্রই উরফির অনুরাগী বেশ বিরক্ত।

    বেশিরভাগ দর্শকই তার পাশে দাঁড়িয়েছেন। একজন উত্তরে লিখেছেন, তুমি চিন্তা করো না, অবিলম্বে আইনি সাহায্য নাও। যিনি মেইল পাঠিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে এসো। আবার অন্য একজনের বক্তব্য, এদের এত গুরুত্ব দিও না, তুমি আমার জীবনে দেখা অন্যতম সাহসী মেয়ে।

    বিনোদন ডেস্ক

  • এবার নিজের পরিহিত পোশাকই খাচ্ছেন উরফি!

    পোশাকের কারণেই সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। ছোট পোশাক নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। অনেক সময় আবার পরিস্থিতি বিশেষে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন এই পোশাক শৌখিনী। 

    rnrn

    কখনো ক্যান্ডি ফ্লস, কখনো তালা চাবি, কখনো দড়ি, আবার কখনো টয়লেট পেপার দিয়ে নিজের পোশাক তৈরি করেন উরফি। তবে এবার সবাইকে চমকে এক অদ্ভুত ড্রেস বানিয়েছেন তিনি।

    rnrn

    এবার পরেছেন বাবলগামের টপ। মুখে নিয়ে চিবোচ্ছেনও তা-ই। টপ থেকে ছিঁড়ে ছিঁড়ে মুখে পুরছেন গাম। সেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। লোকে বলছেন, ‘জিনিয়াস’! 

    rnrn

    যেকোনো উপকরণ দিয়ে উরফির পোশাক বানিয়ে ফেলার দক্ষতাকে অনেকেই প্রশংসার চোখে দেখেন। বাবলগাম দিয়ে বানানো উরফির নতুন গোলাপি টপও পছন্দ হল অনুরাগীদের। ধূসর রঙের ঢিলে প্যান্টের ওপর সেই টপ পরে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন উরফি নিজেই।

    rnrn

    টেলিভিশনে অভিনয় করতেন একসময়। গানের ভিডিওতেও দেখা গেছে তাকে। তবে জনপ্রিয় হন ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার পরই। নিজের কৃতিত্বেই বারবার শিরোনামে আসেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • পোশাকের জন্যই যে এটা ঘটেছে সেটি স্বীকার করুন: উরফি

    ‘এটা কি সত্যিই ২১ শতকের মুম্বাই? আমাকে আজ একটি রেস্তোরাঁয় প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। কারও যদি আমার পোশাক পছন্দ না হয়, তা নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমার সঙ্গে এ ধরনের আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। পোশাকের জন্যই যে এটা ঘটেছে সেটি স্বীকার করুন! কোনো অজুহাত দেবেন না। বিরক্তিকর!’

    rnrn

    নিজের ইনস্টাগ্রামে এমনটিই লিখেছেন পোশাকের কারণে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা উরফি জাভেদ।  

    rnrn

    ছোট পোশাক নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন উরফি। খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন।  আর এবার পোশাকের কারণেই নাকি রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হয়নি উরফিকে। 

    rnrn

    একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে— গাড়ি থেকে নেমে একটি রেস্তোরাঁয় ঢুকলেন তিনি। সেখানেই জায়গা দেওয়া হলো না উরফিকে, সরাসরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়ায় জড়ান তিনি।

    rnrn

    এর আগেও মুম্বাইতে বাড়ি ভাড়া পাচ্ছিলেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এবার রেস্তোরাঁয় নিষিদ্ধ তিনি! 

    বিনোদন ডেস্ক