Tag: ইমরান

  • অভিনয়ে ফেরার ইচ্ছা ইমরানের

    ঢাকাই সিনেমার আশি ও নব্বই দশকের জনপ্রিয় এবং ব্যস্ত নায়ক ছিলেন ইমরান। দিলীপ বিশ্বাসের ‘অস্বীকার’ দিয়ে ঢালিউডে পা রাখেন তিনি। ‘অকৃতজ্ঞ’ নামে একটি সিনেমা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেন। 

    এছাড়া তার অভিনীত আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘দেমাগ’, ‘পিতা মাতা সন্তান’, ‘স্বপ্ন’ ‘চম্পাবতী’, ‘জারকা’, ‘বদসুরত’ ইত্যাদি। প্রায় ষাটটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে হুট করেই একেবারে পর্দার আড়াল হয়ে যান এ অভিনেতা। এরপর নেই কোনো খবরে। 

    খোঁজ নিয়ে জানা গেছে, সুইডেনে থাকেন তিনি। সেখানেই স্ত্রী সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মধ্যে দেশে আসেন। তবে থাকেন প্রচারের আড়ালে। কিছুদিন আগে ঈদ উপলক্ষ্যে দেশে এসেছিলেন। তখনই মুখোমুখি হন সংবাদমাধ্যমের। 

    জানিয়েছেন, অভিনয়ের প্রতি ভালোবাসা এখনো আগের মতোই রয়ে গেছে। পরিস্থিতির কারণে তিনি মাধ্যমটি ছেড়ে দিয়েছেন। তবে সময় ও সুযোগ পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছা আছে তার। 

    তিনি বলেন, ‘অভিনয়ে ফিরব কি না এখনো ঠিক বলতে পারছি না। তবে যেহেতু আমি ইমরান হয়েছি সিনেমা জগতের কারণে, অভিনয়ের কারণে। তাই মাঝে মাঝে ইচ্ছা করে অভিনয়ে ফেরার। যদি ভালো সুযোগ পাই, ভালো গল্পে কাজ করার সুযোগ মিলে, যে সিনেমা পরিবারের সবাইকে নিয়ে সিনেমা হলে বসে উপভোগ করা যায় এমন সিনেমায়ই অভিনয় করার ইচ্ছা আছে আমার।’

    বিনোদন ডেস্ক

  • ফের একসঙ্গে হাবিব ও ইমরান

    আবারও একসঙ্গে এক গানে কাজ করার কথা জানিয়েছেন দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুল। তন্ময় তানসেন পরিচালিত ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ সিনেমায় ‘রোমিও জুলিয়েট’ গানের মাধ্যমে ইমরান প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে গান গেয়েছিলেন। এরপর আরো সাত/আটটি জিঙ্গেলে হাবিব ওয়াহিদের সুরে কণ্ঠ দেন। আবার হাবিবও কিছুদিন আগে ‘বোকা মন’ শিরোনামে একটি গানে ইমরানের সুরে গেয়েছেন।

    rnrn

    এদিকে সম্প্রতি ইমরান জানিয়েছেন, তাদের মধ্যে আরো কিছু নতুন কাজের পরিকল্পনা চলছে।

    rnrn

    তিনি বলেন, ‘স্কুল কলেজ জীবনে হাবিব ভাইয়ের গান শুনে ভীষণ আবেগী হয়ে উঠতাম। তার সুর, কণ্ঠ পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ ম্যাজিক্যাল একটি ব্যাপার বলেই মনে হয়। একসময় আমাকে তিনি সিনেমাতে প্লে-ব্যাক করালেন, তারই সুরে। সম্প্রতি তার সঙ্গে দেখা হলো, নতুন কিছু কাজ নিয়েও পরিকল্পনা হলো। আশা করছি শিগগিরই আমরা নতুন কাজ শুরু করতে পারব।’

    rnrn

    এদিকে ইমরান জানান, শিগগিরই তিনি স্টেজ শো করতে সৌদি আরব ও আমেরিকা যাবেন।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইমরান

    অবন্তিকা ও ইমরান গাঁটছড়া বাঁধেন ২০১১ সালে। পরবর্তী সময়ে তারা কন্যাসন্তান ইমারার মা–বাবা হন। তবে ২০১৯ সালের শুরুর দিকে তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছিল। ইমরান বা অবন্তিকা কেউই এ বিষয়ে মন্তব্য করেননি। 

    rnrn

    তবে ইন্ডিয়া টুডের সঙ্গে অবন্তিকা মালিকের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন ইমরান খান।

    rnrn

    সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তাদের বিচ্ছেদ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তাই এ বিষয়ে তিনি আর কিছু বলতে চান না।

    rnrn

    শুধু বলতে চান, তার নিজের ভেতরে এমন একটা লড়াই চলছিল, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি।

    rnrn

    সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, এসব বিষয়ে খুব বেশি যেতে চাইছি না। কারণ আমি গুঞ্জনের আগুনে ঘি ঢালতে ইচ্ছুক নই, কিন্তু আমি যখন নিজের ভেতরে লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখলাম ভালোবাসা কিংবা বিয়ে—কোনোটাই আমার পাশে নেই।

    rnrn

    ইমরান আরও বলেন, দুজন মানুষের মধ্যে একটি আদর্শ, স্বাস্থ্যকর সম্পর্কই একে অপরকে ভালো রাখে। কিন্তু আমরা সেই জায়গায় ছিলাম না।

    rnrn

    ইমরান খান ২০০৮ সালে জেনেলিয়া ডি’সুজার সঙ্গে ‘জানে তু…ইয়া জানে না’ দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ইমরানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কাট্টি বাট্টি’, যে ছবিতে আরও ছিলেন কঙ্গনা রনৌত। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি।

    অনলাইন ডেস্ক

  • আনুশকার বিকিনিতে অস্বস্তিতে পড়েন ইমরান

    বলিউডে ‘মটরু কী বিজলী কা মন্ডোলা’—এ ছবিতে জুটি বেঁধেছিলেন ইমরান ও আনুশকা শর্মা। সেই সময় এক সাংবাদিকের প্রশ্নে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন ইমরান। এক সংবাদ সম্মেলনে প্রশ্ন শুনে ভয়ঙ্কর অস্বস্তিতে পড়েন অভিনেতা। ভাবনা একটাই— আমি আবার কী বলব এ বিষয়ে! 

    তিনি বললেন, কোনো প্রাসঙ্গিক প্রশ্ন নেই! হঠাৎ এ ধরনের প্রশ্নে একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করিনি আমি। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে এ ঘটনার কথা তুলে ধরেন ইমরান।

    আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আনুশকার বিকিনি পরার প্রশ্নে কী উত্তর দেবেন বুঝতে পারছিলেন না অভিনেতা। ঘর ভর্তি সাংবাদিক। সামনে ইমরান খান। হঠাৎ প্রশ্ন ধেয়ে এলো— ছবিতে আনুশকা শর্মা বিকিনি পরেছেন, আপনি কী বলবেন এ বিষয়ে? প্রশ্ন শুনে ভয়ঙ্কর অস্বস্তিতে পড়েন অভিনেতা ইমরান খান। ভাবনা একটাই— আমি আবার কী বলব এ বিষয়ে! 

     এ ছাড়া তিনি জানালেন— সাক্ষাৎকারে প্রায়শই কাকা আমির খানের প্রসঙ্গ তোলা হয়, স্রেফ চটকদার শিরোনামের জন্য। সচেতনভাবে মূল আলোচনা থেকে মনোযোগ সরিয়ে দেওয়া হয়। 

    উল্লেখ্য, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা। ২০১৯ সালে সাবেক স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় তার। সেই সময় মানসিক অবসাদে ভুগছিলেন ইমরান। বর্তমানে লেখা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে রয়েছেতার।

    বিনোদন ডেস্ক

  • আট বছর পর একসঙ্গে ইমরান ও ঝিলিক

    সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে একই সময়ে ক্যারিয়ার শুরু করেন ইমরান মাহমুদুল এবং ঝিলিক। তারপর একসঙ্গে অনেক গান গাইলেও মাঝে বিরতি ছিল আট বছরের। তবে এবার বিরতি ভেঙে একই গানে কণ্ঠ দিলেন এ দুই শিল্পী।

    rnrn

    জানা গেছে, ‘জেনে যাও তুমি’ শিরোনামে একটি গান গেয়েছেন তারা। এটি লিখেছে গীতিকার জামাল হোসেন। আর গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। এরই মধ্যে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘ঝিলিক এবং আমি একই সময়ে সংগীতাঙ্গনে পেশাগতভাবে যাত্রা শুরু করি। সেই তখন থেকেই আসলে আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাঝে আট বছর পেরিয়ে গেছে।

    rnrn

    কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি, এটা ভেবে আমরাও অবাক হয়েছি।’ এদিকে একসঙ্গে কাজ করা প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘আমরা একসঙ্গে অনেক স্টেজ শো করেছি। কিন্তু নতুন মৌলিক গান করা হয়নি। এ গানটির কথা চমৎকার, আশা করি গানটি সবার ভালো লাগবে।’ জানা গেছে, গানের ভিডিওতে ইমরান এবং ঝিলিক দুজনেই রয়েছেন। গানটি প্রকাশ পাবে ৫ ডিসেম্বর।

    বিনোদন ডেস্ক

  • ইমরান-কোনালের কণ্ঠে নতুন প্রেমের গান

    'প্রেমের সাগর' শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের শ্রোতাপ্রিয় গানের প্লেব্যাক জুটি ইমরান ও কোনাল। সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। 

    'প্রেমের সাগর' শিরোনামের এই গানটি থাকছে 'দহনকাল' সিনেমায়। ফরহাদ হোসেনের চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন মারুফ আহমেদ খান রিজভী। 

    বৃহস্পতিবার ইমরান গণমাধ্যমকে বলেন, দুর্দান্ত একটি গান গাইলাম সাজিদ ভাইয়ের সুরে। কোনাল ও আমার একাধিক গান দর্শক গ্রহণ করেন। সবমিলিয়ে নতুন এ গানের কম্বিনেশনটা দারুণ হয়েছে। আশা করছি, আমাদের আগের গানের মতো এটিও শ্রোতারা পছন্দ করবেন।

    কোনাল বলেন, রোমান্টিক গানের সুর সাজিদ সরকারের স্পেশালিটি। অলি ভাইয়ের গানের কথা আমার খুবই প্রিয়, এর আগেও গেয়েছি। নতুন গানটি মিষ্টি প্রেমের শান্তি লাগার মতো। গানটি করে আমাদের যতটা ভালো লেগেছে, আশা করছি শ্রোতাদের তারচেয়ে বেশি ভালো লাগবে।

    গীতিকার সোমেশ্বর অলি বলেন, সাজিদ সরকারের সঙ্গে নিয়মিত কাজ করলেও ইমরান ও কোনালের জন্য দীর্ঘদিন পর লিখলাম। এটি যথেষ্ট রোমান্টিক একটা গান। ছবির একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি ব্যবহার করা হবে।

    বিনোদন ডেস্ক

  • ইমরান হাশমিকে কেন প্রত্যাখ্যান করেছিলেন কোয়েল?

    বলিউডে কাজ করেছেন টালিউডের অনেক অভিনেতা। ভালো কাজ দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। অনেকেই আবার কাজের প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিয়েছেন। 

    rnrn

    অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক বলিউডের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বলিউড স্টার ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি এ অভিনেত্রী। কিন্তু কেন হাশমিকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি? 

    rnrn

    অথচ কোয়েলের ক্যারিয়ার তখন শুরুর দিকে। অন্যদিকে ইমরান হাশমি বলিউডের প্রতিষ্ঠিত তারকা। পর্দায় নিয়মিত উষ্ণদৃশ্য ও আবেদনময়ী সংলাপ নিয়ে হাজির হন তিনি। 

    rnrn

    সেই সময়ের অন্যতম হিট সিনেমা ছিল ‘গ্যাংস্টার’। যেখানে হাশমির বিপরীতে বলিউডে অভিষেক ঘটেছিল কঙ্গনা রানাউতের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল পর্দায় হাশমি-কঙ্গনার ক্যামেস্ট্রি। 

    rnrn

    ওই সিনেমার জন্যই নির্মাতার প্রথম পছন্দ ছিল টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তার কাছে প্রস্তাবও গিয়েছিল। কিন্তু রঞ্জিতকন্যা রাজি হননি। সাফ জানিয়ে দেন— তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন। 

    rnrn

    ক্যারিয়ারের শুরু থেকেই কোয়েল তার কাজের ধরন নিয়ে খুবই সচেতন ছিলেন। তাই এ ছবির প্রস্তাব ফিরিয়ে দিতে তাকে খুব একটা ভাবতে হয়নি। 

    rnrn

    কোয়েল ‘না’ বলতেই ‘গ্যাংস্টার’-এ অভিষেক ঘটে কঙ্গনার। নিজের প্রথম সিনেমা দিয়েই বলিউডে বাজিমাত করেন তিনি। অভিষেকে সেরা নারী চরিত্র হিসেবে জিতে নেন ফিল্ম ফেয়ার পুরস্কার।
    rn 

    বিনোদন ডেস্ক

  • দীর্ঘদিন পর একসঙ্গে ন্যান্সি ও ইমরান

    দীর্ঘদিন পর একসঙ্গে সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। সিনেমার নাম ‘লিপস্টিক’। গানের শিরোনাম ‘নিন্দুকে’। এটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। 

    rnrn

    ইমরান বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। সেখানে যাওয়ার আগেই গানটিতে কণ্ঠ দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়েরই লেখা গানের সুর করে, গান গেয়ে আমি একসঙ্গে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তার লেখা আবারও একটি দারুণ গান গাইলাম। সহশিল্পী হিসাবে আছেন ন্যান্সি আপু। 

    rnrn

    তিনিও বাংলা সিনেমায় অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার সঙ্গে আবারও গান গেয়ে ভীষণ ভালো লাগল। আর ইমন ভাইয়ের সুর-সংগীত, সত্যিই অনবদ্য। তার সুর করা সর্বশেষ দারুণ সাড়া ফেলা গান ছিল সাদা সাদা কালা কালা। 

    rnrn

    আশা করছি আমাদের এ নতুন গানটিও শ্রোতা-দর্শকের ভালো লাগবে। 

    rnrn

    ন্যান্সি বলেন, ‘গানের কথা সুন্দর। সুর ও সংগীতায়োজন ভালো হয়েছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’ সিনেমার পরিচালক কামরুজ্জামান রুমান জানিয়েছেন, গানটির দৃশ্যায়ন শিগ্গির করা হবে।

    যুগান্তর প্রতিবেদন

  • বিয়ে করেছেন গায়ক ইমরান

    বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবেই বিয়ের পর্ব সেরেছেন বলে সামাজিকমাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

    rnrn

    বুধবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে গায়ক লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’

    rnrn

    ঘরোয়া আয়োজনে পারিবারিকভাবেই বিয়ে সেরেছেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে, ইনশাআল্লাহ।’

    rnrn

    পরিশেষে নতুন এই পথচলায় সবার দোয়া চেয়ে ইমরান লেখেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • লন্ডনে কণা-ইমরান 

    গানের অনুষ্ঠানে অংশ নিতে এ মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন সময়ের দুই জনপ্রিয় সংগীতশিল্পী কণা ও ইমরান। লন্ডনে এবারই প্রথম তারা দু’জন একসঙ্গে একই স্টেজে পারফরম করেছেন। 

    rnrn

    এরইমধ্যে গান গেয়েছেন ‘দ্য লন্ডন রয়েল রিজেন্সি’তে একটি অনুষ্ঠানে। তাদের সঙ্গে মিউজিসিয়ান হিসাবে ছিলেন বেজ গিটারে রাজা, কি- বার্ডে রাজীব, ড্রামসে মিঠু ও লিড গিটারে জিতু। 

    rnrn

    কণা বলেন, ‘লন্ডনে ইমরান এবং আমার প্রথম স্টেজ শো এক কথায় দারুণ হয়েছে। এটি একটি টিকিট শো ছিল। দু’মাস আগে থেকেই এ অনুষ্ঠানের বিষয়ে বেশ প্রচারণা হয়েছে। যে কারণে শো ছিল হাউজফুল। আর শো খুব ভালো হওয়ার কারণও অবশ্য আমরা আমাদের সমন্বিত মিউজিশিয়ান চারজনকে নিয়ে যেতে পেরেছিলাম। 

    rnrn

    আগামীতেও মিউজিশিয়ান নিয়ে দেশের বাইরে শো’তে অংশগ্রহণ করার এ ধারাবাহিকতা বজায় থাকবে।’ 

    rnrn

    ইমরান বলেন, ‘আমাদের লন্ডনের শো ছিল সফল। এক কথায় ফ্যান্টাস্টিক শো। আমার এবং কণা আপুর নতুন ও পুরোনো গান যে এত জনপ্রিয় তা সেখানে গিয়ে উপলব্ধি করেছি। দর্শকও আমাদের পারফর্ম্যান্স বেশ উপভোগ করেছেন।’

    বিনোদন ডেস্ক