Tag: ইমরান হাশমি

  • ইমরান হাশমির কাছে যা চাইলেন পুনম

    বলিপাড়ায় মাঝে মধ্যেই আলোচনা-সমালোচনার খরাকে পরিণত হন জনপ্রিয় অভিনেত্রী পুনম পান্ডে। কখনো নিজেকে মৃত ঘোষণা করে চাঞ্চল্য ছড়িয়েছেন, কখনো নামমাত্র পোশাকে রাস্তায় বেরিয়ে হইচই ফেলে দিয়েছেন; আবার কখনো বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়েও সাবেক স্বামীকে পুলিশে ধরিয়ে দিয়ে আলোচনায় আসেন। 

    এমনিতেই সামাজিক মাধ্যমে তার ছড়ানো ভিডিও হিল্লোল তোলে পুরুষের হৃদয়ে। মাসকয়েক আগেই তিনি রাস্তায় বেরোতেই তার সঙ্গে ছবি তোলার ছুঁতোয় চুম্বন দিতে এগিয়ে আসেন এক অনুরাগী। কিন্তু পুনম পান্ডে চুম্বন চান ইমরান হাশমির কাছ থেকে। কিন্তু কেন?

    কারণ বলি অভিনেতা ইমরান হাশমির নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘সিরিয়াল কিসার’ তকমা। প্রথম দিকের প্রায় প্রতিটি সিনেমাতেই নায়িকাদের ঠোঁটঠাসা চুমু খেয়েছিলেন অভিনেতা। অথচ বাস্তবে তার জীবন শুধুই তার স্ত্রীকেন্দ্রিক। কোনো নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা যায়নি অভিনেতার। কিন্তু পর্দায় চুম্বন দৃশ্যের জন্য তিনি রাজা। তাকে ‘চুম্বনের রাজা’ও বলা হয়ে থাকে। পুনমের একটা চুমুর চাহিদা ইমরানের কাছ থেকে।

    সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পুনম পান্ডে বলেন, আমি ওকে বলতে চাই— তুমি কি আমাকে চুমু খেতে পারবে? যদিও পুনমের এহেন দাবি শুনে এখনো সাড়া দেননি নায়ক।

    বিনোদন ডেস্ক

  • এবার আলিয়ায় নজর ইমরান হাশমির

    বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির পর্দায় উপস্থিতি মানেই ঘনিষ্ঠ দৃশ্য আর চুমুকাণ্ড। যাকে একসময় তার নাম জুটেছিল ‘সিরিয়াল কিসার’ তকমা। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের পাশাপাশি থাকবে চুমু খাওয়ার দৃশ্য। তবে অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। 

    ইমরান হাশমি বলেন, গল্পের খাতিরে অভিনেতাদের অনেক রকম চরিত্রে দেখা যেতেই পারে। তাই বলে— এভাবে কাউকে একটা ধারার চরিত্রের তকমা দিয়ে দেওয়া ঠিক নয়।

    তিনি বলেন, যখন আমি নিজেকে অন্যভাবে প্রস্তুত করছি, ভিন্নধারার কাজে মনোনিবেশ করছি, তখন এই তকমাগুলো মনের জোর কেড়ে নেয়। তাই অনেক দিন ধরেই অন্য ধারার কাজ করার চেষ্টা করছি। যাতে দর্শক আমায় ভিন্ন চরিত্রে গ্রহণ করতে পারেন।

    এদিকে জানা গেছে, ইমরান হাশমি ও আলিয়া ভাট সম্পর্কে চাচাতো ভাইবোন। তারা নাকি একসঙ্গে কাজ করতে চলেছেন। এ প্রসঙ্গে ইমরান বলেন, আলিয়া খুব ভালো কাজ করছে। পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না। ওর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে। যদি সে রকম যথাযথ চিত্রনাট্য পাই, তবে অবশ্যই করব।

    বিনোদন ডেস্ক

  • সন্ত্রাসের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই, আমরা এসব শিখিনি

    কাশ্মীরের পহেলগাঁওকাণ্ডের পর থেকেই ভারতজুড়ে হিন্দুত্ববাদীতের একমাত্র টার্গেটে পরিণত হয়েছে দেশটির মুসলিম সম্প্রদায়। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন রাজ্যে মুসলিমদের ঘরবাড়িতে হামলা, মারধরসহ বিভিন্ন ধরনের নিপীড়ন চালানো খবর পাওয়া গেছে। 

    এই হামলায় পাকিস্তানকে অভিযুক্ত করলেও কট্টর হিন্দুবাদীরা ভারতীয় মুসলমানকে টার্গেট করায় প্রশ্ন উঠছে সন্ত্রাসের সঙ্গে ইসলাম ধর্মের সম্পর্ক আছে কি নেই। চলমান এ আলোচনায় নিজের মতামত জানালেন বলিউডের মুসলিম অভিনেতা ইমরান হাশমি। তিনি বলেছেন, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। 

    সম্প্রতি ইমরান হাশমির সিনেমা ‘গ্রাউন্ড জিরো’ মুক্তি পেয়েছে। এ সিনেমাও কাশ্মীরকে কেন্দ্র করে। সেই সিনেমার প্রচারসংক্রান্ত একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে ইমরান বলেন, পহেলগাঁওকাণ্ডের যথাযথ উত্তর দেবে ভারত সরকার- এ আশা তিনি রাখেন। 

    অভিনেতা বলেন, আমি আশা করছি, সরকার এর যথাযথ জবাব দেবে। অবশ্যই সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসের আদর্শ আদপেই বিকৃত। আমাদের ধর্ম এসব কখনো শেখায়নি।

    পহেলগাঁওয়ে নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় সরকারের দিকে। সেই প্রসঙ্গে ইমরান হাশমি বলেন, আমাদের নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে নিশ্চয়ই ভালো বোঝে। কিন্তু সেখানেও প্রশ্ন উঠছে— পহেলগাঁওয়ে আরও কড়া নিরাপত্তা থাকা উচিত ছিল। এ জায়গাটা বিরাট। কত সেনা মোতায়েন করা যায়। 

    তিনি বলেন, পর্যটকদের আকর্ষণের জায়গা এটি। তবে ওরা খুব পরিকল্পনা করেই হামলা করেছে। তার কারণ, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রই ওদের নিশানায় ছিল। ওর আশপাশে তেমন কোনো রাস্তাও ছিল না।

    উল্লেখ্য, পহেলগাঁওকাণ্ড নিয়ে বলিউডের বহু তারকাই মুখ খুলেছেন। অক্ষয় কুমার বলেছেন—পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। 

    উরির হামলা নিয়ে সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা ভিকি কৌশল। এ ঘটনায় অভিনেতা বলেন, পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় যারা প্রিয়জনদের অমানবিকভাবে হারালেন, তাদের যন্ত্রণা কল্পনাও করতে পারছি না।

    বিনোদন ডেস্ক

  • মাত্র ১২ ঘণ্টায় যেভাবে বদলে যায় ইমরান হাশমির জীবন

    ঘটনা ২০১৪ সালের। ক্যানসার থাবা বসিয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির ছেলে আয়ানের শরীরে। চার বছরের ছোট্ট ছেলের মরণব্যাধি রোগ। অস্ত্রোপচারে বাদ দিতে হয় একটি কিডনি। 

    নিজের লেখা বইয়ে সন্তানের সেই যন্ত্রণাময় দিনগুলো ফিরে দেখেছেন অভিনেতা। সন্তান সুস্থ হয়ে ওঠার পর ‘দ্য কিস অফ লাইফ— হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’ নামে বইটি লেখেন ইমরান হাশমি। তাতে ক্যানসারের সঙ্গে ছেলে আয়ান তথা পরিবারের লড়াইয়ের কাহিনি বর্ণনা করেছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানান, মাত্র ১২ ঘণ্টায় বদলে যায় তার জীবন।

    ছেলের এমন মরণব্যাধি রোগে আক্রান্ত শুনেই কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেতা। কিন্তু তার স্ত্রী সবসময় লড়াই করার সাহস জুগিয়েছেন তাকে। ছেলের এই কঠিন পরিস্থিতি নিয়ে বই লিখেছেন ঠিকই, যাতে ভবিষ্যতে তার ছেলে জানতে পারে, সেই সময় তার লড়াইয়ের দিনগুলোর কথা। যদিও নিজে কখনও সেই বইয়ের একটা পাতাও আর উল্টে দেখতে চান না তিনি। 

    কারণ অতীতের যে ক্ষতে প্রলেপ পড়েছে, সেটাই যেন তাজা হয়ে উঠবে। যদিও স্মৃতি থেকে কখনই তা মুছতে পারবেন না তিনি। ইমরান বলেন, গোটা পরিবার নিয়ে দুপুরের খাবার টেবিলে বসেছিলেন। সেই প্রথম ছেলের মধ্যে অসুস্থতার লক্ষ্মণ দেখতে পান। সেই তখন থেকে শুরু হয় হাসপাতালে ছোটাছুটি। অভিনেতা বলেন,  আমার জীবনটা মাত্র ১২ ঘণ্টায় ওলট-পালট হয়ে যায়। ইমরানের জীবনে এই পরিস্থিতি ছিল পাঁচ বছর। এখন তার ছেলে রোগমুক্ত, তবে ওই সময়টা তাকে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার শক্তি দিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • নায়িকার মুখের দুর্গন্ধে অতিষ্ঠ হয়েছিলেন ইমরান হাশমি

    বলিউডের জনপ্রিয় নায়ক ইমরান হাশমির নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘সিরিয়াল কিসার’ তকমা। প্রথম দিকের প্রায় প্রতিটি সিনেমাতেই নায়িকাদের ঠোঁটঠাসা চুমু খেয়েছিলেন তিনি। অথচ বাস্তবজীবনে শুধুই তার স্ত্রী। কোনো নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা যায়নি অভিনেতার। কিন্তু পর্দায় চুম্বনদৃশ্যের জন্য তাকে চুম্বনের রাজাও বলা হয়ে থাকে। তবে নায়িকাদের চুমু খেতে গিয়ে একটা সময় সমস্যাতেও পড়েছিলেন হিরো।

    এক নায়িকার মুখের দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল ইমরান হাশমির। সেই ঘটনা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন অভিনেতা। ‘মার্ডার’, ‘অকসর’, ‘আশিক বনায়া আপনে’ থেকে শুরু করে ‘জান্নাত’— প্রায় সব সিনেমাতেই চুমু খেয়েছেন ইমরান। কোন সিনেমার নায়িকার সঙ্গে চুম্বন করতে গিয়ে এই খারাপ অভিজ্ঞতা হয়েছিল তার? তা খোলাসা করেননি অভিনেতা। অবশ্য কার সঙ্গে চুম্বনের অভিজ্ঞতা সবচেয়ে ভালো, তা শেয়ার করে নিয়েছিলেন ইমরান।

    সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ চুমু কাকে খেয়েছেন?—এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের সঙ্গে চুম্বনটাই সেরা। যদিও আমি ছিলাম বলেই এটা সেরা চুম্বন। তিনি বলেন, খারাপ চুমুর অভিজ্ঞতা কার সঙ্গে, সেটি আমি বলব না। 

    তবে এটুকু বলতে পারি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখে যেমন গন্ধ হয়, তেমন গন্ধের সাক্ষী ছিলাম আমি। এই ভিডিওর অংশ ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ইমরান হাশমির অনুরাগীরা জল্পনা শুরু করে দেন খারাপ চুম্বনের বিষয়ে। তবে তা কখনই প্রকাশ্যে আনেননি অভিনেতা। ‘মার্ডার ২’ সিনেমাতে জ্যাকুলিনের সঙ্গেও চুম্বনের অভিজ্ঞতা ভালো ছিল বলে জানান ইমরান।

    বিনোদন ডেস্ক

  • ইমরান অন্তরঙ্গ দৃশ্য অস্বস্তিকর হতে দেয়নি: মল্লিকা

    দুই যুগ আগে মুক্তি পেয়েছিল বক্স অফিসে সফলতা পাওয়া ছবি ‘মার্ডার’। এই সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত। পরিচালনা করেছিলেন অনুরাগ বসু এবং প্রযোজনা করেছিলেন মুকেশ ভাট। মুক্তির পর সিনেমাটির রসায়ন এবং অন্তরঙ্গ দৃশ্যগুলি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা তীব্র হয়।

    তবে এরপর আর কোনও চলচ্চিত্রে জুটি বাঁধা তো দূর, একসঙ্গে কাজও করেননি তারা। বরং তিক্ত থেকে তিক্ততর হয় দুজনের সম্পর্ক। প্রকাশ্যেও একে অপরের উদ্দেশ্যে কটাক্ষ করতে দেখা গেছে তাদের। তবে সেসব বিবাদ মিটেছে বলেই মনে হচ্ছে এখন। 

    ২০ বছর পর প্রযোজক আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি দেখা হতেই পরস্পরকে জড়িয়ে ধরেন ইমরান ও মল্লিকা। পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজও দেন তারা, সঙ্গে চলে সামান্য খুনসুটি।

    এবার এক সাক্ষাৎকারে তাদের দীর্ঘ বছরের ঝামেলার মূল কারণ ফাঁস করলেন মল্লিকা শেরাওয়াত। 

    ইমরান হাশমির সঙ্গে তার ঝগড়ার প্রসঙ্গে মল্লিকা বলেন, ‘সেই সময় আমাদের দু’জনেরই বয়স অল্প। অল্পতেই মাথা গরম হয়ে যেত, দুজনেরই ইগো ছিল অনেকটাই। সঙ্গে বোকাও ছিলাম আমরা। এবং সেই সুযোগটাই নেয় ইন্ডাস্ট্রির অনেক মানুষ। আসলে এখানে কুমন্ত্রণা দেওয়া মানুষের অভাব নেই সেটাই হয়েছিল আমাদের ক্ষেত্রে। ’

    সামান্য থেমে ইমরানের বিষয়ে মল্লিকা ফের বলে ওঠেন, ‘মানুষ হিসাবে ইমরান অসাধারণ খুব ভদ্র। মার্ডার সিনেমার শুটিংয়ে আমার সঙ্গে সেই সব ঘনিষ্ঠ দৃশ্যে ও নিজের চূড়ান্ত ভদ্রতাবোধ দেখিয়েছিল আমার বিন্দুমাত্র অস্বস্তি হতে দেয়নি। সেই সিনেমার পর থেকে আজ পর্যন্ত অভিনেতা হিসেবে নিজেকে যেভাবে ভেঙেচুরে গড়েছে ইমরান এক কথায় তা অবিশ্বাস্য।’

    ভবিষ্যতে ফের একসঙ্গে জুটি বাঁধতে চান জানিয়ে মল্লিকা আরও বলেন, ‘আমি তো ভীষণভাবে চাই ইমরানের সঙ্গে জুটি বেঁধে ফের একবার পর্দায় আসতে। এরকম সুযোগের অপেক্ষায় আছি। দেখা যাক।’ উল্লেখ্য, মল্লিকাকে সর্বশেষ দেখা গেছে ‘ভিকি-বিদ্যা কা বো ওয়ালা ভিডিও’ সিনেমায়। সদ্যই মুক্তি পেয়েছে সিনেমাটি। বেশ লম্বা সময় পর পর্দায় হাজির হলেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • চোয়ালের নিচ থেকে রক্ত গড়িয়ে পড়ছে ইমরান হাশমির

    ‘ঘোড়চড়ি ২’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। 

    ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, চোয়ালের ঠিক নিচে রক্ত গড়িয়ে পড়ছে, অনেকটাই কেটে গেছে। গলার কাছে সাদা ব্যান্ডেজ জড়িয়ে বসে রয়েছেন অভিনেতা। 

    ভারতীয় কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘ঘোড়চড়ি ২’ সিনেমার শুটিং চলছিল হায়দরাবাদে। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার। তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, মাঝে বেশ কয়েক বছর কাজ করেননি এ অভিনেতা। কারণ, তার ছেলে খুবই অসুস্থ ছিল। ক্যানসার ধরা পড়েছিল। ছেলের জন্যই কাজ বন্ধ রেখেছিলেন। শোনা যায় নায়ককে এককালে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা করা হয়েছিল। 

    প্রথম থেকেই দর্শকের রোষের শিকার হতে হয়েছিল তাকে। তবে সেই বিষয়ে এবার মুখ খুললেন ইমরান। তিনি মোটেও ও কথা মুখে আনতে চাননি। আসলে তিনি চেয়েছিলেন গিফট বক্স জিততে। কফি উইথ করণ শো-তে এসে তিনি র্যাপিড ফায়ার রাউন্ডে এই মন্তব্য করে বিপাকে পড়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইবেন ইমরান হাশমি

    বলিউড অভিনেতা ইমরান হাশমি বলেছেন, বর্তমান ডিজিটাল যুগে ছোটখাটো বিষয় নিয়ে মানুষ অনেক রেগে যায়। আজকাল মানুষ আরও বেশি সংবেদনশীল হয়ে পড়েছে। 

    rnrn

    ২০১৪ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ইমরান হাশমি ঐশ্বরিয়া রাইকে ‘প্লাস্টিক’ তকমা দিয়েছিলেন। এ মন্তব্যের জন্য সামাজিকমাধ্যমে বিভিন্নভাবে সমালোচিত হয়েছিলেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সেই বিষয় নিয়ে কথা বললেন অভিনেতা ইমরান হাশমি। অভিনেতাকে প্রশ্ন করা হয় সেই মন্তব্যের জন্য তিনি আজ অনুশোচনা করেন কিনা?

    rnrn

    ইমরান বলেন, আমার সত্যিই অনুশোচনা হয়। আমি একাধিকবার বলেছি— যাদের নিয়ে কথা বলেছিলাম, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি। আমার অনুশোচনা হয় যে, সেই মন্তব্য মোটেই রুচিশীল ছিল না।

    rnrn

    তিনি বলেন, কফি উইথ করণ অনুষ্ঠানে আমরা একটা খেলা খেলছিলাম। মজার ছলে কথাটা বলেছিলাম। ভেবেছিলাম— মানুষও মজা হিসেবেই নেবে। এমন আরও অনেক খেলা ছিল ওই অনুষ্ঠানে। তখন মানুষ এত সংবেদনশীল ছিল না। তবে যদি ওর (ঐশ্বরিয়া রাই) খারাপ লেগে থাকে, আমি অবশ্যই ক্ষমা চাইব।

    rnrn

    উল্লেখ্য, একসময় বলিউডে ‘সিরিয়াল কিসার’-এর তকমা পেয়েছিলেন ইমরান হাশমি। বর্তমানে পর্দায় চুম্বন কোনো বিরল ঘটনা নয়। তবে সেই সময়ে পর্দায় চুম্বনের দৃশ্য মোটেই সহজ ছিল না। মল্লিকা শেরাওয়াত থেকে শুরু করে জ্যাকুলিন ফার্নান্দেজ— একাধিক অভিনেত্রীর সঙ্গে পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন ইমরান। 

    বিনোদন ডেস্ক

  • মল্লিকার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন হাশমি 

    প্রায় ২০ বছর ধরে চলা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অভিনেতা ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত কাছাকাছি এলেন। পরিচালক অনুরাগ বসু পরিচালিত ইরোটিক থ্রিলার ‘মার্ডার’ ছবিতে তাদের কামুক অভিনয় এবং রসায়ন দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে সাড়া জাগালেও এ জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে হাশমি বলেন, এটি (সাক্ষাৎ) খুবই উষ্ণ এবং সৌহার্দ্যপূর্ণ ছিল। আমি তাকে অনেকদিন পর দেখেছি। আমরা তখন তরুণ এবং মূর্খ ছিলাম। জীবনে এমন একটি পর্যায় আসে যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এত সীমিত এবং আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

    rnrn

    হাশমি বলেন, দুজনের দ্বারাই কথা কাটাকাটি হয়েছিল, সেগুলো খারাপ ছিল। আমি মনে করি এটি কেবল অতীত হয়ে গেছে এবং আমরা এটিকে অনেক আগেই একপাশে রেখেছিলাম। তাকে দেখে খুব ভালো লেগেছিল। পরবর্তীতে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সেই একজন সহ-অভিনেতা কার সাথে তিনি আবার কাজ করতে পারতেন, ইমরান হাশমি অবিলম্বে মল্লিকা শেরাওয়াতের নাম দিয়েছিলেন।

    rnrn

    ২০২১ সালে দ্য লাভ লাফ লাইভ শোতে মন্দিরা বেদীর সঙ্গে কথা বলার সময় মল্লিকা শেরাওয়াত উল্লেখ করেছিলেন যে, তার অনেক সহ-অভিনেতার তার সঙ্গে অহংকার সংঘর্ষ হয়েছিল।

    rnrn

    তিনি বলেন, মার্ডারের প্রচারের সময় ইমরান হাশমির সঙ্গে সবচেয়ে মজার ছিল, যে আমাদের ভুল বোঝাবুঝি বা অন্য কিছু ছিল। এটি আমার পক্ষে খুব অপ্রত্যাশিত এবং শিশুসুলভ ছিল, কিন্তু আমিও কম নই। সে একজন চমৎকার ছেলে।

    বিনোদন ডেস্ক

  • ২০ বছর পর বিবাদ মিটল ইমরান-মল্লিকার

    প্রথম ছবি ‘মার্ডার’ মুক্তি পাওয়ার দুই বছরের মধ্যে ‘সিরিয়াল কিসার’ হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন বলি অভিনেতা ইমরান হাশমি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি প্রায় হইচই ফেলে দেয় সেই সময়। সে ছবিতে প্রচুর যৌন অনুষঙ্গ এবং মুহুর্মুহু চুম্বনের দৃশ্য ছিল ইমরান ও মল্লিকা শেরাওয়াতের। পর্দায় তাদের রসায়ন নিয়ে বিস্তর কথা হয়। 

    rnrn

    যদিও পরবর্তীকালে এক সাক্ষাৎকারে তার প্রথম ছবির অভিনেত্রীকে নিয়ে ভালমন্দ কথা বলেন ইমরান। অভিনেতা বলেন, মল্লিকার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় তার জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা। শুধু তা-ই নয়, মল্লিকার হলিউড সফর নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি অভিনেতা। তার পর থেকেই নাকি কথা বন্ধ দুই তারকার।

    rnrn

    ২০০৪ থেকে ২০২৪ মাঝে কেটে গিয়েছে কুড়ি বছর। সে ভাবে একসঙ্গে দেখা যায়নি তাদের। প্রথম ছবির পর থেকে শুধুই তিক্ততা। করণ জোহরের শোয়ে এসে মল্লিকাকে ‘ব্যাড কিসসার’-এর তকমা দেন ইমরান। এমনকি, মল্লিকাকে নিয়ে ব্যঙ্গবিদ্রূপও করেন। পরে করণের শোয়ে এসে মল্লিকাও পাল্টা জবাব দেন। ইমরানকে আক্রমণ করে বলেন, ‘হিস্‌স্‌’ ছবির সাপটাও ওর থেকে ভাল চুমু খায়।

    rnrn

    এ বার বলিউড ঘনিষ্ঠ প্রযোজক আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়েতে ফের মুখোমুখি তারা। গোলাপি গাউন পরেছিলেন মল্লিকা। কালো শুট ইমরানের। অভিনেত্রীকে দেখা মাত্রই এগিয়ে যান ইমরান। আলোকচিত্রীদের ক্যামেরার সামনে একে অপরের সঙ্গে পোজও দেন তারা। মল্লিকার কোমরে হাত রেখে ক্যামেরায় ছবি তোলেন ইমরান। পরে আবার একান্তে মল্লিকার সঙ্গে কথা বলেন এবং জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন ইমরান।

    বিনোদন ডেস্ক