Tag: ইমন

  • সারিকা-ইমনের মায়া নিয়ে যা বললেন রায়হান রাফী

    ঢালিউডে বিঞ্জ ওটিটিতে মুক্তি পেয়েছে বিউটি ব্র্যান্ড লিলি নিবেদিত ওয়েব ফিল্ম ‘মায়া’।

    এটি পরিচালনা করেছেন ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফী। এ উপলক্ষ্যে গতকাল আড়ম্বপূর্ণ এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় রিমার্ক এইচবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুকসহ লিলি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন একঝাঁক বিনোদন জগতের তারকা।

    সেই সঙ্গে উপস্থিত ছিলেন এ ওয়েব ফিল্মের কেন্দ্রীয় অভিনেতা ইমন ও অভিনেত্রী সারিকা। এ ছাড়া ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকসহ অনেকেই। বিশেষ প্রদর্শনী শেষে মায়া নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন বিদ্যা সিনহা মিম, দীঘি।

    মায়ার অভিনেতা ইমন বলেন, এটি আমার প্রথম ওটিটি কন্টেন্ট। তাই আমার জন্য— মায়া সত্যিই মায়াময়। রায়হান রাফী তার অপূর্ব নির্মাণশৈলী দিয়ে এটি তৈরি করেছেন। আমি আশা রাখি মায়া দর্শকদের ভালোবাসায় একটি সুপারহিট ওটিটি কন্টেন্ট হিসেবে জায়গা করে নেবে।

    এ ওয়েব ফিল্ম ‘মায়া’ একটি পারিবারিক গল্পে আবর্ত। পরিবারের দাম্পত্য জীবনে নানান টানাপোড়েন নিয়ে এটি এগিয়ে যাবে। তার পরও অদ্ভূত এক মায়ায় দুজন মানুষ সংসারে মজে থাকে। সারাজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’।

    মূলত মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপোড়েনসহ সমাজের নানান বাস্তব ঘটনা কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি। যাতে দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও অভিনেত্রী সারিকা সাবরিন। ওটিটির জন্য এটি নির্মাণ করেছেন রায়হান রাফী।

    এ ওয়েব ফিল্ম সম্পর্কে পরিচালক বলেন, এটা আমার একদমই অন্যরকম একটি ছবি। আপনারা জানেন— আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটি তুফানের আগেই বানিয়েছিলাম। এটা বানানোর আগে চিন্তা করছিলাম এই সিনেমাতে আমি এমন দুজনকে কাস্ট করব, যারা একসময়ে বড় স্টার ছিল, অনেক জনপ্রিয় ছিল এবং এখনো কাজ করছে। চিন্তামতো ওই সময়ের একটা জনপ্রিয় জুটিকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি। তারা হলেন ইমন-সারিকা। তিনি বলেন, আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে নতুন করে আবিষ্কার করার। সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন। 

    রায়হান রাফী বলেন, যারা তুফান দেখেছেন, তারা মায়া দেখবেন। ওটিটির হলেও এটি দারুণ ও মানবিক গল্পের ছবি। যে গল্প দেখে কখনো আপনি আবেগপ্রবণ হবেন, আশপাশের অনেক কিছুর সঙ্গে মিল খুঁজে পাবেন।’

    বিনোদন ডেস্ক

  • আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী

    একের পর এক হিট গান ভারতের শিল্পী ইমন চক্রবর্তীর। মানুষের মনে জায়গা করে নিয়েছেন সহজেই। পেয়েছেন জাতীয় পুরস্কারও। কিন্তু শিল্পী ছোট থেকেই একটা জটিল সমস্যায় ভুগছেন। তাকে নাকি বয়সের তুলনায় অন্যদের থেকে বড় দেখায়! সে কারণেই বেজায় সমস্যায় পড়েন তিনি। আশপাশের বয়সে বড় মানুষদেরও তার থেকে ছোট হিসেবে গণ্য করা হতো। আর এখন তো আরও মুশকিল।

    ইমন সোশ্যাল হ্যান্ডেলে সেটাই এবার জানান দিলেন প্রকাশ্যে। লিখলেন, ‘ছোটবেলা থেকেই আমাকে বড় বড় দেখতে লাগে। আমার থেকে বয়সে বড় কোনো দিদিকে নিয়ে বাইরে বেরোলে সবাই আমাকে ওর দিদি বলত। একটা হাসি হাসতাম আমি। আর ভেতরে ভেতরে খুব রাগ হতো।’

    কিন্তু, এখন তো আরও মুশকিল হয়ে গেছে ইমনের। একে তো জনপ্রিয় গায়িকা, কেউ দেখলেই ঢিপ করে একটা প্রণাম করেন। বয়সে ছোট নাকি বড় সেই বিষয়েও ভাবেন না অনেকে। তাতে লজ্জায় পড়ে যান শিল্পী। 

    এ বিষয়টি উল্লেখ করে শিল্পী লিখলেন, ‘এখন তো আরও মুশকিল। সবাই দিদি বলে। তা বলুক। কারোর বয়স পঁয়তাল্লিশ, দেখা হলো। ঝপ করে একটা নমস্কার দিয়ে বসল। কি জ্বালায় পড়েছি বলুন তো। ঝপ ঝপ করে পেন্নাম করে আমার পাপ আর বাড়াবেন না তো। ছোট-বড় সবাইকে আমি আশীর্বাদ দিলাম। খুশি ???”

    ইমন চক্রবর্তী সিনেমার গানের পাশাপাশি নিজের তত্ত্বাবধানে নতুন গান মাঝেমধ্যেই উপহার দিয়ে থাকেন। কিছু দিন আগে ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ২৪ বছর পর আঁখি-ইমনের পুনর্মিলন

    জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের সঙ্গে সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের বন্ধুত্ব প্রায় ত্রিশ বছরের। ইমনের সুরে বহু গানে কণ্ঠ দিয়েছেন আঁখি। কালজয়ী সেই গানগুলো এখনও শ্রোতাদের ঠোঁটে ঠোঁটে। 

    rnrn

    আঁখির ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’ থেকে সর্বশেষ ‘রাজকুমারী’; এমন অনেক গান প্রাণ পেয়েছে ইমনের সুরে। সংগীতাঙ্গনে এমন মজবুত জুটি সচরাচর আর মেলে না।

    rnrn

    তবে গত ২৪ বছর সরাসরি একসঙ্গে কাজ করেন না আঁখি-ইমন। সূত্র বলছে, এই দুজন নিয়মিত একসঙ্গে গান করলেও সহশিল্পী হিসেবে ‘এই চোখে চোখ রাখো’ নামের গানে কণ্ঠ দিয়েছেন ২৪ বছর আগে। সেটি ছিল ২০০০ সালে মুক্তি পাওয়া এনায়েত করিমের ‘বস্তির শাহেনশাহ’ সিনেমায়। গানটি লিখেছিলেন দুই বিখ্যাত গীতিকবি মনিরুজ্জামান মনির ও কবির বকুল। 

    rnrn

    এরপর দুজনে মিলে একসঙ্গে সিনেমা, নাটক, অডিও, ভিডিওতে অনেক গান করলেও সেসবে নিজেদের পরিচয়টা রেখেছেন আলাদা- সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী। দুটি পরিচয়ে নিজ নিজ গুণের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও।

    rnrn

    টানা ২৪ বছরের বিরতি ভেঙে আবারও তারা এক হলেন, একই গানে; কণ্ঠে। ঈদ উৎসবে নতুন রঙ ছড়াতে দুজনে গাইলেন নতুন গান ‘কফির পেয়ালা’।

    rnrn

    তাদের এক করেছে দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানের শিরোনাম ‘কফির পেয়ালা’। এটি লিখেছেন আশিক মাহমুদ, সুর করেছেন আকাশ মাহমুদ, সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গানটিতে আঁখির সঙ্গে কণ্ঠও দিয়েছেন ইমন। এরই মধ্যে মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ। 

    rnrn

    এ গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘বেশ কিছুদিন আগের কথা। ইমন হঠাৎ আমাকে একটি গান পাঠায় এবং প্রশ্ন রাখে-গানটা গাইবি? আমি গানটি শুনে এত মুগ্ধ হয়েছি যা সত্যিই বলার মতো নয়। এত সুন্দর টিউন, এত মেলোডিয়াস, এত রোমান্টিক গান-যা আমার ভীষণ ভালোলেগে যায়। সঙ্গে সঙ্গে বলে দেই, গানটি আমি গাইব। কদিন পর ভয়েজ দিলাম। তৈরি হলো ভিডিও। দর্শক ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এর নির্মাতা সিথিল কতটা দুর্দান্ত কাজ করেছে। সবকিছু মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে।’ শওকত আলী ইমন বলেন, ‘আমার কাছে শুরুতেই মনে হয়েছিল এ গানের জন্য আঁখিই পারফেক্ট। যে কারণে গানটি তাকেই পাঠিয়েছিলাম। চূড়ান্তভাবে আমরা গানটি গেয়েছি। এ গানের প্রতি আমার প্রত্যাশা একটু নয়, অনেকখানি বেশি। কারণ সব মিলিয়ে গানটা খুব ভালো হয়েছে। তাই এ গানের প্রতি আবেগ, ভালোবাসা, ভালোলাগা এবং গানকে ঘিরে প্রত্যাশা বেড়ে গেছে।’ 

    rnrn

    ধ্রুব মিউজিক স্টেশন জানায়, আগামী ৩১ মার্চ তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘কফির পেয়ালা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে। 

    বিনোদন ডেস্ক

  • আহত হলেও যে কারণে শুটিং করতে হচ্ছে নায়ক ইমনকে

    ব্যয়ের কারনে শুটিং চালিয়ে যাচ্ছেন আহত অভিনেতা মামনুন ইমন। শুটিংয়ের সময় নদীতে দৌড়াদৌড়ি করতে গিয়ে ব্যথা পেয়েছেন। লোহায় লেগে তার পায়ের গোড়ালি ও নিচে অনেকটা অংশ জখম হয়েছে। 

    দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলেছে। বিগ বাজেটের সিনেমা এটি। প্রাথমিক চিকিৎসা নিয়ে শুটিং করছেন, কারণ শুটিং ব্যয় প্রতিদিন ২৫ লাখ টাকা (ইমনের ভাষ্য)। তিনি শুটিং না করলে ব্যাহত হবে অন্যদের শুটিংয়ের কাজ।    

    জানুয়ারিতে এফিডিসিতে শুরু হয়েছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং। পরে সিনেমার শুটিং হয় গাজীপুর। এখন চলছে খুলনার মোংলায়। বিরতি দিয়ে এই শুটিং চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ঈদের পর শুটিং হবে ফ্রান্সে। 

    ইমন জানান, তিনি এই মুহূর্তে খুলনায় ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। মোংলা বন্দর এলাকায় দৃশ্যধারণ চলছে। শুটিংয়ে এখন একটি গান ও ট্রেনিং সেশন চলছে। সিনেমায় নৌ কমান্ডার চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নদীতে দৌড়াতে গিয়ে পানির নিচে থাকা লোহার মতো ধারালো কিছুতে পা কেটে যায়। আহত হওয়ার পর কিছুটা সময় তিনি চুপচাপ পানিতেই পড়ে ছিলেন। কেউ ঘটনা বুঝে উঠতে পারেননি। পরে শিপন মিত্র এগিয়ে যান। তাকে তুলে আনেন।  

    ইমন বলেন, সিনেমায় আমি চাঁদপুর অঞ্চলের নৌ কমান্ডার বদিউল চরিত্রে অভিনয় করছি। আমাদের মোংলায় নদীর মধ্যে দৌড়ঝাঁপের দৃশ্য ছিল। ট্রেনিংয়ের কিছু অংশের শুটিং করছিলাম। পানিতে দৌড়াতে গিয়ে কিছু বুঝে উঠতে পারিনি। জাহাজের নোঙরের লোহা হবে সম্ভবত, সেটা ঢুকে যায়। নড়তে পারছিলাম না। পরে শিপন অন্যদের নিয়ে আমাকে পানি থেকে ওপরে তুলে আনে। প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছি। পা ভাঙেনি। তবে জ্বর চলে আসছে। প্রচণ্ড ব্যথা। বাধ্য হয়ে এভাবেই শুটিং করতে হচ্ছে।

    ইমন বলেন, সিনেমাটি বিগ বাজেটের। এটা আমরা সবাই জানি। এখন যে অংশ চলছে সেটা অনেক ব্যয়বহুল। প্রতিদিন প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হচ্ছে। এখন আমি যদি শুটিং না করি, তাহলে অন্যদের সঙ্গে যৌথভাবে যে দৃশ্য রয়েছে, সেগুলোর শুটিং হবে না। যে কারণে মনে হয়েছে কষ্ট হলেও বাকি অংশের শুটিং করা উচিত।

    সিনেমাটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু। সঙ্গে রয়েছেন ভারতের পরিচালক রাজীব কুমার। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অমিত হাসান, ওমর সানী, মিশা সওদাগর, অনন্ত জলিল, নিরব, রোশান, শিপন, সাঞ্জু, জয় চৌধুরী প্রমুখ।
     

    বিনোদন ডেস্ক

  • স্বস্তিকা-শোভনের ‘ব্রেকআপ’-এ ইমনকে দোষারোপ

    প্রেম নিয়ে রাখঢাক কোনো দিনই রাখেননি স্বস্তিকা-শোভন। তবে আচমকাই শোনা যাচ্ছে জুটির সম্পর্কে নাকি চিড় ধরেছে। জল্পনার সূত্রপাত শোভনের জন্মদিনে। 

    rnrn

    ‘প্রেমিক’-এর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম পোস্ট নেই স্বস্তিকার। চলতি বছরের গোড়ার দিকে প্রেমবার্ষিকী পালন করেছিলেন দুজনে। তার পর থেকে সেভাবে একসঙ্গে ধরা দেননি তারা। কেন এই দূরত্ব?

    rnrn

    শোনা যাচ্ছে, দুজনের সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। আর সেই তৃতীয় ব্যক্তি হিসাবে উঠে এসেছেন শোভনের প্রাক্তন ইমন চক্রবর্তীর নাম। একটা সময় বয়সে ছোট শোভনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন ইমন। তবে সেসব এখন অতীত। শোভনকে ভুলে নীলাঞ্জনের সঙ্গে সংসার পেতেছেন ইমন। 

    rnrn

    তবে হঠাৎ করেই স্বস্তিকা-শোভনের বিচ্ছেদের কারণ হিসাবে তার নাম নিয়ে টানাটানি করায় ভারি বিরক্ত গায়িকা। এ রটনায় বেশ বিচলিত তিনি। এক সংবাদমাধ্যমকে ইমন জানান, ‘শোভনের ভালো চেয়েছি, এখনো ভালো চাই। স্বস্তিকা-শোভন দুজনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক’।

    rnrn

    তিনি আরও বলেন, যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।

    rnrn

    অতীতের সম্পর্ক নিয়ে জলঘোলা নাকি খানিক প্রভাব ফেলেছে ইমনের জীবনে, দাবি ঘনিষ্ঠদের। শোভনকে নিয়ে গুঞ্জন চাউর হতেই ফেসবুকে স্বামী নীলাঞ্জনের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন ইমন। ছবিতে দেখা গেল নীলাঞ্জনের গালে পরম যত্নে চুমু আঁকছেন ইমন। ক্যাপশনে লেখা— 'তুমি… শুধু তুমি'। নীলাঞ্জন ছাড়া অন্যকিছুই ভাবছেন না তিনি তা স্পষ্ট বুঝিয়ে দিলেন গায়িকা।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের গানের ভিডিওতে ইমন-দীঘি

    শিশুশিল্পী হিসেবে ইমেজ কাটিয়ে ওঠার পর অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও কাজ করছেন প্রার্থনা ফারদীন দীঘি। এরই ধারাবাহিকতায় ‘ওয়েডিং মিক্স’ শিরোনামের আরও একটি গানের মডেল হলেন এ অভিনেত্রী। 

    rnrn

    শাওন ও ডিজে রাহাতের সংগীতায়োজনে গানটি গেয়েছেন সায়রা রেজা ও অপু মাহফুজ। সোহেল রাজের নির্দেশনায় এর ভিডিওতে দীঘির সঙ্গে রয়েছেন চিত্রনায়ক ইমন। তাদের সঙ্গে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা চাষি আলম ও সীমান্ত আহমেদ ছিলেন।

    rnrn

    এ প্রসঙ্গে দিঘী বলেন, এমন একটা চমৎকার গানের ভিডিওর অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। গানটি শুনলে এমনিতেই শরীরে দুলুনি চলে আসে। আমি নিশ্চিত গানটি এখন থেকে আমাদের বিয়ে-শাদীর আনন্দ আয়োজনের একটি অংশ হয়ে উঠবে।

    rnrn

    নায়ক ইমন বলেন, বিভিন্ন নাটক সিনেমায় অভিনয় করলেও এ ধরনের একটা মজার ভিডিওতে আমার অংশগ্রহণ এই প্রথম। কাজটি করতে গিয়ে আমি খুব উপভোগ করেছি।

    rnrn

    গানটি নিয়ে সায়েরা বলেন, বিয়ে-শাদীর উৎসব আয়োজনে নাচ, গান আর মজা করতে একটু ফাস্ট বিটের মজার গান প্রয়োজন হয়। আমাদের বাঙালিদের বিয়ের অনুষ্ঠানগুলোতে ও ভিডিওতে ভিনদেশি গানের ব্যবহার খুব বেশি। আমাদের এ গানটি বাঙলিদের বিয়ের আয়োজনের প্লে লিস্ট থেকে ভিনদেশি ট্র্যাকের ব্যবহার কমিয়ে আনার ট্রেন্ড সেট করতে পারলেই আমাদের উদ্যোগ সার্থক হবে। 

    rnrn

    ‘ওয়েডিং মিক্স’ শিরোনামের গানটি গত বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে।

    বিনোদন ডেস্ক