Tag: ইব্রাহিম

  • ইব্রাহিমের প্রেম জীবনে সাইফের পরামর্শ

    ইব্রাহিম এবং সারা আলি খান সাইফ আলি খানের সাবেক স্ত্রী তথা অভিনেত্রী অমৃতা সিংয়ের সন্তান। সাইফ আলি খান এবং অমৃতা সিং ১৯৯১ সালে বিয়ে করেন এবং ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর কারিনা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খান। ২০১২ সালে সাইফ ও কারিনা বিয়ে করেন। তাদেরও দুই ছেলে রয়েছে। তৈমুর এবং জেহ। তাদের সকলের সঙ্গে সারা ও ইব্রাহিমের ভালো সম্পর্ক। এমনকী কারিনার সঙ্গেও সারার বেশ ভালো সম্পর্ক।

    ছেলে ইব্রাহিমকে নাকি প্রায়ই প্রেম নিয়ে পরামর্শ দেন সাইফ। সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানান তিনি। বেশ কিছু দিন ধরেই জল্পনা, সাইফ-পুত্র ইব্রাহিম আলি খান এখন সম্পর্কে রয়েছেন পলক তিওয়ারির সঙ্গে। একাধিক বার তারা ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন। এমনকি শোনা গিয়েছে ইব্রাহিমের মা অমৃতা সিংহ ও বোন সারা আলি খানের ভ্রমণসঙ্গীও হয়েছেন তিনি। এ বার পুত্রের প্রেম-জীবন নিয়ে মুখ খুললেন সাইফ।

    সারা ও ইব্রাহিম কি বাবার থেকে প্রেম সংক্রান্ত পরামর্শ নেন? পলক তিওয়ারি প্রসঙ্গে কিছু না বললেও, সাইফ উত্তর দেন, ‘ইব্রাহিম প্রেম নিয়ে কথা বলে আমার সঙ্গে। এই বয়সে প্রেমের সম্পর্ককে কতটা গুরুত্ব দেওয়া উচিত, সেই বিষয় ও আমার কাছ থেকে পরামর্শ নেয়।’ সাক্ষাৎকারে কিছুটা সামলে নিয়ে সাইফ বলেন, ‘আমার আর ইব্রাহিমের কথোপকথনের বিষয় আর বেশি কিছু বলে ফেললে সেটা ঠিক হবে না। ও ওর কাজ ও বান্ধবীদের নিয়ে আমার সঙ্গে আলোচনা করে। সারা যদিও শুধু কাজ নিয়েই আমার সঙ্গে কথা বলে। ওদের বহু প্রশ্ন। আমরা প্রায়ই একসঙ্গে মধ্যাহ্নভোজ করতে রেস্তোরাঁয় যাই।’

    ইব্রাহিম ও সারার কর্মজীবন নিয়েও আশাবাদী সাইফ। দুজনকেই ভালো কাজ করতে দেখতে চান। তাই অবসর পেলেই ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটান সাইফ। নানা বিষয়ে পরামর্শ দেন। সাক্ষাৎকারে সাইফ তার কনিষ্ঠ পুত্র জেহকে নিয়েও কথা বলেন। প্রায়ই ছবিশিকারিদের সঙ্গে নানা অঙ্গভঙ্গি করতে দেখা যায় সেই একরত্তিকে। সাইফ জানান, একজন অভিনেতার গুণাবলী নিয়েই জন্ম নিয়েছে জেহ।

    বিনোদন ডেস্ক

  • ইব্রাহিমের ছবি দেখে নিজের যে সংলাপ লিখে মনের কথা জানালেন কারিনা

    বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর বিয়ে করেছেন অভিনেতা সাইফ আলি খানকে। তার আগের ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। তাদের সঙ্গে কারিনার সম্পর্ক বন্ধুর মতো তা আবারও প্রমাণ করেছেন ইব্রাহিমের ছবিতে করা কমান্টে।

    সম্প্রতি কফি উইথ করণ শোতে কারিনাকে করণ জোহর প্রশ্ন করেন, সাইফের প্রথম পক্ষের সন্তান তাকে কী নামে সম্বোধন করলে তিনি খুশি হবেন? সারা আলি খান ও ইব্রাহিম আলি খান কি তবে তাকে ‘ছোটমা’ বলে ডাকেন? উত্তরে সরাসরি ‘না’ বলে দেন অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছিলেন, তাদের মা আছেন। তিনি বরং তাদের বন্ধু হয়ে থাকবেন। ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্কটা যে বন্ধুত্বের, তার প্রমাণ পাওয়া যায় তার কথায়।

    অনেক বছর হলো সাইফের থেকে আলাদা থাকেন ইব্রাহিম। সাইফ ও অমৃতা সিংহের বিচ্ছেদের পর থেকে মায়ের কাছেই মানুষ ইব্রাহিম ও সারা আলি খান।

    অনেকের মনেই প্রশ্ন— ‘সৎমা’ কারিনার সঙ্গে কেমন সম্পর্ক হবে সারা আর ইব্রাহিমের? কিন্তু কারিনা যে অনেকটাই তাদের বন্ধু, তা বারবার বোঝা যায় তাদের কথায়। 

    কয়েক দিন আগে ইনস্টাগ্রামে যুক্ত হয়েছেন ইব্রাহিম। সেই সময় তাকে স্বাগত জানিয়েছিলেন কারিনা। এবার নিজের নতুন একটি ছবি দিয়েছেন ইব্রাহিম। 

    ওই ছবিতে কারিনা লিখেছেন— তোমাকে এত সুন্দর দেখাচ্ছে যে মনে হয়, এই সৌন্দর্যে তোমার কোনো অধিকার নেই। 

    আসলে এটি কারিনার ‘কভি খুশি কভি গম’ ছবির সংলাপ। কারিনাকে যে দৃশ্যে পর্দায় প্রথমবার দেখানো হয়, তখন নিজেকে দেখে এই সংলাপটাই বলেন অভিনেত্রী। 

    প্রসঙ্গত, ইব্রাহিম ও সারা কারিনার খুব কাছের মানুষ। পরিবারের বাকি সদস্যদের মতো খুব তাড়াতাড়ি অভিনয় জগতে পা দেবেন ইব্রাহিমও।

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • পলককে ছেড়ে কার সঙ্গে ছুটি কাটাতে গেলেন সাইফপুত্র?

    চলতি বছরেই সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী পলক তিওয়ারির। অন্যদিকে নিজের প্রথম ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন বলিউড তারকা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম খান। 

    rnrn

    পলকের প্রথম ছবি বক্স অফিসে দাগ কাটতে পারেনি একেবারে। ইব্রাহিমও এখন পর্যন্ত পেশাগত জীবনে তেমন ছাপ রাখার মতো কাজ করেননি। তবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নিরন্তর। 

    rnrn

    ইব্রাহিমের সঙ্গে নাকি প্রেম করছেন পলক, গত বছরের শেষ দিক থেকে বলিউডের অন্দরে শোনা গেছে এই কানাঘুষা। তাদের একাধিকবার একাধিক অনুষ্ঠানেও দেখা গেছে একসঙ্গে। তবে নিজেদের চর্চিত প্রেম নিয়ে কখনো জনসমক্ষে মুখ খোলেননি ইব্রাহিম বা পলক কেউ-ই। এখন খবর, সেই প্রেমে নাকি ইতি টেনেছেন তারা। পলককে ভুলে নাকি নতুন বান্ধবীর প্রেমে পড়েছেন সাইফপুত্র।

    rnrn

    সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওয়ে অন্য এক বান্ধবীর সঙ্গে বিমানবন্দরে দেখা গেছে ইব্রাহিমকে। ইব্রাহিমের ওই বান্ধবীকে দেখা গেছে দুটি ট্রলি ব্যাগ নিয়ে। অন্যদিকে ইব্রাহিমের কাছে ছিল একটি পিঠের ব্যাগ ও একটি ট্রলি ব্যাগ। ফটোগ্রাফারদের অনুরোধে ইব্রাহিম ছবির জন্য অল্প কিছুক্ষণ অপেক্ষা করলেও নিজের ব্যাগ নিয়ে সোজা বিমানবন্দরের ভেতরে চলে যান তার বান্ধবী। তাদের দেখে অনুমান করা যায়, বছরের শেষে একসঙ্গে ঘুরতে যাচ্ছেন তারা।

    rnrn

    ইব্রাহিম সামাজিক মাধ্যমে নিজের এই নতুন বান্ধবীর পরিচয় না দিলেও তাকে খুঁজে বের করেছেন নেটিজেনরা। তাদের দাবি, ইব্রাহিমের চর্চিত প্রেমিকা নাম আদেপ শৌনা গৌতম। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইব্রাহিম ও শৌনা। সেখানেই নাকি একে অপরের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় তাদের।

    বিনোদন ডেস্ক

  • সাইফপুত্র ইব্রাহিমের সঙ্গে পলকের প্রেম, যা বললেন বাবা

    চলতি বছরই বলিউডে অভিষেক ঘটেছে শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির। অন্যদিকে সাইফপুত্র ইব্রাহিম আলি খান নিজের প্রথম ছবির শুটিং ইতোমধ্যে শেষ করেছেন। 

    তবে বলিউডে অভিষেক হওয়ার আগে থেকেই সামাজিক মাধ্যমের সৌজন্যে বেশ পরিচিত মুখ তারা। গুঞ্জন রয়েছে— ইব্রাহিমের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন পলক। একাধিক পার্টিতে একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের। 

    এবার মেয়ের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাবা রাজা চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে পলকের বাবাকে জিজ্ঞেস করা হয়, মেয়ে কি সত্যি প্রেম করছেন ইব্রাহিমের সঙ্গে? উত্তরে রাজা বলেন, আসলে এখন পলকের যা বয়স, তাতে ও নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। লোকে যাই ভাবুক সম্পর্ক নিয়ে, সেটা তাদের ব্যাপার। পলক খুশি থাকলে আমি খুশি, ও দুঃখ পেলে আমারও দুঃখ হয়।’ 

    ছোটপর্দার অভিনেতা রাজাকে ১৯৯৮ সালে বিয়ে করেন শ্বেতা। ২০০০ সালে পলকের জন্ম হয়। ২০০৭-এ রাজার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ইতি টানেন শ্বেতা।

    বিনোদন ডেস্ক