Tag: ইব্রাহিম আলি খান

  • কারিনার সঙ্গে আমার বাবা অনেক বেশি সুখী: ইব্রাহিম

    পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খান মাত্র ২১ বছর বয়সে বলিউড অভিনেত্রী অমৃতা সিং বিয়ে করেছিলেন। ১৯৯১ সালে বিয়ে হয় তাদের। অমৃতা তখন ৩৩ বছর বয়সি। এই সংসারে তাদের দুই সন্তান সারা ও ইব্রাহিমের আগমন ঘটে। বিয়ের ১৩ বছর পর, ২০০৪ সালে দুজনে আলাদা হয়ে যান। এরপর ২০১২ সালে সাইফ আলি খান বিয়ে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে। সেই সময় ইব্রাহিম খুব ছোট ছিলেন।

    সাইফ আলি খানের ডিভোর্সের সাক্ষী ছিলেন ছেলে ইব্রাহিম আলি খান। বোন সারা তখন একটু বড়। বয়স নয়ের আশপাশে। তারপর থেকে মূলত মা অমৃতাই বড় করেছেন তাদের। তবে বিভিন্ন ছুটির সময় বাবার কাছে আসা, বাবার সঙ্গে ঘুরতে যাওয়া— সবটাই ছিল সারা-ইব্রাহিমের। এমনকি কারিনার সঙ্গে সাইফ আলি খানের বিয়েতেও এসেছিলেন তারা। 

    বিবাহবিচ্ছেদ হওয়া এক পরিবারে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেন ইব্রাহিম আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ছোটবেলায় হওয়া বাবা-মায়ের বিচ্ছেদ সম্পর্কে তিনি বলেন, আমি চার-পাঁচ বছরের ছিলাম। তাই আমার খুব বেশি কিছু মনে নেই। সারা বড় হওয়ায় তার জন্য হয়তো ব্যাপারটি আলাদা ছিল।

     ইব্রাহিম বলেন, আমার মা-বাবা দারুণভাবে চেষ্টা করেছেন, যাতে আমি সিকিউরড ফিল করি। ভাঙা পরিবারের যন্ত্রণার মধ্য দিয়ে যেন আমাকে যেতে না হয়। আমি কখনো ওদের (সাইফ ও অমৃতাকে) ঝগড়া করতে দেখিনি। কিছু জিনিস আসলে এমন থাকে, যা হয়ে ওঠে না।

    সৎমা কারিনা সম্পর্কে ইব্রাহিম বলেন, এখন বেবোর (কারিনা কাপুর) সঙ্গে আমার বাবা অনেক বেশি সুখী। আমার দুটি খুব মিষ্টি ও দুষ্টু ভাই আছে। আর আমার মা সর্বকালের সেরা মা। তিনি আমার খুব যত্ন নেন এবং আমি তার সঙ্গে থাকি— সব কিছু ঠিক আছে।

    বিনোদন ডেস্ক

  • সাইফপুত্রের প্রেমের গুঞ্জন, প্রেমিকার পরিচয় কি

    সিনেমার কারণে নয়, সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান প্রেমের কারণের শিরোনামে। বছরখানেক ধরেই অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে তার প্রেমের গুঞ্জন। মাঝে কয়েকবার দেখাও হয়েছে। তবে দুজনেই বলছেন, তারা ভালো বন্ধু।

    কাকতালীয় ভাবে তাদের উত্তরও এক। শুধু লিঙ্গ পরিবর্তন করা হয়েছে বাক্যে। সম্প্রতি পলকের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, সম্পর্কে জড়িয়েছেন। উত্তরে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শেওতা তিওয়ারির মেয়ে বলেছেন, ‘আমরা খুব ভালো বন্ধু। সে মিস্টি একটা ছেলে। এই তো।’ কদিন আগে একই প্রশ্নে গুঞ্জন ভাঙেন ইব্রাহিম। ফ্লিমফেয়ারে অংশ নিয়ে পতৌদি পরিবারের সন্তান বলেছেন, ‘সে আমার ভালো একজন বন্ধু। মিস্টি একটা মেয়ে। এই তো।’

    পলক-ইব্রাহিমের সম্পর্ক নিয়ে আলোচনা বহু আগে থেকে। ২০২২ সালে প্রথমবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর বেশ কয়েকবার তাদের একসঙ্গে দেখা গেছে। বেশ কিছু কনসার্টে, মালদ্বীপ কিংবা গোয়া’র মতো জায়গায়ও তাদের একসঙ্গে দেখা গেছে। তবে দুই তারকাই বলছে, তারা ভালো বন্ধু।

    ইব্রাহিম কদিন আগে ফ্লিমে অভিষেক হয়েছে। তবে নাডিয়ানিয়ান মুভিতে তার চরিত্র নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। তবে দমে যাননি সাইফপুত্র। কাজল আগারওয়াল ও পিথিরাজ সুকুমারানের সঙ্গে সারজামিন নামের মুভিতে চুক্তিবদ্ধ হয়েছে।

    ইব্রাহিমের কথিত প্রেমিকা পলক অবশ্য বেশ পরিচিত। এ বছরের মে মাসে তার হরর-কমেডি ঘরানার মুভি দ্য ভূতনি আসবে। আরও বেশ কিছু কাজ হাতে রেখেছেন পলক।

    বিনোদন ডেস্ক

  • ভাইপো ইব্রাহিমকে চামড়া মোটা করার পরামর্শ অভিনেত্রীর

    পতৌদি পরিবারের নবাব ও জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের বড় ছেলেকে বলিউডে সুযোগ দিয়েছেন পরিচালক করণ জোহর। সবার ভাগ্য ইব্রাহিম আলি খানের মতো হয় না। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এ নবাগত অভিনেতা। 

    সিনেমা মুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনার মুখোমুখি হয়েছেন ইব্রাহিম আলি খান। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ইব্রাহিমের প্রথম সিনেমা ‘নাদানিয়া’। তার অভিনয় দক্ষতা নিয়ে কাটাছেঁড়া চলছে সামাজিক মাধ্যমে। এবার ভাইপোর পাশে দাঁড়ালেন ফুফু সোহা আলি খান। পাশাপাশি যে উপদেশ দিলেন অভিনেত্রী।

    সিনেমা দেখার পর অনেকেই দাবি করেছেন, ইব্রাহিমের ক্যারিয়ার বেশি দূর অগ্রসর হবে না। কারণ এ সিনেমাতে তার অভিনয় দর্শকদের মন জয় করতে পারেনি। একইভাবে সমালোচিত হয়েছেন ইব্রাহিমের সহ-অভিনেত্রী খুশি কাপুর। সোহা বলেন, অভিনেতাদের আসলে খুব সহজে নিশানায় ফেলা যায়। 

    সোহা নিজে বিদেশের চাকরি ছেড়ে বলিউডে পা রেখেছিলেন। বেশ কিছু সিনেমা করেন, কিন্তু সেভাবে সাফল্য পাননি। যদিও এখন তিনি অভিনয় থেকে দূরে আছেন। তবে ভাইপোর ক্যারিয়ার সবে শুরু হয়েছে। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নিজের গায়ের চামড়া মোটা করতে হবে। যে যা বলবে, সেটি যেমন শোনার দরকার নেই; আবার কিছু সময় মানুষের বক্তব্য জানার প্রয়োজন রয়েছে। নিজের শিল্পের প্রতি সৎ থাকো এবং কাজ কর। সাফল্য বা ব্যর্থতা কোনটাই নিজের ওপর প্রভাব ফেলতে দেওয়া যাবে না।

    বিনোদন ডেস্ক

  • কটাক্ষের মাঝে ইব্রাহিম ও খুশির পাশে দাঁড়ালেন সোনু সুদ

    পতৌদি পরিবারের বংশধর নবাব সাইফ আলি খানের পুত্র বলি অভিনেতা ইব্রাহিম আলি খান ও অভিনেত্রী শ্রীদেবীকন্যা খুশি কাপুরকে নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের ঝড়। সম্প্রতি ‘নাদানিয়া’ সিনেমা মুক্তির পর দুই তারকাসন্তানের অভিনয় দক্ষতা প্রশ্নের মুখে। সাইফ আলি খানের বড় ছেলে ও শ্রীদেবীর ছোট মেয়ে সদ্য পা রেখেছেন বলি ইন্ডাস্ট্রিতে। প্রথম ধাপেই মুখ থুবড়ে পড়েছেন কার্যত। সমালোচনা ধেয়ে আসছে ক্রমাগত। এ পরিস্থিতিতে নতুনদের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেতা সোনু সুদ।

    ফিল্মি দুনিয়ায় যারা আত্মপ্রকাশ করছেন, অর্থাৎ যারা নতুন, তাদের প্রতি স্নেহশীল থাকার পরামর্শ দিলেন বলি অভিনেতা সোনু সুদ। গতকাল শনিবার নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অভিনেতা লিখেছেন— শুরু থেকেই কেউ নিখুঁত হয় না। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গেই শেখে সবাই। আর মাত্র কয়েকজন দ্বিতীয় সুযোগ পায়।

    শুধু বিনোদন দুনিয়া নয়, যে কোনো ক্ষেত্রেই এই একই বিষয় প্রযোজ্য বলে জানিয়েছেন তিনি। সোনু সুদ আরও লিখেছেন— যে কোনো ক্ষেত্রে একটা ভালো বা খারাপ পারফরম্যান্সের দায়িত্ব সবার, প্রত্যেক টেকনিশিয়ানও যুক্ত সেখানে। আমরা প্রত্যেকেই শিখতে থাকি। আসুন আমরা তাদের সমর্থন করি এবং উৎসাহ জোগাই। নাম উল্লেখ না করলেও ইব্রাহিম, খুশির পাশে দাঁড়িয়েছেন বলে নিশ্চিত অনুরাগীরা। তারাও সমর্থন জানিয়েছেন সোনুকে।

    বিনোদন ডেস্ক

  • করণ জোহরের হাত ধরেই সাইফপুত্রের অভিষেক

    বাবাদের রাজত্ব শেষ, শুরু হচ্ছে সন্তানদের যুগ। এক এক করে বলিউডে অভিষেক হচ্ছে তারকা সন্তানদের। সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের অনেক আগেই অভিষেক হয়েছে, নাম-ডাকও ভালো কামিয়েছেন। এবার নবাব পরিবারের আরেক সদস্য সাইফপুত্র ইব্রাহিম আলি খানের বলিউডে অভিষেক হচ্ছে।  যার হাত ধরে অভিষেক হচ্ছে তিনি আবার যেনতেন কোনো কেউ নন, প্রখ্যাত নির্মাতা-প্রযোজক করণ জোহর।  করণের হাত ধরে বলিউডে এসে অনেক অভিনেতা-অভিনেত্রী পরবর্তীতে দারুণ সফলতা পেয়েছেন। 

    ‘নাদানিয়া’ নামে সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখছেন ইব্রাহিম। বড়পর্দায় নয়, সিনেমাটি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। অর্থাৎ শ্রীদেবীকন্যা খুশি কাপুর, শাহরুখ খানের কন্যা সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার মতো সাইফপুত্রও বলিউডে পা রাখবে ওয়েব মাধ্যমের হাত ধরে, বড়পর্দা নয়। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। 

    যেখানে জানা যায়, অর্জুন এবং পিয়া একই কলেজের ছাত্রছাত্রী। দুই ভিন্ন মেরুর দুই মানুষের ভালোবাসা নিয়েই সিনেমাটি। ট্রেলারে দেখা যায় খুশির চরিত্রের নাম পিয়া। সে বোল্ড, প্রাণখোলা মেয়ে। দক্ষিণ দিল্লির বাসিন্দা। অন্যদিকে ইব্রাহিমের চরিত্রের নাম অর্জুন। সে থাকে নয়ডায়। সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে। দু’জনই একেবারে আলাদা পৃথিবীর মানুষ।

    অর্জুন এবং পিয়ার ভালোবাসা আর চার-পাঁচটা প্রেমের গল্পের মতো নয়। পিয়ার সঙ্গে কোনো এক চুক্তি করেছিল অর্জুন, সে অনুযায়ী পিয়ার বয়ফ্রেন্ড সেজে থাকার দরুন প্রতি মাসে সে ২৫ হাজার টাকা করে পাবে। অর্জুন এবং পিয়ার এই গোপন বোঝাপড়ার কথা যখন সবার সামনে চলে আসে তখন থেকেই শুরু হয় সমস্যা। প্রেম, সম্পর্ক এই সমস্ত কিছু থেকে দূরে পালিয়ে যায় অর্জুন, নিজের লক্ষ্যে আরও ফোকাস করতে চায়, কিন্তু অজান্তেই সে পিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ে।

    অন্যদিকে নায়িকাও যে নিজের পরিবারকে নিয়ে একেবারে খুশি নয়, সেটিও বোঝা যায় বিভিন্ন দৃশ্য দেখে। তারপর কী ঘটে, তারা কি অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে এক হতে পারবে? সেটি নিয়েই এই ছবি।

    এই সিনেমাটি পরিচালনা করেছেন শাওনা গৌতম। এটি তার প্রথম পরিচালিত সিনেমা। পরিচালক জানিয়েছেন, ‘নাদানিয়া’ আমার জন্য অন্যরকম স্পেশাল। এই সিনেমাটি আমার প্রথম পরিচালিত সিনেমা। কারণ, স্যারের সঙ্গে কাজ করতে পারা আমার কাছে স্বপ্নের মতো ছিল, যা পূরণ হয়েছে।

    সিনেমাটি প্রযোজনা করেছেন করণ জোহর। এর আগে তিনি আলিয়া থেকে বরুণ ধাওয়ান, এর আগে একাধিক তারকা সন্তানকে বলিউডে আত্মপ্রকাশ করিয়েছেন। বরাবরই তিনি তারকা সন্তানদের নিজের ছবিতে কাজ দেওয়ার জন্য পরিচিত। এর জন্য তাকে সমালোচনারও শিকার হতে হয়েছে। তা সত্ত্বেও তিনি আরও এক তারকা সন্তানের জন্য বলিউডের দরজা খুলে দিলেন।

    ইব্রাহিম প্রসঙ্গে করণ জোহর বলেন, ইব্রাহিমের সঙ্গে প্রথম সাক্ষাৎ অনেকটা সইফের সঙ্গে দেখা হওয়ার মতো। আমি ওদের পরিবারকে প্রায় ৪০ বছর ধরে চিনি। তাদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছি। আমি জানি এই পরিবারের রক্ত এবং তাদের আবেগে সিনেমা রয়েছে। আমার বিশ্বাস সিনেমার পর্দায় খুব শিগগিরই ঘর করে নেবে ইব্রাহিম। সেই অপেক্ষায় রয়েছি।

    ‘নাদানিয়া’ সিনেমাটি আরও একটি কারণে স্পেশাল হয়ে উঠেছে, কারণ এই সিনেমায় বহু বছর পর পর্দায় অভিনয় করতে দেখা যাবে সুনীল শেট্টি, দিয়া মির্জা, যুগল হংসরাজ এবং মহিমা চৌধুরীকে। নস্টালজিয়া এবং নতুন প্রজন্ম যে এই সিনেমায় মিলেমিশে একাকার হতে চলেছে, তা আরও একবার প্রমাণ হয়ে গেল ট্রেলারে।

    বিনোদন ডেস্ক

  • সাইফপুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে মুখ খুললেন শ্বেতা

    বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে নাকি প্রেম করছেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। এখন ঘন ঘনই তাদের একসঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছে। আর তাদের এই উপস্থিতি গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। কিন্তু এই প্রসঙ্গে শ্বেতা এবার মুখ খুলছেন।  

    স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে গুঞ্জন কীভাবে পলককে প্রভাবিত করেছে তা নিয়ে মুখ খুলেছেন শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় তার মেয়ের ট্রোলড হওয়ার ভয় নিয়েও কথা বলেছেন।

    শ্বেতা বলেন, ‘গুজব আমাকে আর বিব্রত করে না, এত বছর ধরে আমি বুঝতে পেরেছি যে মানুষের স্মৃতি কেবল ৪ ঘণ্টার জন্য স্থায়ী হয়। এর পরে তারা অন্য খবর পেলেই তা ভুলে যান। তাহলে আর মাথা ঘামাব কেন? 

    গুঞ্জন অনুসারে, আমার মেয়ে নাকি প্রতি তৃতীয় পুরুষের সঙ্গে ডেটিং করছে। আমি নাকি প্রতি বছর বিয়ে করছি। ইন্টারনেটের তথ্য অনুযায়ী, আমি তিনবার বিয়ে করেছি। এই জিনিসগুলি এখন আমাকে প্রভাবিত করে না। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কোনো সাংবাদিক আমাকে নিয়ে ভালো জিনিস লিখতে পছন্দ করতেন না, তখনো এগুলিই করতেন। অভিনেতাদের নিয়ে নেতিবাচক কিছু বললেন তবেই মানুষ তা শোনে। কিন্তু সময়ের সঙ্গে মোকাবিলা করার পরে, এটা আমাকে আর প্রভাবিত করে না।’

    তিনি আরও বলেছে, আগে কীভাবে দর্শকদের বোঝানো সহজ ছিল তবে এখন দর্শকরাও সচেতন হয়ে উঠেছেন। তিনি জানিয়েছেন যে, তার মেয়ে পলকই তাকে ট্রোলগুলি কীভাবে মোকাবিলা করতে হয় তা শিখিয়েছিলেন। 

    তিনি বলেন, ‘এটা আমাকে মাঝে মাঝে ভয় দেখায়। পলক দেখতে যতই চটপটে হোক না কেন, ও আসলে খুব নিরীহ। সে কখনো কারুর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। ট্রোলিংয়ের এই যুগ এত কুৎসিত হয়ে উঠেছে তা বলার মতো নয়। যদিও পলক শক্তিশালী, কিন্তু আমি তো মা, আমাকে এই বিষয়টা বারবার ভাবাচ্ছে যে এটা যদি তাকে প্রভাবিত করে, যদি ও আন্ডারকনফিডেন্ট হয়ে যায়, তবে কী হবে? এটাই ভেবে আমার সবচেয়ে বেশি ভয় লাগে। লোকজন তাকে টেনে নামানোর চেষ্টা করেছে, কিন্তু ও ওইসব মন্তব্য পড়ে না। তবে কোনটা যে কখন ক্ষতিকারক হয়ে উঠতে পারে তা বলা যায় না। ও যখন ট্রোলের শিকার হয়, সেটা আমার ওপর খুব প্রভাব ফেলে।’

    বিনোদন ডেস্ক

  • সাইফ আলির ছেলের মুখে ‘জয় শ্রীরাম’!

    নবাব পরিবারের সন্তানের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। সম্প্রতি ইব্রাহিম আলি খানকে কয়েকজন ভিক্ষুক ঘিরে ধরে টাকা চায়। সেখানেই ঘটে এক মজার কাণ্ড। পাপারাজ্জিদের দৌলতে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল।  খবর ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের।

    বোন সারা আলি খান সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী। তবে মন্দিরে গিয়ে বা পূজা করে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। তবে ভাই ইব্রাহিম আলি খান উৎসব-অনুষ্ঠান থেকে দূরেই থাকেন। লাইমলাইট তার পছন্দ না! এদিকে পতৌদি পরিবারের সন্তান হওয়ায় বরাবরই পাপারাজ্জিদের নজরদারি থাকে তার ওপর। সেই সুবাদেই একাধিকবার ইব্রাহিমের নানা কর্মকাণ্ড লেন্সবন্দি হয়ে ভাইরাল। সম্প্রতি সেরকমই এক ঘটনা ঘটে। কয়েকজন ভিক্ষুক তার গাড়ির পেছনে ছুটতে শুরু করেন। দেখে গাড়ি দাঁড় করান সাইফপুত্র। এর পরই টাকা চান তারা। ফিরিয়ে দেননি ইব্রাহিম। বরং চিৎকার করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে পাঁচ টাকা দেন। তার পরই সাইফপুত্রকে তারা বলেন, ‘৫ টাকায় কী হবে স্যর?’ ইব্রাহিমের উত্তর, জানি হবে না। তবে কিছু তো হওয়া উচিত। পাশ থেকেই একজন ফটোগ্রাফর বলেন, আপনার বাবা কিন্তু অনেক বড় মনের মানুষ। এরপরই ইব্রাহিম বলেন, ‘তাহলে আমার বাবাকে ফোন করে নিন।’ অভিনেতা পুত্র সৌজন্য দেখাতেও ভোলেননি। ভিক্ষারত এক নারীর সঙ্গে হাত মিলিয়ে বলেন, ‘অনেক ভালোবাসা ম্যাডাম।’ এই বলেই সেখান থেকে চলে যান ইব্রাহিম আলি খান।

    ‘রকি অউর রানি’ ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করেছেন। তার বলিউড অভিষেকের কথাও শোনা যাচ্ছে। তবে লাইমলাইট থেকে দূরে থাকাই পছন্দ ইব্রাহিমের। পারিবারিক গেট টুগেদার ছাড়া সাইফপুত্রের ছবি খুব একটা দেখা যায় না। এদিকে পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিমের প্রেমের জল্পনা তুঙ্গে। বিটাউনের অন্দরে গুঞ্জন, সম্প্রতি নাকি আংটি পরিয়ে পলককে প্রেমপ্রস্তাব দিয়েছেন সাইফপুত্র। এবার ফের একবার চর্চার শিরোনামে সাইফপুত্র।

    বিনোদন ডেস্ক

  • চুপিসারে বাগদান সারলেন সাইফপুত্র ইব্রাহিম

    বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান পতৌদিকে নিয়ে উৎসাহের অন্ত নেই নেটপাড়ায়। মা ও দিদির সঙ্গে বেড়াতে যাওয়া হোক কিংবা বাবার পরিবারের সঙ্গে উৎসব উদযাপন বা নতুন প্রেমের উন্মেষ— সবই ইব্রাহিমের সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণকারীদের কাছে খুবই আকর্ষণীয়।

    গত দুই বছর ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইব্রাহিম। এবার নাকি চুপিচুপি বাগদান সেরে ফেলেছেন তারা। সম্প্রতি মালদ্বীপে বেড়াতে যান পলক তিওয়ারি। ওই একই সময়ে সমুদ্রতট থেকে ছবি দিতে থাকেন ইব্রাহিমও। যদিও কোন সমুদ্রতীরে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি তিনি। 

    তবে মালদ্বীপে থাকাকালীন বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন ইব্রাহিম। ছবিতে দেখা যাচ্ছে বিচ রিসোর্টের দৃশ্য। কোনো ছবিতে খাবার, কোনো ছবিতে দেখা যায় তাকিয়ে রয়েছেন সমুদ্রের দিকে, আবার কখনো সুইমিংপুলে। বুঝতে অসুবিধা হয় না, ইব্রাহিম মালদ্বীপের ছবি শেয়ার  করেছেন। 

    শেষ দুটি ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। কিন্তু ক্যামেরার পেছনে কে? তার মন্তব্য বাক্স উপচে পড়ছে পলকের নামে। একই ভাবে ছবি দিয়েছেন পলক। একই জায়গা থেকে ছবি দিয়েছেন দুজনে। পলক একটি স্বল্প ভিডিও দেন যেখানে দেখা যাচ্ছে হৃদয়ের আকারে মোমবাতি সাজানো। তার মাঝে দুটো চেয়ার। একটিতে বসে রয়েছেন পলক। অন্যটিতে কে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি। তবে পলক এমন অভিব্যক্তি করেছেন যে খুব অবাক হয়েছেন কিছু দেখে। যদিও এই দৃশ্য সবার প্রায় দেখা। 

    কেউ কেউ এমন জায়গায় প্রেমিকাকে প্রেমের প্রস্তাবও দেন। তবে কি ইব্রাহিম ও পলকের ক্ষেত্রেও তেমন কিছু হলো? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সাইফপুত্রও বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করেছেন পাপারাজ্জিদের দেখে

    সম্প্রতি বলিউডের এক হাইপ্রোফাইল দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেতা ইব্রাহিম আলি খান। আর সেখানেই ঘটে বিপত্তি। পাপারাজ্জিদের হুড়োহুড়ি আর চিৎকারে রেগে যান তিনি। এরপরই তাদের ওপর প্রায় চড়াও হন। 

    বিনোদন জগতের সেলিব্রিটিরা কোথাও গেলে তাদের ঘিরে চারদিকে হাজারও ক্যামেরা থাকে। পাপারাজ্জিদের চেঁচামেচি আর ছোটাছুটি সব সময়েই প্রচারের আলোয় থাকে। তাদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে এসেছেন জয়া বচ্চন, সালমান খান, শহিদ কাপুর থেকে রণবীর কাপুরের মতো বহু বলিউড সুপারস্টার। 

    রাবিনা টেন্ডনের মেয়ে রাসার সঙ্গে গিয়েছিলেন ইব্রাহিম, পাপারাজ্জিরা তার একার ছবি তোলার জন্য অনুরোধ করেন। রাসা তাদের কথা রাখলেও সাইফপুত্র তখন ফোনে ব্যস্ত ছিলেন। তারপর তড়িঘড়ি রাসাকে গাড়িতে তোলেন ইব্রাহিম। 

    এরপর পাপারাজ্জিরা তাকে ছবি তোলার অনুরোধ করতেই, একজনের হাত ধরে ইব্রাহিম জিজ্ঞেস করেন— ‘কি ছবি চাই? পাবেন না। আমি বাড়ি যাব এখন।’ বলিউডে পা দেওয়ার আগেই বারবার খবরের শিরোনামে উঠে আসেন ইব্রাহিম আলি খান। 

    ইব্রাহিমের রঙিন ডেটিংয়ের গল্প বলিউডে কান পাতলেই শোনা যায়। কখনো খুশি কাপুরের সঙ্গে নাম জড়িয়েছে, আবার কখনো কোনো রহস্যময়ী নারীর। মাসখানেক ধরেই আবার পালক তিওয়ারির সঙ্গে ইতিউতি দেখা যাচ্ছে সাইফপুত্রকে। তবে এদিনের দিওয়ালি পার্টিতে অবশ্য রবিনা টেন্ডনের মেয়ে রাসা থাড়ানির সঙ্গেই দেখা গেল ইব্রাহিমকে। যার সঙ্গে মাসখানেক আগেই সোহেলপুত্র আরহান খানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

    যুগান্তর ডেস্ক