Tag: ‘ইতি

  • বিচ্ছেদের গুঞ্জনে ইতি টানলেন নয়নতারা

    বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছে, ঘর ভাঙতে বসেছে দক্ষিণী সুপারস্টার নয়নতারার। কয়েকদিন আগেই স্বামী বিঘ্নেশ শিবনকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ‘জওয়ান’ তারকা। এরপরই জল্পনা আরো বাড়তে শুরু করে। তবে বিচ্ছেদের সেই গুঞ্জনে এবার ইতি টানলেন অভিনেত্রী। পোস্ট করলেন স্বামী আর যমজ পুত্রের সঙ্গে পারিবারিক মুহূর্তের একটি ছবি।

    গত বৃহস্পতিবার একটি রহস্যজনক ইঙ্গিতপূর্ণ নোট শেয়ার করেছিলেন নয়নতারা। 

    জানিয়েছিলেন, তিনি হারিয়ে গিয়েছেন। যা দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো নয়নতারার দাম্পত্য জীবনে তাল কেটেছে। এমনকি তার আর বিঘ্নেশের মাঝে কিছুই ঠিক নেই। তবে সেই সব গুঞ্জনের মাঝে পারিবারিক মুহূর্তের একটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

    ছবিটিতে দেখা যাচ্ছে, সপরিবার বিমানে চেপেছেন নয়নতারা। পরিবার নিয়ে ছুটি কাটাতে জেদ্দা পাড়ি দিয়েছেন তিনি। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বিমানে এক পুত্রকে কোলে নিয়ে নিজের মিষ্টি হাসি ছড়িয়ে দিচ্ছেন নয়নতারা। আর তার পাশেই হাসিমুখে বসে রয়েছেন স্বামী বিঘ্নেশ। তার কোলে দম্পতির আরেক পুত্রসন্তান। ছবির সঙ্গে ক্যাপশনে জওয়ান অভিনেত্রী লিখেছেন, বহু সময় পর আমার ছেলেদের সঙ্গে ভ্রমণ।

    ওই তারকা-দম্পতির বিচ্ছেদের গুঞ্জন তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য সংবাদমাধ্যমের কাছে একটি সূত্র দাবি করেছিল, নয়নতারা আর বিঘ্নেশ মোটেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না। তাদের সম্পর্ক আরও মজবুত হচ্ছে। আর যমজ পুত্র উয়ির এবং উলাগামের সঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন। আসলে দুই সন্তানই নানাভাবে এই দম্পতিকে কাছাকাছি আনছে।

    প্রসঙ্গত, ২০২২ সালের ৯ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন নয়নতারা এবং বিঘ্নেশ শিবন। চেন্নাইয়ের বাইরে মহাবলীপুরমে বসেছিল ওই তারকা জুটির বিয়ের আসর। সুপারস্টার রজনীকান্ত, অজিত কুমার, বিজয় সেতুপতি সামিল হয়েছিলেন ওই বিয়ের অনুষ্ঠানে। এমনকি বিঘ্নেশ-নয়নতারার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। ২০২২ সালের অক্টোবর মাসেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন নয়নতারা-বিঘ্নেশ।

    অনলাইন ডেস্ক

  • ‘ইতি তোমার মেয়ে’-তে শবনম ফারিয়া

    পারস্পরিক ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট প্রচণ্ড ইগোটিক প্রবলেমে পড়ে ছয় বছরের সম্পর্ক নষ্ট হয়। পাশাপাশি দুই বছরের সংসার জীবনের অবসান ঘটিয়ে একে অপর থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয় নিশাত ও আবির। নিজেদের জিদকে ধরে রাখার জন্য কেউ কারও কাছে হার মানতে চায় না তারা।

    rnrn

    কিন্তু একবারও ভাবে না, তাদের নবজাতক রাইসার কী হবে বা তার চাওয়াটা কী হতে পারে। এটি কোনো বাস্তবের গল্প নয়। শামীম সিকদারের রচনায় ও রানার পরিচালনায় একক নাটক 'ইতি তোমার মেয়ে'-এর গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া।
    rnপরিচালক রানা বর্তমান বলেন, আমাদের গল্পটি পিউর গল্প নয়। তবে বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্লটে নিয়ে কাজ করার চেষ্টা করেছি।

    rnrn

    তিনি আরও বলেন, সমসাময়িক গল্প নিয়ে নাট্যকার শামীম সিকদার দারুণ যত্ন করে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। এর প্রতিটি কলাকুশলীর সুনিপুণ অভিনয় নাটকটিতে ভিন্নমাত্রা যোগ করেছে বলে জানান তিনি।
    rnশবনম ফারিয়া ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টুটুল চৌধুরী এবং কয়েকজন শিশুশিল্পীসহ বেশ কয়েকজন দক্ষ অভিনয়শিল্পী নাটকটিতে অভিনয় করেছেন।

    rnrn

    আর একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী জাফনা সুবাইতা হাসান।
    rnনাটকটি আগামী ২৪ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার করা হবে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক