Tag: ইতিহাস

  • বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা নিয়ে যা বললেন এলিটা করিম

    সংগীতজগতের আলোকিত নাম এলিটা করিম। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে যে সাহস নিয়ে এগিয়েছেন, এটি তাকে খুবই অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে আবার এ গায়িকা মন খারাপ করেও বলেন, সোমবার বিজয় উদ্যাপনের মুহূর্তে গণভবন থেকে অনেকেই লুটপাট করছিলেন। সেসব ঘটনা তাকে মর্মাহত করেছে। এসব কাজ শিক্ষার্থীদের নয় বলে জানান এলিটা করিম।

    তিনি বলেন, একটা সময় ছিল, আমরা ভাবতাম— এখন মারধর করা হলো, এখন সবাই চুপচাপ হয়ে যাবেন। আগে তো এমন পরিস্থিতিই ছিল। এবারও যখন শিক্ষার্থীদের ওপর প্রথম হামলা হয়, তখন অনেকটা আতঙ্কে ছিলাম। কিন্তু এবার তাদের সাহস দেখতে পেলাম পদে পদে। হাসিমুখে তিনি বলেন, রোববার যখন শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে সফল হলেন, তখন মনে হলো— আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।’ 

     এলিটা বলেন, ‘জানি, সবার মধ্যেই ক্ষোভ রয়েছে, এটিও বুঝতে পারছি। কিন্তু মনে রাখতে হবে, যারা বিজয় এনে দেন, তাদের স্থান সব সময় অনেক ওপরে থাকে। এখন জাতীয় কোনো সম্পদ পোড়ানো, বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দেওয়া, এর বাইরে আরও অনেকের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে শুনলাম। আমাদের সংখ্যালঘুদের ওপর আঘাত আনা হচ্ছে। এসব ঘটনা আমাকে মর্মাহত করেছে।’

    শিক্ষার্থীরা যখন আবারও মঙ্গলবার সকাল থেকে মাঠে নামলেন, তাদের সাধুবাদ জানান এ গায়িকা। এলিটা বলেন, ‘সকাল থেকে ভালো লাগছে। আমাদের শিক্ষার্থীদের দেখলাম সংসদ ভবন পরিষ্কারের দায়িত্ব নিয়েছে। রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ না থাকায় সেই দায়িত্ব কোনো কোনো জায়গায় পালন করছেন শিক্ষার্থীরা। আবার যেগুলো মানুষ গণভবন থেকে নিয়ে গিয়েছিল, সেগুলো কেউ কেউ ফেরত দিয়ে যাচ্ছেন। এগুলো যে জাতীয় সম্পদ, সেটা বোঝার উপলব্ধি হয়েছে, এটিও ভালো লেগেছে। তিনি বলেন, একজন সংগীতের মানুষ হিসেবে, একটাই প্রত্যাশা— নতুন বাংলাদেশ ভালোর দিকে যাবে।’

    এ গায়িকা বলেন, ‘আমার মনে হয় এগুলো সুবিধাবাদী মানুষের কাজ। এটা কোনো শিক্ষার্থীর কাজ হতে পারে না। তারাই আবার সংসদ ভবনে প্রবেশ করে ধূমপান করছিলেন। আবার ৩২ নম্বরের যে বাড়ি, সেটি কিন্তু জাদুঘর। দেশের ঐতিহাসিক একটা জায়গা। সেটি নষ্ট করায় আমি মর্মাহত হয়েছি। কারণ আপনি যা–ই করুন না কেন, যে পক্ষেই থাকুন না কেন, আপনি ইতিহাসকে অস্বীকার করতে পারবেন না, যেটা হয়ে গেছে।’

    বিনোদন ডেস্ক

  • ভারতের ইতিহাসে নতুন এক অধ্যায় সৃষ্টি করল ‘কল্কি’

    ‘কল্কি-২৮৯৮ এডি’ সিনেমাটি শুধু একটি সিনেমা নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। এ সিনেমার নির্মাণ, বিষয় ভাবনা ও গল্প বলার ধরন— এ দেশের চলচ্চিত্র শিল্পে একটি মানদণ্ড তৈরি করে দিয়েছে। সেখান থেকেই ভারতীয় সিনেমার একটি উজ্জ্বল ভবিষ্যতের কথা আমরা ভাবতে পারি। যেখান থেকে দাঁড়িয়ে অনায়াসে হলিউডের সিনেমার সঙ্গে পাল্লা দেওয়ার কথা ভাবা যায়। 

    এ সিনেমা মুক্তি পাওয়ার আগ পর্যন্ত কোনো ভারতীয় সিনেমায় বর্তমান ও ভবিষ্যতের এমন অসাধারণ মেলবন্ধন চোখে পড়েনি। কল্পনা ও বিজ্ঞানকে এমন সাফল্যের সঙ্গে মেশাতেও কখনো দেখা যায়নি। সাহিত্য, মহাকাব্য, দর্শন এবং বিজ্ঞান একই ছবিতে এভাবে কখনো কোনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি। দর্শক আসনে বসে এই সিনেমা দেখা অবশ্যই একটি অভিজ্ঞতা। কারণ এ সিনেমা থেকেই আমরা বুঝতে পারি— আগামী দিনে ভারতীয় সিনেমায় গতিপথ কী হতে চলেছে। 

    গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে কল্কি ২৮৯৮ এডি। এই সায়েন্স ফিকশন সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ১০০ কোটি রুপি। তবে দ্বিতীয় দিন আসতেই এক ধাক্কায় প্রায় ৪৪ শতাংশ আয় কমেছে। যদিও দুদিনে কল্কি ২৮৯৮ এডি প্রায় ১৫০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছে প্রভাস ও দীপিকার ছবি।

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, কল্কি ২৮৯৮ এডি সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রপি আয় করেছে কেবল তেলেগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এ সিনেমাটি ২৪ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে এ সিনেমাটি মোট ৫৪ কোটি রুপির ব্যবসা করেছে। এর মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ রুপির ব্যবসা দিয়েছে তেলুগু ভার্সন। হিন্দিতে ২২ কোটি ৫০ লাখের ব্যবসা করেছে এদিন। ফলে বর্তমানে দুই দিনে ভারতীয় বক্স অফিসে কল্কি ২৮৯৮ এডি সিনেমাটির মূল আয় গিয়ে দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ রুপিতে।

    কল্কি ২৮৯৮ এডি সিনেমায় যারা অভিনয়ে আছেন, তারা হলেন— কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি, বিজয় দেবেরাকোন্ডা, মৃণাল ঠাকুর 

    বিনোদন ডেস্ক

  • মুক্তির আগেই ইতিহাস গড়ে ১ হাজার কোটির ব্যবসা পুষ্পার

    বলিউডে ২০২৪ সালে মুক্তি পেতে চলা সিনেমাগুলোর মধ্যে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সবচেয়ে প্রতীক্ষিত বলাই চলে। ‘পুষ্পা’ সিনেমার প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তি নিয়েও দর্শক, নির্মাতাদের প্রত্যাশা তুঙ্গে। ফলে সিনেমা মুক্তির অনেক আগেই ব্যবসার নতুন রেকর্ড তৈরি করে ফেলেছে ছবিটি।

    rnrn

    জানা গেছে আল্লুর ‘পুষ্পা টু’-এর ওটিটি সত্ত্ব নেটফ্লিক্স কিনেছে ২৭৫ কোটি রুপিতে। এটি বর্তমানে ওটিটি চুক্তি থেকে সর্বোচ্চ আয়কারি ভারতীয় চলচ্চিত্রগুলোর একটি। ওটিটি থেকে সর্বোচ্চ আয় করেছে ‘আরআরআর’ (৩২৫ কোটি)। এরপর আছে কেজিএফ টু’ (৩২০ কোটি)। শাহরুখের ‘জওয়ান’কে সরিয়ে তৃতীয় স্থান দখল করে নিল ‘পুষ্পা টু’। তৃতীয় স্থান থেকে এক ধাপ নেমে চতুর্থ স্থানে আছে ‘জওয়ান’ (২৫০ কোটি)। প্রভাসের ‘সালার’ (১৬২ কোটি) আছে পঞ্চম স্থানে।

    rnrn

    ছবির প্রি-বক্স অফিসেই ইতিহাস তৈরি করেছে ‘পুষ্পা: দ্যা রাইজ়’। প্রথম ভারতীয় ছবি হিসেবে ১০০০ কোটির ব্যবসা দিয়ে ফেলেছে এই ছবি। দক্ষিণ ভারতীয় আরও দুই সফল ছবি ‘কেজিএফ চ্যাপ্টার টু’, ‘আরআরআর’ও এই মাইলফলক ছুঁতে পারেনি। 

    rnrn

    ছবির হিন্দি ডাবিংয়ের থিয়েট্রিক্যাল সত্ত্বর ব্যবসা নাকি ২০০ কোটি টাকার। দক্ষিণ ভারতের সিনেমা হলে মুক্তির সত্ত্বে ব্যবসা ২৭০ কোটা টাকার। বিদেশ থেকে নাকি ১০০ কোটি টাকার ব্যবসা আসতে পারে ছবির। দেশেই নাকি ব্যবসা করবে ৫৫০ কোটি টাকার। নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মে ‘পুষ্পা: দ্যা রাইজ়’-এর সত্ত্বের মূল্য ২৭৫ কোটি টাকা। অডিও এবং স্যাটেলাইটের সত্ত্ব ৪৫০ কোটি টাকার। ফলে মুক্তির আগেই এই ছবির ব্যবসা ১০০০ কোটি টাকা। যা ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ডই বটে। 

    rnrn

    ২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। তিন বছর পর এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা টু ’। ‘পুষ্পা টু: দ্য রুল’ ১৫ আগস্ট মুক্তি পাবে।

    অনলাইন ডেস্ক

  • গ্র্যামিতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট

    চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে গ্র্যামিতে ইতিহাস গড়েছেন পপ সুপারস্টার টেইলর সুইফট। তার অ্যালবাম ‘মিডনাইটস’ এর জন্য এই পুরস্কার জিতেন তিনি। খবর দ্য গার্ডিয়ান

    rnrn

    চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন ও ফ্রাঙ্ক সিনাত্রার রেকর্ড ভেঙে দিলেন সুইফট। এছাড়াও এবারের বেস্ট পপ ভোকাল অ্যালবামের পুরস্কারও জিতেছেন টেইলর সুইফট।

    rnrn

    অনুভূতি ব্যক্ত করে সুইফট জানিয়েছেন, এ সম্মান পেয়ে তিনি রোমাঞ্চিত। গান লেখা ও গাওয়ার মাধ্যমে তিনি যে পরিপূর্ণতা অনুভব করেন এর জন্য তিনি আনন্দিত। যারা আমাকে ভোট দিয়েছে, এটা তাদেরও আনন্দিত করবে।

    rnrn

    এবারের গ্র্যামির মঞ্চ থেকে নতুন অ্যালবামের ঘোষণাও দেন টেইলর। তিনি জানিয়েছেন, আগামী ১৯ এপ্রিল ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশ করবেন তিনি।

    অনলাইন ডেস্ক