Tag: আহত

  • হাতে চোট পেয়ে আহত মিমি

    হাতে চোট পেয়ে আহত হয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কয়েকটি ছবি পোস্ট করে তিনি নিজেই ভক্তদের সে কথা জানিয়েছেন। 

    চোট পাওয়া হাতটিকে ঠিকভাবে রাখার জন্য আপাতত আর্মস্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। শুধু তাই নয়, হাতের আঙুলেও চোট পেয়েছেন তিনি। সেলাই পড়েছে সেখানে। 

    আর্মস্লিং পরে হাসিমুখে সেলফিও দিয়েছেন মিমি। সঙ্গে লিখেছেন, কিছু দিন ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়, সেভাবে যায় না।

    সতীর্থ থেকে অনুরাগী, মিমির দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই। শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। একই কথা লেখেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।

    গত সপ্তাহেই উইন্ডোজ প্রোডাকশনের 'রক্তবীজ'-এর শুট শেষ করেছেন মিমি। থ্রিলার ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপূজায়। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পূজাতেই মুক্তি পাবে আবীর চট্টোপাধ্যায় ও মিমি অভিনীত ছবিটি।

    সূত্র: নিউজ১৮ বাংলা

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীনও পড়ে গিয়েছিলেন 

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এখন পর্যন্ত জীবনে কতবার পড়ে গেছেন জানেন? ঠিক করে না বলা গেলেও সংখ্যাটা কিন্তু কম নয়। 

    rnrn

    ভক্তদের সঙ্গে নিজের জীবনের এই গোপন তথ্য সোমবার সন্ধ্যায় শেয়ার করেছেন তিনি। মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট।

    rnrn

    মেহজাবীন লিখেছেন— ‘জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকটি ঘটনা মনে আছে। ক্লাস সিক্সে ক্লাসরুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০-৫০ জন ক্লাসমেটসহ টিচার— সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।

    rnrn

    ‘একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফেতে খাচ্ছিলাম। আশপাশে কম করে হলেও ২০০ লোক। খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে।’

    rnrn

    অভিনেত্রী লিখেছেন— ‘আরেকটি ছিল ভয়ঙ্কর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি…। সিঁড়ি থেকে নামছিলাম ফোন এ টেক্সট করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম।

    rnrn

    ‘গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারত কিন্তু পড়ল আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্সট করব না— কসম কাটলাম।’

    rnrn

    মেহজাবীন লেখেন— ‘আর সবচেয়ে বেশি যেটায় পড়ি, সেটি হলো ঝামেলা। প্রায় প্রতিদিনই পড়ি।’

    rnrn

    ভক্তদের উদ্দেশে ফেসবুকে মেহজাবীন লিখেছেন, ‘আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।’

    rnrn

    চিত্রনায়ক নীরবের কোলে তোলার সময় নায়িকা অপু বিশ্বাসের পড়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হচ্ছে। এর মধ্যেই নিজের পড়ে যাওয়ার তথ্য সামনে আনলেন মেহজাবীন। 

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ

    শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। হায়দরাবাদে ছবির শুটিং চলাকালে তিনি আহত হয়েছেন। এতে তার পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তার পরবর্তী ছবি ‘প্রজেক্ট কে’। এটির শুটিং চলছিল হায়দরাবাদে। এই ছবির শুটিং করতে গিয়েই দুর্ঘটনায় আহত হন তিনি।

    rnrn

    সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্ঘটনায় বুকের পাঁজরের কার্টিলেজ ভেঙেছে এই বর্ষীয়ান অভিনেতার। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বিগ বি। 

    rnrn

    অবশ্য শুটিং করতে গিয়ে আহত হওয়ার ঘটনা তার এই প্রথম নয়। এর আগেও '৮০- এর দশকে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। ওই সময় কুলি ছবির শুটিং করতে গিয়ে বড় ধরনের আঘাত পেয়েছিলেন অমিতাভ।

    rnrn

    সেই আঘাত এতটাই গুরুতর ছিল যে, তখন তার সুস্থ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এমনকি বলিউড শাহেন শাহকে প্রায় ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভাগ্যগুণে মৃত্যুর মুখ থেকে ফেরেন ৮০ বছরের এই অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে আহত শাকিব খান

    শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি। 

    সোমবার বিকালে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি।

    আহতাবস্থায় সঙ্গে সঙ্গে শাকিবকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার শেষে বাসায় ফিরেছেন তিনি।

    শাকিব খানের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ‘আগুন’ সিনেমার নায়িকা জাহারা মিতু।

    তিনি বলেন, ‘আমি গতকাল শুটিংয়ে ছিলাম না। ইউনিটের মানুষের কাছ থেকে শুনেছি শাকিব খান শুটিংয়ে আঘাত পেয়েছেন।’   

    এদিকে শাকিবের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমে জানান, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

    জানা যায়, সোমবার এ সিনেমার শেষ অংশের শুটিং হয়েছে। বাকি আছে শুধু দুটি গানের শুটিং। এদিকে আগামী ঈদে ‘আগুন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও শাকিব-জাহারা মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজসহ অনেকে।

    বিনোদন ডেস্ক