Tag: আশিষ বিদ্যার্থী

  • মধুচন্দ্রিমায় আশিষ-রূপালি

    ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী। ২৫ মে দ্বিতীয়বার বিয়ে করেন ৫৭ বছর বয়সি এই অভিনেতা। এ বিয়ে নিয়ে নানা বিতর্কের মুখে পড়েন, একাধিকবার এসবের জবাবও দেন। সব বিতর্ক পেছনে ফেলে মধুচন্দ্রিমায় গেলেন নবদম্পতি।

    প্রথম স্ত্রী পিলু বিদ্যার্থীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আসামের পোশাকশিল্পী রূপালি বড়ুয়াকে বিয়ে করেন আশিষ বিদ্যার্থী। 

    বৃহস্পতিবার আশিষ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে একটি বাসে বসে আছেন আশিষ-রুপালি। দু’জনের মাথায় ট্র্যাভেল হ্যাট। আশিষের পরনে হলুদ রঙের শার্ট। তার পাশের সিটে গোলাপি পোশাকে রুপালি। এ ছবির ক্যাপশনে লিখেছেন— ‘প্রিয় বন্ধুরা, তোমাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’

    পোস্টে নবদম্পতিকে শুভেচ্ছা জানান ভক্তরা, অনুরাগীরাও। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আপনাদের দেখেও ভালো লাগছে।’ আবার কেউ কেউ বললেন, ‘সুন্দর! একসঙ্গে ভালো থাকুন।’ কেউ লিখেছেন, ‘আপনাদের নতুন পথচলা শুভ হোক।’ ছবিটি দেখে কেউ কেউ অনুমান করছেন সিঙ্গাপুরে মধুচন্দ্রিমায় গিয়েছেন এ দম্পতি।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ে নিয়ে এবার মুখ খুললেন আশিষ বিদ্যার্থী 

    সম্প্রতি ভারতের জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী বিয়ে করেছেন। কলকাতার একটি ক্লাবে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে আসামের মেয়ে রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ অভিনেতা। এটি তার দ্বিতীয় বিয়ে। এর পর থেকে আলোচনায় জনপ্রিয় এ খলনায়ক। 

    rnrn

    অভিনেতার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন অভিনেতার প্রথম স্ত্রী রাজোশি বড়ুয়া। বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলেছেন আশিষ বিদ্যার্থী। নিজের ইনস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিওবার্তা দেন তিনি।

    rnrn

    ভিডিওবার্তায় আশিষ বিদ্যার্থী কথা বলেন নিজের প্রথম বিয়েসহ নানা প্রসঙ্গে। তিনি বলেন, ‘২২ বছর আগে আমার সঙ্গে পিলোর (রাজোশি বড়ুয়ার ডাকনাম) দেখা হয়। 
    rnএর পর আমরা বিয়ে করি। আমাদের সন্তান আর্থের বয়স এখন ২২। কিন্তু কয়েক বছর ধরে পিলো আর আমি আবিষ্কার করি, আমাদের চিন্তাভাবনায় কিছু পার্থক্য তৈরি হয়েছে। 

    rnrn

    আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সুরাহা করতে পারিনি। সমাধান যে অসম্ভব ছিল তা নয়, কিন্তু এতে হয়তো একজনের ওপর অন্যজনের মতো চাপিয়ে দেওয়া হতো; যা ভালো হতো না। দিনশেষে আমরা তো সুখেই থাকতে চাই, তাই না?’

    rnrn

    নিজের ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওবার্তায় দ্বিতীয় বিয়ে নিয়েও কথা বলেন আশিষ বিদ্যার্থী। বরাবরই আমার বিয়েতে আস্থা ছিল। মনে হয়েছিল আমার যাত্রায় একজন সঙ্গী চাই। 

    rnrn

    এই ভাবনার সময় আমার বয়স ছিল ৫৫, তখনই আমার সঙ্গে রুপালির দেখা হয়। দেখা হওয়ার পর থেকে আমার চ্যাট হতো। দুজনেরই মনে হয়েছে, স্বামী-স্ত্রী হিসেবে আমরা পথ চলতে পারি।’

    rnrn

    অভিনেতা আরও জানান, তার বয়স আসলে ৬০ নয় ৫৭, স্ত্রী রুপালি বড়ুয়ার ৫০। তবে বিয়ের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘বয়স কোনো ব্যাপার নয়, বন্ধু। বয়স যা–ই হোক, আমরা তো সুখী হতে পারি। সবাইকে বলতে চাই— চলুন পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যাই।’
    rn 

    বিনোদন ডেস্ক

  • আশিষের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী

    বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী ৬০ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

    rnrn

    বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেতা।

    rnrn

    রুপালিকে বিয়ে করার আগে দীর্ঘ সময় তিনি সংসার করেছেন রাজোশি বড়ুয়ার সঙ্গে। অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজোশির সঙ্গে লম্বা দাম্পত্য জীবনের পর ছাড়াছাড়ি হয় তাদের। এক পুত্রসন্তান রয়েছে তাদের। নাম অর্থ বিদ্যার্থী। 

    rnrn

    সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে গত ১৭ ঘণ্টায় দুবার ইনস্টাগ্রামে পোস্ট দেন, সেখানেই জীবন নিয়ে মুখ খোলেন রাজোশি।

    rnrn

    রাজোশি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন— ‘যে মানুষেরা তোমার কাছের, সে কখনো জিজ্ঞেস করবে না, তাদের কাছে তোমার মূল্য ঠিক কতটা। সে এমন কোনো কাজ করবে না, যাতে তুমি কষ্ট পাও।’ 

    rnrn

    তিনি আরও লেখেন, ‘যাবতীয় দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে। ধন্দ কেটে গিয়ে সব কিছু স্পষ্টভাবে ধরা দিচ্ছে। জীবনে শান্তি ও স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন করে শুরু করতে হবে।’

    rnrn

    শেষে তার সংযোজন, ‘জীবন নামের গোলকধাঁধায় হারিয়ে যেও না।’ 

    rnrn

    কলকাতার এক নামি ফ্যাশন হাউসে চাকরি করেন পাত্রী রুপালি বড়ুয়া, তিনি আসামের মেয়ে। 

    rnrn

    বিয়ের পর্ব সেরে অভিনেতা বলেন, জীবনের এই পর্যায়ে রুপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। বৃহস্পতিবার সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তার পর সন্ধ্যায় গেট-টুগেদার।’

    rnrn

    ১৯৮৬ সালে অভিনয় জীবনের সফর শুরু আশিষ বিদ্যার্থীর। গত চার দশকে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় ১১টি ভাষার সিনেমাতে কাজ করেছেন তিনি।

    যুগান্তর প্রতিবেদন