Tag: আল্লু অর্জুন

  • ভক্তের সেলফির আবদার না রাখায় তোপের মুখে আল্লু অর্জুন

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন ভক্তের আবদার নাকচ করে দিলেন। আর তাতেই তার দিকে নানারকম নেতিবাচক মন্তব্য ধেয়ে এলো একের পর এক। ‘পুষ্পা ২’ তার জনপ্রিয়তাকে দ্বিগুণ করেছে। শুধু দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিই নয়, দেশের সর্বত্র তার অভিনয়ের জয়জয়কার। এরপরও অভিনেতার ওপর কেন রেগে গেলেন তার ভক্ত-অনুরাগীরা? কী এমন আবদার নাকচ করলেন আল্লু অর্জুন।

    সামাজিক মাধ্যমের কারণে তারকাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। তারা কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন এবং কার সঙ্গে ঘুরছেন— সবই যেন সিনেমাপ্রেমীদের নখদর্পণে। সেটিই যেন কোনো কোনো অভিনেতার ক্ষেত্রে বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। আর যেমনটি ঘটেছে আল্লু অর্জুনের ক্ষেত্রে।

    সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল ও এন্টারটেনমেন্ট সামিট’-এ অংশগ্রহণের জন্য মুম্বাই গিয়েছিলেন অভিনেতা। ফেরার পথে মানবন্দরেই তৈরি হয় এক অস্বস্তিকর পরিবেশ-পরিস্থিতি। মুম্বাইয়ে অনুষ্ঠান শেষে ফিরছিলেন তিনি। বিমানবন্দরের বাইরে সারাক্ষণ ফটোসাংবাদিকদের ভিড় দেখা যায়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সেই সময় আল্লু অর্জুন খানিকটা ব্যস্ততার মধ্যেই ছিলেন। অন্যদিকে তাকে হাতের নাগালে পেয়ে সেলফি তোলার লোভ সামলাতে পারলেন না তারই এক ভক্ত। ছুটে এলেন স্বপ্নের নায়কের কাছে। কিন্তু আল্লু অর্জুন হাসিমুখেই ভক্তের আবদার নাকচ করে এগিয়ে যান বিমানবন্দরের দরজার দিকে।

    আর সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অভিনেতার দিকে ধেয়ে আসে একের পর এক তিরস্কারমূলক মন্তব্য। এক নেটিজেন লিখেছেন—খুবই অদ্ভুত মানুষ। আরেক নেটিজেন লিখেছেন—‘খারাপ মানুষ’ হিসাবে ভাগিয়ে দিয়েছেন। যদিও এই বিতর্কে কোনো মন্তব্য করেননি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

    উল্লেখ্য, গত মাসেই ৪৩ বছরের জন্মদিন উদযাপন করেছেন আল্লু অর্জুন। সেদিন নতুন সিনেমার ঘোষণাও দেন তিনি। ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে আগামী সিনেমায় জুটি বাঁধছেন অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • এক সিনেমায় শাহরুখ ও আল্লু অর্জুন, যা বললেন অভিনেতা বিজয়

    বলিউডের বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুন দুই ইন্ডাস্ট্রির দুই তারকা এবার একই সিনেমায় কাজ করবেন।— এমন স্বপ্ন দেখছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে বিভাজনের দেয়াল ভেঙে দিয়ে একত্রে কাজ করার কথা বললেন ‘অর্জুন রেড্ডি’খ্যাত এ তারকা।

    সম্প্রতি মুম্বাইতে আয়োজিত হলো তারকাদের নিয়ে ‘ওয়েভস সামিট’। সেখানে হাজির হয়েছিলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। মডারেটর হিসেবে ছিলেন বলিউড পরিচালক করণ জোহর। সেখানে করণকে উদ্দেশ করে বিজয় বলেন, ‘শাহরুখ খান ও আল্লু অর্জুন— যদি তারা একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটি শুধু একটা সিনেমা হবে না, সেটি হবে একতা ও উদযাপন আর শক্তির প্রতীক।

    বিজয় আরও বলেন, দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে। ভারতীয় সিনেমার এখন দরকার একটা ধামাকা। উত্তর আর দক্ষিণের ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগই পারে নতুন দিগন্ত খুলে দিতে।

    এ অভিনেতা বলেন, শাহরুখ খানের শেষ সিনেমা ৮০০-১০০০ কোটির সাফল্য অর্জন। অন্যদিকে ‘পুষ্পা-২খ্যাত আল্লু অর্জুনের ১০০০ কোটির প্রত্যাশা— দুই ইন্ডাস্ট্রির শক্তিকে একত্র করলে যে বিস্ফোরণ ঘটতে পারে, তা একতা। এ ধরনের কোল্যাবরেশন শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ বলে জানান বিজয়।

    স্পোর্টস ডেস্ক

  • জুটি বাঁধছেন আল্লু অর্জুন ও প্রিয়াংকা চোপড়া

    দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। ভারতীয় সিনেমায় তার দাপট অনেকের চেয়ে বেশি। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এখন নিজ ইন্ডাস্ট্রির চেয়ে হলিউডের দিকেই বেশি মনোযোগী। এবার এ দুই তারকাকে জুটি বেঁধে ভারতীয় সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। 

    সম্প্রতি এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম। সিনেমার পরিচালক শাহরুখের ‘জওয়ান’র অ্যাটলি। এ নির্মাতা বর্তমানে ‘পুষ্পা’খ্যাত তারকা আল্লু অর্জুনকে নিয়ে নির্মাণ করছেন ‘এ সিক্স’ নামে নতুন একটি সিনেমা। আর এতেই দেখা যেতে পারে প্রিয়াংকা চোপড়াকে। অ্যাকশনে ভরপুর সিনেমাটি তৈরি হচ্ছে অ্যাটলির নিজস্ব স্টাইলে। আল্লু অর্জুনও পুরো সময় এ সিনেমায় ব্যয় করছেন। শুটিং শুরুর আগে নির্মাতা প্রিয়াঙ্কার সঙ্গে তার চরিত্র নিয়ে আলাপও করেছেন। 

    খবর অনুযায়ী, শাহরুখের ‘জওয়ান’র মতো এ সিনেমায়ও আল্লু অর্জুনকে দ্বৈত ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুষ্পার পর সময় নিয়ে ‘এ সিক্স’ সিনেমাটি করছেন এ অভিনেতা। এটি মুক্তি পাবে তার জন্মদিনে। এদিকে প্রিয়াংকা চোপড়া বর্তমানে বাহুবলী পরিচালক এসএস রাজামৌলির নতুন সিনেমায় অভিনয় করছেন। অনেক বছর হলো আমেরিকায় স্থায়ী আবাস গড়েছেন এ নায়িকা। দেশটির নিউইয়র্কে স্বামী গায়ক নিক জোনাস ও কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছেন তিনি। 

    গত মাসে ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে মুম্বাই এসেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে হায়দ্রাবাদে যান। সেখানে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এতে তার নায়ক দক্ষিণেরই আরেক সুপারস্টার মহেশ বাবু। এ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।

    বিনোদন ডেস্ক

  • জ্যোতিষীর কথায় নাম পরিবর্তন করছেন আল্লু অর্জুন

    বিনোদন জগতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন তার ক্যারিয়ারে দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। যার মাঝে ‘পুষ্পা’ ও ‘পুষ্পা ২’ সিনেমা গোটা উপমহাদেশ কাঁপিয়ে দিয়েছে। পর্দায় মাথা নত না করলেও বাস্তবে এরই মধ্যে ঝুঁকতে হয়েছে অভিনেতাকে।  

    খবর ছড়িয়ে তার নাম পরিবর্তন নিয়ে, সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। অভিনেতার ভক্তরা মনে করছেন ফিল্ম ক্যারিয়ারে আরও বেশি উন্নতির জন্য এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। কিন্তু আল্লু অর্জুনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

    এর আগে ‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু ঘটে। এতে মামলা হয় অভিনেতার নামে। গ্রেফতারও করা হয় তাকে। এক রাত হাজতবাসের পর মেলে মুক্তি। এবার শোনা যাচ্ছে জ্যোতিষীর পরামর্শে নাকি নাম পরিবর্তন করছেন দক্ষিণী সুপারস্টার। 

    বলিউড কিংবা দক্ষিণী সিনেমার অনেক তারকাই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন। তাদের মধ্যে অনেকে আবার ‘নিউমেরোলজি’ মেনে নামও বদলে ফেলেন। নাম পরিবর্তন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এক ধরনের বিশ্বাস, নতুন কিছু নয়। বলিউড থেকে হলিউড পর্যন্ত অনেক তারকা সংখ্যাতত্ত্ব অনুসারে তাদের নাম পরিবর্তন করেছেন। আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাওয়ের মতো ব্যক্তিরা তাদের নাম পরিবর্তন করার পর ক্যারিয়ারে সাফল্য এসেছে বলেও অনেকেই মনে করেন। 

    সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আল্লু অর্জুন তার নামের সঙ্গে দুটি অতিরিক্ত ‘U’ অক্ষর এবং দুটি ‘N’ অক্ষর যুক্ত করার কথা ভাবছেন।

    ‘পুষ্প ৩: দ্য র্যাম্পেজ’ সিনেমা নিয়ে দর্শকমহলে ব্যাপক প্রত্যাশা রয়েছে। প্রযোজক রবি শঙ্কর ইয়েলামঞ্চিলি ইতোমধ্যে নিশ্চিত করেছেন সুকুমার পরিচালিত ক্রাইম অ্যাকশন থ্রিলার সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পাবে। গত দুই পর্বের মতো এবারও জুটি বেঁধে অভিনয় করবেন আল্লু অর্জুন ও অভিনেত্রী রাশমিকা মান্দানা।

    বিনোদন ডেস্ক

  • কার কথায় নাম পরিবর্তন করছেন আল্লু অর্জুন, আলোচনায় নেটদুনিয়া

    বিনোদন জগতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন তার ক্যারিয়ারে দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। যার মাঝে ‘পুষ্পা’ ও ‘পুষ্পা ২’ সিনেমা গোটা উপমহাদেশ কাঁপিয়ে দিয়েছে। পর্দায় মাথা নত না করলেও বাস্তবে এরই মধ্যে ঝুঁকতে হয়েছে অভিনেতাকে।  

    খবর ছড়িয়ে তার নাম পরিবর্তন নিয়ে, সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। অভিনেতার ভক্তরা মনে করছেন ফিল্ম ক্যারিয়ারে আরও বেশি উন্নতির জন্য এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। কিন্তু আল্লু অর্জুনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

    এর আগে ‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু ঘটে। এতে মামলা হয় অভিনেতার নামে। গ্রেফতারও করা হয় তাকে। এক রাত হাজতবাসের পর মেলে মুক্তি। এবার শোনা যাচ্ছে জ্যোতিষীর পরামর্শে নাকি নাম পরিবর্তন করছেন দক্ষিণী সুপারস্টার। 

    বলিউড কিংবা দক্ষিণী সিনেমার অনেক তারকাই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন। তাদের মধ্যে অনেকে আবার ‘নিউমেরোলজি’ মেনে নামও বদলে ফেলেন। নাম পরিবর্তন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এক ধরনের বিশ্বাস, নতুন কিছু নয়। বলিউড থেকে হলিউড পর্যন্ত অনেক তারকা সংখ্যাতত্ত্ব অনুসারে তাদের নাম পরিবর্তন করেছেন। আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাওয়ের মতো ব্যক্তিরা তাদের নাম পরিবর্তন করার পর ক্যারিয়ারে সাফল্য এসেছে বলেও অনেকেই মনে করেন। 

    সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আল্লু অর্জুন তার নামের সঙ্গে দুটি অতিরিক্ত ‘U’ অক্ষর এবং দুটি ‘N’ অক্ষর যুক্ত করার কথা ভাবছেন।

    ‘পুষ্প ৩: দ্য র্যাম্পেজ’ সিনেমা নিয়ে দর্শকমহলে ব্যাপক প্রত্যাশা রয়েছে। প্রযোজক রবি শঙ্কর ইয়েলামঞ্চিলি ইতোমধ্যে নিশ্চিত করেছেন সুকুমার পরিচালিত ক্রাইম অ্যাকশন থ্রিলার সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পাবে। গত দুই পর্বের মতো এবারও জুটি বেঁধে অভিনয় করবেন আল্লু অর্জুন ও অভিনেত্রী রাশমিকা মান্দানা।

    বিনোদন ডেস্ক

  • ‘পুষ্পা-২’ নিয়ে ফের বিপদে আল্লু অর্জুন

    দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত সিনেমা ‘পুষ্পা-২’। ভারতীয় চলচ্চিত্র শিল্পে সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার একটি হয়ে ওঠা ‘পুষ্পা-২’ মুক্তির পর বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছে। বিশেষ করে একটি শোতে এক নারীর মৃত্যুর পর আল্লু অর্জুনসহ অন্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল। এবার নতুন একটি বিতর্কে জড়িয়েছে সিনেমাটি।

    ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পা-২ সিনেমার বিরুদ্ধে তেলেঙ্গানা হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা দায়ের করেছেন সিনে প্রেক্ষা বিনিযোগা দারুলা সংঘমের সভাপতি জিএল নরসিমহা রাও।

    মামলার আবেদনে তিনি বলেছেন, ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার আয় থেকে পাওয়া মুনাফা কম বাজেটের চলচ্চিত্রের কল্যাণ এবং ভর্তুকির জন্য আলাদা করে রাখতে হবে।  নরসিমহা রাও আরও যুক্তি দেন যে, সিনেমাটি বিশ্বজুড়ে ১,৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। টিকিটের দাম এবং বেনিফিট শো বৃদ্ধি পাওয়ার কারণে সিনেমাটি মূলত বড় অঙ্কের মুনাফা করেছে। তিনি টিকিটের দাম ও বিশেষ স্ক্রিনিংয়ের অনুমোদন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এর জন্য সুপ্রিমকোর্টের একটি রায় উদ্ধৃত করেন।

    তিনি আদালতকে অনুরোধ করেন, চলচ্চিত্রের মুনাফা থেকে পাবলিক থিয়েটার তৈরি ও কম বাজেটের সিনেমাগুলোকে সহায়তা করার ব্যবস্থা নিতে হবে, যাতে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা উপকৃত হতে পারেন।

    তবে শুনানি শেষে বিচারক মামলার আবেদনটির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বেনিফিট শো ও টিকিটের দাম বৃদ্ধির বিষয়টি ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। কিন্তু আবেদনকারী স্পষ্টভাবে বলেছেন, এই মামলাটি জনস্বার্থে করা হয়েছে, বিশেষত চলচ্চিত্র থেকে পাওয়া মুনাফার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

    শুনানির পর আদালত আবেদনকারীকে নির্দেশ দেন সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট রায়টি তার দাবির সঙ্গে সংযুক্ত করতে। মামলাটি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে বলে বলিউড লাইফ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘পুষ্পা’ দেখে বিগড়ে গেছে স্কুলশিক্ষার্থীরা!

    দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমার দুই কিস্তি। শুধু দক্ষিণেই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসও অনেকাংশে ভেঙে দিয়েছেন আল্লু। 

    গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এ সিনেমাটি অনেক আয়ের রেকর্ড ভেঙেছে। আয় করেছেন ১২শ কোটি রুপিরও বেশি। কিন্তু এ পুষ্পা দেখেই নাকি স্কুল পড়ুয়ারা বেশ বিগড়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভারতের এক স্কুল শিক্ষক! তার মতে, এটি শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে! 

    হায়দরাবাদের ইউসুফগুড়ার একজন স্কুল শিক্ষিকা শিক্ষা কমিশনের সঙ্গে শিশুদের ওপর গণমাধ্যমের প্রভাব সম্পর্কে এক আলোচনায় ‘পুষ্পা’র নেতিবাচক প্রভাব নিয়ে আওয়াজ তুলেছেন। 

    শিক্ষিকা তার হতাশা প্রকাশ করে বলেন, বাচ্চাদের নিয়ন্ত্রণহীন আচরণ দেখে তিনি অনুভব করেছেন যে, তিনি একজন প্রশাসক হিসাবে ব্যর্থ হয়েছেন। তারা এমন চুলের স্টাইল নিয়ে আসে যা অসহনীয় এবং তারা খুব অশ্লীলভাবে কথা বলে। আমরা কেবল শিক্ষার ওপর মনোযোগ দিই এবং এসব বিষয় উপেক্ষা করি।

     

    তার অভিযোগ, ‘পুষ্পা’র কারণে অর্ধেকেরও বেশি শিক্ষার্থীর পড়া নষ্ট হয়ে গিয়েছে। বেসরকারি স্কুলগুলোও একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। 

    শিক্ষক এ পরিস্থিতির জন্য গণমাধ্যমকেও দোষারোপ করে বলেন, আমরা যখন তাদের বাবা-মাকে এ বিষয়ে কথা বলতে বলি, তখনও তারা কোনো পাত্তা দেয় না। আপনি তাদের শাস্তিও দিতে পারবেন না কারণ তখন তারা আত্মহত্যা করতে পারে। এই সবকিছুর জন্য আমাকে গণমাধ্যমকে দোষ দিতে হবে।

    শিক্ষকের মন্তব্যসমেত একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর এটি নিয়ে বেশ সোচ্চার হয়েছেন অনেকে। কেউ কেউ একমত যে, পুষ্পার মতো সিনেমা বাচ্চাদের নষ্ট করে। আবার কেউ কেউ ‘স্যার’র মতো সিনেমার কথা উল্লেখ করেছেন, যেখানে একজন শিক্ষককে খুব ভালো এবং সৎ উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি হিসাবে দেখানো হয়েছে।

    অনলাইন ডেস্ক

  • সালমানের পর চোট পেলেন রাশমিকা

    সিকান্দর সিনেমার শ্যুটিংয়ে একের পর
    এক বাগড়া। শুরুতে সালমান খান পাঁজরে চোট পেলেন। এরপর তাকে দেওয়া হল হত্যার হুমকি। বলিউড
    ভাইজানের চারস্তরের নিরাপত্তার পর শ্যুট শুরু হলেও আবার বড় বাধা। এবার চোটে পড়েছেন
    নায়িকা রাশমিকা মান্দানা। দক্ষিণী অভিনেত্রীর চোট একটু বেশিই। পায়ে এতটা ব্যথা পেয়েছেন
    যে প্লাস্টার করার প্রয়োজন পড়েছে।

    রাশমিকা চোট পেয়েছেন পায়ে। বিষয়টি সামাজিক
    যোগাযোগমাধ্যমে তিনিই নিশ্চিত করেছেন। লম্বা পোস্টে নিজের অবস্থা, সেরে ওঠার চেষ্টার
    পাশাপাশি রাশমিকা ক্ষমা চেয়েছেন পরিচালকদের কাছ থেকে। ‘সিকান্দার’ ছাড়াও তার জন্য শ্যুট বিলম্ব হচ্ছে আরও
    দুই মুভির।

    আল্লু অর্জুনের ‘পুষ্পা’র নায়িকা চোট পাওয়া
    সেই ছবি প্রকাশ করেছেন। অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাঁ..
    আমার জন্য মনে হচ্ছে এটাই নতুন বছর। জিম করতে গিয়ে নিজেকে নিজে আহত করে ফেলেছি। এবার
    খালি সুস্থ হওয়ার আশা করছি। জানি না কয়েকটা সপ্তাহ লাগবে নাকি কয়েকটা মাস লাগবে। জানি
    না কবে আমার ‘থামা’, ‘সিকান্দার’ আর ‘কুবেরা’র শুটিং ফ্লোরে ফিরতে
    পারব। এই অনর্থক দেরিটা হওয়ার জন্য আমার সব পরিচালকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার
    পা টা একটু ঠিক হয়ে গেলেই, অন্তত একটু চলার মতো হলেই আবার শুটিং ফ্লোরে ফিরব কথা দিচ্ছি।’

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,
    পায়ে গুরুতর চোট পেয়েছেন রাশমিকা। প্লাস্টার করতে হয়েছে তাকে। তবে কবে নাগাদ সেরে উঠতে
    পারেন অভিনেত্রী, তা জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • ভিড়ে পদপিষ্ট, অযথাই নারীর মৃত্যুতে আল্লুকে টানা হচ্ছে: বনি কাপুর

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের সমর্থনে মুখ খুললেন বলিউড পরিচালক বনি কাপুর। সন্ধ্যা প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এ অভিনেতা। 

    ডিসেম্বরে মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির আগে থেকেই ছবি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল আগ্রহ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে এই ছবির বিশেষ প্রদর্শনের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। তার আট বছরের ছেলেও গুরুতর জখম হয়। এ ঘটনায় সরাসরি গাফিলতির অভিযোগ ওঠে আল্লু অর্জুনের বিরুদ্ধে। ১৩ ডিসেম্বর এ অভিনেতাকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছিল। তবে পর দিনই অন্তর্বর্তী জামিন পেয়ে যান এ দক্ষিণী অভিনেতা।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন পরিচালক বনি কাপুর। তিনি বলেন, একবার দেখেছিলাম রাত ১টায় অজিতের ছবি মুক্তি পাচ্ছে। ২০ থেকে ২৫ হাজার মানুষ এসেছিলেন। ছবি দেখে বেরিয়েছিলাম ভোর ৪টায়। তখনো তারা ছিলেন। আমি শুনেছি— রজনীকান্ত, চিরঞ্জীবী অথবা আজকের তারকা যেমন জুনিয়র এনটিআর, রামচরণ ও মহেশ বাবুর ছবি নিয়েও একই উন্মাদনা রয়েছে।

    সন্ধ্যা প্রেক্ষাগৃহের প্রসঙ্গ তুলে পরিচালক বলেন, পদপিষ্ট হওয়ার ঘটনার ক্ষেত্রে টিকিটের দাম একটা বড় ভূমিকা পালন করে। সে জন্যই আল্লু অর্জুনকে অযথা দোষারোপ করা হচ্ছে বলে মনে করেন তিনি। বনি কাপুর বলেন, অযথাই আল্লু অর্জুনকে টেনে আনা হচ্ছে এবং দোষারোপ করা হচ্ছে এক অনুরাগীর মৃত্যুর জন্য। এ ঘটনা সম্পূর্ণভাবে ভিড়ের জন্যই হয়েছে।

    গ্রেফতার হয়ে এক রাত সংশোধনাগারে ছিলেন অভিনেতা আল্লু অর্জুন। জামিন পেয়ে বেরিয়ে এসে তিনি বলেছিলেন— আমি ভালো আছি। চিন্তার কোনো কারণ নেই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লু অর্জুন বলেন, আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হয়, করব।

    বিনোদন ডেস্ক

  • নতুন বছরে নতুন রূপে ফিরছেন আল্লু অর্জুন

    নতুন বছরে নতুন রূপে ফিরতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সব দুঃখ-কষ্ট দূরে সরে আর সাফল্যকে পুঁজি করে নতুন রূপে আবির্ভূত হচ্ছেন তিনি। 

    পুরনো বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেকেই অনেক রকমভাবে করে থাকেন। কিন্তু বিগত বছরে যা যা অভাব রয়ে গেছে, তা পূরণ করা সম্ভব হয়নি, যা দীর্ঘদিন স্বপ্ন দেখে এসেছেন। নতুন বছরে নেতিবাচকতা সরিয়ে ইতিবাচকতার পাল্লা ভারি করতে চান। খুব কম সংখ্যক মানুষ সেসব পূরণ করতে পারেন। অধিকাংশই তার পরের বছরের জন্য নেওয়া প্রতিজ্ঞা তুলে রাখেন। আল্লু অর্জুনও সে রকমই একটি প্রতিজ্ঞা করেছিলেন ডিসেম্বরের শুরুতে। ‘পুষ্পা ২’ মুক্তির পরেই।

    কী সেই প্রতিজ্ঞা? পর্দার ‘পুষ্পা’ জানিয়েছিলেন— ছবির কারণে মুখ দাড়িগোঁফের জঙ্গল, যা তার কন্যা আরহার অতি অপছন্দ। আর অপছন্দ বলেই বাবার কাছে নাকি একদমই ঘেঁষছিল না সে! ছবিমুক্তির পর সে কথা জানিয়ে অভিনেতা বলেছিলেন—দাড়িগোঁফের থেকে আপাতত ছুটি। এবার এগুলো কেটে ফেলতে হবে। নইলে মেয়ে কাছে আসছে না। বছর শেষে দেওয়া কথা নাকি রাখছেন তিনি। পাঁচ বছর ধরে যত্নে লালিত দাড়িগোঁফ পরিষ্কার করে কেটে ঝকঝকে হয়ে ফিরতে চলেছেন আল্লু অর্জুন।

    এ কথা ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে অভিনেতাকে? আপাতত সেই আলোচনাতেই নেটিজেনরা।

    বিনোদন ডেস্ক