Tag: আর্জেন্টিনা ফুটবল দল

  • আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন পরীমনি

    আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মজার ছলে দেওয়া সেই ঘোষণার পর অসংখ্য ভক্ত তাকে শুভকামনা জানিয়েছেন, কেউ কেউ আবার সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছেন। তবে ফাইনালের আগে এসে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকেই পড়েছেন এ অভিনেত্রী।

    রোববার (১৯ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাস্যরসের সুরে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি তিনি। বরং প্রেমের পর হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এবার আগেভাগে এমন ঘোষণা দিয়ে যেন নতুন ঝামেলায় পড়েছেন।

    পরীমনির ভাষায়, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টাকে এত সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না কী করব।’

    তবে বিয়ে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন তিনি। অভিনেত্রীর মতে, বিয়ে করতে হলে একজন অভিভাবকের প্রয়োজন, আর বর্তমানে সেই জায়গায় কেউ নেই। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়ে করুক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’

    পরীমনির এই বক্তব্যে স্পষ্ট, আর্জেন্টিনা শিরোপা জিতলেও সঙ্গে সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি।

    এদিকে আজ রাতেই বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক পরীমনি। তাই শিরোপার লড়াই ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। তবে প্রতিপক্ষ স্পেনকেও যথেষ্ট শক্তিশালী দল হিসেবে দেখছেন এ অভিনেত্রী।

    তিনি বলেন, ‘লড়াইটা হবে। স্পেন খুব ভালো খেলছে। তবে মন বলছে, শেষ পর্যন্ত বিশ্বকাপটা মেসির হাতেই উঠবে। আর আমি চাই, আর্জেন্টিনা জিতুক, মেসি গোল্ডেন বুট পাক।’

    বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরীমনি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন আকাশি-সাদা জার্সি পরে ছবি ও ভিডিও পোস্ট করে। লিওনেল মেসিকেও নিয়ে করেছেন একাধিক পোস্ট।

    গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে নিয়েও আরেকটি রসিকতাপূর্ণ পোস্ট করেন তিনি।

    এখন বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের পাশাপাশি পরীমনির ভক্তদের মধ্যেও কৌতূহল-আর্জেন্টিনা যদি সত্যিই শিরোপা জিতে, তাহলে কি আবারও বিয়ের পিঁড়িতে বসবেন এ ঢালিউড তারকা?

    বিনোদন ডেস্ক

  • আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

    ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা বরাবরই এক আবেগের নাম। শুধু সাধারণ সমর্থকরাই নন, শোবিজ অঙ্গনের তারকারাও এই উন্মাদনায় নিজেদের সম্পৃক্ত রাখেন।

    সম্প্রতি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ছোট্ট ফেসবুক পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেখানে তিনি আর্জেন্টিনা দলের প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।

    গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা জেতার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কেয়া পায়েল লেখেন, ‘Argentina তুমি একটা বিউটি’। সংক্ষিপ্ত এই বার্তাটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টটিতে অসংখ্য লাইক ও মন্তব্য জমা পড়ছে। কেয়া পায়েলের ভক্তদের পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকরাও মন্তব্যের মাধ্যমে দলটির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন। অনেকেই অভিনেত্রীকে আর্জেন্টিনার নীল-সাদা জার্সির একজন সমর্থক হিসেবে স্বাগত জানিয়েছেন।

    বর্তমানে কেয়া পায়েল দেশের ছোট পর্দার পরিচিত ও ব্যস্ত অভিনেত্রীদের একজন। বিভিন্ন উৎসব ও বিশেষ আয়োজনে নির্মিত নাটকে তাকে নিয়মিত দেখা যায়। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ফুটবলের প্রতি তার এই ভালোবাসা ভক্তদের মাঝে নতুন করে সাড়া ফেলেছে।

    বিনোদন ডেস্ক

  • ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো, তবে তুলার না’— সানীকে জয়ের পালটা জবাব

    ফুটবলকে ঘিরে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক মাধ্যমের মজার বাকযুদ্ধ এবার নতুন মোড় নিয়েছে। 

    বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পর ওমর সানীকে ট্যাগ করে ফেসবুকে আবারও একটি রসাত্মক পোস্ট দিয়েছেন জয়। ওই পোস্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দেওয়া গোলগুলোকে চিত্রনায়িকা মৌসুমীর সেই চাবুকের সঙ্গে তুলনা করেছেন এই উপস্থাপক। 

    ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।’ পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

    উল্লেখ্য, এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।  বিষয়টি নিয়ে এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় একটি পোস্ট দেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেই পোস্টে নব্বইয়ের দশকের সিনেমায় কেন মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন, সেটি এখন বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেন জয়। তার পালটা জবাবে আরেক ফেসবুক পোস্টে জয়ের উদ্দেশে সানী লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন। সেই চাবুক তত্ত্বকে টেনে এনেই আর্জেন্টিনা জেতার পর ওমর সানীকে এই নতুন খোঁচাটি দিলেন এ অভিনেতা-উপস্থাপক। 

    জয়ের এই পোস্টের পর নেটিজেনরাও মেতে উঠেছেন চরম রসিকতায়। ফেসবুকে দুই তারকার পোস্টের মন্তব্যের ঘর থেকেই বোঝা যায়, দুই তারকার মজার এই রসিকতা নেটিজেনরাও বেশ উপভোগ করছেন। 

    বিনোদন ডেস্ক

  • মেসি এত ভালো খেলে কেন: ব্রাজিল সমর্থক বুবলী

    শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। বাংলাদেশের ফুটবলপ্রেমী দর্শকরাও মেতে আছেন নিজ দলের সমর্থন নিয়ে। মাঠের সেই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে আছড়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে বিনোদন জগতের তারকাদের মাঝেও। এবার নিজে দলের বাইরেও সমর্থনে মেতে উঠেছেন সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। 

    যদিও ব্যক্তিগত জীবনে অভিনেত্রী আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের কট্টর সমর্থক। তবে চিরবৈরী শিবিরের হয়েও মেসির এমন অতিমানবীয় পারফরম্যান্সে বুঁদ হয়েছেন বুবলী। আর্জেন্টিনার দুর্দান্ত এই শুরুর পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেই পোস্টে তিনি বিস্ময় প্রকাশ করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন— মেসি এত ভালো খেলে কেন?

    সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে দেওয়া সেই পোস্টে শবনম বুবলী লিখেছেন— এই লোকটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক। 

    ব্রাজিল সমর্থক হয়েও অভিনেত্রী মেসির প্রতি এমন অকপট প্রশংসা ও মুগ্ধতা এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নজর কেড়েছে। সবুজ গালিচায় যখন জাদুকর লিওনেল মেসির পা ছোঁয়, তখন চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের কট্টর সমর্থকদেরও চোখ ফেরানো দায়। 

    ২০২৬ বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমে সেই চিরচেনা ম্যাজিক দেখালেন আর্জেন্টাইন জাদুকর। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে আলবিসেলেস্তেদের এনে দেন প্রথম সাফল্য। এরপর একে একে আরও ২ গোল।

    ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার শুরুটা একদম মেসিময়। আর তার জাদুকরী হ্যাটট্রিকেই আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।

    মাঠের সেই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে এবার আছড়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাঙ্গনেও। আর তাতেই নিজের ফুটবল আবেগকে ধরে রাখতে পারলেন না জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

    বিনোদন ডেস্ক

  • কবে থেকে আর্জেন্টিনার ভক্ত, জানালেন পারশা

    এ মুহূর্তে ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল উন্মাদনায় সারা বিশ্ব। থেমে নেই বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। নিজেদের প্রিয় দল নিয়ে মেতে উঠেছেন তারা। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি আর্জেন্টিনাকে নিয়ে ভালোবাসার কথা জানিয়েছেন।  প্রিয় দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। 

    ফুটবল নিয়ে সেই চিরচেনা ভালোবাসার কথা এবার অকপটে স্বীকার করলেন জেন-জির জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। ছোটবেলা থেকেই লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার কট্টর সমর্থক তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের ফুটবল প্রেমের কথা শোনালেন এ সংগীতশিল্পী। 

    আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠ এবং মাঠের বাইরের এই চিরচেনা ফুটবল বৈরিতা বা দ্বৈরথ বেশ আনন্দ দেয় বলে জানান এ সংগীতশিল্পী। পারশার মাহজাবীন পূণি বলেন, চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের ম্যাচ মানেই মাঠের বাইরে ভক্ত-সমর্থকদের মাঝে কথার লড়াই, আবার কখনো তা হাতাহাতিতেও রূপ নেয়। 

    তিনি বলেন, আর্জেন্টিনার প্রতি ভালোলাগা প্রসঙ্গে পারশা মাহজাবীন পূর্ণি বলেন, আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকে। আমার বড় ভাই দেখতাম যে পতাকা নিয়ে আসত অনেক বড় বড়। তো বাসায় যে রকম পতাকা লাগাত, ওই জায়গা থেকে আর্জেন্টিনার প্রতি একটা আলাদা ভালোবাসা।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বকাপে ১৯৭৮ বা ১৯৮৬ সালের মতো ঘটনা না ঘটুক: ওমর সানী

    বিশ্বকাপ উন্মাদনায় সব শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গা ভাসিয়েছেন দেশের শোবিজ তারকারাও। অনেকেই নিজের পছন্দের দলের প্রতি শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন, অভিমত জানাচ্ছেন। আবার অন্য দলকে নিয়ে খুনসুঁটিতেও মাতছেন। 

    এই যেমন ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। ব্রাজিল ফুটবলের পাড় ভক্ত এই অভিনেতা সম্প্রতি বিশ্বকাপ ফুটবল নিয়ে তার আশার কথা ব্যক্ত করেছেন। তার ভাষ্য, বিশ্বকাপের ২৩তম আসরে ব্রাজিলকে তিনি চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। তিনি চান সুন্দর ফুটবলের জয় হোক। 

    এর সঙ্গে ১৯৭৮ সাল কিংবা ১৯৮৬ সালের মতো কোনো ঘটনা না ঘটুক বলেও আশাবাদ জানান তিনি। প্রসঙ্গত, এই দুই বিশ্বকাপে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। 

    সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন ওমর সানী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ২০২৬ বিশ্বকাপে কোন দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান, এমন প্রশ্নে ওমর সানী বলেন, ‘আমিতো ব্রাজিলকেই চাইব। আশা করছি, একটি সুন্দর ফুটবলের জয় হোক। যেমন কিছু দুর্ঘটনা আছে, কিছু কারচুপি আছে। আমি চাই না ১৯৭৮ সালের মতো কোনো ঘটনা ঘটুক, ৮৬ সালের মতো কোনো ঘটনা ঘটুক। সুন্দর ফুটবল দিয়ে যেই চ্যাম্পিয়ন হোক, আমি স্বাগতম করব। তবে আমার মনটা পড়ে থাকবে ব্রাজিলে।’ 

    ব্রাজিলকে সমর্থন প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি ব্রাজিলের সাপোর্টার, আমি মূলত আগাগোড়া এবং মৃত্যুর আগদিন পর্যন্ত তাই থাকব। তবে যখন বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের কোনো সেক্টর নিয়ে খেলা হবে, ফুটবল বলেন বা অন্য যেকোনো খেলা; তখন অবশ্যই আমি বাংলাদেশের সমর্থক। তবে আমি চাই ফুটবলে এবার কাপটা ব্রাজিলের ঘরেই যাক।’ 

    ব্রাজিলকে সমর্থনের পাশাপাশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রতিও তিনি শ্রদ্ধাশীল বলে জানান। 

    বিনোদন ডেস্ক

  • আমি আর্জেন্টিনার সমর্থক ছিলাম, আছি এবং থাকব: জায়েদ খান

    আজ শুরু হচ্ছে বিশ্বফুটবলের মহারণ ফিফা ২০২৬ বিশ্বকাপ। এ নিয়ে পুরো পৃথিবীর ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন। নিজ নিজ দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা— কখন নিজ দলের খেলা উপভোগ করবেন।

    এর মধ্যেই ফুটবলপ্রেমীরা যার যার দলের অভিমত ব্যক্ত করছেন। থেমে নেই বিনোদন জগতের তারকাদেরও অভিব্যক্তি। তারাও সামাজিক মাধ্যমে তাদের নিজ দলের বন্দনা গাইছেন। এবার সেই তালিকায় দেখা গেছে ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খানকে। 

    অভিনয়ের পাশাপাশি খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতিও রয়েছে তার গভীর আগ্রহ। বিশ্বফুটবলের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনার প্রতি তার দীর্ঘদিনের সমর্থন ও ভালোবাসার কথা প্রকাশ করলেন। ছোটবেলায় দিয়েগো ম্যারাডোনার খেলা ও ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছিল। সেই সময় থেকেই আর্জেন্টিনা দলের প্রতি তার আলাদা একটা টান তৈরি হয়েছে। সময়ের সঙ্গে ফুটবলের অনেক কিছু বদলেছে, অনেক তারকার আবির্ভাব ঘটেছে, তবে আর্জেন্টিনার প্রতি তার সমর্থন সেই একই রকম রয়ে গেছে।

    বিশ্বকাপ সামনে রেখে প্রিয় দল নিয়ে এক সাক্ষাৎকারে নিজের প্রত্যাশার কথা বলেছেন জায়েদ খান। এবারও বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই যাবে বলে তার বিশ্বাস। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমি দিয়েগো ম্যারাডোনার ভক্ত, আর এখন লিওনেল মেসির ভক্ত। তাই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন কখনো কমেনি।

    এ অভিনেতা বলেন, ফুটবল এমন একটি খেলা, যা বিশ্বের কোটি কোটি মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। আমি সবসময় সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল দেখতে চাই। তবে সমর্থক হিসেবে আমার হৃদয় সবসময় আর্জেন্টিনার পক্ষেই থাকবে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়; বরং আবেগ ও ভালোবাসার একটি নাম। দলটির খেলা দেখার সময় তিনি অন্যরকম উত্তেজনা অনুভব করেন। বিশেষ করে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্য তাকে আরও বেশি আনন্দিত করেছে।

    জায়েদ খান বলেন, দলটির খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও দলগত সমন্বয় রয়েছে। তাই এ বিশ্বকাপেও আর্জেন্টিনা ভালো করবে এবং শিরোপা ধরে রাখতে সক্ষম হবে বলেই তার বিশ্বাস।

    এ অভিনেতা বলেন, খেলার সৌন্দর্য উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল ভিন্ন হতে পারে, কিন্তু খেলাধুলা মানুষকে একত্রিত করে। তবে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক ছিলাম, আছি এবং থাকব।’

    বিনোদন ডেস্ক