Tag: আরিয়ান

  • মল্লিকার প্রতি দুর্বল আরিয়ান, ছেলের কাছে যে আবদার শাহরুখের

    বেশ কয়েক বছর আগে করণ জোহরের শোয়ে আরিয়ান খানকে নিয়ে প্রশ্ন করা হলে শাহরুখ যে উত্তর দেন, তাতে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন সঞ্চালক।

    বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রেমজীবন নিয়ে চর্চা রয়েছে নানা মহলে। এমনিতেই বাদশাহর ছেলে হওয়ার কারণে তার জীবন নিয়ে নানা কৌতূহল রয়েছে। তবে ছেলেমেয়েকে কখনো কঠোর অনুশাসনে মানুষ করেননি গৌরী-শাহরুখ। বরং তাদের বন্ধু হয়েই মেশেন। কিন্তু এমন কি বললেন শাহরুখ খান যে কারণে সঞ্চালক নিজেও অবাক হন।

    আনন্দবাজার সূত্রে জানা যায়, সে বার করণ জোহরের কফির শোয়ে বাদশাহ শাহরুখ খানের সঙ্গে এসেছিলেন অভিনেত্রী কাজল। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল— তার ছেলে আরিয়ান যদি মল্লিকা শেরওয়াতের প্রতি দুর্বলতা তৈরি হয় তা হলে তিনি কী করবেন? 

    যদিও সেই সময় আরিয়ান অনেক ছোট। অন্যদিকে তত দিনে সাহসী পোশাক, সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য মল্লিকা অল্প সময়েই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে ফেলেন। স্বাভাবিকভাবে তাকে নিয়ে উৎসাহ ছিল দর্শক মহলেও। 

    সে কারণে কর্ণের এমন প্রশ্ন শুনে হাসতে হাসতে শাহরুখ জবাব দেন— মল্লিকাকে যদি আমার ছেলের পছন্দ হয়, সে নিশ্চয়ই তার সঙ্গে খেলবেই, আর কী করবে! আমি বলব— আমায়ও একটু খেলার সুযোগ করে দিতে। শাহরুখের এহেন উত্তর শুনে অবাক হয়ে যান কাজল।

    উল্লেখ্য, আরিয়ান এখন প্রাপ্তবয়স্ক। খুব শিগগিরই বলিউডে অভিষেক ঘটছে তার। অভিনেতা হিসেবে নয়, পরিচালক হওয়ার ইচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের।

    বিনোদন ডেস্ক

  • এবার রাতের পার্টিতে ধরা পড়লেন আরিয়ান-লারিসা, ভিডিও ভাইরাল

    ব্রাজিলিয়ান সুন্দরী মডেল লারিসা বনেসি। সম্প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে। এরই মধ্যে ব্রাজিল থেকে ভারতে এলেন লারিসা। আর এর পরই এক রাতের পার্টিতে ক্যামেরায় ধরা পড়লেন আরিয়ান-লারিসা।

    আরিয়ান ও লারিসার প্রেমের খবর পাঁচকান হতে না হতেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন বাদশাপুত্র। মার্টিন গ্যারিক্সের পাশে আরিয়ান, আর ঠিক পেছনেই লারিসা। গানের তালে নাচছেন লারিসা। ঘন ঘন উড়ন্ত চুমু ছুড়ছেন আরিয়ানকে। এমন কাণ্ড দেখে হাসি আরিয়ানের ঠোঁটে। যদিও ক্যামেরা দেখতেই সাবধান হয়ে যান তিনি।

    সম্প্রতি নেটিজেনরা লক্ষ করেছেন, ব্রাজিলিয়ান অভিনেত্রী এবং তার পরিবারের সবাইকে ইনস্টাগ্রামে ফলো করছেন আরিয়ান খান। শুধু তাই নয়, এই ব্রাজিলিয়ান সুন্দরীও গোটা খান পরিবারকে ফলো করেন। অভিনেত্রীর মাকে আবার শাহরুখপুত্র তার জন্মদিনে উপহারও পাঠিয়েছেন। আর এসব দেখেই দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা।

    লারিসা পেশায় একজন অভিনেত্রী। তাকে গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও, এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও দেখা গেছে। অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন।
     

    বিনোদন ডেস্ক

  • প্রেমের গুঞ্জনের মধ্যেই মুম্বাইয়ে আরিয়ানের প্রেমিকা লারিসা 

    ব্রাজিলিয়ান সুন্দরী মডেল লারিসা বনেসি। সম্প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে। এরই মধ্যে ব্রাজিল থেকে ভারতে এলেন লারিসা।

    সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম―সবখানেই চর্চা চলছে এই দুজনকে নিয়ে। এর মধ্যেই মুম্বাইয়ে দেখা মিলল ব্রাজিলিয়ান এই সুন্দরীর। তবে কি প্রেমিক এবং শ্বশুরবাড়ির বাকি সবার সঙ্গে দেখা করতেই এখানে এসেছেন তিনি―এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে।

    গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ান খানের প্রেমিকা লারিসা বনেসিকে মুম্বাইয়ে দেখা গেছে। তাকে এদিন মুম্বাইয়ের বস্তিয়ায় দেখা গেছে। তিনি তার দেহরক্ষীদের সঙ্গে মুম্বাইয়ের রাজপথ দিয়ে হেঁটে গিয়ে একটি রেস্তোরাঁয় প্রবেশ করেন। তার পরনে ছিল সাদা টপ এবং গ্রে রঙের মিনি স্কার্ট। বুটজুতা পরেছিলেন পায়ে।

    আসলে সম্প্রতি নেটিজেনরা লক্ষ করেছেন, ব্রাজিলিয়ান অভিনেত্রী এবং তার পরিবারের সবাইকে ইনস্টাগ্রামে ফলো করছেন আরিয়ান খান। শুধু তাই নয়, এই ব্রাজিলিয়ান সুন্দরীও গোটা খান পরিবারকে ফলো করেন। অভিনেত্রীর মাকে আবার শাহরুখপুত্র তার জন্মদিনে উপহারও পাঠিয়েছেন। আর এসব দেখেই দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা।

    লারিসা পেশায় একজন অভিনেত্রী। তাকে গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও, এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও দেখা গেছে। অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন।

    সাইফ আলি খানের ‘গো গোয়া গন’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় লারিসার অভিষেক হয়।

     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by HT City (@htcity)

    বিনোদন ডেস্ক

  • ‘সাবেক প্রেমিক’ কার্তিককে খোঁচা জাহ্নবীর

    গত কয়েক বছরে কফি উইথ করণ-এ কার্তিক আরিয়ানের দেখা না মিললেও, বারবার তিনি উঠে এসেছেন চর্চায়। সাবেক প্রেমিক হিসেবে এবার জাহ্নবীর মুখেও তারই প্রসঙ্গ।

    সম্প্রতি কফি উইথ করণ সিজন ৮-এ অতিথি হিসেবে এসেছিলেন জাহ্নবী ও খুশি কাপুর। আর সেখানেই নিজের লাভলাইফ নিয়ে বেশ কিছু কথা ফাঁস করতে দেখা গেল শ্রীদেবীকন্যাকে। একে তো তাড়াহুড়োয় ভুল করে শিখর পাহাড়িয়ার সঙ্গে নিজের সম্পর্ক অফিসিয়াল করে দেন তিনি। স্পিড ডায়ালে কোন তিনজনের নাম আছে, প্রশ্নের জবাবে বলে বসেন— ‘পাপা, খুশু, শিখুউউ….’! যা শুনে করণ থেকে শুরু করে বোন খুশি, কেউই চাপতে পারেনি নিজের হাসি।

    এদিকে করণ জোহরের সিনেমা দোস্তানা ২, যা পরে বন্ধ করে দেওয়া হয়, সেই ছবির শুটিংয়ের সময় জাহ্নবী ও কার্তিকের প্রেমের খবর শোনা গিয়েছিল। এমনকি দুজনে একসঙ্গে ছুটি কাটাতে গোয়াতেও গিয়েছিলেন। 

    জাহ্নবী তার অভিনেতার সঙ্গে প্রেম না করার সিদ্ধান্তে বলেছিলেন, যখনই কোনো অভিনেতার সঙ্গে সম্পর্ক হয়, তখন একটা টেনশন লেগেই থাকে। যদিও তিনি প্রেমে ডুবে থাকতে চান। এসব টেনশন চান না। 

    জাহ্নবীর মতে, একই পেশার দুটি মানুষের মধ্যে সম্পর্ক থাকা খুব কঠিন। বিশেষ করে সেই দুজনই যদি পেশায় অভিনেতা হয়। 

    আরও পড়ুন: 

    জাহ্নবীর বর্তমান চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া রাজনীতিবিদ এবং মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। অনেক দিন ধরেই সম্পর্কে আছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখপুত্রের প্রথম প্রজেক্টে রণবীর কাপুর

    বাবার মতো নায়ক নয়, পরিচালক হওয়ার স্বপ্ন শাহরুখপুত্র আরিয়ান খানের। সেই মতো শিগগিরই নিজের ডেবিউ শো ‘স্টারডম’ নিয়ে হাজির হবেন এই স্টারকিড। আর আরিয়ান খানের ওয়েব সিরিজের অংশ হতে চলেছেন রণবীর কাপুর। 

    rnrn

    শাহরুখপুত্রের এই সিরিজে ক্যামিও চরিত্রে থাকবেন ঋষি কাপুরপুত্র। কাকতালীয়ভাবে ‘দিওয়ানা’ ছবির সঙ্গে রুপালি দুনিয়ার সফর শুরু করেছিলেন শাহরুখ, সেই ছবির নায়ক ছিলেন ঋষি কাপুর। তিন দশকের ব্যবধানে শাহরুখপুত্রের প্রথম প্রজেক্টের অংশ হচ্ছেন রণবীর। 

    rnrn

    ইতোমধ্যে শুরু হয়েছে শুটিং। শুধু তাই নয়, শুটের প্রথম দিন ছেলেকে উৎসাহ দিতে সেটে হাজির ছিলেন খোদ কিং খান। 

    rnrn

    প্রসঙ্গত, আরিয়ান খানের ‘স্টারডম’-এ লিড রোলে থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই সিরিজের কাহিনিও লিখেছেন আরিয়ান, দীর্ঘদিন ধরে এই প্রজেক্ট নিয়ে রিসার্চ করছিলেন আরিয়ান।

    বিনোদন ডেস্ক

  • আরিয়ানকে গ্রেফতার করা সেই অফিসারের বিরুদ্ধে বড় দুর্নীতির প্রমাণ!

    বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় গ্রেফতার করা এনসিবি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির বড় ধরনের প্রমাণ মিলেছে।

    rnrn

    ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, সমির ওয়াংখেড়ে নামের ওই কর্মকর্তার বিভিন্ন ধরনের সম্পদ থাকার প্রমাণ মিলেছে। যার মধ্যে রয়েছে মুম্বাইয়ে চারটি বিলাসবহুল ফ্ল্যাট। এ ছাড়া গুরগাঁওসহ বেশ কয়েকটি স্থানে জমিও রয়েছে এ কর্মকর্তার নামে।

    rnrn

    এর পাশাপাশি ব্রিটেন, পর্তুগাল, মালদ্বীপসহ বিভিন্ন স্থানে সপরিবারে ভ্রমণ করেন সমির। অভিযোগ আছে, শাহরুখের ছেলে মুক্তির বিনিময়ে ২৫ কোটি রুপি ঘুস দাবি করেন তিনি।

    rnrn

    দুই বছর আগে মুম্বাই উপকূলের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খান এবং তার সঙ্গীদের গ্রেফতার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ দপ্তর। ওই অভিযান এবং তদন্তের নেতৃত্ব দেন সমীর ওয়াংখেড়ে।

    বিনোদন ডেস্ক

  • এবার আরিয়ানের মামলার সেই অফিসারকে সিবিআইয়ের তলব

    শাহরুখ খানপুত্র আরিয়ান খান ২০২১ সালের ২ অক্টোবর মুম্বাই উপকূলে একটি প্রমোদতরীতে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। ওই অভিযান চালিয়েছিলেন এনসিবিপ্রধান সমীর ওয়াংখেড়ে।

    rnrn

    টানা ২৬ দিন জেলে থাকার পর জামিনে ছাড়া পান আরিয়ান। পরে তাকে ক্লিনচিট দেন আদালত। 

    rnrn

    বর্তমানে তারই মাসুল দিচ্ছেন বলে জানান চাকরি খোয়ানো এনসিবি কর্মকর্তা। তার বাড়িতে রাতভর অভিযান চালানোর পর এবার থানায় ডাকল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হবে তাকে বৃহস্পতিবার। সমীরের বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে মামলা রুজু হয়েছে।

    rnrn

    সূত্রের খবর, আরিয়ানকে মুক্ত করতে নাকি প্রায় ২৫ কোটি টাকা চেয়ে বসেন সমীর। ভিজিল্যান্স রিপোর্টের ওপর ভিত্তি করে তদন্তকারীদের প্রাথমিক তদন্তের পর সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়। 

    rnrn

    সিবিআই সূত্রের খবর, সমীর ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। তার পরই আনুষ্ঠানিকভাবে মামলা করে সিবিআই।

    rnrn

    তবে সমীর দিল্লি হাইকোর্টের কাছে সমন বন্ধ করার অনুরোধ করেছিলেন। যার পরে হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন সুরক্ষা মঞ্জুর করেছিল। তিনি চাইলে মুম্বাই হাইকোর্টেও যেতে পারেন বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট।

    rnrn

    সিবিআই জানিয়েছে, ২২ মে পর্যন্ত সমীরের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হবে না, যদি সিবিআইয়ের থেকে তিনি লিখিত অনুমোদন নেন।

    বিনোদন ডেস্ক

  • আরিয়ানকে না ফাঁসানোর জন্য শাহরুখের কাছে টাকা চাওয়ার বিষয়ে যা জানাল সিবিআই

    শাহরুখপুত্র আরিয়ানের বিরুদ্ধে বিদেশি মাদক পাচারকারীর সঙ্গে যোগাযোগ রাখাসহ বিপুল পরিমাণে মাদক কেনার অভিযোগ উঠেছিল। 

    ২০২১ সালের অক্টোবরে মুম্বাই উপকূলে এক প্রমোদতরী থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে মাদক মামলায় গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। 

    সেই সময় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তথা এনসিবির জোনাল হেড ছিলেন সমীর ওয়াংখেড়ে। তার নেতৃত্বেই প্রমোদতরীতে অভিযান চালিয়েছিল এনসিবি। 

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে, আরিয়ানকে ওই মাদকের ঘটনায় না ফাঁসানোর শর্তে শাহরখ খানের কাছে ২৫ কোটি টাকা হাতাতে চেয়েছিলেন এনসিবির সাক্ষীরা। পরে ১৮ কোটি টাকায় রফা হয়েছিল।

    জানা গেছে, সেই এনসিবির অভিযানে সাক্ষী হিসেবে গিয়েছিলেন কেপি গোসাভি। পরে গোসাভি ১৮ কোটি টাকার মধ্যে ৫০ লাখ টাকা ঘুস নিয়েছিলেন। পরবর্তীতে যদিও সেই টাকা ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানাচ্ছে সিবিআই। 

    ২০২১ সালের ৩ অক্টোবরের অভিযানের পর এনসিবি দাবি করেছিল, ১৩ গ্রাম কোকেন, পাঁচ গ্রাম মেফেড্রোন, ২১ গ্রাম গাঁজা, ২২টি এমডিএমএ ট্যাবলেট বাজেয়াপ্ত করেছিল তারা। 

    আরিয়ান খান, আরবাজ খান এবং মুনমুন ধামেচাকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে এ মামলায় আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটকে ভিত্তি করে এনসিবি অভিযোগ করেছিল, আরিয়ান খান বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।

    তবে পরবর্তীতে আদালতে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো সঠিক তথ্যপ্রমাণ পেশ করতে পারেননি সমীর ওয়াংখেড়েরা। পরে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল এ মামলায়। 

    ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হলেও আরিয়ানকে ক্লিনচিট দেওয়া হয়েছিল। বলা হয়েছিল- আরিয়ানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। এদিকে সমীর ওয়াংখেড়েকে চেন্নাইয়ের ট্যাক্সপেয়ার সার্ভিসে বদলি করে দেওয়া হয়।

    বিনোদন ডেস্ক

  • আরিয়ানের মামলার সেই অফিসারের বাড়িতে ১৩ ঘণ্টা অভিযান!

    শাহরুখ খানপুত্র আরিয়ান খান ২০২১ সালের ২ অক্টোবর মুম্বাই উপকূলে একটি প্রমোদতরীতে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। ওই অভিযান চালিয়েছিলেন এনসিবিপ্রধান সমীর ওয়াংখেড়ে।

    rnrn

    টানা ২৬ দিন জেলে থাকার পর জামিনে ছাড়া পান আরিয়ান। পরে তাকে ক্লিনচিট দেয় আদালত। 

    rnrn

    তারপরই ভাগ্যের চাকা ঘুরে যায়। সমীরের মুম্বাই থেকে বদলি হয়ে যায় চেন্নাইতে। দিন কয়েক আগেই সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রুজু করে সিবিআই। শুক্রবার রাতে সমীরের বাড়িতে হানা দেয় তারা। প্রায় ১৩ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সমীরের বাড়ি থেকে বের হন তারা।

    rnrn

    ভিজিল্যান্স রিপোর্টের ওপর ভিত্তি করে তদন্তকারীদের প্রাথমিক তদন্তের পর সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। 

    rnrn

    সিবিআই সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, সমীর ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে। তার পরেই আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে সিবিআই। 

    rnrn

    সমীরের বিরুদ্ধে অভিযোগ, শাহরুখ খানের কাছ থেকেই ২৫ কোটি টাকা ঘুষ চান প্রাক্তন এই এনসিবি প্রধান। আরিয়ানের জামিন ও তার সঙ্গীদের জামিনের জন্য এই বিপুল অর্থের দাবি জানান বলেই অভিযোগ। শনিবার সকালে প্রায় ১০-১২ জন সিবিআইয়ের কর্মকর্তা একগুচ্ছ কাগজ ও প্রিন্টার নিয়ে বের হন সমীরের মুম্বাইয়ের বাড়ি থেকে।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ ও তার ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় 

    বড় ছেলে আরিয়ানকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন বলিউড কিং শাখরুখ খান। তবে পোশাকের নতুন ব্যবসা আরিয়ান শুরু করলে সেটাকে সমর্থন দেন শাহরুখ। শুধু সমর্থনের মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকেননি, সেটির প্রচারে নেমে পড়েন তিনি।

    rnrn

    তবে সেই ব্র্যান্ডের ওয়েবসাইটের যাত্রা শুরু হতে না হতেই তীব্র সমালোচনায় পড়েছে। পোশাকের অনেক বেশি দাম হওয়ায় শাখরুখ ও ছেলে আরিয়ানের ব্যাপক সমালোচনা করছে অনুরাগীরা। আরিয়ান খানের বিলাসবহুল পোশাকের ব্র্যান্ড ‘ডি অ্যাভল এক্স’। 

    rnrn

    রোববার এ ব্যান্ডের পথচলা শুরু হয়। এরপর থেকেই সমালোচনা শুরু হয় শাহরুখের ছেলের পোশাক ব্র্যান্ডের। তবে এ পোশাক ব্র্যান্ড নিয়ে অনুরাগীদের ব্যাপক আগ্রহ ছিল। এর কারণ হচ্ছে, ছেলের ব্যবসায় মডেলিং করছেন পিতা শাহরুখ খান।

    rnrn

    এদিকে ওয়েবসাইট লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক পরিচিত পায় এ ব্র্যান্ডটি। একসঙ্গে অনেক লোক ওয়েবসাইটে প্রবেশ করার ফলে শুরু হয় ঝামেলা। কিছুক্ষণ পরই ব্র্যান্ডটির টুইটারে একটি স্ট্যাটাস দেওয়া হয়, ‘আমরা খুব বেশি পরিমাণে ট্রাফিক এবং চেকআউটের সম্মুখীন হচ্ছি। অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন। কিছু সময় পরে আবার জানানো হয়, ব্যবহারকারীরা সাইটটি সহজেই অ্যাক্সেস করতে পারবেন।

    rnrn

    এদিকে সাইটে প্রবেশ করে পোশাকের দাম দেখে মাথায় হাত ওঠে ভক্তদের। টুইটারে শুরু হয় সমালোচনা। একাধিক ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা দাম দেখে বেশ হতবাক হয়েছেন। কমেন্টে কড়া সমালোচনাও করেছেন। একজন লিখেছেন, ‘খান সাহেব আমি আমার একটি কিডনি বিক্রি করলেও একটা টি-শার্ট কিনতে পারব না’।

    rnrn

    আরেকজন লিখেছেন, ‘দাম দেখতে এসেছিলাম। দাম দেখা হয়ে গেছে। চলে যাচ্ছি।’ তৃতীয়জন লিখেছেন, ‘এসব পাগলামি। এত দাম দিয়ে পোশাক কেনে কারা আমি তাদের দেখতে চাই।’

    rnrn

    চতুর্থজন লিখেছেন, ‘টি-শার্ট ২৪ হাজার, জ্যাকেট ২ লাখ! এসবের কী মানে!’

    rnrn

    আরিয়ানের ওয়েবসাইটে দেখা গেছে, প্রিন্টেড ডিজাইনের একটি সাদা টি-শার্টের দাম ২৪ হাজার টাকা। কালো হুডির দাম ছিল ৪৫ হাজার ৫০০ টাকা। একটি লেদার জ্যাকেটের দাম ২ লাখের বেশি।

    বিনোদন ডেস্ক