Tag: আরিফিন শুভ

  • কেয়া পায়েলের জুটি শুভ

    অভিনেতা আরিফিন শুভকে এবার বলিউড হিরো বলা যেতেই পারে। কারণ বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’র সাফল্য তাকে নতুনত্বের পরিচয় দিয়েছে। এ সিরিজ সাফল্যে দারুণ সময় পার করছেন এ ঢালিউড অভিনেতা।  শুধু ভারতীয় দর্শকদের কাছেই নয়, বাংলাদেশেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

    আরিফিন শুভর চিরচেনা ইমেজের বাইরে নতুন লুক, পরিমিত অভিনয় ও সংলাপ বলার ভিন্নধর্মী ভঙ্গিতে সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করেছেন। সেই প্রশংসার প্রতিফলন মিলেছে বিভিন্ন গণমাধ্যমের প্রথম সারির রিভিউতেও, যেখানে আরিফিন শুভর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

    তারই ধারাবাহিকতায় গত ঈদে মুক্তি পায় তার অভিনীত অ্যাকশন সিনেমা ‘মালিক’। মুক্তির পর সিনেমাটি ঈদের আলোচিত চলচ্চিত্রগুলোর একটি হয়ে ওঠে। দীর্ঘদিন পর অ্যাকশন ঘরানায় এ সিনেমায় শুভকে দর্শকরাও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

    এরই মধ্যেই আরিফিন শুভর নতুন খবর হচ্ছে— প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে। জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় জুটি হয়ে কাজ করতে দেখা যাবে তাদের। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির প্লাটফর্মে কাজ করছেন আরিফিন শুভ। চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ব্যানারে এটি প্রযোজনা করছে ছবিয়াল।

    সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক মাধ্যমের ব্যবহারকে এ কনটেন্টে এক সুতোয় বাঁধা হয়েছে বলে জানান নির্মাতা। 

    জাহিদ প্রীতম বলেন, ‘কাছাকাছি সময়ের দুটি সময়ের মানুষের গল্প এটি। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবেন, তার একটি প্রতিফলন পাওয়া যাবে এ সিনেমায়। আমি আশাবাদী যে, সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে একটা উপলব্ধি আমি তৈরি করতে পারব।’

    ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় আরিফিন শুভ অভিনয় করছেন আনিস চরিত্রে। আরিফিন শুভকে সচরাচর অ্যাকশন লুকে বা আলফা মেইল হিসেবে দেখা যায়। কিন্তু ‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় তাকে দেখা যাবে সিগমা মেইল (স্বাধীন, আত্মনির্ভরশীল ও একাকী জীবনযাপন করা পুরুষ) চরিত্রে।

    আরিফিন শুভ বলেন, ‘উনিশ২০–এর পর চরকির সঙ্গে নতুন কাজ করছি। রম–কম ঘরানার কাজ এটি। শুধু বলার জন্য বলা না, এ রকম চরিত্রে কখনো কাজ করিনি। তিনি বলেন, দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে দেখা যাবে না। অর্থাৎ কনভেনশনাল স্ট্রং মেইল ক্যারেক্টারাইজেশন না এটা।’ আরিফিন শুভ আরও জানান, তার চরিত্রটি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের, যার পুরো পৃথিবী জুড়েই রয়েছে পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।’

    সিনেমাটির মূল ভাবনা আবর্তিত হয়েছে এ যুগের এক জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েন কেন্দ্র করে। গল্পের এক প্রান্তে সহজ-সরল, সৎ যুবক আনিস। অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতির চাদরে মোড়ানো তরুণী অনামিকা– এ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। তার চরিত্রটি আবর্তিত হয়েছে সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ, সেলিব্রেটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের মোহনীয় রঙিন স্বপ্নকে ঘিরে।

    বিনোদন ডেস্ক

  • আল্লাহর হুকুম যখন, ঠিক তখনই হইছে: আরিফিন শুভ

    ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড অভিনেতা আরিফিন শুভর সিনেমা ‘মালিক’। সাইফ চন্দনের পরিচালনায় অ্যাকশন-থ্রিলারনির্ভর এ সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে শুভ ও মিমের রসায়ন দর্শকরা পছন্দ করেছে। 

    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে সিনেমাটিতে নিজের কাজের অভিজ্ঞতা ও প্রাপ্তি নিয়ে অকপট কথা বলেছেন আরিফিন শুভ। দীর্ঘদিন পর এ সিনেমায় শুভর সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

    সিনেমাপ্রেমী দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসাই তার কাজের মূল অনুপ্রেরণা বলে জানিয়েছেন আরিফিন শুভ। 

    তিনি বলেন, তারা আনন্দ পেলেই তাদের আনন্দটাই সবকিছু। আমি শুধু একটা জিনিসই বলব— ‘মালিক’ এখনো সাকসেসফুলি চলছে। যারা এখনো দেখেননি, তারা অবশ্যই অবশ্যই হলে এসে যদি আনন্দ করতে চান, আনন্দ-উল্লাস করতে চান, তালি মারতে চান, সিটি বাজাতে চান, তাহলে ‘মালিক’ দেখবেন।

    ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমসহ আরও অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু, খলঅভিনেতা মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান মৃধা শিবলু প্রমুখ।

    সংবাদ সম্মেলনে নিজের চরিত্র ও অভিনয়ের সুযোগ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, যখন যেই অপরচুনিটি আসে, যেই সুযোগটা আসে, সেটা সৎব্যবহার করাটাই হচ্ছে সময়। তো আমার কাছে এ সুযোগটা এসেছিল, আমি সৎব্যবহার করেছি। আল্লাহর হুকুম যখন, তখনই হইছে। সময়ে কোনো সঠিক-বেঠিক হয় বলে আমার মনে হয় না; সময় সময় হয়। বাকি টাইমিং মেলার একটা বিষয় থাকে।

    বিশ্ব চলচ্চিত্রের বড় বাজেটের সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে এ রকম একটা কাজ হয়েছে— এটাই অনেক আনন্দের, আমি সেটার লিড ক্যারেক্টার করেছি। ভবিষ্যতে দেখা যাক, দেখা যাক কী হয়।

    অভিনেতা বলেন, খুবই আনন্দের বিষয় কারণ ওই যে আপনিই বললেন ৪০০ কোটি রুপির, ৫০০ কোটি রুপি বা হাজার কোটি রুপির বাজেটের সিনেমা, তো সেই তুলনায় আমাদের দর্শক যদি কিছুটা দেশের বাইরের ভিন্ন ধারার, ভিন্ন দেশের একটু ফ্লেভার পায় ক্ষতি কী?

    বিনোদন ডেস্ক

  • আরিফিন শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ

    দীর্ঘদিন পর ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। সাইফ চন্দনের পরিচালনায় অ্যাকশন-থ্রিলারনির্ভর ‘মালিক’ সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে শুভ ও মিমের রসায়ন পছন্দ করেছে সিনেমাপ্রেমী দর্শকরা। এবার সেই তারকাদ্বয়ের সঙ্গে বসেই সিনেমাটি দেখার সুবর্ণ সুযোগ পাবেন ভাগ্যবান ১০ সিনেমাপ্রেমী দর্শক।

    ‘মালিক’ সিনেমার আইটেম গান ‘গুলগুলি পিঠা’ নিয়ে নতুন একটি ক্যাম্পেইন শুরু করেছেন নির্মাতাসংশ্লিষ্টরা। এতে অংশ নিতে হলে গানটি নিয়ে টিকটক বা ফেসবুক রিলস বানাতে হবে। এতে নাচ, অভিনয় কিংবা সৃজনশীল অন্য যে কোনো কিছু থাকতে পারে। অংশ নেওয়ার শেষ সময় আগামীকাল সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

    কনটেন্টের মান ও ভিউ বিবেচনা করে কাঙ্ক্ষিত ১০ বিজয়ীকে বেছে নেওয়া হবে। এরপর তাদের আমন্ত্রণ জানানো হবে ‘মালিক’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। যেখানে উপস্থিত থাকবেন এ সিনেমার অভিনেতা-অভিনেত্রীসহ কলাকুশলীরা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এমন সুখবর শনিবার (৬ জুন) রাতে ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে জানিয়েছেন মিম। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— ‘মালিক’ সিনেমাটির প্রতি আপনাদের অসাধারণ ভালোবাসা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। সেই আনন্দকে আরও বিশেষ করে তুলতে এই ‘গুলগুলি পিঠা’ চ্যালেঞ্জ। আমি অপেক্ষায় থাকব আপনাদের দারুণ সব ভিডিও দেখার জন্য।

    ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমসহ আরও অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু, খলঅভিনেতা মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান মৃধা শিবলু প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে: আরিফিন শুভ

    মাঝে বিরতির পর আবারও রুপালি পর্দায় হাজির ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা আরিফিন শুভ। গেল ঈদুল আজহায় তার অভিনীত ‘মালিক’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরই ধারাবাহিকতায় হল পরিদর্শন, দর্শক প্রতিক্রিয়া জানা আর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়ক। 

    এরই ফাঁকে নিজের অভিনয়জীবন, অর্জন, সিনেমা নিয়ে উপলব্ধি ও বর্তমান অবস্থানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন শুভ। দীর্ঘ দুই দশকের পথচলার পর এখন আর নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু দেখেন না বলেও জানান তিনি। 

    শুভ বলেন, ‘২০০৪ সালে ফ্যাশন শো দিয়ে শুরু। এরপর মডেলিং, রেডিও, টেলিভিশন, সিনেমা, ওটিটি—সব জায়গায় কাজ করেছি। ভালো ফলও পেয়েছি। তাই নিজেকে প্রমাণ দেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নিজ ক্যারিয়ারে কাজের বৈচিত্র্যের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘ছুঁয়ে দিলে মন’-এর মতো রোমান্টিক সিনেমা, ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এর মতো অ্যাকশনধর্মী ছবি, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে ‘জ্যাজ সিটি’ সিরিজেও কাজ করেছেন তিনি। 

    তাই একজন অভিনয়শিল্পী হিসেবে নিজের সক্ষমতা নিয়ে তার কোনো সংশয় নেই বলে দাবি করেন অভিনেতা। 

    তার ভাষ্য, ‘আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে। এখন ইন্ডাস্ট্রি যদি আমার কাছে না আসে, আমি ইন্ডাস্ট্রির কাছে যেতে পারব না।’ 

    উল্লেখ্য, এর আগে ‘মুজিব’ সিনেমাকে ঘিরে আলোচনা, রাজনৈতিক বিতর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা চর্চার পর আরিফিন শুভ এখন পুরোপুরি কাজের মধ্যেই ব্যস্ত আছেন। সম্প্রতি ভারতে আন্তর্জাতিক প্রজেক্ট ‘জ্যাজ সিটি’-তে তার কাজ নিয়েও বেশ আলোড়ন ওঠে। 

    বিনোদন ডেস্ক

  • ‘তুমি ছাড়া আমার জীবনে ঈদ আসে না’

    পবিত্র ঈদুল আজহার দিনে প্রয়াত মাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। মায়ের কবর জিয়ারত শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ভাগ করে নেন তিনি।

    বুধবার (২৮ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন শুভ। ছবিতে দেখা যায়, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন এই অভিনেতা।

    ছবির ক্যাপশনে মাকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক মা। তুমি ছাড়া এখন আর ঈদের আনন্দ অনুভব করি না। আমি যে এত কথা বলি, তুমি কি ওপর থেকে সব শুনতে পাও?’ একই সঙ্গে সবাইকে ঈদের শুভেচ্ছাও জানান তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টটি প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রকাশ করেন।

    উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জানুয়ারি আরিফিন শুভর মা খাইরুন নেছা মারা যান। দীর্ঘদিন তিনি ছেলের সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন। জানা যায়, ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন।

    এদিকে ঈদের দিন মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। অ্যাকশনধর্মী এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি দেশের ৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • একগুচ্ছ ছবি শেয়ার করে যে সুখবর দিলেন বিদ্যা মিম

    ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ ঈদে মুক্তি পাচ্ছে। তার সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন ঢালি সুপারস্টার আরিফিন শুভ। এ সিনেমাটির মুক্তি কেন্দ্র করে দর্শক মহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। 

    উৎসবের আমেজ বহুগুণ বাড়িয়ে দেবে সিনেমা ‘মালিক’। এরই মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে সিনেমাটির একটি রোমান্টিক গানের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

    শেয়ার করা সেই ছবিতে দেখা গেছে, শুভ ও মিমের এক দারুণ রোমান্টিক রসায়ন ফুটে উঠেছে। মিমকে দেখা গেছে ঐতিহ্যবাহী জামদানি নকশার একটি দৃষ্টিনন্দন গোলাপি শাড়িতে, সঙ্গে ম্যাচিং অলঙ্কার ও চুলে জড়ানো খোঁপার সাজ তার লুকে এনেছে বাঙালি নারীর চিরায়ত স্নিগ্ধতা।

    অন্যদিকে আরিফিন শুভ ধরা দিয়েছেন একদমই ভিন্ন ও রাফ লুকে লম্বা চুল, ঘন দাড়ি ও গায়ে জলপাই সবুজ রঙের শার্ট এবং জিন্স। ‘মালিক’ মূলত একটি অ্যাকশন ঘরানার সিনেমা, যা গড়ে উঠেছে একরোখা ও জেদি এক মানুষের গল্প কেন্দ্র করে। মায়ের সম্মান আর হারিয়ে যাওয়া অধিকার আদায়ের লড়াইয়ে নামা এক সাধারণ যুবক কীভাবে সময়ের পরিক্রমায় অসাধারণ হয়ে ওঠে, অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে, তাই রুপালিপর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে সামাজিক মাধ্যমে এ সিনেমাটির ফার্স্টলুক দুটি পোস্টার প্রকাশ করা হয়। এর মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।  ‘মালিক’ সিনেমাটি মুক্তির ঘোষণায় প্রকাশিত দুটি পোস্টারে ভিন্ন আমেজ ফুটিয়ে তোলা হয়েছে, যা সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রথম পোস্টারটিতে অভিনেতা আরিফিন শুভকে দেখা গেছে মারমার কাট ও বিধ্বংসী অ্যাকশন লুকে, যেখানে তার চোখেমুখে প্রতিশোধের আগুন লক্ষ্য করা গেছে।

    দ্বিতীয় পোস্টারটি সাজানো হয়েছে পুরোপুরি রোমান্টিক আবহে। সেখানে দেখা গেছে, সুপারস্টারের সঙ্গে জুটিবেঁধে মোহময়ী রূপে ধরা দিয়েছেন লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম। দুটি পোস্টারেই বক্তব্য তুলে ধরা হয়েছে— ‘রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’।

    সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা। পরিচালক সাইফ চন্দন বলেন, বড়পর্দায় জমজমাট আয়োজনের বার্তা দিতেই প্রথমে এ দুটি ভিন্নধর্মী পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) সিনেমার সেন্সর সম্পন্ন হওয়ার পরপরই একে একে এর গান ও অ্যাকশন-প্যাকড ট্রেলার মুক্তি দেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিম জুটির সিনেমা ‘মালিক’

    ঢালিউডের সুপারস্টার আরিফিন শুভ ও লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ ঈদে মুক্তি পাচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এ সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়েছে। এর মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।

     ‘মালিক’ সিনেমা মুক্তির ঘোষণায় প্রকাশিত দুটি পোস্টারে ভিন্ন দুটি আমেজ ফুটিয়ে তোলা হয়েছে, যা সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রথম পোস্টারটিতে অভিনেতা আরিফিন শুভকে দেখা গেছে মারমার কাট ও বিধ্বংসী অ্যাকশন লুকে, যেখানে তার চোখেমুখে প্রতিশোধের আগুন লক্ষ্য করা গেছে।

    দ্বিতীয় পোস্টারটি সাজানো হয়েছে পুরোপুরি রোমান্টিক আবহে। সেখানে দেখা গেছে, সুপারস্টারের সঙ্গে জুটিবেঁধে মোহময়ী রূপে ধরা দিয়েছেন লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম। দুটি পোস্টারেই বক্তব্য তুলে ধরা হয়েছে— ‘রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘মালিক’ মূলত একটি অ্যাকশন ঘরানার সিনেমা, যা গড়ে উঠেছে একরোখা ও জেদি এক মানুষের গল্প কেন্দ্র করে, যার নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। মায়ের সম্মান আর হারিয়ে যাওয়া অধিকার আদায়ের লড়াইয়ে নামা এক সাধারণ যুবক কীভাবে সময়ের পরিক্রমায় অসাধারণ হয়ে ওঠে, অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে, তাই রুপালিপর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

    এর পাশাপাশি অভিনেত্রী মিমকেও এ সিনেমায় একদম নতুন ও চমকপ্রদ একটি চরিত্রে আবিষ্কার করেছেন পরিচালক সাইফ চন্দন। যাকে লেডিসুপারস্টার হিসেবে দেখা যাবে পর্দায়। ‘মালিক’ সিনেমাটি বর্তমানে কলকাতায় পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। 

    সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা। পরিচালক সাইফ চন্দন বলেন, বড়পর্দায় জমজমাট আয়োজনের বার্তা দিতেই প্রথমে এ দুটি ভিন্নধর্মী পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) সিনেমার সেন্সর সম্পন্ন হওয়ার পরপরই একে একে এর গান ও অ্যাকশন-প্যাকড ট্রেলার মুক্তি দেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • সবাই যদি একটি সিনেমায় কাজ করেন, তা দেশের জন্য বড় অর্জন: শুভ

    ‘জ্যাজ সিটিতে’ আমাকে নতুনভাবে আবিষ্কার করেছি বলে জানিয়েছেন ঢালিউডের অন্যতম সুপারস্টার আরিফিন শুভ। মডেলিং ও রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা এ অভিনেতার বর্তমানে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ ‘জ্যাজ সিটি’ মুক্তি পেয়েছে গত ১৯ মার্চ। মুক্তি পাওয়া এই স্পাই থ্রিলার সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ‘জিমি রায়’ চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা পাচ্ছেন তিনি।

    জিমি রায়ের চরিত্রে আরিফিন শুভর লুকিং ও বডি ল্যাঙ্গুয়েজ পছন্দ করেছেন নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীরা। এমনকি দেশের অনেক তারকাও প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ এমনও বলেছেন, দেশের পরিচালকরা কেন শুভকে পর্দায় এভাবে উপস্থাপন করতে পারেন না! তাকে নিয়ে দেশের পরিচালকদেরও আলাদা করে ভাবা উচিত। 

    অথচ সিরিজটিতে ‘জিমি রায়’ চরিত্রটি নিয়ে শুভর প্রত্যাশা খুব বেশি ছিল না। তিনি বলেন, ‘খুবই নার্ভাস ছিলাম। কারণ এটা আমার কমফোর্ট জোনের বাইরের এলাকা। ভিন্ন লোকেশন, ভিন্ন দেশ, ভিন্ন ভাষা। তারপরও শতভাগ দেওয়ার চেষ্টা করেছি।’

    এই সিরিজে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি— চার  ভাষায় সংলাপ বলে ভারতীয় গণমাধ্যম ও দর্শক মহলে বেশ নজর কেড়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন সেসব দিনের কথা।

    গত বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি। একই সময় মুক্তি পায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। এবার ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন সিনেমা ‘মালিক’। একই সময়ে আসছে শাকিব খানের ‘রকস্টার’ সিনেমাটি। 

    এ প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আবারও আলোচনা-সমালোচনা— ‘শাকিব খানের মুখোমুখি আরিফিন শুভ’। আবার কেউ কেউ এটিকে সরাসরি দুই তারকার প্রতিযোগিতা হিসেবে দেখছেন। নেটিজেনদের একাংশ বলছেন, শাকিবের সঙ্গে তুলনা করাটাই অপ্রয়োজনীয়। প্রতিটি সিনেমার নিজস্ব দর্শক আছে, তাই প্রতিযোগিতা হোক সিনেমার সঙ্গে সিনেমার, অভিনেতার সঙ্গে অভিনেতা নয়। 

    এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, এই যে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর— এ ধরনের র্যাংকিং মূলত চাপিয়ে দেওয়া, যা ঘোড়ার রেসের মতো প্রতিযোগিতার ইঙ্গিত। শিল্পীদের ক্ষেত্রে বিষয়টি এমন হওয়া উচিত নয়।

    সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি নিয়ে এখনই কিছু বলতে নারাজ আরিফিন শুভ। গেল কয়েক বছরে ঢালিউডে ঈদকেন্দ্রিক সিনেমার প্রবণতা নিয়েও কথা বলেন তিনি। অভিনেতার মতে, বড় প্রযোজনা ও তারকানির্ভর ছবিগুলো মূলত ঈদের জন্য তৈরি হচ্ছে।

    শিল্পীদের উৎসবকেন্দ্রিক কাজ প্রসঙ্গে অভিনেতা বলেন, সারা বছরই তো কাজ হওয়া উচিত। দর্শকও আছেন। দর্শক অনেক সময় ভাবেন— আমরা চাই না কাজ হোক, বাস্তবতা তা নয়। ছবির অর্থলগ্নিকারক ও প্রযোজকদেরই এসব নিয়ে ভাবতে হবে। ঈদ ছাড়াও পহেলা বৈশাখ, ক্রিসমাস, পূজা বা ভালোবাসা দিবসের মতো উৎসবে সিনেমা নির্মাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন আরিফিন শুভ। তিনি বলেন, টেলিভিশনে যেমন সারা বছর বিশেষ দিবস কেন্দ্র করে পরিকল্পনা করা হয়, ঠিক সিনেমাতেও এমন ধারাবাহিকতা থাকা উচিত।

    আরিফিন শুভর ‘মালিক’ ছাড়াও আরেক সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ও আছে মুক্তির অপেক্ষায়। ২০১৯–২০ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমাটির নাম শুরুতে ছিল ফুটবল ৭১। শুভ জানালেন, ছবিটি ঈদের পর যে কোনো সময় মুক্তি পেতে পারে। এটি একেবারেই ভিন্নধর্মী একটি গল্প। মুক্তিযুদ্ধের পটভূমি, স্পোর্টসম্যানশিপ, প্রণয় এবং মুক্তিযোদ্ধাদের জীবনের নানা দিক উঠে এসেছে। 

    তিনি বলেন, নির্মাতা হিসেবে অনম বিশ্বাস যেভাবে কাজ করেন, তাতে ছবিটি নিয়ে প্রত্যাশা রাখাই যায়। বাংলাদেশ ও ভারতের একাধিক প্রকল্পে কাজ করার কথা চলছে। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চান না শুভ।

    ভারতীয় টিমের সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা ছিল। তবে মুজিব–এর অভিজ্ঞতা একেবারেই ভিন্ন বলে জানিয়েছেন এ অভিনেতা। আরিফিন শুভ বলেন, শ্যাম বেনেগালের মতো পরিচালকের ইউনিট আর অন্য ইউনিট এক নয়। ৮৫ বছর বয়সি একজন মানুষের সঙ্গে কাজ আর এই সময়ের পরিচালকের সঙ্গে কাজের ধরন পুরোপুরি ভিন্ন। 

    তিনি বলেন, সৌমিক সেন পরিচালিত সিরিজটির শুটিং হয়েছে মুম্বাই ও পশ্চিমবঙ্গে। প্রকল্পটির জন্য শুভকে দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তিন মাসের বেশি সময় ধরে নিজেকে তৈরি করেছেন তিনি। অনলাইন প্রশিক্ষকের মাধ্যমে হিন্দি ও উর্দু শেখার ক্লাস করেছেন। 

    আরিফিন শুভ বলেন, ‘কেউই হয়তো ভাবেননি— এমন সাড়া ফেলবে বা মানুষ এতটা পছন্দ করবেন। আমাদের এখানে অনেকেই সরাসরি বলিউডে কাজ করেননি।

    এ অভিনেতা বলেন, এখন আর তিনি ‘পৃথিবীর জন্য বাঁচা’র চাপ অনুভব করেন না, বরং নিজের মতো করে কাজ করে যেতে চান। তিনি বলেন, একজন দর্শক একই সঙ্গে শাকিব খান, শরীফুল রাজ, সিয়াম কিংবা অন্য যে কোনো শিল্পীর সিনেমা দেখতে যেতে পারেন। দর্শককে ভাগ করে দেখার মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার বলে জানান আরিফিন শুভ। তিনি বলেন, শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম, রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী— সবাই যদি একসঙ্গে একটি সিনেমায় কাজ করেন, তা দেশের সিনেমার জন্য বড় অর্জন হতে পারে।

    বিনোদন ডেস্ক

  • আরিফিন শুভকে নিয়ে গর্বিত তিশা

    ঢালিউড অভিনেতা আরিফিন শুভ নিজের বলিউড যাত্রার শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ওটিটি সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তির পর ভারতীয় গণমাধ্যমে একের পর এক সিনেমাবোদ্ধাদের পর্যালোচনায় প্রশংসিত হচ্ছেন আরিফিন শুভ। তার অভিনয় দক্ষতায় নিজেকে ছাড়িয়ে যাওয়ার বার্তা বলেও মন্তব্য করেছেন তারা।

    কোথাও তিনি ‘স্ট্যান্ডআউট লিড’, আবার কোথাও পুরো সিরিজের সবচেয়ে শক্তিশালী উপস্থিতি হিসেবে উঠে আসছেন। এবার অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ ঢালিউড অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

    অভিনেতা আরিফিন শুভর  ‘জ্যাজ সিটি’ দেখে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে তার একাধিক ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন— ‘দয়া করে সনি লিভে ‘জ্যাজ সিটি’ দেখুন। অসাধারণ অভিনয়। তোমাকে নিয়ে খুব গর্বিত আরিফিন শুভ।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে সবশেষ দেখা গেছে শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত একটি মহাকাব্যিক চলচ্চিত্র— ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এ সিনেমাটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয় এবং এটি পরিচালনা করেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। 

    সেই সিনেমা দেখেও আরিফিন শুভর অভিনয় এবং চরিত্রের জন্য নেওয়া প্রস্তুতি নিয়ে প্রকাশ্যে প্রশংসা করেছিলেন তিশা। বিশেষ করে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তার পরিশ্রমের বিষয়টি তিনি উল্লেখ করেছিলেন।

    উল্লেখ্য, আরিফিন শুভ অভিনীত ‘জ্যাজ সিটি’ সিরিজটি গত ১৯ মার্চ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। প্রায় ১০ পর্বের এ সিরিজের কেন্দ্রীয় চরিত্র জিমি রায়, যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিরিজজুড়ে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি— এ চারটি ভাষায় অভিনয় করেছেন। 

    বিনোদন ডেস্ক

  • পূর্বাচলের সেই জমির বিষয়ে যা বললেন আরিফিন শুভ

    শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের বিনিময়ে আলোচিত সেই জমি পাননি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। 

    সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তার ক্যারিয়ারের চড়াই-উতরাই, ব্যক্তিগত জীবনের বিয়োগান্তক ঘটনা এবং বহুল আলোচিত ‘মুজিব’ সিনেমা নিয়ে নানা বিতর্কের জবাব দিয়েছেন আরিফিন শুভ।

    শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন শুভ। পরবর্তীতে গুঞ্জন ওঠে, বিনিময়ে তিনি সরকারের কাছ থেকে পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট উপহার পেয়েছেন। 

    এ বিষয়ে শুভ বলেন, আমাকে কোনো জমি দেওয়া হয়নি। আমি কেবল আবেদন করেছিলাম, যা আরও ১৫১ জন শিল্পী করেছিলেন। ১ টাকা নিয়েছিলাম বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি আবেগ থেকে, আর আবেদনটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার জন্য। কিন্তু সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমি সেখানে যাইওনি।

    ২০২৪ সালকে নিজের জীবনের অন্যতম কঠিন সময় অভিহিত করে শুভ জানান, এই বছরেই তিনি তার সবচেয়ে কাছের মানুষ মাকে হারান। একই সময়ে তার দীর্ঘদিনের বৈবাহিক জীবনেরও ইতি ঘটে। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শুভ এক ধরনের ‘মিডিয়া ট্রায়ালে’র শিকার হন বলেও দাবি করেন।

    শুভ বলেন, রাজনীতিতে নিজের জ্ঞান অত্যন্ত সীমিত। আমার মনে হয় ‘মুজিব’ সিনেমায় অভিনয় করার কারণেই আমাকে টার্গেট করা হয়েছিল। কিন্তু আমি সারাজীবন অভিনয়ই করেছি। আমাকে কেউ কখনও রাজনৈতিক কোনো কিছুর সঙ্গে প্রমাণ করতে পারবে না।

    এই কঠিন সময়ে সহকর্মীদের পাশে না পাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন এ অভিনয় শিল্পী, কারণ এর মাধ্যমেই তিনি আসল মানুষদের চিনতে পেরেছেন। নিজের জীবনের লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে মাকেই দেখছেন এই অভিনেতা। 

    সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মায়ের ৯ বছরের সেবা এবং তার কঠিন সংগ্রামের গল্প শুনিয়ে শুভ বলেন, মা ৯০০০ টাকা বেতনে চাকরি করে আমাদের বড় করেছেন। আমার হার না মানার মানসিকতা তারই দেওয়া। 

    দেশের মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, শারীরিক অসুস্থতাকে গুরুত্ব দিলেও মানসিক কষ্টকে সমাজ আজও রোগ হিসেবে গণ্য করতে চায় না।

    মুম্বাইয়ের কাস্টিং এজেন্সির মাধ্যমে দীর্ঘ অডিশন শেষে শুভ যুক্ত হয়েছেন নতুন কাজ ‘সিটি’-তে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার মিউজিক্যাল কালচার নিয়ে এই কাজটির জন্য তিনি বেশ আশাবাদী। ক্যারিয়ারের শুরুতে মাত্র ২৫৭ টাকা পকেটে নিয়ে ঢাকায় আসা শুভ ভবিষ্যতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কাজ করার স্বপ্ন দেখেন।

    বিনোদন ডেস্ক