Tag: আরাভ খান

  • আবার দুবাই গেলেন হিরো আলম

    দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম চলতি বছরের শুরুতে দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের দোকান উদ্বোধন করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন। ফের তিনি আরাভ খানের একটি মোবাইলের শোরুম উদ্বোধনের উদ্দেশ্যে দুবাইয়ে উড়াল দিয়েছেন।

    rnrn

    মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে হিরো আলম জানান, আগামী ২৬ নভেম্বর আরাভ খান ‘মোবাইল পয়েন্ট’ শুভ উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন তিনি। ঠিকানা- সাবকা বাসস্ট্যান্ডের বিপরীতে আরবাজ সেন্টারে দেরা দুবাই।

    rnrn

    এর আগে গত ১৪ মার্চ আরাভের স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়েছিলেন হিরো আলম। সঙ্গে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল দেশজুড়ে। কারণ আরাভের নামে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে। পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলারও অন্যতম আসামি আরাভ খান। তার আসল নাম রবিউল ইসলাম মোল্লা।

    বিনোদন ডেস্ক

  • দীঘির সঙ্গে সিনেমা করতে চান হিরো আলম 

    সম্প্রতি দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেখানে হিরো আলম ছাড়াও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেক তারকাও অংশ নিয়েছিলেন। একজন খুনের আসামির শো-রুম উদ্বোধনে তারকাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
    rnপ্রোগ্রাম শেষে রোববার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হিরো আলম।

    rnrn

    এ বিষয়ে দেশে ফেরার পর কথা হয় হিরো আলমের সঙ্গে। জানতে চাওয়া হয় দুবাইতে গিয়ে দীঘির সঙ্গে কথা হয়েছিল কিনা। হলে কী কথা হয়েছিল—এমন প্রশ্নে হিরো আলম যুগান্তরকে বলেন, দীঘির সঙ্গে দেখা হয়েছিল।

    rnrn

    শুধু তার সঙ্গে নয়, অংশ নেওয়া সব তারকার সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানে এত লোকের সমাগম ছিল যে নিরাপত্তার স্বার্থে ১০ মিনিটেই প্রোগাম শেষ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।  শুধু অতিথিরা মঞ্চে উঠতে পেরেছিলেন। আবার অনেক অতিথি ওঠার আগেই লোকজনের ভিড়ে প্রোগ্রাম শেষ করা হয়েছে। একটু বেশি সময় নিয়ে প্রোগ্রামটি চলতে থাকলে দীঘিসহ সব তারকার সঙ্গে আরও কথা হতো।  অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই অতিথিরা নিজের মতো মঞ্চ থেকে বেরিয়ে পড়েন।  প্রচুর জনসমাগম ছিল।  বের হওয়া খুবই কষ্ট ছিল।

    rnrn

    ভবিষ্যতে দীঘির সঙ্গে সিনেমা করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে হিরো আলম যুগান্তরকে বলেন, দীঘির সঙ্গে সিনেমা করার ইচ্ছা আছে। তবে এ বিষয়ে দীঘির সম্মতির ব্যাপার আছে। সে যদি রাজি হয় তা হলে অবশ্যই অভিনয় করব।  

    rnrn

    পুলিশ খুনের আসামি জেনেও কেন আরাভের শোরুম উদ্বোধনে গেলেন—এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমরা তো আগে জানতাম না। শুধু আমরা কেন পুলিশও বিষয়টি জানত না। পুলিশ জানতে পারলে আমাদের বলত। আর পুলিশ যদি আগে জানতে পারত, তা হলে পুলিশের উচিত ছিল বিমানবন্দরে আমাদেরকে আটকে দেওয়া। কিন্তু তা তো পুলিশ করেনি। বরং আমরা গেছি বলে পুলিশ জানতে পেরেছে। আমাদের ধন্যবাদ দেওয়া উচিত পুলিশের।  

    rnrn

    তিনি আরও বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত— আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত। 

    rnrn

    দুবাইয়ে কেমন সময় কাটল এ বিষয়ে বলেন, ঢাকার উদ্দেশে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।

    rnrn

    rn 

    মানিক রাইহান বাপ্পী

  • পুলিশের উচিত সাকিব ও আমাকে মেডেল দেওয়া: হিরো আলম

    সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন হিরো আলম। বিমানবন্দরে নেমেই পুলিশের কাছে পুরস্কার দাবি করলেন তিনি। 

    rnrn

    রোববার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

    rnrn

    বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের কাজ শেষ করে বাইরে অপক্ষেমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পুরস্কার দেওয়া যুক্তি হিসেবে তিনি বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত— আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত। 

    rnrn

    হিরো আলম বলেন, ‘ঢাকার উদ্দেশে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।

    rnrn

    বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম। এর মধ্যে দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি।

    যুগান্তর প্রতিবেদন

  • যে কারণে দুবাই গিয়েও আরাভ খানের সেই অনুষ্ঠানে ছিলেন না দীঘি

    পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানের জুয়েলার্সের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছেন চিত্রনায়িকা দীঘি; তবে জুয়েলার্সের উদ্বোধনী আয়োজনে দেখা যায়নি তাকে।

    rnrn

    স্থানীয় সময় বুধবার রাত ৮টায় আরাভ জুয়েলার্সে যান তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, উপস্থাপক দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে। 

    rnrn

    এই জুয়েলার্সের উদ্বোধনী আয়োজনে অংশ নিতেই দুবাইয়ে গেছেন দীঘি, কিন্তু সেখানে তাকে দেখা যায়নি। এর কারণ হিসেবে দীঘি গণমাধ্যমকে বলেন, সেই আয়োজনে কোনো পরিবেশনার কথা ছিল না, যোগ দেওয়ার কথা ছিল। রাস্তায় অনেক জ্যাম ছিল, বের হতেও দেরি হয়েছিল। পরে ওখানে গিয়ে দেখি, অনেক ভিড়। ঢোকাটাও একটু ঝুঁকি ছিল। তাই সেখানে যোগ দিতে পারিনি। পরে শারজায় আরেকটি অনুষ্ঠান ছিল; সেখানে গেছি।

    rnrn

    এদিকে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিপাকে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। 

    rnrn

    যেহেতু আরাভ খান হত্যা মামলার পলাতক আসামি, তাই তদন্তের স্বার্থে প্রয়োজনে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটনের ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

    বিনোদন ডেস্ক

  • জিজ্ঞাসাবাদ করতে পারে ডিবি, যা বললেন দীঘি

    পুলিশ হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের দুবাইয়ের স্বর্ণের দোকান উদ্বোধনে যারা গিয়েছেন, তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

    এমন খবর প্রকাশ্যে আসার পর প্রার্থনা ফারদিন দীঘি দাবি করছেন ওই স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। অথচ এক ভিডিও বার্তায় ওই আয়োজনে তিনি উপস্থিত থাকবেন বলে দর্শকদের জানিয়েছিলেন।

    সমালোচনার মাঝে দীঘি বলেন, আরাভ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম না। যারা বলছেন- তারা ভুল বলেছেন। আমি দুবাইয়ের এনারায় জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে গেছি। আমার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ ছড়নো হচ্ছে। সেখানে সাকিব আল হাসান গেছেন, আমি যাইনি।

    বিনোদন ডেস্ক

  • সোনা ব্যবসায়ী আরাভ খানে বিব্রত নায়ক আমিন খান

    দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভ খান কয়েকদিন ধরে মিডিয়ায় আলোচনায়। তার দোকান উদ্বোধনের অনুষ্ঠানে লাইন ধরেছেন দেশের সেলিব্রেটিরা। ক্রিকেটার সাকিব আল হাসানসহ কয়েকজন তো ওই ধনী ব্যবসায়ীর ডাকে সাড়া দিয়ে স্বশরীরে হাজির হয়েছেন দুবাই। 

    rnrn

    এ ঘটনায় ঢালিউড নায়ক আমিন খানের নামও জড়িয়েছে। নামের শেষে মিল থাকায় অনেকে ধরে নিয়েছেন, ওই আরাভ খান বাংলাদেশের চিত্রনায়ক আমিন খানের ভাই। যা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। 

    rnrn

    একজন অপরাধীর সঙ্গে ভ্রাতৃসম্পর্কের গুঞ্জনে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে আমিন খানের পরিবারকে। 

    rnrn

    এ বিষয়ে আমিন খান বলেন, দুবাইয়ের আরাভ খান আমার ভাই নন। কী যে এক ঝামেলায় পড়েছি! আরাভ খান নামে আমার কোনো ভাই নেই। যে আরাভ খান মনে করে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন তিনি কি আমার ভাই? সেই আরাভ খানকে তো আমি চিনিই না। অনেকেই ভুল করে তাকে আমার ভাই মনে করছেন, জানতে চাইছেন—এই ঘটনায় বিব্রত বোধ করছি। আমার ভাইয়ের নাম আশরাফুল ইসলাম। সে একটি সিনেমায় অভিনয় করেছিল। সেখানে তার নাম আরাভ থাকতে পারে। এখান থেকে কেউ কেউ মনে করছেন দুবাই সোনা ব্যবসায়ী আমার ভাই। আসতে তা নয়। এ ঘটনায় সবার ভুলটা ভাঙানো দরকার।’

    rnrn

    খোঁজ জানা গেছে, আমিন খানেরর ভাই আশরাফুল ইসলাম একজন বিজ্ঞাপন নির্মাতা। সাংস্কৃতিক অঙ্গণে তার বিচরণ রয়েছে। কিছু নাটক ও টেলিছবি বানিয়েছেন। অভিনয়ও করেছেন একটি সিনেমায়। 

    rnrn

    আরাভ খানের ঘটনায় আশরাফুলও বিব্রত। তিনি বলেন, ‘আমি কিছুই জানতাম না। গতকাল ভাইয়ার (আমিন খান) কাছ থেকে শুনলাম। কিছু কিছু নিউজে লেখা হয়েছে, সেই আরাভ খান, চিত্রনায়ক আমিন খানের ভাই। এটা সত্য নয়। সেই ব্যক্তি তো এখন দুবাইয়ে আছেন। আমি দেশে বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত আছি। এখনো কাজেই বের হয়েছি।’

    rnrn

    আশরাফুল ইসলাম জানান, তার ডাকনাম আরাভ খান। বন্ধু ও পরিচিত মহলে তিনি আরাভ খান নামেও পরিচিত। তবে খুব কম মানুষই জানেন এই নাম। তিনি ক্যারিয়ারে প্রথম একটি সিনেমায় অভিনয় করেছেন। সেই সিনেমার নাম ‘ভালোবাসলে দোষ কি তাতে’। সেই সিনেমায় পরিচালকের কথায় আরাভ খান নামটাই ব্যবহার করেন। তার পর থেকে আশরাফুল নামের চেয়ে আরাভ খান নামেই বেশি পরিচিত হয়ে ওঠেন। 

    rnrn

    আমিন খানের ভাই বলেন, ‘বিষয়টা এখন মানসম্মানের হয়ে দাঁড়িয়েছে। অনেকেই দুই আরাভ খানের সঙ্গে আমার ছবিও গুলিয়ে ফেলেছেন। কেউ কেউ মিলও পাচ্ছেন। সবাইকে বলব, বিভ্রান্ত হবেন না। আমরা সে রকম কোনো পরিবারের মানুষ নই। আমাদের সমাজে একটা সম্মান রয়েছে। যে কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন।’
    rn 

    বিনোদন ডেস্ক