Tag: আরজি কর

  • এবার মমতার পদত্যাগ চাইলেন শ্রীলেখা

    আরজি কর কাণ্ডে আন্দোলনরতদের ফিরে যেতে ও দুর্গাপূজার উৎসবের প্রস্তুতি নিতে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। একইসঙ্গে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগেরও দাবি জানিয়েছেন অভিনেত্রী।

    সম্প্রতি সামাজিকমাধ্যমের একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোড়াল প্রতিবাদ জানান শ্রীলেখা। তার বক্তব্যে, ‘কি বলবেন বলুন এবার? এক মাসে বাবা-মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক? চাঁদা আর ভাতায় সব চাপা পড়ে যাক? সেটি আর হচ্ছে না দিদি। আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পূজা, তিলোত্তমাদের পূজা। মানুষ আপনার পূজার ফানুসে আর ভুলছে না….রিজাইন।’

    এর আগে সুপ্রিম কোর্টে ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে ৯ সেপ্টেম্বর করা হয়। এদিন শুনানির পর নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ‘এক মাস হয়ে গেল। ৩১ দিনের এক মাস কেটে গেছে। আমি আপনাকে অনুরোধ করছি, পূজায় ফিরে আসুন, উদযাপনে ফিরে আসুন।’

    বিনোদন ডেস্ক

  • রাজনৈতিক মতামত থাকবে কিন্তু মিছিলে দলীয় পতাকার জায়গা নেই: অনন্যা

    আরজি করকাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব ছিলেন টালিউড অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। ১ সেপ্টেম্বরের মহামিছিলে যোগ দিতে পথে নামছেন অভিনেত্রী। এই মহামিছিলে বিনোদন জগতের শিল্পীদের বিশেষ ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে। প্রতিটি মিছিল ঘিরেই একটি প্রশ্ন উঠছে— আন্দোলনকারীদের মধ্যে কি কোনো রাজনৈতিক দলের প্রভাব রয়েছে? ‘রাত দখল’-এর কর্মসূচি থেকেই এ বিতর্ক জারি রয়েছে।

    rnrn

    আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে অনন্যা বলেছেন, প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক মতামত থাকতে পারে। কিন্তু এই মিছিলে দলীয় পতাকার কোনো স্থান নেই। অভিনেত্রী বলেন, এত মানুষ এই মিছিলে যোগ দিচ্ছেন, তারা সবাই ভোট দেন। তাদের নিশ্চয়ই নিজস্ব রাজনৈতিক মতামত রয়েছে। কিন্তু মিছিলে কেউ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে আসছে না। বারবার তাই আমরা বলছি— মিছিলে যেন দলীয় পতাকা বা স্লোগান না থাকে।

    rnrn

    আরজি করকাণ্ডের প্রতিবাদ নিয়ে রাজনৈতিক দলগুলো বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করছে বলেও মনে করেন সমাজের এক শ্রেণির নাগরিক। তাতে অবশ্য অবাক নন অভিনেত্রী অনন্যা। তিনি বলেন, যে কোনো ঘটনা ঘটলে রাজনৈতিক দলগুলো রাজনীতি টানার চেষ্টা করবে—এটাই স্বাভাবিক। সেটাই তাদেরই কাজ। সারা বিশ্বজুড়ে এটাই হয়ে এসেছে। কিন্তু আমরা এই নিয়মের বাইরে গিয়ে পথে হাঁটছি। আমরা কেউ সক্রিয়ভাবে দলীয় রাজনীতি করি না। অথবা কেউ সক্রিয় রাজনীতি করলেও এই মিছিলে নিরপেক্ষভাবে যোগ দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই।

    rnrn

    আরজি করকাণ্ডের তদন্ত এখন সিবিআইয়ের হাতে। ধর্ষণ ও খুনের পাশাপাশি এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং অভিযোগ দায়েরের সময় নিয়েও নানা প্রশ্ন উঠছে। সেই প্রশ্নগুলোও থাকছে আজকের মহামিছিলে। অনন্যা বলেন, আমরা অন্যায়ের বিচার চাইছি। সিবিআইয়ের কাছে এই তদন্তের বিচার চাইছি। যদি এ ঘটনায় কোনো বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে থাকে কেউ বা প্রমাণ লোপাট করা হয়ে থাকে, তাদেরও যেন চিহ্নিত করা হয়। আমাদের একটাই উদ্দেশ্য— দফা এক, দাবি এক— সব দোষীরা শাস্তি পাক।

    rnrn

    এই প্রতিবাদ মিছিলের নাম করে টাকা তোলা হচ্ছে— বিদীপ্তা চক্রবর্তীসহ টালিউডের কয়েকজন অভিনেত্রী সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী অনন্যা বলেন, প্রত্যেক ঘটনাতেই কিছু মানুষ থাকে, যারা নিজস্ব ফায়দা তোলার চেষ্টা করে থাকেন। তাই আমরা সাবধান করেছি বারবার। কারণ এই মিছিলের জন্য কোনো টাকা তোলা হয়নি। ভবিষ্যতে সংগঠনের জন্য টাকা প্রয়োজন হয় তা হলে নির্দিষ্ট পেজ থেকেই তা সামাজিকমাধ্যমে ঘোষণা করা হবে।

    বিনোদন ডেস্ক

  • কোনো কটাক্ষ গায়ে মাখছি না, এবার মাঠে নামব: ঋতুপর্ণা

    আরজি করকাণ্ডে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে রাজপথে নেমেছিলেন বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরা। এ ঘটনার পেরিয়ে গেছে ১৪ দিন। এতদিনেও কোনো সুরাহা না হওয়ায় টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা বলেছেন, কোনো কটাক্ষ গায়ে মাখছি না। এতদিন দূর থেকে প্রতিবাদ করেছি, এবার রাজপথে নামব।

    rnrn

    আর্টিস্ট ফোরামের মিছিলে দেখা যাবে তাকে। এতদিন নানা কারণে শহরের বাইরে থাকায় পথে নেমে প্রতিবাদ জানাতে পারেননি এ টালিউড অভিনেত্রী। এবার রাজপথে নামার হুমকি দিলেন তিনি।

    rnrn

    আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যায়, আরজি করকাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত গোটা দেশ। ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের মতো করে ক্ষোভ প্রকাশ করেছেন। গত ১৪ আগস্ট দেশের বাইরে থাকায় তিনি শাঁখ বাজিয়েছিলেন। তাই নিয়ে তুমুল কটাক্ষ করা হয়েছে এ অভিনেত্রীকে। গতকাল শনিবার নায়িকা নিজের শহরে আসেন।  আনন্দবাজার অনলাইনকে ঋতুপর্ণা বলেন, নানা কারণে শহরের বাইরে ছিলাম। বাইরে থাকলেও মন পড়েছিল এখানেই। শামিল হতে না পারলেও দূর থেকে প্রতিবাদ জানিয়েছি। এদিন সন্ধ্যায় তিনি আর্টিস্ট ফোরাম আয়োজিত গণসমাবেশে যোগ দিচ্ছেন, এ খবর জানাতে ভোলেননি।

    rnrn

    মন থেকে মৃতা তরুণী চিকিৎসকের জন্য ঈশ্বরের কাছে ন্যায়বিচার চেয়েছেন এ অভিনেত্রী। অথচ তার প্রতিবাদের ভাষা নিয়ে কটাক্ষের ঝড় বয়ে যায় সামাজিকমাধ্যমে। সেই প্রসঙ্গ তুলতেই ঋতুপর্ণার জবাব— কিছুই গায়ে মাখছি না। কোনো কটাক্ষের জবাবও দেব না। যার যা মনে আসে, বলুক।

    rnrn

    তিনি বলেন, আমরা শিল্পী তো। আমাদের অনুভূতি সবাই বুঝতে পারবেন না। কিন্তু আমি তো জানি, আমি কত কষ্টে আছি! রাতে ভালো করে ঘুমাতে পারছি না। ভুললে চলবে না, আমারও কিন্তু মেয়ে আছে। ঋষণাকে তাই আপাতত চোখের আড়াল করতে চাইছি না। আর পাঁচজন মায়ের মতোই সারাক্ষণ আগলে রাখার চেষ্টা করছেন বলে জানান ঋতুপর্ণা।

    rnrn

    এ অভিনেত্রী বলেন, মুম্বাই থেকে শহরে এসেছি শনিবারের অভ্যুত্থানে যোগ দেব বলে। না হলে শান্তি পাচ্ছিলাম না। আজ (গতকাল) সবার সঙ্গে পথে নেমে, পা মিলিয়ে কিছুটা হলেও হয়তো স্বস্তি মিলবে। একই সঙ্গে তিনি নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার।

    rnrn

    এর আগে আনন্দবাজার অনলাইনের কাছে প্রশ্ন তুলেছেন, এত যন্ত্রণা সয়ে এক মেয়ের মৃত্যুবরণ করা! তা হলে কোথায় নিরাপদ আমরা?

    rnrn

    ঋতুপর্ণা বলেন, অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনপ্রয়োগ ও শাস্তিও চান তিনি। এমন দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে বাকিরা অন্যায় করার আগে দুবার ভাববেন। তার আশা, তাতে যদি নারীদের জীবন বদলায়।

    স্পোর্টস ডেস্ক

  • আরজি কর ধর্ষণকাণ্ডের মধ্যে এবার হেনস্তার শিকার পায়েল

    আরজি কর ধর্ষণকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ। এর মধ্যেই শুক্রবার সন্ধ্যায় টালিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় সামাজিকমাধ্যমে একটি লাইভ পোস্ট করে জানান—সন্ধ্যায় এক ব্যক্তি তাকে রীতিমতো আক্রমণ করেছে। তার গাড়ির কাচ ভেঙেছেন। এরপরই রাতে আপডেট দিয়ে জানালেন দক্ষিণ কলকাতার ডিসিপিকে।

    হিন্দুস্তান টাইমস সূত্র জানায়, আরজি কর ধর্ষণকাণ্ডে বারংবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। এর মধ্যেই অভিনেত্রী পায়েলের অভিযোগ পায় তারা। অভিনেত্রী এ ঘটনা কলকাতা পুলিশকে জানান। এবার পুলিশ নড়েচড়ে বসে। তারা বুঝিয়ে দিল নারীদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপর। এবং কোনো ক্রাইম ঘটলে দুষ্কৃতিকে ছাড় দেয় না।

    কলকাতা দক্ষিণের ডিসিপির প্রোফাইল থেকে এদিন লেখা হয়— আজ বিকালে জনপ্রিয় বাংলা অভিনেত্রী লাইভে এসে হুলিগানিজমের অভিযোগ করেন। সামাজিকমাধ্যমে এসে জানান তার সঙ্গে সাদার্ন অ্যাভিনিউতে ঘটা ঘটনার কথা। তারপরই টালিগঞ্জ থানার অন ডিউটি অফিসার ওই জায়গায় পৌঁছান এবং অভিযুক্তকে গ্রেফতার করেন।

    উল্লেখ্য, পায়েল মুখোপাধ্যায় এদিন লাইভে এসে জানান, তিনি যখন তার গাড়ি করে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন, তখনই তার গাড়ির সঙ্গে একটি বাইকের সামান্য ধাক্কা লাগে। অভিনেত্রীর অভিযোগ— দোষ বাইকচালকের ছিল। তবু সেই ব্যক্তি নেমে এসে তাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তিনি নিজের নিরাপত্তার কথা ভেবে বেরোতে না চাইলে ঘুষি মেরে তার গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে প্রশ্ন তোলেন এই শহরে নারীদের নিরাপত্তা নিয়ে।

    বিনোদন ডেস্ক

  • ‘রাত দখলের’ দিনে হেনস্তার শিকার কলকাতার আরেক অভিনেত্রী

    পশ্চিমবঙ্গের আরজি করকাণ্ডের ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার এ ঘটনার রেশ পুরো ভারতে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ‘রাত দখলের’ দিনে হেনস্তার শিকার হলেন আরেক টালিউড অভিনেত্রী। সেদিন ফ্ল্যাটে গিয়ে এ অভিনেত্রী দেখেন অভিযুক্ত ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। কোনো চিত্রগ্রাহকও ছিল না। সেখানেই অভিনেত্রীকে খোলামেলা পোশাক পরিয়ে নানাভাবে ছবি তোলেন অভিযুক্ত সুমন সরকার।

    rnrn

    সাত দিন আগে আরজি করকাণ্ডে তরুণী চিকিৎসক ধর্ষিত ও খুন হন। সেই অভিনেত্রী এর পর থেকে নিজের দুই চোখের পাতা এক করতে পারেননি। গত ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের আগের রাতে গোটা দেশ তরুণী ধর্ষণকাণ্ডের প্রতিবাদ জানাতে পথে নেমেছিলেন মানুষ। ওই একই দিন সবার অজান্তে ঘটে গেছে আরও নারকীয় ঘটনা।

    rnrn

    আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যায়, নামপ্রকাশে অনিচ্ছুক এ অভিনেত্রী জানিয়েছেন— কাস্টিং কো-অর্ডিনেটরের ভুয়া পরিচয় দিয়ে তাকে হেনস্তা করেছেন সুমন সরকার নামে এক ব্যক্তি। তার দাবি, ইনস্টাগ্রামে অভিযুক্তের লক্ষাধিক অনুসারী রয়েছেন। আইএমডিবি-তে তার নিজস্ব প্রোফাইল রয়েছে। একই সঙ্গে কথাবার্তায় দারুণ। ফলে কথা বলে তিনি বিন্দুমাত্র বুঝতে পারেননি, ওই ব্যক্তি ভুয়া।

    rnrn

    সুমন সরকার নিজের কাজ হাসিলের জন্য অভিনেত্রীকে লোভনীয় কাজের টোপ দিয়েছিলেন। যেমন— জাতীয় স্তরের প্রথম সারির এক ওয়েব প্ল্যাটফর্মে হিন্দি ভৌতিক সিরিজে কাজের সুযোগ। দুটি সিজন ধরে চলবে সিরিজটি।

    rnrn

    একটি মেয়ে অতৃপ্ত আত্মার হাতে ধর্ষিতা হবে— গল্পটি এমনই। পরিচালনায় অনুভব সিংহ, ধর্ষিতার বাবা পঙ্কজ ত্রিপাঠী, দিদি ম্রুণাল ঠাকুর এ সিরিজে অভিনয় করবেন বলে জানান। এ সিরিজে কাজ করলে অভিনেত্রী পাবেন এক কোটি ৪০ লাখ টাকা! শুধু নিখুঁত আবহ সাজিয়েই ক্ষান্ত হননি ভুয়া এ ‘কাস্টিং কো-অর্ডিনেটর’। অভিনেত্রীর পরীক্ষা নিয়েই জানিয়ে দেন, তিনি পাশ করে গেছেন। নভেম্বরে পাকা কথা হবে। তার আগে অভিনেত্রীর পরিবার সম্পর্কে খোঁজখবর নেবে সংস্থা। অভিনেত্রী আক্ষেপ করে বলেন, এত কিছু শোনার পর নিজেকে ধরে রাখতে পারিনি। কোনো কিছু না ভেবে, কোনো চিন্তা না করেই রাজি হয়ে যাই। ভালো করে খোঁজ নিইনি। এমনকি কাউকে সঙ্গে না নিয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম। তিনি বলেন, আমার এটিও মনে ছিল না— কোনো জাতীয় স্তরের ওয়েব প্ল্যাটফর্ম মৌখিকভাবে কোনো অভিনেত্রীকে পাকা কথা দেয় না।

    rnrn

    এ অভিনেত্রী বলেন, ইনস্টাগ্রামে তার প্রোফাইল থেকে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়েছিলাম। যোগাযোগ করার পর তিনি বলেন— তিনি কলকাতায় এলে ডেকে নেবেন। এর পর ১৪ আগস্ট পরীক্ষা দেওয়ার জন্য ডাকেন। পূর্ব পরিচিত না হওয়ায় নির্দিষ্ট দিনে সুমন তাকে প্রথমে রাজারহাট শপিংমলে কফির দোকানে আসতে বলেন। আলাপের পর অভিনেত্রীকে শপিংমল থেকে ১৫ মিনিট দূরে একটি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যান। তিনি বলেন, আলাদাভাবে ডেকে প্রত্যেকের পরীক্ষা নিচ্ছেন। অথচ সেখানে সুমন ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই! কোনো চিত্রগ্রাহকও ছিল না। সেখানেই অভিনেত্রীকে খোলামেলা পোশাক পরিয়ে নানাভাবে ছবি তোলেন সুমন। আচমকা তার শরীর স্পর্শ করেন।

    rnrn

    অবস্থা বেগতিক বুঝে প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন, যাতে সন্দেহ না করি, তাই সুমন নিজে টাকা দিয়ে ক্যাব বুক করে দিয়েছিলেন। অডিশনের ঢঙে প্রত্যেকটা কথা বলেছেন। গায়ে হাত দেওয়ার পরও জানিয়েছেন—এটিও পরীক্ষার একটি অংশ। সব ক্ষেত্রেই এটি হয়।
    rnএর আগেও এমন ঘটনা ঘটেছে ‘কাস্টিং কো-অর্ডিনেটরের’ বিরুদ্ধে। এ অভিনেত্রী বলেন, বছর দুয়েক আগে মুম্বাইয়ের এক অভিনেত্রীর সঙ্গে প্রায় একই ঘটনা ঘটিয়েছিলেন সুমন সরকার। আনন্দবাজারের প্রতিবেদক যোগাযোগ করেছিলেন তার সঙ্গেও। নামপ্রকাশে অনিচ্ছুক মুম্বাইয়ের সেই অভিনেত্রী বলেছিলেন— সুমন সাধারণত ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে তুলনায় নতুন বা আনকোরাদের সঙ্গে যোগাযোগ করেন। তার পর ভুয়া কাজের টোপ দেখিয়ে শরীর স্পর্শ করেন, ছবি ও ভিডিও তোলেন। আমাকে ‘অভয়’ ছবির নাম করে অডিশনে ডেকেছিলেন। পরে জানতে পারি— ওই ছবির শুটিং অনেক দিন আগেই শেষ। আমার এক পরিচিত সেদিন সঙ্গে ছিলেন। সম্ভবত তাই সুমন কুপ্রস্তাব দিয়ে উঠতে পারেননি। পাশাপাশি ফাঁকা ফ্ল্যাটে পরীক্ষা দিতেও রাজি হইনি। ফলে সে যাত্রায় রক্ষা পাই।

    rnrn

    দুই অভিনেত্রী হেনস্তার অভিযোগ এনে আনন্দবাজারের প্রতিবেদক যোগাযোগ করলে অভিযুক্ত সুমন সরকার জোর গলায় জানান, গত আট বছর ধরে মুম্বাইয়ের বাসিন্দা। কলকাতায় খুব কমই আসেন। এটি তার ব্যক্তিগত ‘কাস্টিং কো-অর্ডিনেটর’ সংস্থা। অভিনেত্রীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি মেধা অনুযায়ী কাজ দেন। তিনি বলেন, আমি কাউকে জোর করিনি। কলকাতার অভিনেত্রী স্বেচ্ছায় পরীক্ষা দিতে গিয়েছিলেন, যা যা বলেছি তাই-ই করতে রাজি হয়েছিলেন। ওর ফেরার ব্যবস্থাও করে দিয়েছি। ঠিকভাবে বাসায় ফিরেছেন কিনা, খবর নিয়েছি। সুমন আরও বলেন, পুরোটাই পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। তিনি নির্দোষ।

    rnrn

    কলকাতার অভিনেত্রী কোনো আইনি পদক্ষেপ নেবেন না জানিয়ে বলেন, আরজি করকাণ্ডে তরুণী চিকিৎসকের মতো অবস্থা আমারও হতে পারত। কোনোক্রমে বেঁচে গেছি। তাই চাইছি, কোনো আইনি পদক্ষেপ না নিয়ে পুরো ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ুক। যাতে আর কোনো অভিনেত্রীর আমার মতো অভিজ্ঞতা না হয়।

    বিনোদন ডেস্ক

  • চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ জানিয়ে যা বললেন আনুশকা

    পশ্চিমবঙ্গের আরজি করকাণ্ডের ঘটনায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার ঘটনার রেশ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। একে একে বলিউডের তারকারাও কলকাতার এ ঘটনার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এবার এ ঘটনায় নৃশংসতার প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

    rnrn

    তবে এ ঘটনায় বলিউড বাদশাহ শারুখান চুপ থেকেছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ অভিনেতার সুসম্পর্ক অনেক দিনের। একটা সময় বাংলার প্রচার দূত ছিলেন কিং খান। যখন আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হন, সেই সময় বিজেপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন মমতাও। তাই হয়তো আরজি করকাণ্ডে তিনি নীরব ভূমিকা পালন করছেন। তবে সরব হয়েছেন শাহরুখকন্যা। বলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর মতো মুখ খুলেছেন অভিনেত্রী সুহানা খান।

    rnrn

    মৃতা চিকিৎসকের বিচারের দাবিতে আরও সরব হয়েছেন হৃতিক রোশন, আলিয়া ভাট, কারিনা কাপুর, প্রীতি জিনতা, রিচা চড্ডা ও টুইঙ্কল খান্না, আয়ুষ্মান খুরানা, সামান্থা রুথ প্রভুরা। যদিও বলিউডের তিন খানের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বলিউডের নতুন প্রজন্মের অভিনেতারা ইতোমধ্যে সরব হয়েছেন। সে তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। পিছিয়ে নেই শাহরুখকন্যা সুহানা খানও।

    rnrn

    আরজি করকাণ্ডে হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি এ ঘটনার বিচার চেয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন, এবার আপনার অজুহাত কী হবে? এবারও কী তার দোষ? কারণ পুরুষরা তো পুরুষ হবে, তাই না?

    rnrn

    শুধু আনুশকা নয়, গত বৃহস্পতিবার অভিনেত্রী আলিয়া ভাটও ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে লিখেছেন, আরেকটি নৃশংস ধর্ষণ। উপলব্ধির আরেকটি দিন যে, নারীরা কোথাও নিরাপদ নয়।’

    rnrn

    অভিনেত্রী শাহরুখকন্যা সুহানা খান লিখেছেন, ‘আমরা আরও ভালো কিছুর যোগ্য। আমরা লড়াই চালিয়ে যাব। একজন নারীর সম্মানের অধিকার কেউ যেন লঙ্ঘন করতে না পারে।’

    rnrn

    তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অভিনেত্রী রিচা চড্ডা একটি পোস্ট করে লিখেছেন— ‘মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার থেকে দেশের নারীরা সঠিক এবং নিরপেক্ষ তদন্ত ও বিচারের আশা করেন। আপনিই দেশের একমাত্র নারী মুখ্যমন্ত্রী।’

    rnrn

    সামাজিকমাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী কারিনা কাপুর দাবি করে বলেছেন— সময় বয়ে যায়। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। দিল্লির নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ টেনে কারিনা কাপুর লিখেছেন— ‘১২ বছর পরও একই ঘটনা, একই প্রতিবাদ। কিন্তু আমরা এখনো পরিবর্তনের অপেক্ষা করে চলেছি।’

    rnrn

    এদিকে নারীর সুরক্ষার দাবি করে অভিনেত্রী প্রীতি জিনতা তার পোস্টে লিখেছেন— ‘অর্থনীতিতে সারাবিশ্বে আমাদের দেশ পঞ্চম স্থানে রয়েছে। আগামী নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ছাপিয়ে যাবেন নারীরা— এমনই মনে করা হচ্ছে। তিনি বলেন, সময় হয়েছে যে, নারীর নিরাপত্তাকেই সবার আগে রাখতে হবে। খারাপ লাগে যখন দেখি, গ্রেফতারের পর একজন ধর্ষকের মুখ ঢাকা থাকে। কিন্তু নির্যাতিতার ছবি ও নাম সব প্রকাশ্যে আনা হয়।’

    rnrn

    অভিনেত্রী টুইঙ্কল খান্না বরাবরের মতোই নিজের স্পষ্ট মতামত দিয়ে আরজি করকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন, ‘পঞ্চাশটা বছর এই পৃথিবীতে, এই দেশে কাটিয়ে ফেললাম। আমি আমার মেয়েকে ঠিক সেগুলোই শেখাচ্ছি, যেগুলো আমিও ছোটবেলায় শিখেছি। একা পার্কে যেও না, স্কুলে যেও না, সমুদ্রের ধারেকাছেও যেও না। একা কোনো পুরুষের সঙ্গে কোথাও যেও না। তিনি যদি তোমার কাকু, ভাইয়ের বন্ধুও হয়, তবুও না। সকাল-সন্ধ্যা কখনো একা কোথাও যেও না। বিশেষ করে রাতে তো একদমই না। কখন যাবে, এটার চেয়েও বড় বিষয় হলো একা যদি তুমি কোথাও যাও, ফিরে না-ও আসতে পারো।’

    rnrn

    আলিয়ার পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সালে ভারতে প্রতিদিন প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা এই সহিংসতার ব্যাপক প্রকৃতিকে নির্দেশ করে। শুধু তাই নয়, এই বিষয়ে সরব হয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর, প্রীতি জিন্তাও। 

    rnrn

    কারিনা লিখেছিলেন, '১২ বছর পরে একই ঘটনা, একই প্রতিবাদ। কিন্তু আমরা এখনও পরিবর্তনের জন্য অপেক্ষা করে চলেছি।'

    rnrn

    অন্যদিকে প্রীতি জিন্তা প্রচণ্ড রেগে গিয়ে লিখেছেন, কলকাতার এই ধর্ষণকাণ্ড 'অত্যন্ত জঘন্য'। মহিলাদের নিরাপত্তার ওপর জোর দিতে হবে। আর সেই সঙ্গে দোষীদের কঠোর শাস্তিরও দাবি তুলেছেন প্রীতি। এর আগে অবশ্য এই ঘটনাকে 'ভয়ংকর' বলে দাবি করেছেন কঙ্গনা রানাউত। সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বিচার চেয়েছেন স্বরা ভাস্কর এবং রিচা চাড্ডার মতো অভিনেত্রীরাও।

    বিনোদন ডেস্ক

  • এবার সৌরভ গাঙ্গুলিকে ধুয়ে দিলেন শ্রীলেখা

    আরজি কর কাণ্ডের শুরু থেকেই সরব আছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে পথে নেমেছেন অভিনেত্রী। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের উদ্দেশ্যেও প্রশ্ন ছু়ড়ে দিয়েছেন তিনি। এবার আরজি-করের ঘটনায় খোদ ‘দাদা’ ও ‘মহারাজা’ খ্যাত সৌরভ গাঙ্গুলিকেও ধুয়ে দিলেন শ্রীলেখা।

    rnrn

    বৃহস্পতিবার রাজপথে নেমে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখাকে বলতে শোনা যায়, ‘সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন…তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!… এসব সোহম হর্লিকসের পার্টি! তারা বলছে, পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়েছে। যে মানুষগুলোকে আমরা মাথার উপরে রেখেছি, তারা মানুষ বলার যোগ্য নয়। তাদের টেনে নামিয়ে আনো নিচে।’

    rnrn

    শ্রীলেখার এমন বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাকে সমর্থন করে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে। 

    rnrn

    কেউ লিখেছেন, ‘তুমি সত্যিই সাহসী দিদি।’ কারও মন্তব্য, ‘একদম ঠিক কথা বলেছো দিদি।’ 

    rnrn

    কেউ বা লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলির মতো স্বার্থপর আর আত্মকেদ্রীক ব্যক্তি আর দুটো হয় না। আগে খুব সম্মান করতাম। আর করিনা ছিঃ’। 

    rnrn

    তো কেউ লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলির মতামত দেখে খুবই মর্মাহত হলাম। তোমায় মন থেকে অনেক ভালোবাসতাম। তুমি খেলা ছেড়ে দিলে-সেদিন থেকে আমিও ক্রিকেট দেখা বন্ধ করলাম। তুমি একজন আদর্শ মেয়ের বাবা, তোমার মুখে এই কথাটা শোভা পায় না। যে মেয়েটি এত নির্যাতন সহ্য করে মৃত্যুর কোলে ঢলে পড়ল, তার জন্য একটুও কষ্ট হলো না তোমার?’ 

    rnrn

    এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে শ্রীলেখার ওই ভিডিওতে। 

    rnrn

    এখন প্রশ্ন হচ্ছে- আরজি-কর কাণ্ডে বহু মানুষ যখন প্রতিবাদের সুর তুলেছেন, তখন ঠিক কী বক্তব্য রেখেছেন সৌরভ?

    rnrn

    জানা গেছে, সৌরভ বলেছেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ঘটনায় যে বা যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায়। সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত। আরজি করে যে রকম ঘটনা ঘটেছে, তা যে কোনো জায়গায় ঘটতে পারে।

    rnrn

    একই সঙ্গে সৌরভ এও বলেছেন যে, তবে একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে- এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ-সহ ভারতের সর্বত্র নারীদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায়, তা নিশ্চিত করতে হবে।

    rnrn

    মূলত, আর জি করের মতো ঘটনা ঘটার পরও এ রাজ্যের নারী বা মেয়েরা সুরক্ষিত আছে- সৌরভ গাঙ্গুলির এ বক্তব্যকে কোনোভাবেই মানতে পারেননি শ্রীলেখা।  

    rnrn

    এর আগে, নবরস টকিজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন। জানিয়ে দেন অন্য অনেকে ক্ষমতা এবং অর্থের কাছে বিকিয়ে গেলেও তিনি কোনো দিন বিকিয়ে যাবেন না। 

    rnrn

    শ্রীলেখা মিত্র বলেন, আরে ধনধান্যে পুষ্পে ভরা, আপনি ছাড়ুন তো দিদি। আপনি অনেক নাটক করেন। আপনি ওই সিরিয়ালে, ২১ জুলাইয়ের মঞ্চে সাদা পোশাক পরে চশমা পরে গিয়ে বসে থাকেন। অনেক নাটক করেছেন। 

    rnrn

    তিনি বলেন, আমি জানি এর পরে আপনারা আমার আরও খারাপ অবস্থা করবেন। এমনিতেই করেছেন। আরও করবেন আমি জানি। কিন্তু সবাইকে আপনি কিনতে পারেননি। আর তাদের মধ্যে একজন শ্রীলেখা মিত্র। স্যরি। সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক