Tag: আরআরআর

  • ‘আরআরআর’কেও ছাড়িয়েছে ‘পুষ্পা-২’ সিনেমার বাজেট

    বলিউডের চেয়ে ভারতীয় সিনেমায় এখন এগিয়ে আছে দক্ষিণের ইন্ডাস্ট্রিগুলো। সেখানকার তারকাদের প্রভাব এবং পারিশ্রমিকও অনেক বেশি। তেমনই একজন দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন। তার অভিনীত ‘পুষ্পা’ ছিল সর্বাধিক ব্যবসা করা ভারতীয় সিনেমাগুলোর একটি। প্রথম কিস্তির শেষেই কিন্তু ঘোষণা দেওয়া ছিল দ্বিতীয় কিস্তির কথা। সেটা কাজও চলছে। 

    rnrn

    বলা হচ্ছে, প্রথম কিস্তির রেকর্ড ভেঙে দেবে দ্বিতীয়টি। ‘পুষ্পা ২: দ্য রুল’ নামের এ সিনেমাটি নাকি দক্ষিণ ভারতের আরেক বাম্পারহিট সিনেমা ‘আরআরআর’র বাজেটকেও ছাড়িয়ে গেছে। আর সেটা আবার শুটিংয়ের কারণে। প্রথমবার শুটিংয়ের কিছু দৃশ্য নির্মাতা ও সংশ্লিষ্টদের মনমতো না হওয়ায় সেগুলোরও দ্বিতীয়বার শুটিং করতে হয়েছে। এছাড়া এটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তির পরিকল্পনা করা হয়েছে। মূলত এ কারণেই রিশুট করতে হচ্ছে বেশি। 

    rnrn

    বলা হচ্ছে ‘পুষ্পা-২’র বাজেট ৫০০ কোটি ভারতীয় রুপি ছাড়িয়ে যাবে। কেউ কেউ সেটা বাড়িয়ে ৭০০ কোটিও বলছেন। যদি সেটা সত্যি হয়, তাহলে বাজেটের দিক থেকে ৫০০ কোটির মাইলফলক অতিক্রম করলে ‘পুষ্প-২’ হবে চতুর্থ ভারতীয় সিনেমা। এখন পর্যন্ত শুধু ‘আরআরআর’, ‘আদিপুরুষ’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ ৫০০ কোটির বাজেট অতিক্রম করেছে। তবে পুষ্পার প্রযোজনা সংস্থা থেকে এ নিয়ে স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। সিনেমাটি চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির কথা রয়েছে। তবে শুটিংয়ে ক্রমাগত বিলম্বের কারণে তারিখ পিছিয়েও যেতে পারে।

    বিনোদন ডেস্ক

  • আরআরআর খ্যাত অভিনেতার চিরপ্রস্থান 

    আইরিশ অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। পানিশার: ওয়ার জোন, থর, কিং আর্থারের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

    সম্প্রতি অস্কারজয়ী ভারতীয় ছবি আরআরআর-এ অভিনয় করেছেন স্টিভেনসন। এসএস রাজামৌলির সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ২১ মে তার মৃত্যু হয়। সেই খবর নিশ্চিত করেছেন তার পাবলিসিস্ট। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সোমবার আরআরআর টিমের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

    রে স্টিভেনসনের জন্ম ১৯৬৪ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের লিসবার্নে। তার বাবা ছিলেন রয়্যাল এয়ারফোর্সের পাইলট। আট বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান তিনি। থাকতে শুরু করেন লেমিংটন এলাকায়। ২৯ বছর বয়সে ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল থেকে স্নাতক হন রে।

    নব্বইয়ের দশকে টিভি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন রে স্টিভেনসন। ১৯৯৩ সালে তিনি কাজ করেন ‘আ ওম্যানস গাইড টু অ্যাডাল্টরি’ ধারাবাহিকে। এরপর ডোয়েলিং প্লেস, দ্য রিটার্ন অব দ্য নেটিভ, ব্যান্ড অব গোল্ড, সাম কাইন্ড অব লাইফ, দ্য টাইড অব লাইফ, পিক প্র্যাকটিস, লাভ ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি, ড্রোভার্স গোল্ড, সিটি সেন্ট্রালসহ একাধিক ধারাবাহিকে কাজ করেন তিনি।

    ১৯৯৮ সালে ‘দ্য থিওরি অব ফ্লাইট’র মাধ্যমে ফিল্মি দুনিয়ায় প্রবেশ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৪ সালে ‘কিং আর্থার’ ছবিতে কাজের সুযোগ পান তিনি। এটাই ছিল তার বিগ ব্রেক। ওই ছবিতে ড্যাগোনেটের চরিত্রে কাজ করেছিলেন এ অভিনেতা।

    ২০০৮ সালে ‘মার্ভেলের পানিশার: ওয়ার জোন’-এ কাজ করেন তিনি। 

    চলতি বছরে রে স্টিভেনসনের মোট তিনটি প্রজেক্ট রিলিজ হওয়ার কথা। যার মধ্যে রয়েছে ১২৪২: গেটঅ্যাওয়ে টু দ্য ওয়েস্ট ও ক্যাসিনো ইন ইসকিয়া নামের দুটি ছবি এবং অশোকা সিরিজ।

    বিনোদন ডেস্ক

  • জেলেনস্কির প্রাসাদের সামনেই হয়েছিল ‘আরআরআর’ ছবির সেই গানের শুটিং

    গত বছর মুক্তির পর ভারতের চেয়ে বিদেশে আরও বেশি সমাদৃত হয় এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’। সেটি এতটাই যে হলিউডের প্রথম সারির অনেক পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পী সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ হন।

    প্রথম ভারতীয় গান হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান। সেরা মৌলিক গান ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে নেয় গানটি। এই গানের পেছনে কত শ্রম দিতে হয়েছে, তা বোঝানোর জন্য একটা পরিসংখ্যানই যথেষ্ট। টানা ২০ দিন শুটিং করতে হয়েছে এই গানের জন্য। তার আগে এক মাস ধরে করা হয়েছে গানটির কোরিওগ্রাফির পরিকল্পনা। 

    জানা গেছে, এই গানটির শুটিং করা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রাসাদের সামনে।

    মুভিটির পরিচালক নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    জানা গেছে, গানটির দৃশ্যায়ন ইউক্রেনের কিয়েভের মারিনস্কি প্যালেসের সামনে হয়েছে। এটি ইউক্রেনের প্রেসিডেন্টের প্রাসাদ। শুটিং হয়েছিল ২০২১ সালের আগস্টে। আর ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। 

    তেলেগু গান নাটু নাটু লিখেছেন চন্দ্রবোস, গানটিতে সুর করেছেন এমএম কিরাবাণী, গানটি গেয়েছেন রাহুল সিপ্লিগুঞ্জ ও কলা ভৈরব।

    এক সাক্ষাৎকারে পরিচালক জানান, গানটি রিয়েল লোকেশনে শুট করা। লোকেশনটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রাসাদের সামনে। প্রাসাদটির পাশেই দেশটির পার্লামেন্ট। 

    তিনি আরও জানান, ইউক্রেন প্রেসিডেন্ট নিজেই একজন অভিনেতা হওয়ায় তিনি ওই লোকেশনে গানের শুট করার অনুমতি দিতে দুবার ভাবেননি।

    বিনোদন ডেস্ক