Tag: আয়ুষ্মান!

  • আরজি করকাণ্ডে গর্জে উঠলেন আলিয়া ও আয়ুষ্মান

    আজ ১৫ আগস্ট ভারতবাসীর ৭৮তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে জেগে রয়েছে কলকাতার রাজপথ। তারা আরজি করকাণ্ডে মৃতা চিকিৎসকের অপরাধীদের শাস্তি চায়। বিচারের দাবিতে রাজপথে নেমেছেন নারীরাও। টালিউড অভিনেতা-অভিনেত্রীরা আজ এ প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন। নারীরা রাজপথে নেমেছেন বিচারের দাবিতে। 

    এদিকে বলিউড অভিনেতা আয়ুষ্মান ও অভিনেত্রী আলিয়া ভাটও মৃতা চিকিৎসকের জন্য কণ্ঠ ছাড়লেন । গর্জে উঠল তাদের কণ্ঠ। আয়ুষ্মান কবিতার মাধ্যমে জানালেন তার ক্ষোভ।

    কলকাতার তিলোত্তমার জন্য কবিতা পাঠ করলেন আয়ুষ্মান খুরানা। অন্যদিকে নির্ভয়ার পর আবারও এমন এক ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন কন্যাসন্তানের মা আলিয়া ভাট। সামাজিকমাধ্যমে আয়ুষ্মান একটি ভিডিওর পোস্টে তার লেখা কবিতা পাঠ করেন। সেখানে তিনি বলেন, আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমোতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তা হলে ঘুরে বেড়াতাম সারা রাত। সবার মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম, তবে এভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হতো না। ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারী সত্তা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম, তা হলে বেঁচে থাকতাম।

    অন্যদিকে আলিয়া লেখেন, আরও একটা ধর্ষণ। বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কীভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এ ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নারীদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।

    বিনোদন ডেস্ক

  • প্রথমবার জুটি বাঁধছেন কারিনা-আয়ুষ্মান!

    এবার ‘দায়রা’ সিনেমাতে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও আয়ুষ্মান খুরানাকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে। ‘দায়রা’ সিনেমাটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। সিনেমাটি নির্মিত হচ্ছে ২০১৯ সালের হায়দরাবাদের এক ধর্ষণ ও খুনের মামলা নিয়ে। প্রধান দুটি চরিত্রে থাকছেন কারিনা ও আয়ুষ্মান। 

    rnrn

    ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ করেছেন মেঘনা। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

    rnrn

    ২০১৯ সালে হায়দরাবাদের কাছে শমশেবাদে ২৬ বছর বয়সী এক পশু চিকিৎসককে চারজন মিলে ধর্ষণের পর খুন করা হয়। চার অভিযুক্ত সে বছরই ধরা পড়ে। কিন্তু ঘটনাস্থলে নিয়ে গিয়ে তাদের এনকাউন্টার করে পুলিশ। 

    rnrn

    ভারতীয় সুপ্রিম কোর্ট সেই এনকাউন্টারকে পরিকল্পিত বলে রায় দিয়েছিলেন, যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

    rnrn

    মেঘনা গুলজার তার চিত্রনাট্যে এ ঘটনার বাস্তবতা কতটা তুলে আনতে পারেন, সেটাই দেখার বিষয়। বরাবরই সত্যি ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণ করতে পছন্দ করেন মেঘনা। এর আগে ‘তলওয়ার, ‘রাজি’, ‘ছপাক’-এও বাস্তব ঘটনা অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছিলেন তিনি।

    rnrn

    জানা গেছে, চলতি বছরের শেষ থেকেই ‘দায়রা’র শুটিং শুরু করবেন পরিচালক। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী বছর। তবে কারিনা ও আয়ুষ্মান সিনেমায় থাকলেও তাঁদের চরিত্র সম্পর্কে এখনো কোনো আভাস পাওয়া যায়নি।

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীর খোলা পিঠের ছবি দিয়ে যে বার্তা দিলেন আয়ুষ্মান

    একসময় ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন আগেই। শুরু থেকেই আয়ুষ্মান জানিয়েছিলেন যে, তাহিরার সঙ্গে এই লড়াইয়ে পাশে থেকেছেন তিনি। 

    তার স্টেজ জিরো স্তন ক্যানসার হয়েছিল বলে জানিয়েছিলেন তাহিরা। দীর্ঘ লড়াইয়ের পর এই রোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। 
    শুরুর দিন থেকে এই লড়াইয়ে তাহিরার পাশে ছিলেন আয়ুষ্মান। 

    গতকাল ৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ক্যানসার দিবস। তাই স্ত্রীকে নিয়ে বিশেষ পোস্ট করেন অভিনেতা। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সময় তাহিরার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আয়ুষ্মান। তাহিরার টপলেস ছবিতে অস্ত্রোপচারের পিঠের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। 

    ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৪ নম্বর হাটে চা আর সিঙাড়া খাওয়ার জন্য যে মেয়েটিকে আমি টেনে নিয়ে গিয়েছিলাম। আজকের @spokenfest-এ তোমার আত্মপ্রকাশের জন্য শুভেচ্ছা। তোমার প্রতি আমার আন্তরিক ভালোবাসা। @tahirakashyap #WorldCancerDay’।

    ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত তার লড়াই চলেছে স্তন ক্যানসারের বিরুদ্ধে। অস্ত্রোপচার হয়েছিল সেই সময়ে। এখন সুস্থ তাহিরা কাশ্যপ। ক্যামেরার দিক থেকে পেছন ফিরে বসে রয়েছেন। বুকের দিক থেকে পিঠের খানিক অংশে অস্ত্রোপচারের কাটা দাগ। স্ত্রীর এই ছবি শেয়ার করেছেন আয়ুষ্মান। 

    ক্যানসারের চিকিৎসার কারণে মাথার চুল পড়ে গিয়েছিল তাহিরার। তাকে একসময় ন্যাড়া পর্যন্ত হতে হয়েছিল। এখন ছোট-ছোট করে চুল ছাঁটা তার। তাই তাহিরার জীবনের এই কঠিন পর্যায় তুলে ধরেছেন ছবির মাধ্যমে অভিনেতা।

    বিনোদন ডেস্ক