Tag: আয়ুষ্মান খুরানা

  • আমার বাবা ছিলেন স্বৈরাচারী, কিন্তু আমি একেবারেই আলাদা: আয়ুষ্মান

    বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা বলেছেন, আমার বাবা ছিলেন স্বৈরাচারী, তবে আমি বাবা হিসাবে একেবারেই আলাদা। তিনি বলেন, একবার আমার জামা থেকে সিগারেটের গন্ধ বেরোনোয় বাবা খুব মেরেছিলেন। অথচ আমি বাবার ভয়ে সিগারেট ছুঁয়েও দেখিনি। তা-ও মার খেতে হয়েছিল আমাকে বলে জানান এ অভিনেতা।

    আনন্দবাজার সূত্রে জানা গেছে, বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার ঝুলিতে একাধিক নজরকাড়া ছবি রয়েছে। অভিনয়ে দক্ষতার পাশাপাশি গানেও পারদর্শী এ অভিনেতা। তবে এখানেই শেষ নয়; অভিভাবক হিসাবেও দুর্দান্ত ইনিংস তার। খুব অল্প বয়সে বাবা হয়েছেন তিনি। তাই সন্তান জন্মের পর স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে নিজের মধ্যেও পরিবর্তন এনেছেন অভিনেতা। তবে তার বাবা যে রকম ছিলেন, নিজের মধ্যে নাকি সেই ছায়া পড়তেই দেননি তিনি। বাবা হিসাবে তিনি কেমন, নিজেই জানালেন আয়ুষ্মান খুরানা।

    পিতৃত্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, এ বিষয়ে নিজের বাবার থেকে সম্পূর্ণ ভিন্ন তিনি। তার কথায়, আমার বাবা স্বৈরাচারী। বাবা হিসাবে আমি কিন্তু একেবারেই আলাদা। আমি সবসময় বাবার হাতে চপ্পল আর বেল্ট দিয়ে মার খেয়েছি। ওই পরিস্থিতিতে অবশ্য ওটাই হওয়ার কথা। 

    এ অভিনেতা বলেন, একদিন পার্টি থেকে বাড়ি ফিরে বাবার কাছে বেদম মার খেয়েছিলাম। অথচ সেখানে তার কোনো দোষ ছিল না। পুরোনো এক ঘটনা তুলে ধরলেন তিনি বলেন, একদিন পার্টি থেকে ফিরেছি। আমার জামা থেকে সিগারেটের গন্ধ বার হওয়ায় বাবা খুব মেরেছিলেন। অথচ আমি বাবার ভয়ে সিগারেট ছুঁয়েও দেখিনি। তা-ও মার খেতে হয়েছিল আমাকে।

    আয়ুষ্মান-তাহিরার দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান। তবে কন্যাসন্তান হওয়ার পর পিতৃত্বের সফর আরও গভীর হয়েছে বলে জানান আয়ুষ্মান। বাবা হিসাবে নিজেকে আরও বিশ্লেষণ করতে পেরেছেন তিনি। কন্যাসন্তান সহানুভূতিশীল হতে শেখায় বলে জানান এ অভিনেতা।

    উল্লেখ্য, আয়ুষ্মানের বাবা পি. খুরানা একজন বিখ্যাত জ্যোতিষী ছিলেন। পাশাপাশি জ্যোতিষবিদ্যা সংক্রান্ত বেশ কয়েকটি বইও লিখেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীকে ছেড়ে অন্য নারীর কাছে যেতে চেয়েছিলেন আয়ুষ্মান, কিন্তু কেন?

    বলিউড জগতে অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ দম্পতি রূপকথার চেয়ে কম নয়। তাদের জীবনকাহিনি হয়ে উঠত যে কোনো দম্পতির অনুপ্রেরণা। কিন্তু সেই দাম্পত্যেও বিঁধেছিল বিচ্ছেদের কাঁটা। তাহিরাকে ছেড়ে অন্য নারীর কাছে চলে যেতে চেয়েছিলেন আয়ুষ্মান, কিন্তু কেন?  অভিনেতা বললেন সে কথাও।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন, অল্প বয়সের খ্যাতি মাথা ঘুরিয়ে দিতে পারে। তিনি বলেন, ছোটবেলায় আমি চণ্ডীগড়ে খুবই জনপ্রিয় ছিলাম। সেই সময় তাহিরার সঙ্গে আমার বিয়ে হয়নি।  সে ছিল আমার প্রেমিকা। তাহিরাকে ছেড়ে অন্য নারীর কাছে চলে যেতে চেয়েছিলেন তিনি। এ অভিনেতা বলেন, আমি তখন গান করি। সবাই তাহিরাকে জিজ্ঞেস করত— আমার মধ্যে কী এমন আছে।

    কেন ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, সে প্রসেঙ্গ আয়ুষ্মান বলেন, আমি আমার মতো জীবন কাটাতে চেয়েছিলাম। কিন্তু ছয় মাসের মধ্যে ফিরে গিয়েছিলাম তাহিরার কাছেই।

    ঘটনা ২০০৮ সালের। আয়ুষ্মান তার ছোটবেলার বন্ধু তাহিরাকে বিয়ে করেন। তাদের দুই সন্তান। বলিউডে খ্যাতি পাওয়ার অনেক আগে থেকেই তাদের সংসার। অভিনেতা বলেন, আসলে খুব ছোটবেলায় জনপ্রিয়তা বা খ্যাতি মাথা ঘুরিয়ে দিতে পারে। আমার মনে আছে— কিশোরবেলায় প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলাম। কারণ অন্য মেয়েরা আমাকে পছন্দ করত। কিন্তু এখন আয়ুষ্মান মনে করেন, তাকে যে আজ অন্য মেয়েরা পছন্দ করত, তার কারণও তাহিরাই। 

    আয়ুষ্মান দাবি করেন তিনি একজন নারীবাদী। অভিনেতা বলেন, আমি পিতৃতান্ত্রিক পরিবেশে বড় হয়েছি। কিন্তু আজ আমি একজন নারীবাদী। তার একমাত্র কারণ আমার স্ত্রী। তাই আমি মনে করি উপযুক্ত জীবনসঙ্গী বেছে নেওয়া খুব জরুরি।

    কিন্তু তাদের জীবনেও গোলমাল তৈরি হয়েছে নানা সময়ে। আয়ুষ্মান বলেন, সাফল্য আমার মাথাও ঘুরিয়ে দিয়েছিল। ‘ভিকি ডোনর’-এর সাফল্যের পর আমি বেশি করে কাজের দিকে মন দিতে শুরু করি। এ রকমই হয়। পেশা এবং ব্যক্তিগতজীবনে সামঞ্জস্য রেখে চলা খুবই গুরুত্বপূর্ণ।

    বিনোদন ডেস্ক

  • আয়ুষ্মান খুরানাই সৌরভের চরিত্রে!

    বেশ অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহারাজ সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে চলছে নানা আলোচনা। কাকে দেখা যাবে এ তারকা ক্রিকেটারের চরিত্রে? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

    গত দুবছর ধরে সিনেমাটি নিয়ে নানা কথা শোনা গেলেও এখনো যেন ধোঁয়াশা কাটতে চাইছে না মহারাজের চরিত্রটি নিয়ে। শুরুতে এ চরিত্রের জন্য সবচেয়ে চর্চিত নাম ছিল রণবীর কাপুরের। শোনা গেছে হৃতিক রোশনের নামও। কিন্তু এ সিনেমার নায়ক হওয়ার প্রথম শর্ত ছিল অভিনেতাকে ভালো ক্রিকেট খেলতে জানতে হবে। আর এ গুণ আছে বলিউডের আরেক অভিনেতা আয়ুষ্মান খুরানার। তাই রণবীর-হৃতিকদের ছাপিয়ে বার বার সামনে এসেছে আয়ুষ্মানের নাম। এরইমধ্যে বায়োপিকের কাজ শুরু হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

    তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানান, ক্রিকেটকেন্দ্রিক একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ সময় তিনি বলেন, বরাবরই অভিনয় জীবনে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল। খুব শীঘ্রই সেই ইচ্ছেপূরণ হতে চলেছে।

    এ মন্তব্য থেকেই অনুমান করা যায়, বড় পর্দায় সৌরভরূপে আয়ুষ্মানকেই দেখতে চলেছেন দর্শক। কিন্তু সৌরভ গাঙ্গুলি কিংবা নির্মাতা কেউই এ বিষয়ে এখনো খোলাসা করে কিছু বলেননি।

     

    বিনোদন ডেস্ক