Tag: আয়মান সাদিক

  • আয়মান সাদিকের সঙ্গে কী সম্পর্ক, জানালেন সাদিয়া আয়মান

    অভিনেত্রী সাদিয়া আয়মানের নামের সঙ্গে মিল রয়েছে দেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আয়মান সাদিকের নামের। দু’জন দুই ব্যক্তি হলেও তাদের নাম প্রায় একই। আর এ কারণেই তাদের নাম নিয়ে নেটিজেনদের কাছে কৌতূহল বেশ। অনেকেই প্রশ্ন করেন- সাদিয়া আয়মান ও আয়মান সাদিকের মধ্যকার সম্পর্ক কী?

    rnrn

    সম্প্রতি বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এ অভিনেত্রীর নামের মিল থাকা প্রসঙ্গে বলেন, আসলে আয়মান সাদিক ভাইয়ার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই আমার। নামটি বলা যায়, কাকতালীয়ভাবেই মিলে গেছে। আমাদের মধ্যে ভাই-বোন কিংবা কোনো ধরনের আত্মীয়তার সম্পর্কও নেই।

    rnrn

    এ অভিনেত্রী বলেন, আমি অনেক সময় দেখেছি আমার কোনো কাজ রিলিজ হলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এমন কমেন্ট করেন- আয়মান সাদিকের কাজটি খুব সুন্দর ছিল। এটা অবশ্য আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে।

    rnrn

    এদিকে, গত বছরের ১৫ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পারিবারিক আয়োজনে জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদকে বিয়ে করেন আয়মান সাদিক। মুনজেরিন-আয়মানের বিয়ে প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী সাদিয়া অয়মান।

    rnrn

    এ ব্যাপারে তিনি বলেন, ভাইয়া যেদিন বিয়ে করেন ওইদিন অনেকেই তাদের কাপল ছবিতে আমাকে ট্যাগ করেছেন। আমাকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেক নেটিজেন। সম্ভবত নামের সঙ্গে মিল থাকার কারণেই নেটিজেনরা এমনটা করেছেন।

    rnrn

    সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন্তব্য নিয়েও কথা বলেন সাদিয়া আয়মান। তিনি বলেন, আমি সব ভক্তের কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি। তাদের প্রশংসা ও সমালোচনা উভয়ই উৎসাহ দেয় আমায়। জীবনে চলার পথে এটাই আমার বড় সাপোর্ট। আর এ সাপোর্ট নিয়ে আগামীর দিনগুলোয় কাজ করতে চাই আমি।

    অনলাইন ডেস্ক

  • আয়মান সাদিককে নিয়ে সেই কথা রাখতে পারলেন না সালমান!

    ইউটিউবার হিসাবে সামনে আসা সামলমান মুক্তাদির অল্প সময়ের ব্যবধানে তারকা হয়ে ওঠেন। তবে বেশিরভাগ সময় আলোচনায় থেকেছেন নিজের একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে। 

    rnrn

    প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে এলেন সালমান। থিতু হলেন এক নারীতে।

    rnrn

    মঙ্গলবার বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সালমান মুক্তাদির। এদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ সঙ্গে তারিখ জুড়ে দিয়েছেন ৩০ এপ্রিল ২০২৩।

    rnrn

    বিয়ের ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরীমনি, প্রভা, সুনেরাহ বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসানসহ আরও অনেকেই। 

    rnrn

    এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির কিছু দিন আগে জানিয়েছিলেন, আয়মান সাদিক বিয়ে করলে তার পর দেখে শুনে বিয়ে করবেন তিনি। কিন্তু সেই আয়মানের আগেই বিয়ে করলেন সালমান। আর ব্যাচেলর থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন আয়মান সাদিক। 

    rnrn

    সামাজিক মাধ্যমে সালমানকে উদ্দেশ করে আয়মান সাদিক বলেন, আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক