Tag: আম্বানি

  • আম্বানিরা টাকা ওড়ায় বলে অন্যদের সংসার চলে: গায়ক মিকা সিং

    গত বছর ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। প্রতিদিনই আম্বানি পরিবারের বিয়ে নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে খবরের শিরোনামে উঠে এসেছিল। দীর্ঘ দিন ধরে চলেছিল সেই বিয়ের অনুষ্ঠান। দেশ-বিদেশ থেকে বহু অতিথির সমাগম হয়েছিল সেই বিয়েতে। এমনকি সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গিয়েছিলেন বিয়ের একটি অনুষ্ঠানে। 

    আম্বানির এই রাজকীয় বিয়ে নিয়ে ছিল বিশ্বব্যাপী আলোচনা। এর পাশাপাশি সমালোচনাও কম হয়নি আম্বানি পরিবার নিয়ে। কোটি কোটি টাকা ওড়ানোর কথা তুলেছিলেন নিন্দুকেরা। তাই এবার আম্বানিদের পক্ষ নিয়ে নিন্দুকদের জবাব দিলেন বলিউডের সংগীতশিল্পী মিকা সিং।

    অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছিলেন মিকা সিং। ভালো পারিশ্রমিকও নিয়েছিলেন তিনি।  এ গায়ক বলেন, লোকজন বলে— অনেক টাকা ওড়ানো হয়েছে। মিকা সিং বলেন, এই টাকা ওড়ানোর জন্য কত লোকের সংসার চলছে। তা হলে এটাকে তো আশীর্বাদ বলা উচিত, নাকি? আমি কিন্তু তোষামোদ করছি না।

    একটি সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানে আসা অনেক অতিথিকে নাকি আম্বানিদের পক্ষ থেকে দুই কোটি রুপি দামের ঘড়ি উপহার দেওয়া হয়েছিল। যদিও মিকা সিং এমন কোনো উপহার পাননি বলে জানান। 

    এ প্রসঙ্গে সংগীতশিল্পী এর আগেও বলেছিলেন, আমি অনন্ত আম্বানির বিয়েতে গান গাইতে গিয়েছিলাম। সবাইকে অনেক টাকা দিয়েছেন তিনি। আমাকেও দিয়েছেন। কিন্তু একটা বিষয়ে আমার রাগ ছিল— কারণ আমি ওই দামি ঘড়িটা পাইনি।

    বিনোদন ডেস্ক

  • নিজের নাম বদলে ফেললেন আম্বানি পুত্রবধূ

    মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাধিকা মার্চেন্ট। অনন্ত-রাধিকার রাজকীয় আয়োজনের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড-হলিউডের তারকা ছাড়াও বিশ্বের নামজাদা সব তারকা। বিয়ের চার মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যেই জানা গেল, আম্বানির পরিবারে নতুন অতিথি আসতে চলেছে । খুব শিগগির মা হতে চলেছেন রাধিকা মার্চেন্ট। অবশ্য বেশ কিছু দিন আগে থেকেই চলছিল এ জল্পনা।

    এদিকে আম্বানি পুত্রবধূ রাধিকা নাম বদলে ফেলেছেন। বিয়ের পর এই প্রথমবার নিজের নাম বদলে ফেললেন আম্বানি পরিবারের ছোট বউ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম রাধিকা মার্চেন্ট থেকে বদলে রাধিকা আম্বানি করেন তিনি। এই বদলটি সামনে আসতেই শোরগোল নেটমাধ্যমে। সামাজিকমাধ্যমে রাধিকা মার্চেন্টের নাম পরিবর্তনের পর তা জানতে গুগলে ৫ হাজারের বেশি সার্চ হয়েছে। প্রায় ১০০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সার্চ।

    অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি খবর চাউর হয়েছে— রাধিকা মার্চেন্ট সন্তানসম্ভবা। নবাগত পৃথিবীর আলো দেখতে খুব বেশি দিন নেই বলে জানা গেছে। কান পেতে শোনা— আগামী ফেব্রুয়ারিতেই নাকি ভূমিষ্ঠ হবে অনন্ত ও রাধিকার সন্তান। যদিও আম্বানি পরিবারের তরফ থেকে এমন কোনো কথা নিশ্চিত করা হয়নি। কোনো কোনো মহল এটিকে ভুয়া বলেও দাবি করছেন।

    উল্লেখ্য, নিজের ৩০তম জন্মদিন জাঁকজমক করে উদ্যাপন করেছেন রাধিকা আম্বানি। মুম্বাইয়ের অ্যান্টিলিয়ার বাসভবনে আম্বানিবধূ হিসেবে তার প্রথম জন্মদিন উদ্যাপন হয়েছে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত এ উদযাপনে কেক কেটে জন্মদিন পালন করেন।

    বিনোদন ডেস্ক

  • আম্বানি বাড়ির দাওয়াতেও মেয়েকে নিয়ে আলাদা ঐশ্বরিয়া-অভিষেক

    বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। যদিও বচ্চন পরিবারের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যেন স্পষ্ট হয়ে গেল অনেক কিছু। সামাজিকমাধ্যমে ফের গুঞ্জন উঠেছে এজুটির সম্পর্কে নাকি সত্যিই চিঁড় ধরেছে। 

    হিন্দুস্তান টাইমসের প্রদিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার বিয়ের বিয়ের রেড কার্পেটে নজর কেড়েছেন হলিউড থেকে বলিউডের তারকারা। এর মাঝেই এসে হাজির ছিলেন বচ্চন পরিবার। তবে তাদের সঙ্গে এক ফ্রেমে ধরা দেননি বচ্চনবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। 

    এদিন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা নন্দা, অগস্ত্য নন্দা, নব্যা নভেলি নন্দা এমনকি শ্বেতার স্বামী নিখিল নন্দাও একসঙ্গে ক্যামেরাবন্দি হন। কিন্তু সেই ফ্রেমে নেই ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যা।

    ছেলে অভিষেক আর নাতনি নব্য নভেলি নন্দার সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন বাবা অমিতাভ। তারা সবাই সেজেছিলেন সোনালি রঙের পোশাকে।

    এদিকে আলাদা করে মেয়ের হাত ধরে বিয়ের অনুষ্ঠানে এসে হাজির হন ঐশ্বরিয়া। সোনালি জরির কাজ করা লাল সালোয়ার স্যুট ছিল তার পরনে। চুল খোলা রেখে মাথায় পরেছিলেন টিকলি, সঙ্গে বেছে নিয়েছিলেন মানানসই গয়না ও লাল ভেলভেটের হ্যান্ডব্যাগ। বেশ জমকালো সাজে ধরা দিয়েছিলেন নায়িকা। 

    অন্যদিকে, মেয়ে আরাধ্যা পরেছিল আকাশি রঙের সালোয়ার স্যুট। 

    এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে বচ্চন পরিবারের কারও সঙ্গে কথাও বলতে দেখা যায়নি ঐশ্বরিয়া-আরাধ্যাকে। 

    সম্প্রতি ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতা বচ্চনকে নিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে পূজা দিয়েছেন জয়া বচ্চন। সেদিনও তাদের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া বা আরাধ্যাকে। 

    গত বছরই অমিতাভ বচ্চন তার ‘প্রতীক্ষা’ বাংলো মেয়ে শ্বেতাকে দিয়ে দেন। শোনা যায়, তার পরই বচ্চনদের বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে মায়ের সঙ্গে থাকতে শুরু করেছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • মোদির শপথ অনুষ্ঠানে শাহরুখ-আম্বানির খাওয়া নিয়ে ট্রল

    রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ভবনে এ শপথগ্রহণ অনুষ্ঠানে অথিতি হিসেবে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। সেই সঙ্গে ছিল তারকাদেরও মেলা। রাষ্ট্রপতি ভবনে ভিআইপি অতিথিদের মধ্যে ছিলেন দেশের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি এবং বলিউডের কিং শাহরুখ খান। 

    rnrn

    অনুষ্ঠানের ফাঁকে ৩১ রূপির ওআরএসের টেট্রা প্যাকেট নিয়ে বিজনেস টাইকুন এবং বলিউড সুপারস্টারের খোশগল্পে মজে থাকার দৃশ্য দেখা গেছে নেটপাড়ায়। ওআরএসের এই প্যাকেটের দাম সুইগি ইন্সটামার্টে ৩১ রূপি এবং বিগবাস্কেটে ৩১.৫ রূপি। এত স্বস্তার জিনিস যে কয়েক হাজার কোটি টাকার এই দুই মালিক খেতে পারেন তাই যেন বিশ্বাসই হচ্ছে না অনেকের। এ নিয়ে নেটাপাড়ায় তুলকালাম।

    rnrn

    ছবিতে কালোরঙা বন্ধগলায় দেখা মিলল শাহরুখের। চোখে সানগ্লাস, ওদিকে সাদা শার্টে হাসিমুখে মুকেশ আম্বানি। যিনি ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান নিয়ে বেজায় ব্যস্ত।

    rnrn

    এক্স ব্যবহারকারী রোহিত লেখেন, ‘আমি এই ওআরএস খাওয়ার মতো ধনী হতে চাই জীবনে ব্যাস, আর কিছু না’। মুহূর্তটি একটি রেডিট থ্রেডও ছড়িয়ে পড়েছিল, ব্যবহারকারীরা আম্বানি এবং শাহরুখ খানকে ওআরএস প্যাকেটের সঙ্গে দেখে নানারকম মজার মন্তব্য করেছেন। 

    rnrn

    একজন লেখেন,‘এটি সোডা পানীয়ের চেয়ে ভালো। এই গরম আবহাওয়ার জন্য উপযুক্ত। এছাড়া সম্প্রতি শাহরুখের হিট স্ট্রোক হয়েছিল, সাবধানতা অবলম্বন করা ভালো'। 

    rnrn

    প্রসঙ্গত, গত মাসে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৮ বছর বয়সি শাহরুখ খান। 

    rnrn

    রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ছেলে অনন্ত আম্বানি এবং জামাই আনন্দ পিরামলকে নিয়ে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন। গৌতম আদানিও তার স্ত্রী প্রীতি এবং ভাই রাজেশ আদানির সঙ্গে শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

    rnrn

    শাহরুখ খান, তার ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে শফথ অনুষ্ঠানে ছিলেন। সেখানে হাজির অক্ষয় কুমারকে আলিঙ্গনের একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন মেগাস্টার রজনীকান্ত, অনুপম খের, অনিল কাপুর, রবিনা ট্যান্ডন, বিক্রান্ত ম্যাসি এবং রাজকুমার হিরানিও।

    rnrn

    প্রসঙ্গত, শাহরুখ খানের সঙ্গে আম্বানিদের সখ্যতা কারুর অজানা নয়। অনন্ত-রাধিকার দুটো প্রি-ওয়েডিং অনুষ্ঠানেই সপরিবারে সামিল হয়েছিলেন শাহরুখ। বিয়েতেও হাজির থাকবেন তিনি, তা স্পষ্ট।

    বিনোদন ডেস্ক

  • আম্বানির ছেলের বিয়েতে কত টাকা পেলেন শাহরুখ খান?

    পুরো বলিউডকে ভারতের গুজরাটের জামনগরে হাজির করেছেন ভারতের ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। উদ্দেশ্য, তার ছেলে অনন্ত আম্বানির বিয়ে। বলিউডের নামিদামি তারকারা হাজির হন ওই অনুষ্ঠানে। নেচে-গেয়ে মাত করেছেন অতিথিদের।

    আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। সেই স্কুল জীবন থেকে তারা বন্ধু। কিন্তু বিয়ের কয়েক মাস আগেই অনুষ্ঠিত হলো প্রাক-বিবাহ অনুষ্ঠান। ১-৩ মার্চ পর্যন্ত চলে এই অনুষ্ঠানে। এতে ধারাবাহিকভাবে যোগ দেন বলিউডের তারকারা।

    যেখানে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে সালমান, আমির, সাইফ আলি খানরাও। এই অনুষ্ঠানেই একসঙ্গে মঞ্চ মাতাতে দেখা যায় তিন খানকে। নাচে গানে মেতে ওঠেন তারা। 

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আম্বানির ছেলের বিয়েতে পারফর্মের জন্য পারিশ্রমিকও পেয়েছেন তারা। কিন্তু সেই পারিশ্রমিকের পরিমাণ কত?

    সাধারণতেএকটি বিয়ের জন্য নাকি ৩ কোটি টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন শাহরুখ। এর আগে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন বলিউড বাদশাহ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন এই অভিনেতা। 

    ২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি এমন নামি ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি ২০০ কোটি রোজগার করেছিলেন। অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্‌যাপনেও নাকি প্রায় ২ থেকে ৩ কোটি টাকা পেয়েছেন কিং খান। এর পর আলিয়া ভাট পেয়েছেন দেড় কোটি। তবে সালমান-আমিরদের পারিশ্রমিকের সংখ্যাটা জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • আম্বানির ছেলের বিয়েতে ঐশ্বরিয়া-শ্বেতা, শান্তি ফিরল বচ্চন পরিবারে?

    ছেলে অনন্তর বিয়েতে পুরো বলিউডকে গুজরাটের জামনগরে হাজির করেছেন ভারতের ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। ভারতের সব বড় বড় তারকারা হাজির হন ওই অনুষ্ঠানে। শুধু হাজিরই হননি, নেচে-গেয়ে মাতিয়েছেন অতিথিদের।

    অনুষ্ঠানে দেখা গেছে পুরো বচ্চন পরিবারকেও। বাদ যাননি ঐশ্বরিয়া রায়ও। এ অভিনেত্রীকেও দেখা গেছে আম্বানিপুত্রের বিয়েতে। 

    সম্প্রতি মায়ানগরিতে খুবই আলোচনা হচ্ছিল যে, বচ্চন পরিবারে সদস্যদের নাকি বনিবনা হচ্ছে না একেবারেই। গত দেড় দশকের বেশি সময়ে একাধিকবার বচ্চন পরিবারের সদস্যদের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে বলিউডে। শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়ার। গত কয়েক মাসে আরও বেড়েছে সেই গুঞ্জন।

    দিন দিন নাকি তিক্ততা বেড়েই চলেছে ঐশ্বরিয়া এবং শ্বেতার মধ্যে। গত বছরের দীপাবলির অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছেড়েছিলেন নায়িকা। সেই সময় তার জায়গায় অমিতাভের সঙ্গে দীপাবলির পূজায় অংশগ্রহণ করেছিলেন শ্বেতাই। সেই কারণে নাকি আরও অশান্তি আরও বেড়েছে তাদের মধ্যে। কিন্তু অম্বানিদের বাড়ির অনুষ্ঠানে বচ্চন পরিবারের একসঙ্গে উপস্থিতি যেন মিথ্যা হলো সবটা।

    গত রোববার অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের শেষ দিনে আসে বচ্চন পরিবার। ননদ, শ্বশুর-শাশুড়ি, মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেই একই বিমানে জামনগর পৌঁছান ঐশ্বরিয়া। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরই আলাদা গাড়িতে উঠে যান শ্বেতা। স্বামী অভিষেককে নিয়ে আলাদা হয়ে যান ঐশ্বরিয়া। তবে বেরোনোর সময় ননদের সঙ্গে হেসে হেসেই কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। 

    এ দিনের জামনগর বিমানবন্দরের এই ছবি যেন স্বস্তি দিয়েছে বচ্চন অনুরাগীদের। শুধু তাই নয়, এ দিনের অনুষ্ঠানে আলোকচিত্রীদের দেখে হেসে অভিবাদন জানান জয়া বচ্চনও। অম্বানিদের অনুষ্ঠানে কি তবে তিক্ততা মিটিয়ে কাছাকাছি বচ্চন পরিবার?

    তথ্য সূত্র: আনন্দবাজার পত্রিকা

    বিনোদন ডেস্ক