Tag: আমেরিকা

  • আমেরিকায় তানভীরের উপস্থাপনায় ‘বৈশাখে বাঙালিয়ানায়’

    প্রতি বছরই বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বাঙালি কমিউনিটির উদ্যোগে বাংলা নববর্ষের উৎসব উদযাপিত হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাংলা নববর্ষ উপলক্ষ্যে এবার এটিভি ইউএসএ-তে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখে বাঙালিয়ানায়’। অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন তানভীর তারেক। 

    এ বিশেষ অনুষ্ঠানের অতিথি হিসাবে অংশ নিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়, অভিনেত্রী শিরীন বকুল, নারী উদ্যোক্তা এশা রহমান ও সংবাদ ব্যক্তিত্ব সাদিয়া খন্দকার। সম্প্রতি নিউইয়র্কের এটিভি স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়। 

    এ অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘এবারের বাংলা নববর্ষ আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ। কারণ এ বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ দিবস’ উদযাপনের প্রস্তাব পাস হয়েছে। সিনেটর লুইস সেপুলভেদার উত্থাপন করেন এ প্রস্তাবটি। প্রস্তাবনাটি নিউইয়র্ক সিনেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি মনে করি, বাঙালি সংস্কৃতির উৎকর্ষের জায়গায় এ খবরটি বিরাট গৌরবের একটি অধ্যায় হয়ে থাকবে।’ 

    অনুষ্ঠানে কণ্ঠশিল্পী অণিমা রায়ের কণ্ঠে দুটি গান রয়েছে। এ ছাড়া শিরীন বকুল ও সাদিয়া খন্দকার নিজেদের কাজের পহেলা বৈশাখের অভিজ্ঞতার পাশাপাশি দুটি আবৃত্তিও শুনিয়েছেন। 

    আয়োজন প্রসঙ্গে নারী উদ্যোক্তা আশা গ্রুপের কর্ণধার এশা রহমান বলেন, ‘এখন দেশের চেয়ে বিদেশের মাটিতে দীর্ঘদিন ধরে নববর্ষ উদযাপন হয়। মাসজুড়ে প্রায় অর্ধশত অনুষ্ঠান চলতে থাকে। আমি মনে করি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে একই সুরে বাঁধতে পারার শক্তিই আমাদের নববর্ষের মূল প্রতিপাদ্য।’ 

    ‘বৈশাখে বাঙালিয়ানায়’ অনুষ্ঠানটি শেষ হয় সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটির মাধ্যমে। অনুষ্ঠানটি এটিভি ইউএসএতে ১৪ এপ্রিল নিউইয়র্ক সময় রাত ৯টায় প্রচার হবে। পরবর্তী সময়ে এটিভি ইউএসএর সব ডিজিটাল প্লাটফর্মে অবমুক্ত করা হবে।

    বিনোদন ডেস্ক

  • আমেরিকায় ফেরদৌসকে রান্না করে খাওয়ালেন মৌসুমী

    মৌসুমীর আমন্ত্রণে নিউইয়র্ক সময় গত শনিবার সন্ধ্যায় তার লং আইল্যান্ডের বাসায় অতিথি হন ফেরদৌস। আমেরিকার লং আইল্যান্ডের যে দিকটায় মৌসুমী থাকে, একদম নিরিবিলি। খাওয়া-দাওয়া ও আড্ডায় কেটে যায় তাদের দুই ঘণ্টার বেশি সময়।

    একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস। এক সময় পারিবারিকভাবেও চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। ফেরদৌস রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন। অন্যদিকে মৌসুমী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এরই মধ্যে ফেরদৌস সংসদ সদস্যও হয়েছেন। 

    অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস গত সপ্তাহে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। খবর পেয়ে দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা হওয়ার বিষয়টি হাতছাড়া করতে চাননি বন্ধু মৌসুমীও। রান্না করে খাওয়ালেন ফেরদৌসকে। চুটিয়ে আড্ডা দিলেন দুজনে।

    আজ সোমবার সকালে ফেরদৌস জানান, আমি যাওয়ার পর দেখি, কত কী যে রান্না করেছে। খিচুড়ি খেয়েছি। মাছ-মাংস দিয়ে নানান পদ বানিয়েছে। বাদ যায়নি মিষ্টিজাতীয় খাবারও। অসাধারণ সময় কাটল। অনেক কথা হলো।

    মৌসুমীর বাসায় কাটানো আনন্দঘন মুহূর্তের একাধিক স্থিরচিত্র পোস্ট করে ফেরদৌস তার ফেসবুক পোস্টে লিখেছেন- ‘মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সঙ্গে দেখা নিউইয়র্কে। কী যে ভালো লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বোঝাতে পারব না। মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা (মৌসুমীর মেয়ে) এবং আন্টি (মৌসুমীর মা) পরিবেশন করেছেন। এরপর গল্প ও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বললেন।’

    এদিকে চিত্রনায়ক ফেরদৌস এখন সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

    তিনি লিখেছেন- ‘আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা, কত প্রশ্ন, কত যে আগ্রহ। গাড়িতে উঠে অনেকদূর এগিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখনো তাকিয়ে আছে। এ সম্পর্কগুলো অটুট, বন্ধনগুলো দৃঢ়, স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক- এটাই মন থেকে চাই।’

    এমপি ফেরদৌস জানান, সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে এসে আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ নায়িকা মৌসুমীর সঙ্গে দেখা। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে থাকছেন ঢালিউডের একসময়ের সাড়া জাগানো অভিনয়শিল্পী মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে ঢালিউডে অভিষেক এই নায়িকার। যিনি তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে দাপুটে বিচরণ করেছেন। এখন অভিনয়ে একেবারেই অনিয়মিত। আমেরিকার লং আইল্যান্ডের যে দিকটায় মৌসুমী থাকে, সেটা একদম নিরিবিলি। 

    এদিকে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেরদৌসকে বিশেষ সম্মাননা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। মহানায়িকা সুচিত্রা সেন উৎসবে এমন একটি সম্মাননা পাওয়াটাও অনেক গৌরবের মনে করছেন ফেরদৌস। আগামীকাল মঙ্গলবার তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন।

    বিনোদন ডেস্ক

  • আমেরিকায় গ্রিনকার্ডের অপেক্ষায় নায়িকা মৌসুমী!

    গত বছরের অক্টোবরে আমেরিকা গিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। এর আগে যতবারই গিয়েছেন এক মাসের মধ্যেই ফিরেছেন। কিন্তু এবার প্রায় চার মাস হয়ে গেল, এখনো ফেরার নাম নেই। এ কারণে গুঞ্জন উঠেছে, তবে কি মৌসুমীও আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিনকার্ডের অপেক্ষায় আছেন। যদিও গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন কিনা, এ বিষয়ে তিনি বা তার পরিবারের কেউ মুখ খোলেননি।

    rnrn

    তবে মৌসুমী আমেরিকা থেকে জানান, ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনো ‘সিদ্ধান্ত’ হয়নি। এ সিদ্ধান্তটা কী সেটাও স্পষ্ট করে বলেননি। আমেরিকায় তিনি তার মা, বোন, দুই সন্তান ফারদিন ফাইজাহর সঙ্গে সময় কাটাচ্ছেন। এর ফাঁকে বিভিন্ন ধরনের শোতেও অংশগ্রহণ করছেন।

    rnrn

    দেশে শুধু তার স্বামী অভিনেতা ওমর সানী একাই অবস্থান করছেন। সানী ব্যস্ত আছেন রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে। এদিকে কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে মৌসুমী অভিনতী সিনেমা ‘সোনার চর’। এটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। সিনেমাটির প্রযোজকও অপেক্ষায় আছেন মৌসুমীর। তিনি দেশে ফিরলেই সিনেমাটি মুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মৌসুমীকে নিয়েই এর মুক্তির প্রচারণা করতে চান প্রযোজক।

    rnrn

    এ সিনেমা প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘১৯৭৫-এর পরবর্তী সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আমি এর আগে জাহিদ হোসেন ভাইয়ের নির্দেশনায় মাতৃত্ব নামক একটি সিনেমায় অভিনয় করেছিলাম। বলা যেতে পারে সেটি ছিল আমার ক্যারিয়ারের অন্যতম আলোচিত একটি সিনেমা। সোনার চর সিনেমাটিও পরম যত্নে নির্মাণ করার চেষ্টা করেছেন। আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেছি।’

    rnrn

    উল্লেখ্য, মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা হচ্ছে আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও মিজায় সাখাওয়াত হোসেন পরিচালিত ‘ভাঙ্গন’। আমেরিকা যাওয়ার আগে সর্বশেষ তিনি একটি তেলের বিজ্ঞাপনেও মডেল হিসাবে কাজ করেন।

    আনন্দনগর প্রতিবেদক

  • গান গাইতে আমেরিকায় জেমস 

    দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউলখ্যাত জেমস। সম্প্রতি তিনি আমেরিকায় গিয়েছেন। থাকবেন প্রায় এক মাস। উদ্দেশ্য গান করা। বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার রবিন। 

    rnrn

    জেমস জানিয়েছেন, আমেরিকায় ‘বৈশাখী মেলা’ শিরোনামের একটি কনসার্টে অংশ নেবেন জেমস। গত ১৮ বছর ধরে দেশটির নর্থ মিয়ামি বিচে আয়োজিত হয়ে আসছে এই মেলা। 

    rnrn

    এবার ১৯তম আয়োজনে গান করবেন জেমস। আগামী ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে এ কনসার্ট। সেখানে জেমসের সঙ্গে আরও গাইবেন বাংলাদেশ ও ভারতের কয়েকজন জনপ্রিয় শিল্পী। এ প্রসঙ্গে জেমস বলেন, ‘আমেরিকায় এবারের ভ্রমনটা বেশ লম্বা বলা যায়। ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরও ১০টি স্টেটে শো রয়েছে আমাদের। 

    rnrn

    কনসার্টের এ সংখ্যা আরও বাড়বে হয়তো। কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ডদলই এক মাস দেশটিতে থাকব।’ প্রসঙ্গত, সর্বশেষ গেল ঈদের চাঁদরাতে প্রকাশ হয়েছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার এবং সুর করেছেন জেমস। এটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়।

    আনন্দনগর প্রতিবেদন