Tag: আমির

  • শাহরুখের পর বাড়ি ছাড়লেন আমির, কিন্তু কেন?

    গত জানুয়ারি মাসে বলিউড অভিনেতা শাহরুখ খান নিজের বাড়ি মান্নাত ছেড়ে উঠেছেন ভাড়া বাসায়। যদিও তিনি জানিয়েছেন, বাড়িতে কাজ করার কারণে আপাতত দুই বছর থাকবেন ভাড়া বাড়িতে, তবে অনেকেই মনে করছেন সাইফ আলি খানের বাড়িতে হামলার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। 

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দাবি, শাহরুখের পর এবার একই রাস্তায় হাঁটতে চলেছেন আমির খানও।

    জানা গেছে, আমিরও নাকি বান্দ্রার বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন? কোথায় যাচ্ছেন? কেনই বা যাচ্ছেন? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঁকি দিচ্ছে নেটিজেনদের মনে। তবে যা জানা গেল, তা একটু অন্যরকম।

    আমির খান বর্তমানে যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে এক জনপ্রিয় রিয়েল এস্টেট কোম্পানি বিশাল বড় আবাসন বানাতে চলেছেন। ভার্গো কো-অপারেটিভ হাউসিং সোসাইটির তত্ত্বাবধানে চলবে গোটা কাজ। এই বছরের মধ্যেই নাকি আবাসনটি তৈরি হয়ে যাবে। সমুদ্র সৈকতের আনন্দ বারান্দায় বসেই পাবেন ক্রেতারা।

    মজার ব্যাপার হলো, এই রিয়েল এস্টেট কোম্পানির একাধিক আবাসনে ফ্ল্যাট রয়েছে আমিরের। বোঝাই যাচ্ছে, পছন্দের যে কোনো একটি ফ্ল্যাটেই নতুন ঠিকানা বানাতে চলেছেন অভিনেতা। যদিও বাংলো ছেড়ে আপাতত কোথায় যাচ্ছেন, সেটা এখনো জানা যায়নি।

    তবে এতটুকু জানা গেছে, আমিরসহ আবাসনের অন্যান্য বাসিন্দাদের অস্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দেবে ওই রিয়েল এস্টেট কোম্পানি। যদিও ওই এলাকাতেই আমিরের অন্য একটি ফ্ল্যাট রয়েছে। তাই তিনি ভাড়া বাড়িতে উঠবেন না নিজের অন্য বাড়িতে উঠবেন, সেটা সম্পূর্ণ অভিনেতার সিদ্ধান্ত।

    প্রসঙ্গত, নতুন যে আবাসনটি তৈরি হতে চলেছে সেটির প্রতি বর্গফুটের দাম হতে চলেছে এক লাখ টাকা। বোঝাই যাচ্ছে, কয়েকশো কোটির আবাসন তৈরি হতে চলেছে বান্দ্রার এই স্থানে। 

    আগামী বছরের মধ্যেই পুরোনো আবাসনে ফিরে আসবেন আমির খান। তবে আপাতত তার নতুন ঠিকানা কোথায় হতে চলেছে, তা হয়তো খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আনবেন অভিনেতা নিজেই।

    বিনোদন ডেস্ক

  • আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ফাতিমা

    ঘটনা ২০২১ সালের। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। 

    আমির খান ব্যক্তিগত জীবনের জন্য সবসময় শিরোনামে থাকেন। একের পর এক নারীর সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় প্রচারের আলো তার পিছু ছা়ড়ে না। বর্তমানে তিনি বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। কিন্তু একটা সময় ফাতিমা সানা শেখের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

    স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পরেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। ‘দঙ্গল’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। আমিরের কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা। সেখান থেকেই অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন বলে অভিনেত্রী নিজেও সেই প্রতিক্রিয়া দেন।

    সেই সময় এ ধরনের গুঞ্জনের জন্য দুশ্চিন্তা করতেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। মনের ওপর গভীর প্রভাব পড়ত তার। এক সাক্ষাৎকারে ফাতিমা বলেছিলেন— হঠাৎ দেখলাম, এক দল মানুষ যারা আমাকে চেনেন না, তারা আমাকে নিয়ে লেখালিখি করছেন। তারা জানেনই না, যা লিখছেন তা ঠিক না কি ভুল। আমাকে জিজ্ঞেস করলে আমিই উত্তর দিয়ে দিতাম।

    আমিরের সঙ্গে তার প্রেমের সম্পর্কের জল্পনা মোটেই ভালোভাবে গ্রহণ করেননি অভিনেত্রী। ফাতিমা আরেক সাক্ষাৎকারে বলেছিলেন— আমার সত্যিই বিরক্তি লাগে। আমি চাই না, আমার ব্যাপারে ভুল ধারণা গড়ে উঠুক মানুষের মনে। কিন্তু এখন আমি এড়িয়ে যেতে শিখে গেছি। তবে কোনো কোনো দিন আমার খুবই খারাপ লাগে। যদিও অন্য আরেকটি সাক্ষাৎকারে মিস্টার পারফেকশনিস্টের প্রশংসা করেছিলেন ফাতিমা। অভিনেতার সঙ্গে কাজ করা খুব সহজ বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ইউটিউব চ্যানেল খুললেন আমির

    ষাট বছর বয়সে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের জীবনে নতুন প্রেমের জোয়ার, নতুন প্রেম আর নতুন বসন্তের ছোঁয়া। এবার প্রেমের গাঙ্গে মন দিয়েছেন লাইট-ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থাকা প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। তবে এর মধ্যে প্রেমিকা মিস্টার পারফেকশনিস্টের প্রযোজনা সংস্থার কাজেও যোগ দিয়েছেন। সেই সঙ্গে আরেক স্বপ্নের জগতে প্রবেশ করেছেন তারা। 

    দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন আমির খান। তিন দশকের ক্যারিয়ারে প্রেমিকার হাত ধরেই নতুন চমক দিলেন অভিনেতা। সেই অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করে নিতেই এবার নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আমির খান। 

    নিজেকে কোনো দিন একটা ভূমিকায় আবদ্ধ রাখেননি অভিনেতা। কখনো অভিনেতা হিসেবে দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন; আবার কখনোবা তার নব্বইয়ের দশকের রোমান্টিক হিরো ইমেজ তরুণীদের মনে হিল্লোল তুলেছেন। এবার সিনেমাসংক্রান্ত নিজের সেসব অভিজ্ঞতা নিয়েই ইউটিউব চ্যানেল খুলে ফেললেন অভিনেতা। মিস্টার পারফেকশনিস্টের চ্যানেলের নাম ‘আমির খান টকিজ’। কী রকম কন্টেন্ট থাকবে সেখানে? সে কথাও জানিয়েছে তার প্রযোজনা সংস্থা। 

    আমিরের টিমের পক্ষ থেকে বলা হয়েছে, সিনেমা তৈরির নেপথ্যে যেসব হাসিকান্না, কঠোর পরিশ্রমের মুহূর্ত থাকে, সেগুলোই সোজাসাপটাভাবে তুলে ধরা হবে ইউটিউব চ্যানেলে। দর্শক-অনুরাগীরা দেখতে পাবেন ক্যামেরার নেপথ্যের সব কর্মকাণ্ড। শুধু তাই নয়, ভবিষ্যতে তাদের সিনেমার কোনো দৃশ্য যদি সেন্সরের কোপে পড়ে, সেই ‘আনফিল্টারড’ দৃশ্যও যে ‘আমির খান টকিজে’ দেখা যেতে পারে, তেমন ইঙ্গিতও মিলেছে। আসলে আমিরের শৈল্পিক সত্তা বরাবরই বহমান। 

    বিনোদন ডেস্ক

  • আমিরের সঙ্গে সম্পর্ক ঘোষণার একদিনের মধ্যেই যে সিদ্ধান্ত নিলেন গৌরী

    বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান গত বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রেমিকা গৌরীর কথা প্রকাশ্যে ঘোষণা করতেই নেটপাড়াজুড়ে খোঁজ চলছে এই রহস্যময়ীর।

    নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। যদিও ফটোসাংবাদিকদের সঙ্গে এখনো ততটা সম্পৃক্ত হতে পারেননি অভিনেতার প্রেমিকা। তবে সবটা শিখিয়ে-পড়িয়ে নেবেন বলেই জানিয়েছেন আমির। ১৩ মার্চ প্রেমিকা গৌরীর কথা প্রকাশ্যে ঘোষণা করতেই নেটপাড়াজুড়ে খোঁজ চলছে এই রহস্যময়ীর। আসলে গৌরীর সঙ্গে আলাপ করালেও তার ছবি তুলতে মানা করেন আমির খান। কথা রেখেছেন ফটোগ্রাফাররাও। রাতারাতি প্রচারের আলোয় চলে আসতেই কোন সিদ্ধান্ত নিলেন অভিনেতার প্রেমিকা?

    ১৪ মার্চ অভিনেতার জন্মদিন। সেই মতো বেশ কিছু আয়োজন করেছিলেন গৌরী। অভিনেতার বাড়ির বাগানে সাদা আলো গাছে নানা রকমের সজ্জা দিয়ে সাজানো, কেক থেকে খাওয়াদাওয়া সব কিছুর আয়োজন করেন তিনি। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। তার পর থেকেই যেন নিজেকে গুটিয়ে নিলেন। নিজের সামাজিকমাধ্যমের অ্যাকাউন্ট মুছে দিয়েছেন গৌরী। এখন তাকে চাইলেও খুঁজে পাওয়া যাবে না। বরাবরই নিজের জীবনের গোপনীয়তা রক্ষা করতে চেয়েছেন আমির। তার প্রেমিকাও গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকতে চান। সে কারণেই কি এমন সিদ্ধান্ত নিলেন গৌরী!

    বিনোদন ডেস্ক

  • আমিরের সঙ্গে রণবীরের ‘শত্রুতার’ কারণ জানালেন আলিয়া

    এর আগে বলিউডে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ‘পিকে’সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কাপুর। এবার দুই তারকার অনুরাগীদের জন্য সুখবর। একসঙ্গে জুটি বাঁধছেন দুই সুপারস্টার। অন্তত মঙ্গলবার সে রকমই ইঙ্গিত দিয়েছেন রণবীর-ঘরনি আলিয়া ভাট। তার পরেই সামাজিকমাধ্যমে শুরু হয়েছে চর্চা।

    মঙ্গলবার (১১ মার্চ) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে একটি পোস্টার। ভিডিওতে অভিনেত্রী বলেন, আমি এটা দীর্ঘ দিন ধরে আপনাদের দেখানোর অপেক্ষায় ছিলাম। আমার দুই প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে, তাও একে অপরের বিরুদ্ধে। এরপরেই তিনি পোস্টারে আমির ও রণবীরের ছবি দেখান। সেখানে দুই অভিনেতার নামের আদ্যাক্ষর ব্যবহার করে লেখা— একে ভার্সেস আরকে। সঙ্গে আলিয়া ভাট লিখেছেন— বছরের সবচেয়ে বড় শত্রুতা। এই ভিডিও থেকেই মালুম হচ্ছে ছবিটি পরিচালনা করবেন ‘দঙ্গল’খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি।

    এখন অনুরাগীদের কৌতূহল— তা হলে কি আমির ও রণবীর একসঙ্গে কোনো ছবিতে জুটি বাঁধছেন? যদিও আলিয়া নতুন কাজটি নিয়ে এখনই বিশদে কিছু বলতে নারাজ। 

    তবে সূত্রের দাবি— সম্ভবত কোনো নতুন বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করতে পারেন আমির ও রণবীর। দুই অভিনেতাই সামাজিক মাধ্যমে নেই। আলিয়ার মাধ্যমেই এই কাজটিকে অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। এখন আমির ও রণবীর শেষ পর্যন্ত দর্শকদের সামনে কীভাবে হাজির হন, তা জানার অপেক্ষায় অনুরাগীরা।

    উল্লেখ্য, এ মুহূর্তে আমির খান তার প্রযোজিত এবং অভিনীত ‘সিতারে জমিন পর’ সিনেমাটির মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটির প্রস্তুতি শুরু করেছেন রণবীর কাপুর।

    বিনোদন ডেস্ক

  • হানিয়া আমিরের রূপ বিতর্কে নেটিজেনরা

    হানিয়া আমির পাকিস্তানের বেশ জনপ্রিয় অভিনেত্রী। সারাবছর আলোচনা সমালোচনায় মেতে থাকেন তিনি। সম্প্রতি গুঞ্জন উঠেছে বলিউডেও কাজ করবেন অভিনেত্রী। ভক্তরা বলছেন, শারীরিক সৌন্দর্য আর চেহারার মুগ্ধতায় সহজে দর্শকমন জয় করতে পারেন হানিয়া। তাই কারণ হতে পারে বলিউড আকর্ষণের। 

    তবে হানিয়াকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন এক চিকিৎসক। বলছেন, তার গালে টোল পড়া নাকি নকল আর রূপের পুরোটাই আর্টিফিসিয়াল!

    সাম্প্রতিক সময়ে ‘ফিজা আলি শো’ নামে পাকিস্তানের এক পডকাস্টে হানিয়ার রূপ-সৌন্দর্য্য নিয়ে আলোচনা হয়। এতে এক চর্মরোগ বিশেষজ্ঞ অংশ নেন। ওই অনুষ্ঠানেই হানিয়াকে নিয়ে এসব মন্তব্য করেছেন চিকিৎসক।

    চিকিৎসকের দাবি, অভিনেত্রী ডিম্পলপ্লাস্টি, নাকের সার্জারি, ঠোঁট ফিলার, চিবুক ফিলার এবং ভ্রু প্লাকসহ একাধিক সার্জারি করিয়েছেন। তবে তিনি জন্মগতভাবে ফরসা বলে তাই সার্জারিগুলো তাকে আরও আকর্ষণীয় করেছে। 

    চর্মরোগ বিশেষজ্ঞ বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আর্টিফিশিয়াল বিষয়গুলো এক হলে তা চেহারাকে আকর্ষণীয় করতে ব্যাপক অবদান রাখে। আর এর গুণেই হানিয়ার ওপর আকর্ষিত হয়েছেন তার ভক্তরা।

    চিকিৎসকের এমন মন্তব্যে ক্ষেপেছেন ভক্তরা। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে হানিয়ার ভক্তরা এর তীব্র নিন্দা জানান। 

    তারা শুধু চিকিৎসক নন, সঙ্গে শো‘টির হোস্ট ফিজা আলীরও সমালোচনা করেছেন। এতে একজন অভিনেত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করা অশোভনীয় বলে উল্লেখ করা হয়েছে। 

    এক নেটিজেন লিখেছেন, সম্মতি ছাড়া কোনো ডাক্তারের রোগীর বিষয়ে এমন আলোচনা করা উচিত নয়। এটি অপেশাদারি। 

    হানিয়ার পক্ষ নিয়ে আরেকজন মন্তব্য করেছেন, অভিনেত্রীর সার্জারি হোক বা না হোক, তিনি সবসময়ই সুন্দর। এটি তার জীবন, তার পছন্দ।

    বিনোদন ডেস্ক

  • আমিরের জীবনে নতুন নারী, ফের বিয়ে করছেন অভিনেতা

    দুবার বিবাহবিচ্ছেদ। কিরণ রাও ও রিনা দত্ত তারা এখন অতীত। যদিও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের। 

    প্রথম স্ত্রী রিনা দত্ত। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ছবির কাজ করেন রীতিমতো। আমিরের প্রযোজনায় কিরণের ছবি শামিল হয়েছিল অস্কার দৌড়ে। গত বছর মেয়ে আইরা খানের বিয়ের সময় দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে বিয়ের সব অনুষ্ঠান উদযাপন করেন তিনি। সেসব ছবিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। আর সেসবই এখন অতীত। নতুন করে জীবনে ঘর করার স্বপ্ন দেখছেন মিস্টার পারফেকশনিস্ট।

    এদিকে বলিপাড়ায় গুঞ্জন— ‘দঙ্গল’ ছবির সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমে পড়েছেন আমির খান। সে কারণে নাকি কিরণের সঙ্গে বিচ্ছেদও হয়েছে তার। অথচ ঘটনা অন্যদিকে, ফাতিমা নন, নেপথ্যে রয়েছেন আরেক সুন্দরী। ইতোমধ্যে পরিবারের সঙ্গে আলাপও সেরে ফেলেছেন তারা। তাহলে অভিনেতার নতুন মনের মানুষ কে?

    এর আগে ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাধিকবার অভিনেত্রী ফাতিমা সানার সঙ্গে নাম জড়িয়েছে আমির খানের। ‘দঙ্গল’ ও ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েন তারা। আমিরের বাড়ি পর্যন্ত যাতায়াত ছিল অভিনেত্রীর। আমিরকন্যা আইরা খানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ফাতিমার। আইরার বাগদানে সকাল থেকে হাজির ছিলেন তিনি। 

    কিন্তু আচমকাই নাকি আমির-ফাতিমার সম্পর্কে ছন্দপতন। তাদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। আইরার বাগদানে সেজেগুজে সারা দিন আনন্দ করেছিলেন যিনি, সেই ফাতিমার দেখা মেলেনি আমিরকন্যা আইরার বিয়েতে। তখন থেকেই দুইয়ে দুইয়ে চার করেন অনেকেই। 

    একটি সূত্র জানায়, বেঙ্গালুরু নিবাসী এক নারীর প্রেমে পড়েছেন অভিনেতা আমির খান। ইতোমধ্যে পরিবারের সবার সঙ্গে আলোচনাপর্ব সেরে ফেলেছেন। সবাই খোলা মনে স্বাগত জানিয়েছেন নতুন এ জুটিকে। যদিও নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে চান অভিনেতা। এ প্রসঙ্গে তার তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

    বিনোদন ডেস্ক

  • শিগগিরই একসঙ্গে আমির শাহরুখ ও সালমান

    বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খান বলেছেন, ছয় মাস আগে আমি, সালমান ও শাহরুখ খান দেখা করেছিলাম। তখন আমাদের একসঙ্গে একই ছবিতে অভিনয় করা নিয়ে আলোচনা হয়েছে। 

    তবে কি আমরা ধরে নিচ্ছি— একসঙ্গে তিন খানকে সিনেমার পর্দায় দেখা যাবে। বহু দিন ধরে এমন প্রশ্ন উঠেছে নানা মহলে। হ্যাঁ, একই সিনেমায় একসঙ্গে তিন খানকে দেখতে পাওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে। সম্প্রতি এমন খবরই এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা আমির খান।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ছয় মাস আগে বলিউড বাদশাহ শাহরুখ খান ও বলিভাইজান সালমান খানের সঙ্গে একসঙ্গে একই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে আলোচনা করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তিনি বলেছেন, ছয় মাস আগে আমি, সালমান ও শাহরুখ দেখা করেছিলাম। তখন আমাদের এ নিয়ে কথা হয়েছে।

    আমিরই নাকি বিষয়টি তুলে ধরেন আলোচনার মধ্যে। অভিনেতা বলেন, তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি— আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল। 

    আমির বলেন, আমাদের সত্যিই তিনজনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটিরই অপেক্ষায় রয়েছি আমরা।

    গত বছর ‘পাঠান’ ছবিতে একসঙ্গে বাদশাহ শাহরুখের সঙ্গে ভাইজান সালমানকে দেখা গিয়েছিল। সেখানে দুজনের একটি দৃশ্য দেখে নাকি হাসি পেয়েছিল আমিরের। আমির খান জানান, তিনি নাকি এখনো ‘পাঠান’ দেখেই উঠতে পারেননি। কিন্তু ছবির এই নির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তার। 

    মিস্টার পারফেকশনিস্ট বলেন, এই দৃশ্য দেখে আমার খুব মজার লেগেছিল। ছবিটা আমি দেখিনি। কিন্তু এই দৃশ্যটা দেখেছিলাম। শাহরুখ ও সালমানের কথা বলতে বলতে হাসিতে ফেটে পড়েন আমির। তিনি বলেন, অল্প বয়সি অভিনেতারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। কিন্তু শাহরুখ ও সালমানকে দেখে মনমরা হয়ে থাকাও যায় না। কী আর বলব।

    উল্লেখ্য, আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে ব্যস্ত।

    বিনোদন ডেস্ক

  • মনোবিদের কাছে যাচ্ছেন আমির, কারণ কী?

    বলিউড অভিনেতা আমির খানের কন্যা ইরা খান গত পাঁচ বছর ধরে অবসাদের সঙ্গে লড়াই করছেন। ইরা জানিয়েছিলেন, প্রতি আট থেকে দশ মাস অন্তর ভয়ংকরভাবে সমস্যা বাড়ে। অবসাদের জন্য বাবা আমির ও মা রীনা দত্তের বিবাহবিচ্ছেদকে দায়ী করেছেন তিনি। মানসিক অবসাদের ধারা তাদের পরিবারে রয়েছে বলেই ধারণা তার। যদিও বিয়ের পর আগের থেকে অনেকটাই ভালো আছেন ইরা। তবে তিনি বাবা আমিরকেও সঙ্গে নিয়ে যাচ্ছেন মনোবিদের কাছে। তাতে নাকি উপকৃত হয়েছেন দু’জনেই।

    সম্প্রতি ইরা বাবা আমির ও মা রীনার সাহায্যে অগস্ত্য ফাউন্ডেশনের স্থাপন করেন। তার এই সংগঠনের লক্ষ্যই হল, যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের সাহায্য করা। তাই বলে নিজের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন তা নয়। বাবা-মেয়ে একসঙ্গে মনোবিদের কাছে যাওয়ায় তাদের দু’জনের সম্পর্কের উন্নতি ঘটেছে বলেই মত আমিরের। পেশাগত ক্ষেত্রে গত কয়েক বছর ধরে একের পর ব্যর্থতা দেখেছেন আমির। ভেবেছিলেন, অভিনয় থেকে অবসর নেবেন। যদিও ছেলেমেয়ের জোরাজুরিতে সেই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থেকেছেন। তবে এই সময়টা যে খুব সহজ ভাবে অতিবাহিত হচ্ছে আমিরের, তা নয়। অভিনেতা নিজে স্বীকার করেছেন বুদ্ধিমান মানুষ হওয়া সত্ত্বেও এমন অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না। সেই কারণেই মনোবিদের সাহায্যের প্রয়োজন তার। 

    আমিরের কথায়, ‘আসলে থেরাপি অত্যন্ত শক্তিশালী জিনিস। আমি এত দিন ভাবতাম আমি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, আমি সব সিদ্ধান্ত একাই নিতে পারি। কিন্তু, না আমারও প্রয়োজন পড়ে। হতে পারে আমি ভীষণ বুদ্ধিমান। কিন্তু নিজের মনকে আমরা খুব অল্পই চিনি। হ্যাঁ ভারতে এখন এটা নিয়ে সংরক্ষণ রয়েছে আসলে। মানসিক সমস্যা মানে পাগল ভেবে নেন। আমি বলতে চাই আমারও মানসিক সমস্যা রয়েছে। আমি চাই সেটা অন্যরা জানুন। এমন সমস্যা থাকলে আপনারাও সাহায্য নিন। তাতে উপকৃত আপনারাই হবেন।’

    বিনোদন ডেস্ক

  • জয়াকে কোন হিরোর সঙ্গে দেখলে হিংসে হতো: অমিতাভকে প্রশ্ন আমিরের

    বলিউড বিগবি কৌন বনেগা ক্রোড়পতি ১৬-তে একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব এসেছেন। তারা হট সিটে বসেছেন। খেলা জমিয়েছেন অমিতাভ বচ্চনের সঙ্গে। এবার আসতে চলেছেন আমির খান ও জুনায়েদ খান। আর তারা এদিন এসেই বিগবিকে রীতিমতো গুগলি দিতে চলেছেন। প্রকাশ্যে এলো সেই প্রোমো।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানায়, কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এদিন সোনি টিভির কর্তৃপক্ষের তরফে সিজন ১৬-এর নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখানেই দেখা যাচ্ছে— এবার অতিথি হিসেবে হটসিটে বসতে চলেছেন অভিনেতা আমির খান ও তার ছেলে জুনায়েদ খান। আর এদিন এসে অমিতাভ প্রশ্ন করার বদলে বিগবিকেই প্রশ্ন করে বসেন মিস্টার পারফেকশনিস্ট।

    আমির খানকে এদিন অমিতাভের উদ্দেশ্যে প্রশ্ন করে বলতে শোনা যায়, আমার কাছে একটা সুপার-ডুপার প্রশ্ন আছে। অমিতাভ সেই প্রশ্ন জানতে চেয়ে মিস্টার পারফেকশনিস্ট বলেন, যখন জয়াজি শুটিংয়ে যেতেন, অন্য কোনো হিরোর সঙ্গে, তখন কোন হিরোর নাম শুনলে আপনার কষ্ট হতো, হিংসে হতো খুব?’ তার প্রশ্ন শুনে হেসে ফেলেন অমিতাভ বচ্চন।

    তবে যতই হাসুন এই প্রশ্নের উত্তরে কার নাম করেন বা আদৌ কারও নাম বলেন কিনা বলিউডের শাহেনশাহ সেটি কিন্তু প্রোমোতে প্রকাশ্যে আনা হয়নি। এটির জন্য সেই বিশেষ পর্ব দেখতে হবে দর্শকদের। 

    আগামী ১১ অক্টোবর সম্প্রচার করা হবে এই বিশেষ পর্ব। সেদিন আমির খানের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন তার ছেলে অভিনেতা জুনায়েদ খানও।

    অমিতাভের উত্তর কী হবে সেটি চ্যানেল কর্তৃপক্ষ প্রকাশ্যে না আনলেও দর্শকরা আন্দাজ করতে পেরেছেন। অধিকাংশ ব্যক্তিই রাজেশ খান্নার নাম করেছেন কমেন্ট বক্সে। কেউ কেউ আবার অমিতাভ রেখার চর্চিত সম্পর্কের কথা টেনে এনেছেন।

    বিনোদন ডেস্ক