Tag: আদিল

  • দেশে ফেরার ২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হবেন রাখি, কী অপরাধ?

    বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সাবেক স্বামী আদিল খান দুরানি তাকে ছেড়ে ফের বিয়ে করেছেন। এমনকি সামাজিকমাধ্যমে নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখী দাম্পত্যের কথাও জানিয়েছেন আদিল। 

    rnrn

    তবে বিয়ের পর রাখির সঙ্গে বিবাদ মিটছে না আদিলের। রাখির নামে একগুচ্ছ অভিযোগ তুলে এফআইআর করেছেন তিনি। পাশাপাশি আদিল জানান, এ মুহূর্তে গ্রেফতারির ভয়ে নাকি দেশছাড়া রাখি। রয়েছেন দুবাইতে। দেশে ফিরলেই ২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হবে রাখিকে।

    rnrn

    বিয়ের পর স্ত্রী সোমিকে নিয়ে মুম্বাই ফিরতেই রাখিকে নিয়ে মুখ খুললেন আদিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একগুচ্ছ কেস করেছি রাখির ওপর। যেগুলোয় জামিন পাচ্ছে না রাখি। সেই কারণে গত মাস চারেক ধরে ভারত ছেড়ে দুবাইয়ে গিয়ে উঠেছে। যে দিন দেশে ফিরবে, সে দিনই দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে ওকে।

    rnrn

    মাস কয়েক আগেই জানা যায়, ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগ তুলে রাখির বিরুদ্ধে অভিযোগ করেন তার সাবেক স্বামী আদিল। আদিলের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হতে পারে— এই আশঙ্কা থেকে নাকি আগেভাগেই আদালতের দ্বারস্থও হয়েছেন টেলি তারকা।‘

    rnrn

    ‘বিগ বস’খ্যাত তারকার বিরুদ্ধে গোপন ভিডিও ফাঁসের অভিযোগ তুলে অম্বোলী থানায় এফআইআর দায়ের করেছিলেন আদিল। সেই মামলাতেই আদালতের কাছে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আর্জি জানিয়েছিলেন রাখি। খবর সেই আর্জিমাফিক রাখিকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে রাজি হয়েছেন আদালত।

    বিনোদন ডেস্ক

  • ফের বিয়ে করলেন আদিল, যা বললেন রাখি

    বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সাবেক স্বামী আদিল খান দুরানি তাকে ছেড়ে ফের বিয়ে করেছেন। এমনকি সামাজিকমাধ্যমে নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখী দাম্পত্যের কথাও জানিয়েছেন আদিল। আর তা দেখেই এবার খেপেছেন রাখি সাওয়ান্ত। তিনিও পোস্ট করলেন তার মনের কথা। রাখির কথায়, আদিলকে তার শরীর ব্যবহার করে ছেড়ে দিয়েছেন!

    গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। এমনকি খবর রয়েছে আদিলের সঙ্গে নাকি রাখির বিবাহবিচ্ছেদও হয়নি।

    সামাজিকমাধ্যমে রাখি জানান, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সব ধরনের যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তাহীনতা, বিষণ্নতা ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এসবের সঙ্গে লড়াই করেছি। আমার শরীর নিয়ে খেলেছে আদিল। কিন্তু আমি হেরে যাইনি।’

    এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। তিনি জানান, তার জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয় মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়াগ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। 

    রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তার একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এর পরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, ‘এই দেখুন ৪৭ লাখ টাকা ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল’। নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।

    এর আগে আদিল বলেছিলেন, ‘রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারী সুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।’

    আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাকে নিকাহ করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়। কিন্তু আদিলের দাবি তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিওকল সেশনে রাখি তার নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল।

    বিনোদন ডেস্ক

  • কাকে বিয়ে করলেন রাখির সাবেক স্বামী আদিল

    ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের সঙ্গে আদিল দুরানির বিয়ে হয় ২০২২-এ। গত বছরের (২০২৩) শুরুর দিকে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। রাখির পর এবার ‘বিগ বস ১২’-এর সাবেক প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আদিল খান দুরানি।

    rnrn

    ভারতীয় গণমাধ্যমের খবর, জয়পুরেই তার গলায় মালা দিয়েছেন তিনি। তবে তাদের বিয়ের খবর রটে গেলেও এখন পর্যন্ত এটা নিয়ে মুখ খোলেননি তারা। শোনা যাচ্ছে, রাখির কুনজর থেকে বাঁচতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন আদিল।

    rnrn

    সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে আদিল লেখেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঈশ্বরের কৃপায় আমরা একটি সাধারণ ও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিকাহ সম্পন্ন করেছি।’

    rnrn

    তিনি আরও লেখেন, ‘আমরা এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমরা আমাদের পরিবার ও বন্ধুদের থেকে পাওয়া ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞ।’

    rnrn

    ‘আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে আমাদের নতুন যাত্রা শুরু করতে উৎসুক। আমাদের সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করবেন।’ 

    rnrn

    এদিনের পোস্টে আদিল খান দুরানি ও সোমি আদিল খানের নামের নিচে তারিখ উল্লেখ করা হয় ৩ মার্চ ২০২৪। অর্থাৎ বিয়ে হয়েছে গত রোববার। সোমি খান ‘বিগ বস ১২’-এ অংশ নিয়েছিলেন প্রতিযোগী হিসেবে। সঙ্গে ছিলেন তার বোন সাবা খান।

    rnrn

    ২০২২ সালে আদিল খান দুরানি ও রাখি সাওয়ান্তের বিয়ে হয়। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই তাদের সংসারে অশান্তি শুরু হয়।

    বিনোদন ডেস্ক

  • কাবাঘরের সামনে আদিলকে স্মরণ করে রাখির আর্তনাদ (ভিডিও)

    আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন'খ্যাত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মাঝে মাঝে খবরের শিরোনাম হন— বিয়ে, ধর্মান্তর ও গর্ভপাত ইস্যুতে। এবার আলোচনায় এসেছেন ওমরাহ করতে গিয়ে।

    ওমরাহ করতে মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরিফের সামনে কাঁদতে দেখা গেল তাকে। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

    তাতে দেখা গেছে, কেঁদে কেঁদে রাখি বলছেন— ‘হে আল্লাহ, আমি কী করব? বলিউড তারকা হওয়ার স্বপ্নে আমাকে বিয়ে করেছে আদিল। আমার জীবন নষ্ট করেছে। আমি আমার প্রার্থনা জানাতে এসেছি, আপনি বিচার করুন।’

    গত বছর চুপিসারে মাইসুরুর ব্যবসায়ী আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। যদিও চলতি বছরে বিয়ের কথা জানান অভিনেত্রী। বিয়ের সময় ইসলামধর্ম গ্রহণ করেন, রাখি থেকে হন ফাতিমা। কিন্তু মাস কয়েকের মধ্যেই অশান্তি। স্বামী আদিলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন। পারিবারিক সহিংসতার অভিযোগে জেলেও যেতে হয় রাখির স্বামীকে। জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে অভিযোগের ঝুলি খুলে বসেছেন আদিল। 

    জীবনে যখন এমন ঝড় বইছে, সেই সময় শান্তির খোঁজে হজে যান রাখি। পবিত্র মক্কায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউডের ‘ড্রামা কুইন’।

    ভারতীয় সংবাদমাধ্যমে তিনি অভিযোগ করেন, আদিল তাকে বৈবাহিক ধর্ষণ করেছেন। বারবার স্বামীর বিকৃত ইচ্ছার শিকার হয়েছেন রাখি। শুধু কী তাই, রাখির নগ্ন ভিডিও বাইরে লাখ লাখ টাকায় বিক্রিও করেছেন আদিল।

    বিনোদন ডেস্ক

  • আদিলের বিস্ফোরক মন্তব্যের জবাবে যা বললেন রাখি

    জরায়ু কেটে ফেলায় মা হতে পারবেন না বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত বলে মন্তব্য করেছেন তার স্বামী আদিল দুরানি খান। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি।

    আদিলের বিরুদ্ধে গর্ভপাত, নির্যাতনসহ একাধিক অভিযোগ আনেন অভিনেত্রী। তার বিরুদ্ধে মামলাও করেন। এ ঘটনায় প্রায় এক মাস কারাগারে থাকার পর সেখান থেকে ছাড়া পেয়েই আদিলের দাবি, রাখির গর্ভপাত হওয়ার দাবি নাকি একেবারেই মিথ্যা। তিনি বলেন, রাখির নাকি জরায়ুই নেই, তাই তার পক্ষে মা হওয়া সম্ভব নয়।

    আদিলের এ দাবির উত্তরও দিয়েছেন রাখি। এক চিকিৎসককে পাশে বসিয়ে রাখি জানান, আদিলের সঙ্গে বিয়ে হওয়ার পর তার সন্তানের মা হতে চেয়েছিলেন তিনি। এখনো মা হতে পারবেন।

    আরও পড়ুন:

    অভিনেত্রীর দাবি— অস্ত্রোপচার করে তার জরায়ু কেটে ফেলা হয়নি। তার প্রমাণ দেওয়ার জন্য ডা. বীণা শিন্ডের কাছে ছুটে যান রাখি। কারণ এই চিকিৎসক রাখির অস্ত্রোপচার করেছেন। তার পর ডা. বীণা শিন্ডে রাখির লাইভে কথা বলেন।

    আদিলের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন চিকিৎসক। ডা. বীণা শিন্ডে বলেন, ‘অস্ত্রোপচার করে রাখির শুধু ফাইব্রয়েডগুলো কেটে ফেলা হয়েছে। তার ইউটেরাস বা জরায়ু বাদ দেওয়া হয়নি। ফলে রাখি অবশ্যই মা হতে পারবে।’

    গত বছর আদিল দুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি; নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলাই জেলে ছিলেন আদিল। জেলে থাকাবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

    বিনোদন ডেস্ক

  • এবার রাখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আদিলের

    বিয়ের এক বছর পার না হতেই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও আদিল খান। তাদের দুজনের সম্পর্কের শেষটা গড়িয়েছিল আদালত পর্যন্ত। এখনো চলছে বিবাহ বিচ্ছেদের মামলা।

    রাখি সাওয়ান্ত তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনসহ একাধিক অভিযোগ এনেছেন। যদিও আদিল শুরু থেকেই চুপ ছিলেন। কিন্তু এবার স্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি।

    ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে বলা হয়েছে, ভালোবেসে একসঙ্গে শুরু হয়েছিল দুজনের পথচলা। বিয়ের কয়েক মাসের মাথায় সেই সম্পর্কে ভাঙন ধরে। এর পর রাখির অভিযোগের ভিত্তিতে আদিলকে গ্রেফতারও করে পুলিশ। সেখান থেকে জামিনে মুক্তি পেয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখির বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ সামনে এনেছেন তিনি। 

    আদিলের দাবি, রাখির মতো মেয়ের সম্পর্কে কথা বলাও ক্ষতিকর। তার ভাষ্য, ‘রাখির মতো মেয়েরা সব করতে পারে। আমাদের সংবিধান এমনভাবে নারীদের সুরক্ষা দেয়, যেখানে তারা ধর্ষণ বলে চিৎকার করে উঠলেও আমাদের (পুরুষদের) গ্রেফতার হতে হয়।’

    রাখি ভিডিওকল সেশনে তার নগ্ন ভিডিও করেছিল বলেও দাবি করেন আদিল। তার দাবি, ‘তার সঙ্গে সম্পর্কে আসার পরও সাবেক স্বামী রীতেশের সঙ্গে বিয়ের কথা চেপে যান রাখি। সাবেকের সঙ্গে যোগাযোগও রাখতেন তিনি। এমনকি কাজের কথা বলে যুক্তরাজ্যে গিয়ে রীতেশের সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছিলেন তিনি।’ 

    রাখি রীতেশের থেকে আর্থিক সহযোগিতাও নিতেন বলেও দাবি করেছেন আদিল। 

    বিনোদন ডেস্ক

  • লোক দেখানো নামাজ পড়ে ট্রলের শিকার রাখি

    আদিল দুরানিকে বিয়ে করে ইসলাম ধর্মগ্রহণ করেছেন রাখি সাওয়ান্ত। আর সে কারণে এবার রোজা পালন করছেন রাখি। এই অভিনেত্রী বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি নামাজ আদায় করছেন।

    জানা গেছে, রমজান মাসে রোজা রেখে নিয়মিত নামাজ আদায় করছেন এই বলিউড অভিনেত্রী। নামাজ আদায় করার ভিডিও দেখে অনেকেই বলছেন, তিনি ইসলামের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছেন এবং তার এগুলো লোকদেখানো।

    রাখির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বুকে হাত দিয়ে একটি মাদুরের ওপর দাঁড়িয়ে রয়েছেন। তিনি কালো হিজাব, কুর্তা এবং লেগিংস পরেছেন। তবে তার পরিহিত পোশাক পায়ের উরুর ওপরে উঠে আছে।

    একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আপনি নামাজ পড়ছেন এটা খুব ভালো দিক। কিন্তু নামাজ পড়ার কিছু প্রাথমিক নিয়ম আগে আপনাকে শিখতে হবে। আপনার পরিহিত পাজামা অনেক ওপরে উঠে গেছে, যা নারীদের জন্য নাজায়েজ। দ্বিতীয়ত আপনি পায়ের এবং হাতের নখে নেইলপলিশ দিয়েছেন, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। 

    অন্য একজন লিখেছেন, ‘আপনি যদি নামাজ আদায় করেন, তা হলে আপনার পুরো শরীর ঢাকুন।’

    একই অনুভূতি আরও বেশ কয়েকজন প্রকাশ করেছেন। সর্বশেষ একজন ক্ষুব্ধ অনুসারী লিখেছেন, আপনি এত ছোট প্যান্টে নামাজ পড়তে পারেন না, নারীদের জন্য ইসলামে এটা সম্পূর্ণ বেদাত।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাখি বলেন, আমি প্রতিনিয়ত ইসলামের নিয়ম-কানুন শিখছি। আমি জানতাম না কীভাবে নামাজ পড়তে হয়। বর্তমানে আমি তা জানার এবং পালন করার চেষ্টা করছি।

    উল্লেখ্য, এ অভিনেত্রী ওমরাহ পালনের জন্য মদিনা ও মক্কা যেতে চেয়েছিলেন। কিন্তু ভিসা জটিলতার কারণে যেতে পারেননি।

    বিনোদন ডেস্ক

  • আদিল আর আমার ডিভোর্সটা হয়েই যাচ্ছে, শিগগির মুক্তি পাব: রাখি

    আদিল খান দুরানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং তার টাকা নয়ছয়ের অভিযোগ আনেন রাখি। যে কারণে আদিলকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। শুধু তাই নয়, আদিলের বিরুদ্ধে আরও একটি এফআইআর করা হয় মাইসুরুতে। এক ইরানি মহিলা আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।

    কিছুদিন আগেই জানিয়েছিলেন, কোনোভাবেই আদিলের সঙ্গে বিয়েটা তিনি ভাঙতে চান না। চিৎকার করে আদিল দুরানির উদ্দেশ্যে বলেছিলেন, তুমি কখনই ভেবো না যে আমি তোমায় ডিভোর্স দেব। 

    এদিকে এমন মন্তব্যের মাস দেড়েক কাটতে না কাটতেই পলটি দিলেন রাখি সাওয়ান্ত। জানালেন, তার ও আদিলের বিবাহ-বিচ্ছেদটা হয়ে যাচ্ছে। আদিল যাকে চান, তাকে বিয়ে করতে পারেন।

    বুধবার সর্বভারতীয় সাংবাদ মাধ্যমকে রাখি সাওয়ান্ত বলেন, আমার খুশির রহস্য হলো আমি ডিভোর্স পাচ্ছি, আমি এবার মুক্ত হয়ে যাব। ও (আদিল) এবার যাকে খুশি বিয়ে করুক, আমি শুধু মুক্তি চাই।

    ২০২২-এর শুরুর দিকে আদিল খান দুরানিকে বিয়ে করার কথা জানিয়েছিলেন রাখি সাওয়ান্ত। জানিয়েছিলেন আইনি বিয়ে ছাড়াও ইসলামের নিয়ম অনুসারে তিনি ও আদিল নিকাহ করেছেন। 

    এ বিয়ের জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন রাখি। তবে বছর ঘোরার আগেই আদিল খান দুরানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং তার টাকা নয়ছয়ের অভিযোগ আনেন রাখি। যে কারণে আদিলকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। 

    শুধু তাই নয়, আদিলের বিরুদ্ধে আরও একটি এফআইআর করেন ইরানি এক মহিলা। তিনি আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এছাড়া আদিলের বিরুদ্ধে প্রতারণা, হুমকি এবং ব্ল্যাকমেইল করার অভিযোগও আনা হয়।

    এদিকে রাখি জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি একটি বড় ওয়েব সিরিজের শুটিং করতে যাবেন। এজন্য উত্তর প্রদেশ সরকারের কাছে ভর্তুকি চেয়েও আবেদন করেন রাখি। পাশাপাশি তার টিমের নিরাপত্তা দাবি করেন। রাখি জানান, তিনি তার আবেদন অভিনেতা তথা লোকসভার সংসদ সদস্য রবি কিষাণকে জানিয়েছেন। রাখির দাবি, বাস্তব ঘটনা অবলম্বন করেই এ ওয়েব সিরিজটি তৈরি হচ্ছে। লখনউসহ উত্তর প্রদেশের বিভিন্ন গ্রামে ওয়েব সিরিজটির শুটিং হবে।
     

    বিনোদন ডেস্ক

  • দুবাইয়ে বাড়ি-গাড়ি কিনলেন রাখি সাওয়ান্ত!

    বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। নিজেকে কীভাবে আলোচনায় রাখতে হয় তা তিনি খুব ভালো করেই জানেন। সে মায়ের অসুস্থতা, বিয়ে কিংবা পারিবারিক সমস্যা সব কিছুই তিনি মিডিয়ায় এনে তামাশা করেন। 

    rnrn

    এবার জানা গেল দুবাইতে গাড়ি বাড়ি কিনলেন এ আইটেম গার্ল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

    rnrn

    দুবাইতে বাড়ি-গাড়ি কেনাটা যদিও বলিউডে কোনো নতুন কিছু নয়। কিন্তু রাখি বরাবরই নিজেকে অসচ্ছল পরিবার থেকে আসা দাবি করে থাকেন। হঠাৎ কী করে তিনি এত অর্থ বিত্তের মালিক বনে গেলেন তা নিয়ে অনেকেই অবাক।

    rnrn

    সম্প্রতি এয়ারপোর্টে ধরা দিয়েছিলেন রাখি। সেখানেই সাংবাদিকদের কাছে এসব কথা জানান রাখি। দুবাইতে রাখি সাওয়ান্ত ড্যান্স অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছেন। কয়েক দিন আগে এর উদ্বোধন করতে দুবাইয়ে যান তিনি। সেখান থেকে ফিরে রাখি সাওয়ান্ত বলেন, আমি ড্যান্স অ্যাকাডেমি যাত্রা শুরু করেছি। নতুন বাড়ি, গাড়ি নিয়েছি। এসব আমার কোম্পানি আমাকে দিয়েছে।

    rnrn

    কথা শেষ করতে না করতেই কেঁদে কেঁদে রাখি বলেন, এখানেই আমি আদিলকে গোলাপ হাতে নিয়ে স্বাগত জানিয়েছিলাম। আর সে তার বান্ধবীদের বলেছিল— এসব নাকি সব নাটক ছিল।

    বিনোদন ডেস্ক

  • এবার আদিলের পরিবারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাখির

    বেশ কয়েক সপ্তাহ ধরে শিরোনামে আছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কারণ স্বামী আদিল দুরানির সঙ্গে রাখির দাম্পত্য কলহ তুঙ্গে, যা গড়িয়েছে আইনি লড়াই পর্যন্ত। রাখির নানা অভিযোগে আপাতত আদিল দুরানি কারাগারে।এত ঝড় ঝঞ্ঝাটের মধ্যে থেকেও স্বামী আদিল দুরানির পরিবারকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি।

    rnrn

    সম্প্রতি সাংবাদিকদের রাখি বলেন, তিনি হিন্দু, তাই আদিল দুরানির পরিবার তাকে গ্রহণ করছে না। আদালতের বাইরে দাঁড়িয়ে রাখি সাংবাদিকদের বলেন, আদিল আমায় বিয়ে করেছে, আর আমি বিচার চাই।

    rnrn

    আদিলের পরিবারের বিষয়ে তিনি বলেন, আমি হিন্দু, তাই ওর বাবা আমাকে মানতে পারছে না। আমি ওর বাবাকে ফোনে বলেছি— আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনার ছেলে আমায় বিয়ে করেছে, এ কথা শুনে উনি আমার ফোন কেটে দেন। আদিল সব সময় আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়।

    rnrn

    রাখি আরও বলেন, আমি আদিলকে ডিভোর্স দিতে চাই না। আমি ওর স্ত্রী। ওর বাবা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। আমি ইসলাম কবুল করেছি। আমার বিয়ের সব কাগজপত্র আছে। এখন আমায় কোথায় যেতে হবে? আপনারাই বলুন, আমার কী করা উচিত?'
    rnতিনি আরও বলেন, আট মাস আগে বিয়ে করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন বলে দাবি রাখির। তাদের বিয়ের রেজিস্ট্রেশন মুম্বাইতে হয়েছিল। আদিল তাকে প্রতিশ্রুতি দেন যে, তারা একসঙ্গে থাকবেন এবং তাদের সন্তান হবে এবং একসঙ্গে আরও অনেক কিছু করবেন।

    rnrn

     

    rnrn

     

    বিনোদন ডেস্ক