Tag: আদিত্য

  • মধ্যরাতে শ্রদ্ধার বাড়িতে আদিত্য

    মুম্বাই নাকি ঘুমায় না। আর দিনরাত ব্যস্ততার মধ্যে কাটে তারকাদের। তারা রাতকে রাখেন নিজেদের ব্যক্তিগত কাজের কারণে। এ বার রাতবিরাতে শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বের হলেন আদিত্য রায় কাপুর। 

    ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি ২’। ২০১২ সালে শুরু হয়েছিল সেই ছবির কাজ। শোনা যায়, ছবির সেটে একসঙ্গে কাজ করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। ছবিতে ধরা পড়েছিল তাদের সম্পর্কের রসায়ন। ছবির প্রচারেও একে অপরের সঙ্গে খুঁনসুটি করতে দেখা যেত সেই সময়ের চর্চিত যুগলকে। তবে সেই সম্পর্কের মেয়াদ ছিল মাত্র বছর দুয়েক। 

    ২০১৪ সালেই বিচ্ছেদের পথে হাঁটেন আদিত্য ও শ্রদ্ধা। তার পরে কেটে গিয়েছে প্রায় এক দশক। এখন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমে মজেছেন আদিত্য।

    অন্যদিকে, সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার প্রেমের কানাঘুষো শোনা গিয়েছে বলিপাড়ায়। তবে এখনও নাকি ‘বন্ধু’ শ্রদ্ধাকে নিয়ে যে বেশ ‘পজ়েসিভ’ আদিত্য! এ বার মধ্যরাতে আদিত্যের আগমন ফের উস্কে দিল সেই জল্পনা।

    আরও পড়ুন: 

    তবে শোনা যাচ্ছে, অভিনেত্রীর বর্তমান প্রেমিক রাহুল নিজে চিত্রনাট্যকার। সম্ভবত তিনি শ্রদ্ধা ও আদিত্যকে নিয়ে নতুন কোনও ছবির পরিকল্পনা করছেন, তার কথাবার্তা বলতেই হয়তো এসেছিলেন আদিত্য।

    বিনোদন ডেস্ক

  • বছর ঘোরার আগেই ভেঙে গেল আদিত্য-অনন্যার প্রেম!

    বলিউডের অনেক জনপ্রিয় তারকা কিংবা স্টারকিডই প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু শুরুতে কেউই মুখ খুলতে চান না। অনেক জলঘোলা করার পর সম্পর্কে সিলমোহর দেন তারা। এমনই এক প্রেমিকযুগল অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুর।

    rnrn

    তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ওঠার পরও তারা বিষয়টি খোলাসা করতে চাননি। বরাবরই চুপ থেকেছেন দুজনই। সম্পর্কের কথা স্বীকার না করলেও মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে আদিত্য-অনন্যাকে। এমনকি বিদেশেও সময় কাটিয়েছেন তারা।

    rnrn

    অবশেষে করণ জোহরের কফি কাউচে এসে প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অনন্যা। তবে নতুন খবর হলো— বছর না ঘুরতেই নাকি ভেঙে গেছে আদিত্য-অনন্যার প্রেমের সম্পর্ক।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর করা একটি পোস্টই মূলত উস্কে দিয়েছে এই জল্পনা।

    rnrn

    সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের হাতে লেখা একটি নোটের ছবি পোস্ট করেছেন অনন্যা। সেখানে জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে নানা কথা লেখা রয়েছে।

    rnrn

    অনন্যা লিখেছেন— ‘সে যদি তোমার হয় তবে অবশ্যই ফিরে আসবে। এসব কিছুই ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যদি তুমি এটি গ্রহণ না করো, তবে দূরে পাঠিয়ে দিতে পার। যদি এটি তোমার হয় তবে ফিরে আসবে। যদি তুমি বিশ্বাস করতে পার যে এটা আসলে তোমার, তাহলে সে তোমার জন্যই সৃষ্টি হয়েছে।

    rnrn

    কখনও যদি তোমার মনে হয়, এত সুন্দর জিনিস তোমার হতেই পারে না, তাহলেও এটা কখনোই তোমার অংশ নয়। কারণ সবকিছু তোমার আত্মার সঙ্গে জুড়ে থাকতে পারে না।’

    rnrn

    অনন্যার এমন পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। আদিত্য ও তার সম্পর্ক কোন দিকে মোড় নিচ্ছে সেটা সময়ই বলে দেবে।

    বিনোদন ডেস্ক

  • বিবাহিত আদিত্য চোপড়াকে বিয়ের কারণ জানালেন রানি

    সালটা ছিল ২০০৬। সে বছরই মুক্তি পেয়েছিল করণ জোহরের ছবি 'কাভি আলবিদা না কেহনা'। ছিলেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন, শাহরুখ খানসহ অন্যরা। 

    rnrn

    ছবিতে ‘মায়া’ নামে এক অসুখী স্ত্রীর চরিত্রে অভিনয় করেন রানি। তার স্বামীর চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন। যিনি বিবাহিত পুরুষের প্রেমে পড়েন, ফলে তার বিবাহবিচ্ছেদ হয়। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি স্বীকার করে নিয়েছেন ওই ছবিটি তার প্রিয় ছবিগুলোর মধ্যে একটি। এবং সেই ছবি তার বাস্তবে জীবনেও প্রভাব ফেলেছিল। আর সে কারণেই তিনি আদিত্য চোপড়াকে বিয়ে করেন। 

    rnrn

    রানি সাক্ষাৎকারে বলেন, ‘অনেক নারী আছেন অনেক বয়স পার করেও বিয়ে করেননি। বছরের পর বছর কেটে যায়। বয়স বাড়ে তখন তাদের মনে হয়, কেন আমরা নিজেদের কাছে সৎ হলাম না? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুতরাং সেই সময়ে একটা অল্পবয়সি মেয়ে হিসাবে যখন আমি (কাভি আলবিদা না কেহ না) করেছিলাম, তখন এই ছবিই আমাকে আমার বিয়ের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। বুঝেছিলাম আমাকে সঠিক কারণে বিয়ে করতে হবে। কারণ আপনি যদি ভুল কারণে বিয়ে করেন, তবে আপনি একজন ব্যক্তির সঙ্গে নিজেও শেষ হয়ে যাবেন এবং সারাজীবন কষ্ট পাবেন।’

    rnrn

    রানি বলেন, তিনিই হয়তো একমাত্র ব্যক্তি নন, যিনি এই ছবির মাধ্যমে বাস্তবতা যাচাই করেছিলেন।' রানির কথায়, এই ছবি অনেক তরুণীর মনের চোখ খুলে দিয়েছিল, অনেক পুরুষেরও চোখ খুলে দিয়েছিল। অনেকেই সিনেমা হলে বসে সেই সময় এই ছবি দেখতে অত্যন্ত অস্বস্তিবোধ করেছিলেন। কারণ তারা তাদের জীবনের ছবিই দেখতে পেয়েছিলেন। সেই সময় এমন একটা ছবি দেখা সহজ ছিল না, যেটা আসলে তাদের নিজের জীবনের প্রতিচ্ছবি।'

    rnrn

    'কাভি আলবিদা না কেহ না' ছবিতে ছিলেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, প্রীতি জিনতা, অমিতাভ বচ্চন এবং কিরণ খের।

    বিনোদন ডেস্ক

  • আদিত্যের সঙ্গে কোথায় প্রি-হানিমুনে অনন্যা?

    বলিউডের বর্তমান সময়ের আলোচিত প্রেমের জুটি হচ্ছেন আদিত্য রায় ও অনন্যা পাণ্ডে। ক্রিসমাস শেষ হতেই আদিত্যের হাত ধরে বিদেশে রওনা দিয়েছিলেন অনন্যা পাণ্ডে। দুজনের প্রেম এখন ওপেন সিক্রেট। তবে প্রকাশ্যে লুকোছাপা বজায় রেখেছেন দুজনে। 

    rnrn

    নতুন বছরকে স্বাগত জানাতে চুপিসারে লন্ডন উড়ে গেছেন তারা। বন্ধুদের সঙ্গে সেখানেই পার্টি মুডে তারকা জুটি। রেডিটের সৌজন্যে ফাঁস সেই ছবি। সেই ভাইরাল ছবিতে আদিত্যের বাহুলগ্না অনন্যা। 

    rnrn

    এর আগে বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন দুই তারকা। দুজনকে একান্ত সময় কাটাতে দেশের বাইরে উড়াল দিতে দেখেই নেটিজেনরা বলছেন— বিয়ের আগেই ‘হানিমুন’ সেরে নিচ্ছেন এ জুটি।

    rnrn

    এদিকে কফি উইথ করণের এক এপিসোডে বন্ধু সারা আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন অনন্যা। যেখানে অনন্যার চর্চিত প্রেমে সিলমোহর দেন সারা। ওই অনুষ্ঠানেই বলে ফেলেন, ‘অনন্যার কাছে নাইট ম্যানেজার (আদিত্য অভিনীত সিরিজ) রয়েছে, আমার নেই’।

    rnrn

    এসবের পর যখন তারা দুজন একসঙ্গে নতুন বছর উদযাপনের জন্য বিদেশে উড়াল দিলেন, তখন নেটিজেনরাও মেতে উঠলেন নানা মন্তব্যে। অধিকাংশই বলছেন, ‘বিয়ের আগেই হানিমুন, সম্পর্ক টিকবে তো?’।

    rnrn

    প্রসঙ্গত, গত বছর কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তার পর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। এই জল্পনার মাঝেই অনন্যার ২৫তম জন্মদিন উদযাপন করতে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন এই জুটি। মাসখানেক বাদে আবারও একান্ত সময় কাটাতে দেশ ছাড়তে দেখা গেল তাদের।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আগেই ‘হানিমুনে’ আদিত্য-অনন্যা

    বলিউডের বর্তমান সময়ের আলোচিত প্রেমের জুটি হচ্ছেন আদিত্য রয় ও অনন্যা পাণ্ডে। যদিও তারা এখনো বিষয়টি নিয়ে কেউ মুখ খুলেননি। অভিনেতা চাঙ্কি পাণ্ডেকন্যার সঙ্গে বলিউডের ‘নাইট ম্যানেজার’-এর রোম্যান্সের বিষয়টি কারোই অজানা নয়।

    সম্প্রতি কফি উইথ করণের এপিসোডে এসে এমনটি জানালেন তারা। তবে এবার আর গোপনে নয়, প্রকাশ্যেই নতুন বছর একসঙ্গে কাটাতে উড়াল দিলেন এ জুটি। 

    বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন দুই তারকা। অনন্যার পরনে ছিল শার্ট ও জ্যাকেট, সঙ্গে ঢিলেঢালা প্যান্ট। অন্যদিকে আদিত্যের পরনেও ছিল একই পোশাক। দুজনকে একান্ত সময় কাটাতে দেশের বাইরে উড়াল দিতে দেখেই নেটিজেনরা বলছেন— বিয়ের আগেই ‘হানিমুন’ সেরে নিচ্ছেন এ জুটি।

    এদিকে কফি উইথ করণের এক এপিসোডে বন্ধু সারা আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন অনন্যা। যেখানে অনন্যার চর্চিত প্রেমে সিলমোহর দেন সারা। ওই অনুষ্ঠানেই বলে ফেলেন, ‘অনন্যার কাছে নাইট ম্যানেজার (আদিত্য অভিনীত সিরিজ) রয়েছে, আমার নেই’।

    এসবের পর যখন তারা দুজন একসঙ্গে নতুন বছর উদযাপনের জন্য বিদেশে উড়াল দিলেন, তখন নেটিজেনরাও মেতে উঠলেন নানা মন্তব্যে। অধিকাংশই বলছেন, ‘বিয়ের আগেই হানিমুন, সম্পর্ক টিকবে তো?’।

    প্রসঙ্গত, গত বছর কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তার পর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। এই জল্পনার মাঝেই অনন্যার ২৫তম জন্মদিন উদযাপন করতে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন এই জুটি। মাসখানেক বাদে আবারও একান্ত সময় কাটাতে দেশ ছাড়তে দেখা গেল তাদের।

    বিনোদন ডেস্ক

  • বাথরুম থেকে জনপ্রিয় অভিনেতার লাশ উদ্ধার

    ভারতীয় অভিনেতা আদিত্য সিং রাজপুতকে সোমবার বিকালে আন্ধেরিতে তার বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর এনডিটিভির। 

    rnrn

    আদিত্য সিং রাজপুত একজন জনপ্রিয় অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর ছিলেন। আন্ধেরির ১১ তলার যে অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন তারই বাথরুম থেকে উদ্ধার হয়েছে তার দেহ। 

    rnrn

    আদিত্যের এক বন্ধু তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে ভবনের প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    rnrn

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আদিত্য। ধারণা করা হচ্ছে, মূলত এ কারণেই বাথরুমে পড়ে যান তিনি। 

    rnrn

    দিল্লির বাসিন্দা আদিত্য ভাগ্য ফেরাতে এসেছিলেন মুম্বাইয়ে। তিনি ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নাহি মারা’-র মতো ছবিতে কাজও করেন। ৩০০টির বেশি বিজ্ঞাপন করেছেন। ভাগ নিয়েছিলেন স্প্লিটসভিলা ৯-এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪-এর মতো টিভি প্রজেক্টের অংশও ছিলেন। 

    rnrn

    বর্তমানে তিনি এক বিখ্যাত প্রোডাকশন হাউজের কাস্টিং বিভাগে কাজ করছিলেন। মুম্বাই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত। পেজ ৩ পার্টিগুলোতে তাকে প্রায়ই দেখা যেত।

    অনলাইন ডেস্ক

  • অনন্যার সঙ্গে প্রেমের ‘গুঞ্জনের’ মধ্যে বিয়ে নিয়ে যা বললেন আদিত্য

    বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন ক্রমশ ‘শক্তিশালী’ হচ্ছে। কিছুদিন আগে একটি ওয়েব সিরিজের বিশেষ প্রদর্শনীর পর আদিত্য-অনন্যা এবার হাঁটলেন র্যাম্পে। যদিও আদিত্যর ভাষ্য, প্রেম-বিয়ে নিয়ে ভাবছেন না তিনি। 

    rnrn

    এনডিটিভি জানিয়েছে, আদিত্য অভিনীত ‘গুমরাহ’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে আদিত্যকে তার প্রেম-বিয়ে নিয়ে প্রশ্নের পর প্রশ্নে ছেঁকে ধরেন সাংবাদিকরা।    

    rnrn

    তিনি বলেন, হ্যাঁ, আমি জানি, সবাই প্রেম করছে, বিয়ে করছে। তবে আমি তেমন কোনো উত্তেজনা টের পাচ্ছি না এখনো। তাই আরেকটু সময় নেব, যখন সঠিক সময় আসবে, তখন নিশ্চয়ই হবে।

    rnrn

    গত বছরের মাঝামাঝি সময় থেকে আদিত্য-অনন্যার প্রেমের কথা ভেসে বেড়াচ্ছে মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিতে। যদিও এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তাদের কেউ কিছুই বলেননি। 

    rnrn

    গতবছর মুম্বাইয়ের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়েছিলেন অনন্যা। সেখানে আদিত্যের দিকে ইঙ্গিত করে করণ বলেছিলেন, আমি তোমাদের আমার পার্টিতে দেখেছি। কী ঘটছে তোমাদের মাঝে বল তো? 

    rnrn

    সে সময় করণকে মাঝপথে থামিয়ে অনন্যা বলে বসেন, তুমি কিছু দেখোনি। তবে আদিত্য বেশ ‘হট’। 

    rnrn

    অনন্যার প্রেম নতুন কিছু নয়। এর আগেও নায়িকা জাহ্নবী কাপুরের প্রেমিক ঈশান খাট্টারের সাথে প্রেমে জড়ান তিনি। সেই প্রেম অবশ্য বেশি দিন চলেনি। আরও শোনা গিয়েছিল, ‘লাইগার’ সিনেমায় অভিনয় করতে গিয়ে দক্ষিণের হার্টথ্রব বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নাকি মন দেওয়া–নেওয়ার কাজটা অনন্যা গোপনে সেরে ফেলেছেন। এদিকে অতীতে আদিত্যের সঙ্গে নাম জড়িয়েছিল শ্রদ্ধা কপূরের সঙ্গে।  

    rnrn

    আগামী ৭ই এপ্রিল মুক্তি পেতে চলেছে আদিত্য ও ম্রুণাল ঠাকুর অভিনীত সিনেমা 'গুমরাহ'। 

    rnrn

    সেই সঙ্গে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ড্রিম গার্ল ২’-এ দেখা যাবে অনন্যাকে। গতমাসে এই সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। 

    অনলাইন ডেস্ক

  • রানী মুখার্জির বিরুদ্ধে যে অভিযোগ স্বামীর

    প্রায় একযুগ আগে ২০১১ সালে নরওয়েতে বাঙালি দম্পতি সাগরিকা চট্টোপাধ্যায়  এবং  অনুরূপ ভট্টাচার্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় নড়ে চড়ে বসে গোটা দেশ। এবার সেই ঘটনা নিয়ে ছবি বানালেন অসীমা ছিব্বর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

    rnrn

    মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রানী মুখার্জি ও অনির্বাণ ভট্টাচার্য। মর্দানি ২-এর পর ফের বড়পর্দায় রানী। ট্রেলার মুক্তির পর থেকেই সাড়া ফেলে দিয়েছে এ ছবি। কয়েক দিন বাদেই ছবির মুক্তি। 

    rnrn

    ইতোমধ্যে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দেখে ফেলেছেন আদিত্য চোপড়া। ছবি দেখে স্বামী আদিত্য প্রতিক্রিয়া জানান রানীকে।

    rnrn

    এক সাক্ষাৎকারে সেই তথ্য জানান রানী। সেই কথার রেশ ধরে রানী বলেন, অনেকেই মনে করেন, আমি নাকি অনেক বদলে গেছি। আর আগের মতো নেই। এমনকি আদিও সেটা মনে করেন। তার কথায়, আমার মেয়ে আদিরা জন্ম নেওয়ার পর থেকেই আমার মধ্যে প্রচুর পরিবর্তন এসেছে। আমি নাকি এখন শুধুই মা, স্ত্রী নই।

    rnrn

    রানী আরও বলেন, আমি জানি এটা একেবারেই আদির অভিমান। প্রত্যেক মেয়েই, মা হওয়ার পর বদলে যায়। আর এ বদলে যাওয়াটা মোটেও মন্দ নয়। কারণ মা হওয়াটা মুখের কথা নয়। এ অনুভূতিটা আমরা মেয়েরাই অনুভব করে থাকি।

    rnrn

    সিনেমাতে, ‘খারাপ ভালো জানি না, আমি জানি আমি একজন মা’ বলে আদালতে বিচারকের সামনে হাউমাউ করে কেঁদেছেন রানী মুখোপাধ্যায়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ট্রেলারে এভাবেই সিনেপর্দায় কামব্যাক করছেন এ অভিনেত্রী। এ সিনেমাতে বাঙালি বউ ও মায়ের অবতারে দেখা যাবে রানীকে। সিনেমাটিতে রানীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আর এ সিনেমা থেকেই বলিউডের পা রাখলেন অনির্বাণ।

    rnrn

    একটি সত্য ঘটনা অবলম্বন করেই সিনেমাটি তৈরি। পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মা থেকে সন্তানকে আলাদা করে নেয় নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে এক মায়ের লড়াই উঠে আসবে এ সিনেমাতে।

    বিনোদন ডেস্ক