Tag: আদনান আল রাজীব

  • কানে ‘আলী’র বিশেষ স্বীকৃতি, শুভেচ্ছা বার্তায় যা বললেন শাকিব

    প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে বাংলাদেশি সিনেমা। শনিবার উৎসবের ৭৮তম আসেরর সমাপনী দিনে বিশেষ উল্লেখযোগ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’।

    দেশের চলচ্চিত্রের এমন স্বীকৃতিতে আদনান আল রাজীবসহ পুরো ‘আলী’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।

    এ ঘটনাটিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মনে করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন এই নায়ক। একটি ফটোকার্ড শেয়ার করে শাকিব খান লেখেন, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সাবাশ! আদনান ও টিম ‘আলী’।

    শাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লেখেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি। ’

    এর আগে গেল শুক্রবার ‘আলী’ সিনেমাটি কানে প্রদর্শিত হয়। বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লেখেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব। ’

    সিনেমাটির গল্পে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

    বলে রাখা যায়, বাংলাদেশি চলচ্চিত্রের জন্য কান চলচ্চিত্র উৎসব বরাবরই এক স্বপ্নের নাম। সেই স্বপ্নের প্রথম স্পর্শ আসে ২০০২ সালে, তারেক মাসুদের ‘মাটির ময়না’ যখন নির্বাচিত হয় কানের প্যারালাল সেকশন ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ।

     এরপর দীর্ঘ সময় পেরিয়ে ২০২১ সালে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কানের অফিশিয়াল সেকশন ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নেয়। এটিই ছিল প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্রের কানের মূল কাঠামোয় প্রবেশ।

    বিনোদন ডেস্ক

  • কানে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের ‘আলী’

    ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেওয়া হয়েছে পরিচালক আদনান আল রাজীবের সিনেমাটিকে। 

    বৃহস্পতিবার (২২ মে) উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি। তখনই এটি প্রশংসিত হয়। 

    সিনেমায় স্বনামে অভিনয় করেছেন আল-আমিন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আলী—উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে সমাজের এক কঠোর প্রথার ভেতর। যেখানে নারীদের গান গাওয়াকে অপমান হিসেবে দেখা হয়, সেখানে আলী নিজেই অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গবৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে।

    ছবির মূল কারিগর নির্মাতা আদনান আল রাজীব। দেড় যুগ ধরে টিভি বিজ্ঞাপন ও বিভিন্ন নির্মাণে কাজ করছেন। ১৫ মিনিটের সিনেমা ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন তারা। টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন।

    আরও পড়ুন

    সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, ভাবেননি তিনি। কানে মনোনয়নের পর আদনান বলেছিলেন, ‘আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই ভাবনা নিয়ে কাজ করি।’

    কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

    বিনোদন ডেস্ক

  • কানে আজ পর্দা ফাটাবে ‘আলী’, যা বললেন রাজীব

    ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে। শেষের পথে উৎসব। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামীকাল শনিবার (২৪ মে) পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় ঢালিউডের কোনো না কোনো তারকা অংশগ্রহণ করে থাকেন। এবার কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। সিনেমাটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব। কানে আজ সিনেমাটির প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। 

    প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের কোনো সিনেমা। কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প বলা হয়েছে—’আলী’ সিনেমা উপকূলীয় একটি শহরের গল্প; যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না, সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।

    গতকাল বৃহস্পতিবার একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উৎসব থেকে সিনেমা ‘আলী’ সম্পর্কে পরিচালক বলেন, কানে স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো সব একদিনেই প্রদর্শিত হয়। প্রত্যেক সিনেমাই দুটি করে প্রদর্শনী হয়। 

    রাজীব বলেন, মূল প্রদর্শনীর আগে আলীর কারিগরি প্রদর্শনীতে তিনি ছিলেন। সেখানে মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর কালার, সাউন্ড—সব ঠিক আছে কিনা পরীক্ষা–নিরীক্ষা করা হয়। তিনি বলেন, আমরা তো জানি, কানে দারুণ সব সিনেমা মনোনয়ন পায়। এককথায় শক্তিশালী সব গল্প, নির্মাণ ও উপস্থাপনার সব সিনেমা।

    সিনেমার প্রদর্শনীর পূর্বমুহূর্তে আপনার অনুভূতি কেমন—এমন প্রশ্নের উত্তরে রাজীব বলেন, গায়ে কাঁটা দিচ্ছে। দেশ–বিদেশের সিনেমা সমালোচক, পরিচালক, প্রযোজক সিনেমাটি নিয়ে কী বলেন, সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।

    এ নির্মাতা বলেন, আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটি অনুভব করতে পারে, সে যে–ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই, কারণ আমি জানি এটা আমার সত্য।

    এর আগে গত সপ্তাহে ‘আলী’র টিজার প্রকাশ পেয়েছে। সেই সম্পর্কে রাজীব বলেন, ‘আলী’ বেশ প্রশংসিত হচ্ছে। টিজার প্রকাশের পর আলী ও তার মায়ের প্রসঙ্গে অনেকে কথা বলছেন। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা, সেগুলো নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এগুলো বেশ উপভোগ করছি।

    বিনোদন ডেস্ক

  • কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে আদনান আল রাজীবের সিনেমা

    ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা আদনান আল রাজীবের সিনেমা ‘আলী’। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই বাংলাদেশি সিনেমা লড়বে স্বল্পদৈর্ঘ্য বিভাগে।

    শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আলী’র মনোনয়নের কথা জানান নির্মাতা নিজেও।

    আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

    এই খবরে আবেগাপ্লুত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং রাজীবের মেন্টর মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু খবর আপনাকে আবেগপ্রবণ করে তোলে। এটাও তেমন একটি খবর! আঠারো বছর আগে যখন আদনান প্রথম মহাখালীতে আমার বাসায় এসেছিল, আমি দেখেছিলাম এক ছেলেকে—যে নিজেকে প্রমাণ করতে চায়, একটা ছাপ ফেলতে চায়!’

    ‘গতকাল যখন সে আমাকে ফোন করে জানাল যে তার শর্ট ফিল্ম আলী কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে, আমি আনন্দে উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম! যেকোনো বাংলাদেশি নির্মাতার এমন অর্জন আমাকে সমানভাবে খুশি করত, কারণ এটি প্রথম কোনো বাংলাদেশি শর্ট ফিল্ম যা কানের প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে! এটি এক ঐতিহাসিক সাফল্য!’-যোগ করেন ফারুকী।

    ‘আলী’ সিনেমার গল্প সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে রাজীব গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’

    প্রসঙ্গত, আগামী ১৩ মে পর্দা উঠবে কান চলচ্চিত্র উৎসবের। চলবে ২৩ মে পর্যন্ত। এবারের মুয়ল প্রতিযোগিতা বিভাগে জুড়ি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশে।

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীন-বাবাকে একফ্রেমে এনে রাজীব লিখলেন ‘বউ-শ্বশুরের বন্ধুত্ব’

    বর্তমানে শোবিজ অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত তারকাযুগল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। দীর্ঘ ১৩ বছর সবার চোখ ফাঁকি দিয়ে চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন এ দুই তারকা। ২০১২ সাল থেকে এই যুগলের প্রেমের শুরু।

    এদিকে বিয়ের পর নতুন অনুভূতি নিয়ে প্রথমবারের মতো ঈদ উদযাপন করেছেন মেহজাবীন ও রাজীব দম্পতি। ঈদ পরবর্তী সময়ে শ্বশুরবাড়িতে শোবিজ অঙ্গনের বন্ধুদের সঙ্গে নিয়ে সময় কাটিয়েছেন এই জুটি। 

    যেখানে রাজীবের ক্যামেরায় ধরা পড়েছে মেহজাবীন ও তার শ্বশুরের বন্ধুত্ব, অভিনেত্রী সাবিলা নূরের খুনসুটি, নির্মাতা আশফাক নিপুণ ও তার স্ত্রী এলিটা করিমের দারুণ কিছু মুহূর্ত। 

    পেশায় নির্মাতা আদনান আল রাজীব বরাবরই তার কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবারও ৯০ দশকের স্টাইলে ছবি এডিট করে আরও একবার ভক্তদের হৃদয়ে জায়গা করে নিলেন। 

    বিশেষ করে মেহজাবীনের সঙ্গে তার শ্বশুরের হাসিমুখের একটি ছবি নেটিজেনরাও ভালোবাসায় ভড়িয়েছেন। যেই ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘বউ-শ্বশুরের বন্ধুত্ব’।

    এদিন লাল শাড়িতে দেখা মিলেছে মেহজাবীনের। স্বামীর ক্যামেরায় একের পর এক ক্লিকে ধরা দিয়েছেন তিনি। তার সঙ্গে সাদা শাড়িতে দেখা মিলেছে সাবিলা নূরের। রাজীবদের বাড়িতে স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ‘ওই কিরে, মধু মধু’তে গা ভাসালেন মেহজাবীন-আদনানও

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরমুজ ব্যবসায়ীর ‘ওই কিরে, ওই কিরে, মধু মধু’ ডায়লগটি ভাইরাল হয়েছে। নেটিজেনদের মধ্যে এই ডায়লগটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এবার এই মজার স্রোতে গা ভাসালেন শোবিজ তারকারাও। সদ্য বিবাহিত তারকা দম্পতি আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীও যোগ দিলেন ‘ওই কিরে ওই কিরে’ উন্মাদনায়!

    সম্প্রতি জমকালো আয়োজনে দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিয়েছেন পরিচালক আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের অনুষ্ঠানে তাদের ভালোবাসামাখা নানা মুহূর্তের ঝলক দেখা গেছে। সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও এবার শেয়ার করেছেন আদনান, যা দেখে নেটিজেনরা হাসি থামাতে পারছেন না।

    ভিডিওতে দেখা যায়, বিয়ের পোশাকে থাকা মেহজাবীনের মাথা থেকে ঘোমটা সরিয়ে নিচ্ছেন আদনান। দুজনের চোখে-মুখে আনন্দ আর উচ্ছ্বাস। আদনান আদর করে মেহজাবীনের কপালে চুমু এঁকে দেন। উপস্থিত অতিথিরাও এই দৃশ্য দেখে আপ্লুত হন।

    আর এই সুন্দর মুহূর্তের ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বচন— ‘আল্লাহ তুমি ইজ্জত রাইখো, ওই কিরে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই কিরে।’

    ভিডিওটির ক্যাপশনে দুবার ‘মাশাআল্লাহ’ লিখেছেন আদনান। আর কমেন্ট সেকশনে মজা করে মেহজাবীন লিখেছেন, ‘এইসব কি রে!’

    এই ভাইরাল ব্যবসায়ীর সংলাপ নিয়ে আদনান-মেহজাবীনের এমন মজার পরিবেশ দেখে হাসিতে ফেটে পড়েছেন তাদের ভক্তরাও! অনেকে ভক্ত মজা করতেও ছাড়ছেন না। একজন মজা করে আদনানকে উদ্দেশ্য করে লিখেছে, ‘ভাই জিতছেন।’

    বিনোদন ডেস্ক

  • ‘১৩ বছর ধরে তুমি আমার শক্তি, আমার সেরা বন্ধু’

    প্রেমের সম্পর্ক নাকি যত গোপন রাখা যায় তত শক্ত থাকে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব মনে হয় এই কথাতেই বিশ্বাসী ছিলেন। নাহলে এক বা দুই নয়, ১৩ বছরের সম্পর্ককে আড়ালে রাখেন! একেবারে বিয়ের পরেই তারা তাদের সম্পর্ক নিয়ে অনুভূতি শেয়ার করেছেন। 

    দিন তিনেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন চৌধুরী তার অনুভূতি শেয়ার করেছিলেন। এবার আদনান আল রাজীবও নিজের অনুভূতি শেয়ার করলেন তার ফেসবুকে। 

    স্ত্রী মেহজাবীনের একটি ছবি এবং তাদের তোলা প্রথম সেলফি শেয়ার করে রাজীব লিখেছেন, আমি একজন সাধারণ মানুষ। শিল্প সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছি। দেখতে এবং প্রতিভায় আমি সরল। তবুও কোনো না কোনোভাবে ঈশ্বর আমাকে আমার প্রাপ্যের চেয়েও বেশি আশীর্বাদ করেছেন। আমি মনে করি তিনি আমার প্রতি অনুগ্রহ করেন এবং এখন তিনি আমাকে তোমাকে দিয়েছেন যা সবচেয়ে সুন্দর এবং মূল্যবান উপহার। ১৩ বছর ধরে তুমি আমার শক্তি, আমার ত্রাণকর্তা এবং আমার সেরা বন্ধু। চিরকাল এখানেই থাকো মেহজাবিন চৌধুরী।

    মেহজাবীন চৌধুরী এবং আদনান আল রাজীবের প্রায় ১৩ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পায় ১৪ ফেব্রুয়ারি। এদিন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ যেন দীর্ঘ অপেক্ষার পর সুখের নীড় গড়া। ২০১২ সাল থেকে এই যুগলের প্রেমের শুরু।

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীন-রাজীবের বিয়ে নিয়ে যা বললেন জয়

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব।গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাদের আক্দ সম্পন্ন হয়। সোমবার ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ে করেন তারা। এর আগে রোববার একই ভেন্যুতে গায়ে হলুদ হয় তাদের।

    এদিকে মেহজাবীন ও রাজীবকে শুভকামনায় ভাসিয়েছেন সহকর্মী তারকারা। দুজনকে নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। যেখানে জয় উল্লেখ করেছেন, ছবির মতোই হোক এই বন্ধন।

    নিজের পোস্টে জয় লেখেন, অভিনন্দন। মেহজাবীন এবং আদনান আল রাজীব। ছবির মতোই হোক এ বন্ধন। মেহজাবিনের মতো দুর্দান্ত সুন্দরী এবং নাম্বার ওয়ান অভিনেত্রীকে বিয়ে করার সাহস এবং সামর্থ্য আদনান আল রাজীব ছাড়া আর কারই বা ছিল।

    ২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সময় তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনো তারা মুখ খোলেননি।

    ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম।

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীনের বিয়ে—কবে ও কোথায়?

    বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের দীর্ঘদিনের প্রেমসম্পর্কের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। এবার তাদের প্রেমসম্পর্ক প্রকাশ্যে এসেছে এবং তারা দ্রুত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। 

    দীর্ঘসময় ধরেই মেহজাবীন ও রাজীবের সঙ্গে প্রেমসম্পর্কের গুঞ্জন চলছিল মিডিয়াপাড়ায়। অতীতে এ সম্পর্ককে দুজনেই গুঞ্জন বলে এড়িয়ে গেলেও দেশের বাইরে বিভিন্ন লোকেশনের রোমান্টিক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতে দেখা যেত। এমনও শোনা গেছে— কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছেন মেহজাবীন ও রাজীব। এবার সেই বিয়েরই সামাজিক আনুষ্ঠানিকতা হতে চলেছে।

    একটি বিশ্বস্ত সূত্র জানায়, লুকিয়ে বিয়ে করেননি মেহজাবীন। চলতি মাসেই বিয়ের সানাই বাজবে। ‘প্রিয় মালতি’র প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ভালোবাসার মাস ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। যদিও রাজীব ও মেহজাবীনের বিয়ে আরও আগেই হওয়ার কথা ছিল। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে। 

    সূত্র আরও জানায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) মেহজাবীনের গায়েহলুদ। একই ভেন্যুতে পর দিন অর্থাৎ আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) বসছে বিয়ের আসর।

    এদিকে গত ১৭ ফেব্রুয়ারি মেহজাবীন তার বিয়ের খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন। তবে বিয়ের খবর স্বীকার করলেও তিনি ভেন্যু, তারিখ ও আয়োজন প্রসঙ্গটি এড়িয়ে যান। 

    উল্লেখ্য, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোর প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’।

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীনের বিয়ের তারিখ ও ভেন্যু সম্পর্কে যা জানা গেল

    জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নির্মাতা আদনান আল রাজীদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন- এমন খবর শোবিজ অঙ্গনের কম-বেশি সবারই জানা। যদিও দুজনের কেউ-ই এ সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে দেশের বাইরে বিভিন্ন জায়গায় তাদের দুজনের ঘুরতে যাওয়ার রোমান্টিক ছবি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে দেখা যেত।

    এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবীন। 

    কয়েক বছর আগে হঠাৎই গুঞ্জন ওঠে, কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছেন মেহজাবীন ও রাজীব। সেই বিয়েরই সামাজিক আনুষ্ঠানিকতা হতে চলেছে এবার, এমনও গুঞ্জন চলছে সামজিক যোগাযোগমাধ্যমে।

    তবে জানা গেছে, লুকিয়ে বিয়ে করছেন না মেহজাবীন। চলতি মাসেই বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হবে।  

    জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে রোববার (২৩ ফেব্রুয়ারি) হবে মেহজাবীনের গায়ে হলুদ। একই ভেন্যুতে পরদিন অর্থাৎ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বসবে বিয়ের আসর।

    মেহজাবীনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রাজীব ও মেহজাবীনের বিয়ে আরও আগেই হওয়ার কথা ছিল। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে।

    এদিকে, গত ১৭ ফেব্রুয়ারি মেহজাবীন তার বিয়ের খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন। তবে বিয়ের খবর স্বীকার করলেও তিনি ভেন্যু, তারিখ ও আয়োজন প্রসঙ্গটি এড়িয়ে যান।

    ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। এরপর থেকেই নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন এই লাস্যময়ী। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রথমবারের মতো পর্দায় মুক্তি পেয়েছে মেহজাবীনের সিনেমা ‘প্রিয় মালতী।’ এতে দারুণ অভিনয় করে প্রশংসায় ভাসছেন তিনি। গত ১৯ জানুয়ারিতে শেষ হওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমাটি। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মেহজবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’।  

    অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় নির্মাতাদের মধ্যে অন্যতম। 

    যুগান্তর ডেস্ক