Tag: আটক

  • ডিবি কার্যালয়ে মেহের আফরোজ শাওন

    অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটকের পর সেখানে নেওয়া হয়।

    ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

    ডিএমপির মিডিয়া সেলের উপকমিশনার তালেবুর রহমান এক বার্তায় জানান, জিজ্ঞাসাবাদের জন্য শাওনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

    এর আগে বিকালে জামালপুরে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত নাম মেহের আফরোজ শাওন। গত তিন দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে চারটি পোস্ট করেছেন তিনি। সবগুলো পোস্টই সমালোচনামূলক। 

    যুগান্তর প্রতিবেদন

  • ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন শাওন’

    অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। 

    বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

    কোন অভিযোগে শাওনকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, শাওন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন।

    আটকের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

    এর আগে বিকালে জামালপুরে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত নাম মেহের আফরোজ শাওন। গত তিন দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে চারটি পোস্ট করেছেন তিনি। সবগুলো পোস্টই সমালোচনামূলক। 

    যুগান্তর প্রতিবেদন

  • যে কারণে আটক হলেন নাট্যনির্মাতা রিংকু

    বিনোদন জগতের ছোটপর্দার তরুণ ও প্রতিভাবান নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গতকাল রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। 

    টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজ নির্মাণের জন্য দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন রিংকু। তার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয়। কারণ তার গল্প বলার ধরন ও বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। সামাজিক সমস্যানির্ভর গল্পে তিনি নাটক নির্মাণ করে থাকেন। তার পরিচালনা ও গল্পের গভীরতা বেশ প্রশংসিত। এবং দর্শকদের বিনোদন দেয়।

    গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় রাফাত মজুমদার রিংকুকে। গুলশান থানার ওসি তৌহিদ আলম আটক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    রিংকুর আটকের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন— আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।

    এ অভিনেতা বলেন, নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন, তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।

    তিনি বলেন, যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে, তাহলে এ পরিবর্তিত সময়ে সবার উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।

    বিনোদন ডেস্ক

  • মধ্যরাতে জনপ্রিয় নির্মাতা রিংকু আটক

    তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে সোমবার রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। গুলশান থানার ওসি তৌহিদ আলম আটক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    কয়েক বছর আগে থেকে তিনি নিয়মিত নাটক নির্মাণ করছেন। রাফাত মজুমদার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয় কারণ তার গল্প বলার ধরন এবং বিষয়বস্তু দর্শকদের আকৃষ্ট করে।

    রিংকু আটকের খবর শুনে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।’

    নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। তাকে কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি বললেন খায়রুল বাসার।

    রিংকুর নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। তার নাটকগুলোর মধ্যে রয়েছে, রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিকশা গার্লসহ প্রায় এক শতাধিক নাটক নির্মাণ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • বন্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান লুবাবার

    সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও। যেখানে তাকে নানা সময় বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় কয়েক মাস আগে ডিবি হারুনের সঙ্গে দেখা শেষে এক সাক্ষাৎকারে এই শিশুশিল্পী হারুন আংকেলের স্থলে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেন। ব্যস্ মুহূর্তেই হয়ে যান ভাইরাল। হতে থাকেন ট্রলের শিকার। এমনকি অনেকেই তাকে দেখলে বলা শুরু করেন ‘হাউন আংকেল’।

    rnrn

    তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লুবাবা।

    rnrn

    বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন। কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি, বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি। আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।’

    rnrn

    লুবাবা আরও লিখেছেন, ‘আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে, দেখো মানুষ কত মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই। সবখানে পানি, এই লাশগুলো নিয়ে কোথায় যাবে। এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছিনা। ছোট ছোট বাচ্চা আমার মত বয়সি এরা আজকে কতটা অসহায়।’

    rnrn

    এই শিশুশিল্পী আরও লিখেছেন, ‘আসুন আমাদের মত বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি। আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব, কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে।’

    rnrn

    সবশেষে লুবাবা লিখেছেন, ‘আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।’

    অনলাইন ডেস্ক

  • ছোট পোশাক পরায় আটক উরফি জাভেদ!

    মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিতর্কিত মডেল উরফি জাভেদ। শুক্রবার সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে উরফির সঙ্গে কথা বলছেন দুজন নারী পুলিশ কর্মকর্তা। 

    একজন উরফিকে জিজ্ঞাসা করেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কেউ ঘোরে?’ উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকতাকে। কিছুক্ষণ বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলেন ওই দুই নারী পুলিশ। 

    এর পরেই উরফিকে গ্রেফতারের জল্পনা উঠেছে। যদিও তাকে সত্যিই গ্রেফতার করা হয়েছে কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

    আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, ‘ভাইরাল ভবানি’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি কফি শপে বসেছিলেন উরফি। হঠাৎ একটি পুলিশের গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে দুজন নারী পুলিশ কর্মকর্তা উরফিকে দোকানের বাইরে ডেকে পাঠান। এর পর তারা উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলেন। 

    উল্লেখ্য, খোলামেলা পোশাক পরে বহুবার বিতর্কের মুখে পড়েছেন উরফি। গত মাসে বান্দ্রা থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়েছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছিল। তখন উরফি নিজে থেকেই থানায় গিয়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • মডেলকে মারধরের অভিযোগে অভিনেতা আটক

    টালিউড অভিনেতা অতীশ ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক উঠতি মডেল। সেই অভিযোগের ভিত্তিতে ওই অভিনেতাকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। 

    rnrn

    বুধবার তাকে আদালতে হাজির করা হয়। পুলিশ সূত্রে বলা হয়েছে, উঠতি মডেলের দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, গত ছ’মাস ধরে তার ওপর লাগাতার নির্যাতন চালাচ্ছেন ওই অভিনেতা। জনপ্রিয় সিরিয়াল ‘সিআইডি’র বাংলা সংস্করণের বিভিন্ন পর্বে দেখা গিয়েছে অতীশকে। 

    rnrn

    পুলিশ সূত্র জানায়, ২৯ জানুয়ারি সকাল ১০টা নাগাদ অভিযোগকারিনী ওই উঠতি মডেলকে জোর করে বাড়িতে আটকে রেখেছিলেন অতীশ। শুধু তাই নয়, ওই তরুণীকে মারধরও করা হয়েছিল বলে পুলিশকে তার অভিযোগে জানিয়েছেন ওই মডেল।  

    rnrn

    ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগকারি মডেলের শরীরে বেশ কিছু জায়গায় কামড়ের দাগ রয়েছে। অতীশ তাকে ঘুসি এবং লাথিও মারেন বলে ধারণা করা হচ্ছে। 

    rnrn

    ঘটনার পর অভিযোগকারিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও তাকে বার বার হুমকিও দিয়েছেন অতীশ। 

    বিনোদন ডেস্ক