Tag: আগ্রহী

  • একাধিক সন্তানের মা হতে আগ্রহী অভিনেত্রী

    বিয়ে করার আগে এক সাক্ষাতকারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলেছিলেন, যদি মনের মানুষ খুঁজে পাই তাহলে বিবাহবন্ধনে আবদ্ধ হবো। সেই সময়ে তিনি একাধিক সন্তানের মা হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

    রণবীর সিংহের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে অভিনয় থেকে অবসর নিতে চেয়েছিলেন।  

    এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। আমরা অপেক্ষা করছি, কবে আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’

    সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির একটি প্রচার অনুষ্ঠানে দীপিকাকে দেখা যায়। সেখানে কালো আঁটসাঁট ‘বডিকন’ পোশাক পরে আসেন নায়িকা। 

    সেপ্টেম্বরে রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে পারে। সামাজিক যোগাযোগেরমাধ্যমে গত মার্চ মাসে এমনটি জানান রণবীর।

    বিনোদন ডেস্ক

  • প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠা চান জে আলম

    এ প্রজন্মের সংগীতশিল্পী জে আলম। অডিওর পাশাপাশি সিনেমায়ও গান করেছেন। দুই মাধ্যমে তার কণ্ঠের ৫০টির বেশি গান প্রকাশ হয়েছে। তবে সিনেমার গানেই তার আগ্রহ বেশি। প্রথম প্লে-ব্যাক করেন ‘মায়া দ্য কিলার’ সিনেমায়। এরই মধ্যে মনতাজুর রহমান পরিচালিত ‘আয়না’ সিনেমায় গান গেয়েছেন তিনি। 

    rnrn

    জে আলম বলেন, ‘গানকে মন থেকে ভালোবাসি, গানের মাঝেই আমার সকল সুখ, আবেগ, ভালোবাসা। তাই গানকে ঘিরেই আমার স্বপ্ন। অনেকেই সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দিচ্ছেন। আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্লে-ব্যাক সিঙ্গার হিসেবেই আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’

    আনন্দনগর প্রতিবেদক