Tag: আগুন

  • স্ত্রী–সন্তানসহ প্রাণে বাঁচলেন বাপ্পা মজুমদার

    জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে তার বনানীর বাসায় এ দূর্ঘটনা ঘটে। তবে এখন এ শিল্পী ও তার পরিবার নিরাপদে রয়েছেন। বড় কোনো দূর্ঘটনা ঘটার আগেই ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে। 

    বাপ্পা জানান, তিনি যে বাসায় থাকেন, সেই বহুতল ভবনের নিচতলা থেকে মূলত আগুনের সূত্রপাত। ভোরে ইন্টারকমের কল পেয়ে তিনি আগুনের বিষয়ে জানতে পারেন। পরে পরিবারের সদস্যদের নিয়ে বারান্দায় গেলে দেখতে পান আগুনের ধোয়ার চারিদিক ছেয়ে গেছে। ঘাবড়ে যান তিনি। আগুনের আঁচ তার মুখে লাগছিল। এ মূহুর্তে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। পরে পাশেই থাকা একজন গীতিকারের সঙ্গে যোগাযোগ করে পরিবার ( স্ত্রী ও দুই কন্যা) নিয়ে বাসা থেকে বের হন তিনি।

    তবে এখন তিনি ও তার পরিবার নিরাপদে আছেন জানিয়ে বাপ্পা যুগান্তরকে বলেন, আপাতত আমরা সবাই ঠিক আছি। আমাদের পরিবার কিংবা সেই বাসার কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমন। কেউ আহত হননি। বলতে পারেন, ভয়ংকর বাঁচা বেঁচে গেছি। যেকোনো কিছু একটা ঘটে যেতে পারতো।

    তিনি আরও বলেন, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বড় ধরনের বিপদের হাত থেকে আজ রক্ষা পেয়েছি। ভোরে রাস্তায় মানুষ কম থাকায়, ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত আসতে পেরেছিল। না হলে অনেক বড় কিছু আজ হতে পারত। ভাবলেই গা এখনও শিউরে উঠছে। এখনও আমি মানসিক ট্রমা থেকে বের হতে পারছি না। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।  

    এর আগে বাপ্পা মজুমদার অগ্নিকান্ডের ঘটনার বিষয়ে ফেসবুকে এক পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’

    বিনোদন ডেস্ক

  • ভালোবাসা দিবসে আসছে আগুনের নতুন গান

    গানে এখনো নিয়মিত নব্বই দশকের সুপারহিট গায়ক আগুন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার কণ্ঠে ‘আমি তোমারে হারালে মরিব’ শিরোনামের একটি গান। এতে তার সহশিল্পী ছিলেন সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। প্রকাশের পর গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ দেখা গেছে বেশ। 

    আগুন জানান, আগামী ভালোবাসা দিবসে তার কণ্ঠে একক আরেকটি নতুন মৌলিক গান প্রকাশ পাবে। এর শিরোনাম ‘এক গ্লাস নীরবতা’। গানটি লিখেছেন ও সুর করেছেন আলী আকতার রুনু। 

    নতুন দুই গান প্রসঙ্গে আগুন বলেন, ‘সালমা খুব চমৎকার গায়। আমার সঙ্গে দ্বৈত গানটিতে বেশ ভালো গেয়েছে। এটি বেশ মেলোডিয়াস একটি গান। শ্রোতাদের ভালো লাগছে, এটা একটু একটু করে বুঝতে পারছি। সময় গড়ালে এটি আরও শ্রোতাপ্রিয়তা পাবে বলে বিশ্বাস করি। 

    অন্যদিকে এক গ্লাস নীরবতা গানটিও বেশ ভালো হয়েছে। এটি নিয়ে আমি খুব আশাবাদী।’ এদিকে আজ আগুনের জন্মদিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তার জন্ম হয়। দিনটিতে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। পারিবারিক আবহে দিনটি কাটাবেন বলে জানিয়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • আমার ভেতরটা কাঁদছে: জায়েদ খান

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনোদন জগতের তারকারাও। প্যারিস হিলটনসহ বেশ কয়েকজন তারকার বাসভবন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

    দাবানলের এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশি তারকারাও। তবে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। তার হৃদয়ের কষ্টের কথা জানিয়েছেন তিনি। সেখানকার পরিস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন এ অভিনেতা।

    শুক্রবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কিছু ভয়াবহ দৃশ্য তুলে ধরেছেন অভিনেতা জায়েদ খান। এর পাশাপাশি এই বিপর্যয়ে কাটিয়ে ওঠার জন্য দোয়া-প্রার্থনার আহ্বান করেছেন এ অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন— প্রে ফর ক্যালিফোর্নিয়া-ইউএসএ।

    জায়েদ বলেন, অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানে হলিউডের অনেক আর্টিস্টের বাড়ি রয়েছে। বহু অভিনেতা-অভিনেত্রী ও সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। আমার ভেতরটা সত্যিই কাঁদছে।

    উল্লেখ্য, এ ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এ ছাড়া পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।

    বিনোদন ডেস্ক

  • গায়ে আগুন দিলেন উরফি

    বলিউড অভিনেত্রী উরফি জাভেদ সামাজিকমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনায় থাকেন। তিনি আজব ফ্যাশনের পোশাক পরে প্রতিনিয়তই চমক দেখান নেটিজেনদের। তার শরীরে পোশাক থাকে না বললেই চলে। কখনো ছবি দিয়ে, কখনো ফুল-ফল, আবার কখনো তারকাঁটা কিংবা দড়ি দিয়েও পোশাক বানিয়ে পরে থাকেন উরফি জাভেদ।

    rnrn

    ছোটপর্দায় অভিনয়ে হাতেখড়ি হলেও পরে বড়পর্দায় পা রাখেন উরফি জাভেদ। এরপর রিয়েলিটি শোর মঞ্চ থেকে প্রচারের আলোয় আসেন এ অভিনেত্রী। এবার নিয়মিত দেখা যায় ওটিটির পর্দায়। সিরিজটি হচ্ছে ‘ফলো কারলো ইয়ার’। উরফির জীবনের গল্পই তুলে ধরা হচ্ছে এ সিরিজে। এবার  সিরিজ প্রচারের অনুষ্ঠানে এসে নিজের পোশাকেই আগুন ধরিয়ে দেন তিনি।

    rnrn

    এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে উরফি লিখেছেন— আমার ভ্রু, চোখের পাতা পুড়েছে। তবে সার্থক হয়েছে সবটা। যদিও দুর্ঘটনায় খুব বেশি ক্ষতি হয়নি।

    rnrn

    তার ভক্ত-অনুরাগীদের নজর আকর্ষণ করতে কয়েক ধাপ এগিয়ে গেলেন উরফি জাভেদ। রীতিমতো পোশাকে আগুন ধরিয়ে দিলেন এ অভিনেত্রী। যার ফলে মাসুলও দিতে হলো তাকে। পোশাকে আগুন লাগায় পুড়ে গেছে উরফির শরীরের অনেকটা অংশ। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।

    rnrn

    ভিডিওতে দেখা যায়, উরফির পরনে রয়েছে কালো রঙের একটি পোশাক। নিচের দিকে বৃত্তের মতো মোড়ক। মঞ্চে উপস্থিত হয়েই নিমেষেই কারসাজিতে বৃত্তাকার অংশে আগুন ধরিয়ে দেন উরফি। সেই অগ্নিশিখায় পুড়ে যায় তার ভ্রু ও চোখের পাতা।

    যুগান্তর ডেস্ক

  • ‘রাহুলের বাড়িতে আগুনের ঘটনায় ধর্মের সম্পর্ক নেই’

    সংগীত শিল্পী রাহুল আনন্দের বাসায় আগুনের সঙ্গে তার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ফ্যাশন হাউস খুঁতের স্বত্বাধিকারী ফারহানা হামিদ।

    rnrn

    ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

    rnrn

    এর মধ্যেই ‘জলের গান’-এর সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ ও খুঁতের অন্যতম স্বত্বাধিকারী ও চিত্রশিল্পী ঊর্মিলা শুক্লার ধানমন্ডি ৩২–এর ভাড়া বাড়িতে আগুনের ঘটনাকে কলকাতা ও ঢাকার কয়েকটি সংবাদমাধ্যমে ‘সাম্প্রদায়িক হামলা’ হিসেবে তুলে ধরা হয়েছে।

    rnrn

    এ ব্যাপারে সংবাদমাধ্যমকে রাহুল আনন্দ জানান, ‘দেশের ভিখারি থেকে উঁচুতলার মানুষ আমাকে ভালোবাসে। আমার বাড়িতে আগুন দিতে যায়নি। এখানে হাজার হাজার মানুষের মধ্যে অতি উৎসাহীরা এটা করেছে।’

    rnrn

    ফ্যাশন হাউস খুঁতের স্বত্বাধিকারী ফারহানা হামিদ লিখেছেন, ‘রাহুলদাকে উদ্দেশ করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না। আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সঙ্গে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। দেশের পরিস্থিতিতে যেকোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে। আমরা সচেতন হই।’

    rnrn

    গত ৯ আগস্ট ফারহানা হামিদ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোথাও আগুন দেওয়ার পক্ষেই না। বঙ্গবন্ধু মিউজিয়ামের মতো দেশের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসে আগুন দেওয়ার পক্ষে তো অবশ্যই না। এ সময়ে সংখ্যালঘুর ওপর আক্রমণের বিষয়ে আমি অবগত এবং এর ঘোর বিপক্ষে। ভাষা, ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কারণে আক্রমণ করা হয়নি, গুজব ছড়ানো হচ্ছে।’

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আগে মসজিদে জাহির, রেগে আগুন সোনাক্ষীর মা 

    আজ সোনাক্ষী-জাহিরের চার হাত এক হয়েছে। সকাল থেকেই চলছে সাজ সাজ রব। নতুন অধ্যায় শুরুর আগে নিজের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদে যান জাহির। খবর শুনে রেগে আগুন সোনাক্ষীর মা।

    rnrn

    তবে জাহিরের মসজিদের যাওয়ার সঙ্গে সোনাক্ষীর মা পুনম সিনহার কোনো সম্পর্ক নেই। তার রাগের কারণ সাংবাদিকরা। গত কয়েক দিন ধরেই ছবিশিকারিদের ভিড় তাদের বাড়ির সামনে। সোনাক্ষীর বিয়ের পোশাক থেকে সব কিছুই ক্যামেরাবন্দি করছেন তারা। 

    rnrn

    সোনাক্ষী সকালে বেরিয়ে যাওয়ার পরই অন্য একটি গাড়িতে বের হন তার মা। অভিনেত্রীর মায়ের গাড়ির জানলার কাচ খোলা থাকায় সেখানেই প্রায় ক্যামেরা ভিতরে ঢুকিয়ে দেন ছবিশিকারিরা, কেউ কেউ আবার গাড়ির চারপাশ ঘিরে ধরেন। নিজের গাড়িতেই আটকে পড়েন অভিনেত্রীর মা। তারপর নিরাপত্তারক্ষীরা এসে ঠেলে সকলকে সরাতেই বেরোতে পারেন পুনম।

    rnrn

    সাংবাদিকদের এ আচরণে মেজাজ হারান পুনম। চোখে মুখে বিরক্তির পাশাপাশি ফুটে ওঠে রাগের ছাপ। শোনা যাচ্ছে, আজ সকালে আইনি মতে বিয়ে সেরেছেন অভিনেত্রী। বিয়ে করার আগে বান্দ্রা এলাকার একটি মসজিদে ঢুকতে দেখা যায় জ়াহির ইকবালকে।

    rnrn

    সাত বছরের প্রেম পূর্ণতা পেল সোনাক্ষী-জাহিরের। সালমানের দেওয়া এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল তাদের। সেখান থেকেই বন্ধুত্ব অতঃপর প্রেম। এবার বাঁধা পড়লেন কাগজ-কলমে।

    বিনোদন ডেস্ক

  • ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে এসে রেগে আগুন আনুশকা!

    চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গেল রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারত ও পাকিস্তান।  দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর ছিল ক্রিকেট বিশ্ব।  প্যাভিলিয়নে কিংবা টিভি পর্দার সামনে খেলা উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। 

    rnrn

    আর ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ এই ম্যাচ দেখতে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে স্টেডিয়ামে এসেই মেজাজ হারান এই তারকা। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তেমনই এক ভিডিও।  এতে দেখা গেছে, কোনো এক ব্যক্তির উপর নিজের রাগ ঝারছেন আনুশকা। তবে কী বলছিলেন বিরাটপত্নী সেটা বোঝা যায়নি। 

    rnrn

    অভিনেত্রীর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই মন্তব্য করতে ভুল করেননি নেটিজেনরা।  মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আবার কি আবর্জনা তুলতে বলছে নাকি?’ অন্য একজন লিখেছেন, ‘বউদি খুব রেগে গেছে।’ আবার অনেকের মন্তব্য, তাকে সুলতান সিনেমার ‘আরফা’ চরিত্রের মতো দেখতে লাগছে।’
    rnকয়েক বছর আগে, গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলার জন্য আনুশকা এক ব্যক্তিকে তিরস্কার করেন এবং ভবিষতে এই কাজ যেন আর না করেন সেই ব্যাপারেও বোঝান। 

    বিনোদন ডেস্ক

  • জ্যাকুলিনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আগুন

    বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্ডেজের বিলাসবহুল ১৭তলা বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটির ১৩ তলার রান্নাঘরে প্রথমে আগুন লাগে। এর ৫ বিএইচে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন জ্যাকুলিন। ফায়ারসার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    স্থানীয় সময় বুধবার রাত ৮টার দিকে নার্গিস দত্ত রোডে অবস্থিত এই বহুতল ভবনে আগুন লাগে। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে ওই বহুতলের ১৩তলার রান্নাঘরে প্রথমে আগুন লাগে। তবে আগুন ১৪তলার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়।  

    এর আগে ২০২৩ সালে মুম্বাইয়ের ওয়েস্ট বান্দ্রার পালি হিলের মতো অভিজাত এলাকায় এই বিলাসবহুল নতুন অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন জ্যাকুলিন। গত বছরের জুলাই মাসে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে নিজের নতুন বাড়ির এক্সটেরিয়র দেখিয়েছিলেন অভিনেত্রী। এই বিলাসবহুল বহুতলে রয়েছে একাধিক বিকল্প। যেমন – দ্য স্যুইটস, দ্য পেন্টহাউজ, স্কাই ভিলা এবং ম্যানসন।

    প্রসঙ্গত, খুব শিগগিরই হলিউডে আত্মপ্রকাশ করবেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। ওই ছবিতে অ্যাকশন তারকা জঁ ক্লদ ভন ড্যামের সঙ্গে দেখা যাবে তাকে। সম্প্রতি নিজের সামাজিকমাধ্যমে অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন জ্যাকুলিন। আর পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়েছে। সেইসঙ্গে অভিনেত্রী সব জল্পনায় শিলমোহর দিয়ে জানিয়েছেন, ইতোমধ্যেই ইতালিতে ওই অ্যাকশন-তারকার সঙ্গে ছবির শ্যুটিং করেছেন তিনি।

    তথ্যসূত্র: বলিউড হাঙ্গামা

    বিনোদন ডেস্ক

  • চারপাশে হাহাকার আর কান্নার রোল: শাকিব খান

    রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন দীর্ঘ প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ভস্মীভূত হয়েছে।

    টানা তিন বছরের মন্দার পর ঈদ সামনে রেখে ব্যাপক প্রস্তুতি ছিল পোশাকের সবচেয়ে বড় পাইকারি মার্কেট বঙ্গবাজারের ব্যবসায়ীদের। নিজেদের গোছানো পুঁজি, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এবার ব্যবসায় বিনিয়োগ ছিল সর্বোচ্চ। কিন্তু দেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব। চোখে শুধু অন্ধকার।

    ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের সাধারণ মানুষের মতোই ব্যথিত হয়েছেন তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রকাশ করেছেন তাদের অনুভূতি। তেমনি ক্ষতিগ্রস্তদের জন্য ধৈর্য ধারণের প্রার্থনা জানিয়ে অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান।

    এদিন রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই চিত্রনায়ক লেখেন— ‘কাঁদছে শহর, চারপাশে হাহাকার আর কান্নার রোল! হাজারও মানুষ ও তাদের পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পবিত্র মাহে রমজানের দিনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া সবাইকে মহান আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।’

    এর আগে আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন মেহজাবীন, সাবিলা নূরসহ অনেক তারকা।

    বিনোদন ডেস্ক

  • গান-অভিনয় ছেড়ে যা করছেন আগুন

    ‘বাবা বলে ছেলে নাম করবে’ এবং ‘ও আমার বন্ধু গো’ গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন কণ্ঠশিল্পী আগুন। যার নাম ছড়িয়ে পড়ে পুরো দেশজুড়ে। গান ছাড়া অভিনয়েও সরব ছিলেন এই কণ্ঠশিল্পী। 

    rnrn

    কিন্তু এখন কিছুটা নিজেকে আড়াল করে রেখেছেন। তবে তিনি এখন উদ্যোক্তা হিসেবে নিজেকে ব্যস্ত রেখেছেন।  জন্মদিন উপলক্ষে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কণ্ঠশিল্পী তার ব্যক্তিগত জীবনের নানা দিক জানিয়েছেন। 

    rnrn

    আগুন জানান, প্রতিবছর আমার জন্মদিনে নতুন কিছু করে থাকি। এবছরও নতুন কাজ শুরু করেছি। তা হলো-মানিকগঞ্জের সিংগাইরে মাছ চাষের জন্য একটি দীঘি করেছি। যার নাম দিয়েছি 'ডিজিটাল দীঘি', যার পাড়জুড়ে লাগানো হয়েছে খেজুর গাছ। 

    rnrn

    নিরাপত্তা কথা ভেবে ইলেকট্রিক বেড়া আর সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এখন থেকে এখানেই সপ্তাহে একদিন কাটানোর পরিকল্পনা আছে। পাশাপাশি সপ্তাহে একদিন করে এই এলাকার মানুষকে খিচুড়ি রান্না করে খাওয়ানোর পরিকল্পনা আছে। একই মৎস্য খামারের পাশাপাশি আগামীতে একটি ডেইরি ফার্মের পরিকল্পনা করছি।

    rnrn

    অভিনয় থেকে নিজেকে গুটিয়ে রাখার বিষয়ে এ গায়ক বলেন, গান-অভিনয় নয়, এখন মৎস্য খামার নিয়ে ব্যস্ত আছি। আগে কাজটি গুছিয়ে নিই। তারপর সব হবে। এরই মধ্যে বেশ কয়েকটি নতুন গানের কাজ করেছি, যা এখনও শেষ হয়নি। কথা-সুর-সংগীত নিয়ে কাটাছেঁড়া চলছেই।  

    rnrn

    তরুণ শিল্পীদের নিয়ে কাজের বিষয়ে আগুন জানিয়েছেন, আমিও এক সময় তরুণ ছিলাম। তখন কেউ না কেউ পাশে ছিল বলেই প্রতিষ্ঠা পেয়েছি। তাই আমিও চাই, আমার হাত ধরে কিছু প্রতিভা বিকশিত হোক। 

    বিনোদন ডেস্ক