Tag: আইসিইউ

  • কেমন আছেন ফরিদা পারভীন, জানাল পরিবার

    লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন কয়েক দিন ধরে ইউনিভার্সেল মেডিকেল কালেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে লিভারের রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন তিনি। 

    কয়েকদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এই শিল্পী। শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়ার পর গত ৬ জুলাই তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। এরপর আবারও তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

    বর্তমানে এই শিল্পীর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিকেল বোর্ড। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। 

    বোর্ড সভা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, শিল্পীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। শরীরে কিছু সংক্রমণ থাকলেও তা কাটিয়ে উঠতে সম্ভাবনা রয়েছে। শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে ছেলে বলেন, ‘আইসিইউতে আম্মার (ফরিদা পারভীন) সঙ্গে আমার কথা হয়েছে, তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ডাক্তার বললেন, এখনো বেশ দুর্বল ও নাজুক অবস্থায় আছেন। 

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, শ্বাসকষ্ট ও নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিস করাতে গিয়ে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে।

    ১৯৬৮ সালে রাজশাহী বেতারের নজরুলসংগীত শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফরিদা পারভীন। পরে লালনগীতি গেয়ে জয় করেন কোটি ভক্তের হৃদয়। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়াও ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • আমি বাংলায় গান গাই—এর স্রষ্টা প্রতুল আইসিইউতে ভর্তি

    আমি বাংলায় গান গাই—এর স্রষ্টা গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে আইসিইউতে আছেন। গত সপ্তাহ দুয়েক ধরেই এ সংগীতশিল্পী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। 

    একটি সূত্র জানায়, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তার। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমেই জটিলতায় রূপ নেয়। 

    এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত সংজ্ঞাহীন অবস্থায় আছেন গায়ক। নিউমোনিয়াতেও আক্রান্ত। বিভিন্ন চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল সোমবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজখবর নিয়েছেন। 

    এদিন রাতেও তিনি সংকটজনক অবস্থায় এসএসকেএমের আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

    উল্লেখ্য, প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়েও চিকিৎসকদের ‘আমি বাংলার গান গাই’ গেয়ে শোনান। কিন্তু সপ্তাহখানেক আগে তার আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। দেখা যায়, হার্ট অ্যাটাক হয়েছে গায়কের। দ্রুতই কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাকে। সেখানেই ধরা পড়ে ফুসফুসেও সংক্রমণ রয়েছে। তবে সেই সংক্রমণ ব্যাকটেরিয়া না ভাইরাসের জেরে, নাকি মিশ্র গোত্রের, তা এখনো স্পষ্ট নয়। কড়া অ্যান্টিবায়োটিক চললেও তাতে সেভাবে সাড়া দিচ্ছেন না এ গায়ক।

    বিনোদন ডেস্ক

  • ফরিদার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে যা বললেন তার মেয়ে

    দেশের প্রখ্যাত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। শিল্পীর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা পারভীন। এরপর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

    তারপর থেকেই উদ্বিগ্ন ভক্তরা। তার সবশেষ শারীরিক অবস্থা জানালেন গায়িকার মেয়ে জিহান ফারিহা।

    তিনি বলেন, আম্মুর কিডনির সমস্যা বহু আগে থেকে। এর মধ্যে জ্বর ও নিউমোনিয়া হয়েছিল। হাসপাতালে ভর্তির সময় বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে নেওয়া হয়েছিল। আপাতত তেমন কোনো জটিলতা নাই। এখন তিনি স্ট্যাবল।

    জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন লালন সংগীতশিল্পী। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকেই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

    এর আগে, ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ফরিদা পারভীন। সে সময়ও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

    ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এ শিল্পী।

    বিনোদন ডেস্ক

  • সাইফের শারীরিক অবস্থার বিষয়ে যা বললেন বোন সোহা

    বলিউড তারকা সাইফ আলি খানের অবস্থা স্থিতিশীল। শুক্রবারেই তাকে স্থানান্তরিত করা হয় আইসিইউ থেকে সাধারণ শয্যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, আলাদা কেবিনে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে তার জন্য। সেখানেই ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন। ছুটি পেলে বাড়ি গিয়ে টানা বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। কোনো রকম নড়াচড়া চলবে না। তার শরীরে একাধিক আঘাত এবং সেগুলি গুরুতর, যার মধ্যে একটি মেরুদণ্ডের খুব কাছে। বেশি নড়াচড়া মানেই সেখান থেকে রক্তপাতের আশঙ্কা রয়েছে। সংক্রমণও ছড়াতে পারে।

    এরই মধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে অভিনেতার ওপর হামলাকারী। অবশেষে পরিবারের পক্ষ থেকে মুখ খুললেন বোন সোহা আলি খান। ভাইকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে দুবেলা নিয়ম করে দেখা করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি সাইফের স্বাস্থ্যের প্রসঙ্গে সোহা বলেন, ‘আমরা খুব খুশি যে, ভাই চিকিৎসায় সাড়া দিচ্ছে, দ্রুত সেরে উঠছে। আমরা খুবই ভাগ্যবান, যা হয়েছে তার থেকে আরও বেশি খারাপ কিছু হয়নি।’ সাইফ এই মুহূর্তে চিকিৎসাধীন লীলাবতী হাসপাতালে। খুব ঘনিষ্ঠজন এবং পরিবারের সদস্য ছাড়া আর কেউ নবাব-পুত্রের কাছে পৌঁছতে পারছেন না। জখম অবস্থাতেও যেভাবে হাসপাতালে ঢোকেন তিনি, তাতে অভিনেতার সাহসিকতার তারিফ করছেন তার চিকিৎসকেরাও। তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

    বিনোদন ডেস্ক

  • আইসিইউতে সাইফ, সন্ধ্যায় ছেলেকে দেখতে হাসপাতালে যান শর্মিলা

    মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে রয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। চিকিৎসকরা জানিয়েছেন তিনি বিপদসীমার বাইরে রয়েছেন। কিন্তু মায়ের মনে সন্তানের জন্য দুশ্চিন্তা কখনো কমে না। তাই বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ছেলেকে দেখতে হাসপাতালে ছুটে যান বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

    সকাল থেকেই হাসপাতালের বাইরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ ছিল। পরিবারের সদস্যরা ছাড়াও সাইফকে দেখতে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, অভিনেতা রণবীর কাপর প্রমুখ। সন্ধ্যায় হাসপাতালের সামনে সাদা গাড়ি থেকে নামতে দেখা যায় সাইফ আলির মা অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে। ফটোসাংবাদিকদের ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি হয়েছে। শর্মিলার পরনে ছিল সাদা সালোয়ার-কামিজ। গায়ে জড়ানো ছিল কালো শাল। তবে গাড়ি থেকে নেমেই সরাসরি হাসপাতালের ভেতরে চলে যান বর্ষীয়ান অভিনেত্রী।

    এর আগে বৃহস্পতিবার লীলাবতী হাসপাতালে সাইফকে নিয়ে যাওয়া হলে জানা যায়, তার শরীরের দুটি জখম গুরুতর। তার মেরুদণ্ডে বিঁধে রয়েছে ভাঙা ছুরির ফলা। প্রায় আড়াই ঘণ্টায় দুটি অস্ত্রোপচারের পর অভিনেতাকে বিপদমুক্ত ঘোষণা করেন চিকিৎসকরা। সাইফ হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, সে প্রসঙ্গে এখনো কোনো কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

    বিনোদন ডেস্ক

  • অস্ত্রোপচারের পর আইসিইউতে সাইফ, সর্বশেষ যা জানা গেল

    মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে ছুরিকাঘাতে গুরুতর আহত বলিউড অভিনেতা সাইফ আলী খানের। এরপর অভিনেতাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    লীলাবতী হাসপাতালের সিইও নীরাজ বলেন, সাইফকে আমরা এখন বিপদমুক্ত বলতে পারছি। তার অবস্থা স্থিতিশীল। অভিনেতার মেরুদণ্ডের কাছে দুইটি গভীর ক্ষত এবং ঘাড়ে চারটি ক্ষত ছিল। তার শরীরে নিউরো সার্জারি এবং একটি প্লাস্টিক সার্জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা ধরে তার শারীরিক পরস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

    ভারতের গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে এক ব্যক্তি অভিনেতার বান্দ্রার বাড়িতে প্রবেশ করে এবং একপর্যায়ে সাইফকে ছুরিকাঘাত করে। প্রাথমিকভাবে তাকে ‘চোর’ বলে ধারণা হচ্ছে।

    জানা গেছে, অজ্ঞাত এক ব্যক্তি বাড়িতে ঢোকার পর গৃহকর্মীরা চিৎকার শুরু করেন। এতে ঘুম ভেঙে যায় সাইফের। ওই সময় সেই ব্যক্তি এক গৃহকর্মীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। এরপর সাইফ সেখানে গেলে তাকে দেখে ওই ব্যক্তি অভিনেতার ছোট ছেলের ঘরে ঢুকে পড়েন। বাধা দিতে গেলে সাইফের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং অভিনেতাকে ছুরিকাঘাত করা হয়।

    হামলার পরপরই সাইফের বড় ছেলে ইব্রাহিম আলী খান ও বাড়ির কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তখনই চিকিৎসকরা জানান, ছয়টি গভীর ক্ষত রয়েছে সাইফের শরীরে, যার মধ্যে মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাতটি বিপজ্জনক।তবে এ ঘটনায় নবাব পরিবারের অন্য কেউ আহত হননি। 

    পতৌদি নবাব সাইফ আলী খান স্ত্রী কারিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানকে নিয়ে মুম্বাইয়ের বান্দ্রার ওই বাড়িতেই থাকেন। ঘটনার রাতে কারিনা কাপুর ও দুই ছেলে ওই বাড়িতেই ছিলেন এবং তারা নিরাপদে আছেন।

    সাইফ আলী খানের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা এখন সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, তার চিকিৎসা চলছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

    এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় সাইফের বাড়ির তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আইসিউতে অভিনেতা মুশফিক ফারহান

    গুরুতর অসুস্থ অবস্থায় আইসিউতে নেয়া হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে। শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

    হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বর ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন ফারহান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিউতে নেওয়া হয় তাকে। 

    এদিকে আজ শনিবার ফারহানের শুটিং ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় পরে তা বাতিল করা হয়।

    শুটিং বন্ধের কারণ জানতে চাইলে; কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তির খবরটি জানাতে চাননি। পরে বেসরকারি হাসপাতালটির জনসংযোগ বিভাগে কথা বলে বিষয়টির সত্যতা জানা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • ফারুকীর সবশেষ শারীরিক অবস্থা জানালেন তিশা

    হাসপাতালে নিউরো আইসিইউতে অবজারভেশনে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ অসুস্থতার খবর জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 

    তিশা জানান, আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললেন সিটি অ্যানজিওগ্রাম করাতে। করা হলো। ছোট একটা ব্রেনস্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।

    মঙ্গলবার সকাল থেকে নির্মাতার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানার চেষ্টা করেন উদ্বিগ্ন ভক্তরা। 

    অভিনেত্রী বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। আপতত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।

    উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে- ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।

    ২০১০ সালের ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামে তাদের একটি ছেলে রয়েছে।
     

    যুগান্তর প্রতিবেদন

  • আইসিইউতে ভর্তি পপ তারকা ম্যাডোনা

    ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে হাসপাতালের আইসিইউ ভর্তি করা হয়েছে মার্কিন পপ তারকা ম্যাডোনকে। এ কারণে বিশ্বসফর স্থগিত করেছেন বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করা এ গায়িকা।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী গায়িকার ম্যানেজার গাই ওসেরি জানিয়েছেন, গ্লোবাল পপস্টারের সংক্রমণ বেশ গুরুতর এবং কয়েকদিন পর্যন্ত আইসিইউতে থাকতে হতে পারে। তবে শিগগিরই তিনি পুরোপুরি সুস্থ হবেন বলেও আশা ব্যক্ত করেছেন ওসেরি।

    ম্যানেজার ওসেরি বলেন, ম্যাডোনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তবে এখনো চিকিৎসকের পর্যবেক্ষণে সেবায় রয়েছেন তিনি।

    ৬৪ বছর বয়সী এ গায়িকা আগামী মাসে তার ৮৪ দিনের সফর শুরু করবে বলে আশা করা হচ্ছে।

    মার্কিন সংবাদমাধ্যমের খবর, ম্যাডোনা নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

    এ পপস্টার তার প্রথম অ্যালবামের গান ‘হলিডে’-এর মাধ্যমে প্রথমবার ‘সুপার হিট’ শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই সাফল্যের চার দশক (৪০ বছর) পূর্তি ‘গ্রেটেস্ট হিট ট্যুর’-এ শ্রোতাদের গান শুনিয়ে উদযাপন করছেন তিনি।

    গায়িকার এই সফর আগামী ১৫ জুলাই কানডারে ভ্যাঙ্কুভারে শুরু হওয়ার কথা রয়েছে। এই ট্যুর মেক্সিকো সিটিতে আগামী ৩০ জানুয়ারি শেষ হওয়ার কথা।

    ম্যাডোনা ব্যক্তিজীবনে ছয় সন্তানের জননী। তিনি একাধারে সংগীতশিল্পী ও গীতিকার। বিভিন্ন সময় যুক্তরাজ্যে তার গাওয়া ৬৩টি গান শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। এর মধ্যে ১৩টি গান ছিল নম্বর ওয়ান সিঙ্গেল।

    অভিষেকে একাধিক সিঙ্গেলসে সাফল্য পাওয়ার পর প্রথম অ্যালবাম ‘ম্যাডোনা’ প্রকাশ হয় ১৯৮৩ সালে। অ্যালবামটি বিলবোর্ড ২০০-এ তালিকায় আট নম্বর দখল করে এবং একই সঙ্গে ‘বর্ডারলাইন’ ও ‘লাকিস্টার’ গান দুটি সিঙ্গেলসের সেরা দশে জায়গা নেয়।

    বিনোদন ডেস্ক

  • আইসিইউতে অভিনেতা বালা

    অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা বালা। মালয়ালম ও তামিল ইন্ডাস্ট্রির পরিচিত নাম তিনি। সোমবার সন্ধ্যায় লিভারে জটিলতা এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগের কারণে কোচির একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে অমৃতা হাসপাতালে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

    rnrn

    হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিনেতার অবস্থা স্থিতিশীল ছিল। তবে তাকে আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। জনপ্রিয় এই অভিনেতার লিভার প্রতিস্থাপন করা হবে। হাসপাতালে তার সঙ্গেই রয়েছেন অভিনেতা বালার স্ত্রী, ভাই তথা জনপ্রিয় তামিল পরিচালক শিব এবং পরিবারের অন্য সদস্যরা।

    rnrn

    খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে অভিনেতার সাবেক স্ত্রী ও গায়িকা অমরুতা সুরেশ এবং তাদের মেয়ে অবন্তিকা বালাকে দেখতে হাসপাতালে আসেন। বিনোদন জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিও তাকে দেখতে আসেন। বালাকে দেখার পর চিকিৎসক উন্নি মুকুন্দন জানিয়েছেন, অভিনেতার অবস্থা স্থিতিশীল। 

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বালাকে সম্প্রতি মালয়ালম সিনেমা ‘শেফিক্কিন্টে সন্তোষাম’-এ দেখা গেছে। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন অনু পান্ডালম। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। 

    rnrn

    এর আগে রজনীকান্ত পরিচালিত ‘অন্ন’ (২০২১) ছবিতেও অভিনয় করেছেন বালা। বর্তমানে এই অভিনেতার হাতে ‘বিলাল’ এবং ‘স্থালাম’ নামে দুটি নতুন প্রজেক্ট রয়েছে।

    বিনোদন ডেস্ক