Tag: আইনজীবী

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধে পিয়া জান্নাতুলের ক্ষোভ

    সম্প্রতি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। তবে কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের আপত্তি ও প্রতিবাদের পর আয়োজকরা প্রদর্শনীটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। 

    এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। 

    সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্ট্যাটাসের শুরুতে পিয়া লিখেছেন, যেখানে যখন যা বলা উচিত না, আমি প্রায়ই সেটাই বলে ফেলি। আর সেই কারণেই অনেক ঝামেলাতেও পড়তে হয়। 

    তিনি আরও লেখেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস বন্ধ হয়ে গেল। যারা জুলাইয়ে মাঠে-ঘাটে নেমে দেশ উদ্ধার করতে চলে এসেছিলেন, বিশেষ করে কিছু মিডিয়াকর্মী এবং সেইসব মানুষ, যারা সময় ও পরিস্থিতি অনুযায়ী একেকবার একেক পক্ষের অবস্থান নেন, তারা কি এখন এগিয়ে এসে নিজেদের সিনেমা, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে পারবেন?’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টে তিনি আরও বলেন, ‘দেশ উদ্ধার করার কথা অনেক শুনেছি। এখন দেখার বিষয়, নিজেদের শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীল অঙ্গন বাঁচানোর সময় তারা কতটা ভূমিকা রাখেন। ধৈর্য নিয়ে দেখছি। সময়ই উত্তর দেবে।’ 

    উল্লেখ্য, শনিবার (৩১ মে) ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী হওয়ার কথা ছিল।  

    এদিকে সিনেমার প্রদর্শনী বন্ধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। 

    সোমবার (১ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সড়কের পাশে আয়োজিত এই মানববন্ধনে অংশ নিয়ে রুমিন ফারহানা এর প্রতিবাদ জানান এবং সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 

    বিনোদন ডেস্ক

  • ভিডিওটা দেখে খারাপ না লেগে পারে না: পিয়া জান্নাতুল

    সুপ্রিমকোর্টের আইনজীবী, মডেল ও জনপ্রিয় অভিনেত্রী পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে বিনোদন জগতে পা রাখেন। গ্ল্যামার দুনিয়া থেকে শুরু করে সর্বোচ্চ আদালতের বারান্দা—সবখানেই নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন অভিনেত্রী। এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে সরব তিনি। তার ভালোলাগা-মন্দলাগা সব ভক্তদের মাঝে শেয়ার করে নেন অভিনেত্রী।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি মা হারা বানরের বাচ্চার ভিডিও বেশ সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যায়, মাবিহীন ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে পরম মমতায় আঁকড়ে ধরে আছে। দৃশ্যটি ছুঁয়ে গেছে মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকেও। তবে এই অসহায়ত্বকে পুঁজি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের কৌশলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

    সামাজিক মাধ্যমে একটি পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন— ‘দেখলাম ও (বাচ্চা বানর) একটা নরম খেলনা জড়িয়ে ধরে থাকে। সত্যি বলছি— ভিডিওটা দেখে খারাপ না লেগে পারে না। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু এরপর যেটা হলো, সেটি ভালো লাগেনি। অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করা শুরু করল, নিজের প্রোডাক্টের সঙ্গে ওর গল্প জুড়ে দিল।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অসহায় প্রাণীর কষ্টকে ‘কনটেন্ট’ হিসেবে ব্যবহারের কড়া সমালোচনা করে অভিনেত্রী বলেন, ‘ইমোশনাল কথা লিখে মার্কেটিং করল। মানে একটা বাচ্চা প্রাণীর কষ্টও এখন কনটেন্ট। আমার কাছে এটা খুব স্বার্থপর লাগে। একটা অসহায় প্রাণীর আবেগকে নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক না।’

    পিয়া জান্নাতুল বলেন, ‘এখন তো রমজান। আমরা নিজেরাই রোজা রেখে বুঝি খুদা কী জিনিস। ইফতারের আগে পেটের সেই কষ্টটা তো আমরা ফিল করি। তাহলে ভাবেন, রাস্তায় থাকা প্রাণীগুলো যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের কেমন লাগে?’

    ভক্ত-অনুসারীদের মানবিক হওয়ার অনুরোধ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘দয়া করে একটু মানবিক হই। সম্ভব হলে একটু খাবার দিই, একটু খেয়াল রাখি। রমজান আমাদের শুধু নিজের ইবাদত না, অসহায় প্রাণীদের প্রতিও দায়িত্ব মনে করিয়ে দিক।’

    এর আগে ইবাদত শুধু অনুভূতি নয়, দায়িত্ব ও চর্চা নিয়েও কথা বলেন পিয়া জান্নাতুল। সামাজিক মাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের বিশ্বাস, ধর্মচর্চা ও সমালোচকদের বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিন ছবিটি তুলেছেন জানিয়ে অভিনেত্রী তার পোস্টে লেখেন— ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব ও চর্চা।  তিনি বলেন, তিনি যেমন একজন ফ্যাশন মডেল, ঠিক তেমনই একজন পেশাদার আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা ও নিজস্ব মতপ্রকাশের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন তিনি।

    তিনি বলেন, আমার বা যে কোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে—সেটি স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সবসময় থাকে—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’ সবশেষে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • হিজাব পরিহিত ছবি পোস্ট করে যে বার্তা দিলেন পিয়া জান্নাতুল

    দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল।  নতুন করে ফের আলোচনায় তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে ব্যক্তিত্ব, বিশ্বাস ও ধর্মচর্চা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন পিয়া।

    পোস্টে পিয়া লেখেন, ‘আমার একাধিক পরিচয় আছে— আমি ফ্যাশন মডেল, আমি আইনজীবী। আধুনিকভাবে চিন্তা করি, নিজের অবস্থান স্পষ্টভাবে বলি। একই সঙ্গে নিজের ধর্ম ও বিশ্বাসকে সম্মান করি— এটা আলাদা কিছু না, এটা আমার ব্যক্তিত্বেরই অংশ।’

    শেয়ার করা ছবিটি দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের উল্লেখ করে তিনি লেখেন, ‘আজ দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের একটি ছবি শেয়ার করলাম। ইবাদত আমার কাছে শুধু অনুভূতি না, দায়িত্ব এবং চর্চা।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সব মানুষ, ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান বজায় রাখার কথা উল্লেখ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার বা যেকোনো মানুষের কোনো কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে— সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সবসময় থাকে— সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’

    পোস্টের শেষাংশে সবাইকে তিনি রমজানের শুভেচ্ছা জানান।

    বিনোদন ডেস্ক

  • জামিন পেলেন নুসরাত, যা বললেন তার আইনজীবী

    হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

    নুসরাত ফারিয়ার জামিন প্রসঙ্গে আইনজীবী ফারান মো. আরাফ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। 

    তিনি বলেন, ‘আদালত ন্যায়বিচার করেছ। দেশের এক নিরপরাধ ব্যক্তি, যে দেশেই ছিলেন না, তাকে গ্রেফতার করাটা যুক্তিযুক্ত ছিল না।

    অপর আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, ‘আপনারা জানেন একটি আলোচিত মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। তারপরে আমাদেরকে ২২ তারিখ ধার্য তারিখ দেওয়া ছিল। আজকে পুলিশ দৃঢ়তার সহিত এবং দ্রুততার সহিত পুলিশ প্রতিবেদন আদালতে জমাদান করেছেন। এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে স্পেশাল পুটআপ দিয়ে বিজ্ঞ সিএমএম-১ আদালতে জামিন চেয়ে শুনানি করা হয়।

    আরও পড়ুন:

    যেহেতু উনি দেশের বাইরে ছিলেন, আপনারা জানেন জুলাইয়ের ৯ তারিখ থেকে ১৪ আগস্ট পর্যন্ত উনি কানাডা অবস্থান করছিলেন। সেই মর্মে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকে উনার জামিন মঞ্জুর করেছেন। এ জামিনটা দেওয়া হয়েছে এ মামলার সম্পূর্ণ প্রতিবেদন পুলিশ যতদিন দাখিল না করবেন ততদিন পর্যন্ত জামিন রয়েছে।’

    উল্লেখ্য, রোববার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

    বিনোদন ডেস্ক

  • আইনজীবী হয়েও জুয়ার অ্যাপের প্রচারণায় পিয়া জান্নাতুল!

    জুয়ার অ্যাপের প্রচারণায় দেশীয় তারকাদের
    অন্তর্ভুক্তি এবারই প্রথম নয়।  কেউ শুভেচ্ছাদূত
    হয়ে সরাসরি এসব জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হয়েছেন। কেউবা তাদের অনুষ্ঠানে এসব জুয়ার
    অ্যাপের স্পনসরের মাধ্যমে যুক্ত থেকেছেন।

    এর আগে নুসরাত ফারিয়া, পরীমনি, অপু বিশ্বাস,
    মাহিয়া মাহি, শবনম বুবলীর মতো তারকাদেরও দেখা গেছে জুয়ার অ্যাপের প্রচারণায়।

    এবার সেই তালিকায় দেখা গেছে মডেল ও অভিনয়শিল্পী
    জান্নাতুল পিয়ার নাম। শুরু হওয়া এবারের বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায়
    তৈরি অনুষ্ঠানে কথা বলতে দেখা গেল এই মডেল ও অভিনয়শিল্পী তারকাকে।

    মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল পিয়া একজন
    পেশাদার আইনজীবীও।

    তাই বিনোদন অঙ্গন–সংশ্লিষ্টদের মতে, একজন
    আইনজীবী হয়ে তিনি কিভাবে একটি জুয়ার অ্যাপ স্পনসর হয়েছে, এমন একটি অনুষ্ঠানের সঙ্গে
    যুক্ত হলেন। আইন জানা কেউ যদি এমন করেন, তাহলে আইন না জানা ব্যক্তিরা কী করবেন, তা
    নিয়ে বলার অপেক্ষা রাখে না।

    বিপিএল উপলক্ষে পিয়া জান্নাতুল একটি ক্রিকেটবিষয়ক
    অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। ফেসবুক ও ইউটিউবের জন্য তৈরি এই অনুষ্ঠানে জান্নাতুল পিয়াকে
    ম্যাচ–পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা গেছে। উপস্থাপনার সময় এই মডেল ও অভিনেত্রী জুয়ার
    অ্যাপের নামসংবলিত একটি টি–শার্ট পরিহিত ছিলেন। তবে তিনি দাবি করেছেন, এই অ্যাপের শুভেচ্ছাদূত
    নন তিনি।

    এ বিষয়ে জান্নাতুল পিয়ার সঙ্গে যোগাযোগ
    করা হয়। তার কাছে প্রশ্ন ছিল, অনুষ্ঠানে জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতার বিষয়টা কি আগে
    থেকে জানতেন? না জানলে ফেসবুকে আপলোড করার পর তো জানলেন। এখন জুয়ার অ্যাপ বিষয়ে আপনার
    অবস্থান কী? এ বিষয়ে তিনি কোনো উত্তর দেননি।

    পিয়ার কাছে আরেকটি প্রশ্ন ছিল, অভিনয়শিল্পী
    ও মডেলের পাশাপাশি আপনি একজন আইনজীবী। দেশের প্রচলিত আইন সম্পর্কেও আপনি অবগত। এভাবে
    জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়া প্রসঙ্গে আপনার বক্তব্য কী? এই বিষয়েও পিয়া কোনো
    সরাসরি কথা বলেননি।

    তবে পিয়া জান্নাতুল বলেছেন, ‘আমি একজন
    ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট
    নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।’

    খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতুল পিয়া যেই
    জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তা বাংলাদেশের সেরা জুয়ার
    এজেন্টদের একটি, যা ১০ বছর আগে চালু হয়।

    এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে
    বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপসে
    বা ডিভাইস তৈরি করে বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা
    বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহে প্রদানের জন্য বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন, তাহা
    হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।’

     

    বিনোদন ডেস্ক

  • মোহিনীর জন্যই কি স্ত্রীকে ছাড়লেন এ আর রহমান, মুখ খুলেছেন আইনজীবী

    সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমান। স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার মধ্য দিয়ে ২৯ বছরের দাম্পত্যের সমাপ্তি টানছেন এই কিংবদন্তি শিল্পী। এর কয়েক ঘণ্টার মধ্যেই এ আর রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তার স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। 

    পরপর দুটি ঘোষণায় নড়েচড়ে উঠেছেন নেটিজেনরা। দুইয়ে দুইয়ে চার মিলাতে শুরু করেন অনেকে। এ আর রহমানের ঘোষণা ছড়িয়ে পড়েছিল, এতে ঘৃতাহুতি দিলেন মোহিনী। নেটিজেনরাও মোহিনীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা বলছেন, মোহিনীর কারণেই ঘর ভেঙেছে এ আর রহমানের। 

    সত্যিই কি মোহিনীর জন্যই স্ত্রীকে ছাড়লেন এ আর রহমান? ভেঙে দিলেন তিন দশকের সাজানো সংসার?

    এসব নিয়ে মুখ খুলেছেন এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, দীর্ঘ তিক্ততা এ বিচ্ছেদের নেপথ্য। উভয়পক্ষই চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, তবে তা আর হয়নি। সায়রা অপারগ।

    ইতোমধ্যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, ভরণপোষণ বা খোরপোশ পাবেন সায়রা। সেই কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এ বিষয়টাও স্পষ্ট করেছেন, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। আইনজীবী এটাও বলেন, তাদের এ বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই।

    ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাদের।

    যুগান্তর প্রতিবেদন

  • পরীমনিকে নিয়ে সংবাদ করার ক্ষেত্রে সংযত থাকতে বললেন আইনজীবী

    ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

    প্রতিবেদনে উঠে এসেছে ফ্রিতে মদ না পেয়ে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর করেন নায়িকা পরীমনি। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন দাখিল করেছেন।

    আরও পড়ুন: 

    ঢাকা হাইকোর্টে পরীমনির আইনজীবী বলেন, পরীমনির তদন্ত প্রতিবেদন এখনো হাতে পাইনি। মামলাটা এখনো আমলে নেয়নি কোর্ট। আর কোর্ট তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। এর পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। 

    তিনি আরও বলেন, আমি গণমাধ্যকে আহ্বান জানাচ্ছি, কোর্ট যেহেতু মামলা এখনো আমলে নেয়নি, তাই পরীমনিকে নিয়ে সংবাদ করার ক্ষেতে সংযত থাকা উচিত।

    সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

    এর আগে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।

    এ মামলার অন্য দুই আসামি হলেন— পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

    মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।

    এতে আরও বলা হয়, বাদী (নাসির উদ্দিন মাহমুদ) ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত ১টা ১৫ মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। একপর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় ও বুকে আঘাত পান।

    বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন এবং বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।
     

    বিনোদন ডেস্ক

  • ‘নারী আসক্তি রয়েছে রাজের’

    আলাদা তারা আগে থেকেই হয়ে আছেন। বাকি ছিল কেবল কাগজ-কলমে আনুষ্ঠানিকতা। এবার সেটাও সেরে নিলেন। চিত্রনায়ক শরিফুল রাজকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। 

    সোমবার এই চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তালাকের সেই কপি এসেছে গণমাধ্যমের কাছে। 

    চলতি বছর মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে শরিফুল রাজের বেশ কিছু আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। এর পর থেকে পরীমনির সঙ্গে দাম্পত্যকলহ শুরু হয়। এর পর থেকে তারা আলাদা থাকছেন।

    রাজের আচরণে অতিষ্ঠ হয়েই পরীমনি তাকে বলে জানিয়েছেন এই নায়িকার আইনজীবী মো. শাহীনুজ্জামান। 

    একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমনি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর এই ডিভোর্স কার্যকর হয়ে যাবে।

    এদিকে বিষয়টি নিয়ে পরীমনি কিছু না জানালেও  মুখ খুলেছেন রাজ। তিনি এর কিছু জানেন না বলে অবহিত করেছেন সংবাদমাধ্যমকে। অনেকটা চমকে উঠে রাজ বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

    এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল।

    বিনোদন ডেস্ক