Tag: আঁচল

  • ২৩ ফুট লম্বা আঁচলে নিয়ে মেট গালায় উপস্থিত আলিয়া

    মেট গালার জন্য ভাটের গর্জিয়াস ট্র্যাডিশনাল লুক নিঃসন্দেহে আউট অব দ্য বক্স। অভিনেত্রী প্রথমে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, যা সিলুয়েট বৈশিষ্ট্যযুক্ত। তার লুকের একটা ঝলক মিলেছিল তখনই। 

    আর তারপর যখন আলিয়া নিউইয়র্কের তারকাখচিত সেই রেড কার্পেটে পৌঁছান, তখন ইন্টারনেট তার থেকে পারেনি চোখ সরাতে। ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছেন তিনি। যার আঁচল ২৩ ফুট লম্বা। ঠিক যেন কোনো মিষ্টি পরী!

    মেট গালায় এটা ছিল আলিয়ার দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক সিঁড়িতে প্রথমবার পা রাখেন। তবে এই প্রথম এলেন তিনি শাড়িতে। আনাইতা শ্রফ আদজানিয়া স্টাইল করা সব্যসাচীর তৈরি করা এই শাড়িতে রয়েছে ২৩ ফুট লম্বা এমব্রয়ডারি করা একটি আঁচল, যা তৈরি করতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা। এতে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে কারুকার্য করা হয়েছে, যা সম্পূর্ণ হাতে তৈরি। সঙ্গে রয়েছে গোলাপি এবং সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। এগুলোও কিন্তু হাতেরই কাজ। এই শাড়ির অন্যতম আরেক আকর্ষণ হলো সামনের দিকে থাকা রাফলড প্লিট।

    আলিয়া শাড়িটি পরেছিলেন একটি বাস্টিয়ার ব্লাউজের সঙ্গে। যাতে রয়েছে প্লাঞ্জিং সুইটহার্ট নেকলাইন, রাফলড হাতা। ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ। সেখানেও স্টোনের কাজ লক্ষণীয়। গহনা হিসেবে সব্যসাচী বেছে নেন একটি মাং টিকা। মাথায় ছিল একটি ব্যান্ড, স্টেটমেন্ট কানের দুল, হাই হিল ও আংটি।

    মেকআপেও ছিল বিশেষত্ব। আলিয়ার চোখে সোনালি রঙের স্যাজো, গালে রুজ, ফুশিয়া গোলাপি ঠোঁট, বিমিং হাইলাইটার, মাস্কারা। আর সাজের ফাইনাল টাচ ছিল মেসি হেয়ার। সব মিলিয়ে যেন স্বপ্নে দেখা রাজকন্যা তিনি। রাহা-র মা, রণবীর কাপুরের বউের সৌন্দর্যের কাছে হার মানেন একাধিক হলি-তারকাও।

    বিনোদন ডেস্ক

  • ফ্ল্যাট থেকে লোকসংগীত শিল্পী আঁচলের লাশ উদ্ধার

    ফ্ল্যাট থেকে বহুল পরিচিত লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেল ওরফে আঁচল রাঘওয়ানির লাশ উদ্ধার হয়েছে। তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

    বুধবার (৬ মার্চ) ভারতের বারানসির উত্তরপ্রদেশে মরদেহ উদ্ধার করা হয়েছে তার। 

    বিরহ ধাঁচের গান করা সংগীতশিল্পী আঁচল উত্তরপ্রদেশের শিবপুর থানা এলাকায় থাকতেন। সেখান থেকে মঙ্গলবার (৫ মার্চ) মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন তার ভাই বিকাশ। গায়িকার ভাই দাবি করছেন, তার বোনকে স্বামী দীপক ও এক নারী মিলে খুন করেছেন। আপাতত বোনজামাই ও সেই নারীর নামে বিকাশ অভিযোগ জানিয়েছেন শিবপুর থানায়।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত করা হচ্ছে।

    শিবপুর থানা থেকে জানানো হয়েছে, গায়িকা আঁচলের মৃত্যুর ঘটনায় তার স্বামী ও এক নারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটি নির্ভর করছে ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী। এখন সেই প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

    গায়িকা আঁচলের বাবার বাড়ি বারানসির ঢেলওয়ারিয়া এলাকায়। স্বামী দীপকের সঙ্গে শিবপুর থানা এলাকায় থাকতেন। গায়িকার পরিবার মঙ্গলবার ফোনের মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর জানতে পারেন। এর পর ছুটে আসেন তারা।

    জানা গেছে, দীপকের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়েছে আঁচলের। তাদের ফ্ল্যাটে সচরাচর বাইরের মানুষ আসতেন। দীপকও স্ত্রীকে অত্যাচার করতেন বলে জানানো হয়েছে পুলিশকে।

    বিনোদন ডেস্ক

  • কুমিল্লার মানুষকে নিয়ে আপত্তিকর মন্তব্য আঁচলের

    ‘ভুল’ সিনেমা দিয়ে ২০১১ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন আঁচল। চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন তিনি। তবে একসময় ঢালিউডে বেশ ব্যস্ত সময় পার করা এই অভিনেত্রীর হাতে এখন কাজ নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে আছেন পর্দার আড়ালে। 

    বিয়ে করে হয়েছেন সংসারী। তবে কাজে না থাকলেও মাঝেমধ্যে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে কুমিল্লার মানুষকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন তিনি।

    বৈবাহিক সূত্রে কুমিল্লার পুত্রবধূ তিনি। বিয়ে করেছেন কুমিল্লার ছেলে গায়ক সৈয়দ অমিকে। সেই সূত্র ধরেই এ নায়িকাকে প্রশ্ন করা হয়, কুমিল্লার মানুষকে এক কথায় কী বলে? জবাবে আঁচল বলেন, কুমিল্লার মানুষকে সবাই তো ‘ইতর’ বলে। এর পর এই অভিনেত্রী বলেন, কেন এমনটা বলা হয় সেটা তো জানি না। কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে শ্বশুরবাড়ি কোথায়— এর জবাবে যদি বলি ‘ইতর’ তা হলেই বুঝে যায়। এর পর তারাই বলে, ‘ও আচ্ছা কুমিল্লা।

    যোগ করে তিনি আরও বলেন, আমার মনে হয় কুমিল্লার জন্য এই শব্দটা ট্রেডমার্ক করা।

    তবে সেদিক থেকে কুমিল্লার ছেলে হিসেবে নিজের স্বামীর প্রশংসাও করেন এ নায়িকা। আঁচল বলেন, ‘আমার স্বামী অন্য জগতের মানুষ। সে খুব চুপচাপ, শান্ত। সবসময় মিউজিক নিয়ে থাকতেই পছন্দ করেন।’

    এদিকে নায়িকার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ওই ভিডিওর কমেন্টবক্সে কুমিল্লার মানুষেরা নিজেদের জেলা নিয়ে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন। সেই সঙ্গে পাবলিক প্লাটফর্মে একজন নায়িকা কোনো জেলা সম্পর্কে ‘আপত্তিকর’ বক্তব্য রাখতে পারেন না বলেও তারা মনে করেন।

    বিনোদন প্রতিবেদন