Tag: অ্যানিমেল

  • অ্যানিম্যাল সিনেমাটি মোটেও ‘নারীবিদ্বেষী’ নয়: তৃপ্তি

    বলিউডের ব্লকব্লাস্টার সিনেমা ‘অ্যানিমেল’এর মূল নায়িকা না হয়েও তার সাহসী অভিনয় দিয়ে শিরোনামে উঠে এসেছেন তৃপ্তি দিমরি। বিশেষ করে বলি তারকা রণবীর কাপুরের সঙ্গে তরুণ এই অভিনেত্রীর একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমে তুমুল আলোচনা হয়। প্রশ্ন ওঠে, ‘অ্যানিম্যাল’-এর মতো ‘নারীবিদ্বেষী’ সিনেমাতে কীভাবে কাজ করলেন তৃপ্তি?

    সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমাতে নারীদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে তৃপ্তি অভিনীত চরিত্রকে রণবীর কাপুর জুতা পর্যন্ত চাটতে বলেছিলেন। তাই সরাসরি তৃপ্তির দিকেই আঙুল উঠেছিল। সেই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। তৃপ্তির দাবি, ‘অ্যানিম্যাল’ সিনেমাটি মোটেও নারীবিদ্বেষী নয়।

    তৃপ্তির কথায়, ‘আমি এই সিনেমাকে মোটেই নারীবিদ্বেষী সিনেমা হিসেবে দেখিই না। কোনো সিনেমাকেই আমি এই ধরনের তকমা দিই না। বুলবুল ও কালা সিনেমা করতে গিয়েও কখনো ভাবিনি আমি নারীবিদ্বেষী সিনেমা করছি। আমি চরিত্রগুলোর সঙ্গে যুক্ত হয়েছি, পরিচালকের ওপর বিশ্বাস ছিল আমার। মনে হয়েছিল, আমার এই কাজটা করা উচিত।’

    অভিনেত্রী আরও বলেন, ‘এমনকি যখন আমাকে অ্যানিমাল সিনেমায় অফার করা হয়েছিল। আমি পরিচালকের সঙ্গে দেখা করেছিলাম। যখন সিনেমার পরিচালকের সঙ্গে দেখা হয়, তখন তিনি কিন্তু সিনেমাটা নিয়ে আমাকে বিস্তারিত বলেননি। আমার চরিত্রটি আমাকে বুঝিয়ে বলেছিলেন। তখন মনে হয়েছিল, এতদিন আমি শুধু নিপাট ভালো মানুষের চরিত্রেই অভিনয় করেছি। অবশেষে নতুন কিছু করার সুযোগ এসেছে।’

    বিনোদন ডেস্ক

  • ‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে নিজের ঢোল নিজেই পেটালেন তৃপ্তি

    সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছিল। সেই ছবি নিয়ে নানা সমালোচনাও হয়েছে। ছবিতে নারীদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি অভিনীত চরিত্রকে অভিনেতা রণবীর কাপুর জুতা পর্যন্ত চাটতে বলেছিলেন। তাই সরাসরি তৃপ্তির দিকেই আঙুল উঠেছিল। সে বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। নিজের সাফাই গেয়ে তৃপ্তি দাবি করেন—‘অ্যানিমেল’ কোনো নারী বিদ্বেষী ছবি নয়। এ ছবি মোটেও নারীবাদবিরোধী নয়।

    ‘বুলবুল’, ‘কলা’, ‘লায়লা মজনু’র মতো ছবিতে কাজ করে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন তৃপ্তি দিমরি। তবে তাকে রাতারাতি খ্যাতি এনে দেয় ‘অ্যানিমেল’। যদিও এ ছবির জন্যই কটাক্ষের শিকারও হতে হয়েছে অভিনেত্রীকে। প্রশ্ন উঠেছে— ‘অ্যানিমেল’-এর মতো ‘নারী বিদ্বেষী’ ছবিতে কীভাবে কাজ করলেন তৃপ্তি দিমরি?

    এ অভিনেত্রী বলেন, আমি এই ছবিকে মোটেই নারীবাদ-বিরোধী ছবি হিসাবে দেখিনি। কোনো ছবিকেই আমি এ ধরনের তকমা দিই না। ছবিতে চরিত্রগুলোর সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। পরিচালকের ওপর আমার বিশ্বাস ছিল। মনে হয়েছিল, আমার এই কাজটি করা উচিত।

    অভিনেত্রী আরও বলেন, যখন সন্দীপ স্যারের সঙ্গে দেখা হয়েছিল, তখন ছবিটা সম্পর্কে স্যার আমাকে বিশদ কিছু বলেননি। শুধু আমার চরিত্রটি আমাকে বুঝিয়ে বলেছিলেন। তখন মনে হয়েছিল, এতদিন আমি শুধু নিপাট ভালো মানুষের চরিত্রেই অভিনয় করেছি। অবশেষে নতুন কিছু করার সুযোগ এসেছে।

    তবে এ চরিত্রের জন্য চোখে মুখে সারল্য চেয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। যার মনের ভেতরে লুকিয়ে রয়েছে প্রতিশোধস্পৃহা। তৃপ্তি দিমরি বলেন, চরিত্রটি বেশ কঠিন ছিল। তাই আমি রাজি হয়ে যাই।

    বিনোদন ডেস্ক

  • নতুন প্রেমিকের সঙ্গে তৃপ্তি, তিনি কে?

    ‘অ্যানিমেলে’ রণবীরের শয্যাসঙ্গী বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি এবার ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ধরা পড়তেই মুখ লুকালেন। ‘ভাবি ২’-এর প্রেমিক আনুশকা শর্মার ভাইয়ের সঙ্গে প্রেমভাঙার পর এ ব্যবসায়ীকেই নাকি মন দিয়েছেন অভিনেত্রী। 

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, রোববার মুম্বাইয়ে প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে একফ্রেমে বন্দি হলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। যদিও পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই মুখ লুকালেন তিনি। 

    দুজনের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগম্যামে ভাইরাল হয়েছে। তৃপ্তি দিমরি ব্লকবাস্টার ছবি অ্যানিমেলে রণবীরের সঙ্গে বেশ কিছু যৌনদৃশ্যে অভিনয় করেছিলেন। সেই নিয়ে কম সমালোচনা হয়নি। তারপর থেকেই চর্চায় অভিনেত্রী।

    তারকাদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি নতুন কিছু নয়। ভুলভুলাইয়া ৩-র মতো ব্লকবাস্টার ছবি এখন তৃপ্তির ঝুলিতে। সারাক্ষণ তার পেছনে ক্যামেরা নিয়ে ধাওয়া করেন পাপারাজ্জিরা। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের রাস্তায় তৃপ্তিকে চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্টের বাইকের পেছনে ধরে ফেললেন পাপারাজ্জিরা। ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নেন অভিনেত্রী। তার পরনে ছিল সাদা টপ ও নীল প্যান্ট। কালো মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন তৃপ্তি। তাতেও মিলল না রেহাই। 

    এই প্রথমবার তৃপ্তিকে তার চর্চিত প্রেমিকের সঙ্গে দেখা গেছে তেমনটি নয়; চলতি বছরের আগস্টে পালি ভবনে স্যামের সঙ্গে ডিনার ডেটে দেখা গিয়েছিল তাকে। এর আগে তৃপ্তির ‘ব্যাড নিউজ’ ছবিটির রিভিউও করেছিলেন স্যাম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তৃপ্তি ও ভিকি কৌশলের ‘তওবা তওবা’ গানের একটি ক্লিপ পোস্ট করে স্যাম লিখেছিলেন— দারুণ পারফরম্যান্স।

    জানা গেছে, আনুশকা শর্মার ভাই অভিনেতা কর্নেশ শর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই স্যামের সঙ্গে সম্পর্কে জড়ান তৃপ্তি। ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশ্যে আসে তৃপ্তি ও কর্নেশের বিচ্ছেদের কথা। পেশায় ব্যবসায়ী তৃপ্তির বর্তমান প্রেমিক।

    তৃপ্তিকে সর্বশেষ কার্তিক আরিয়ানের বিপরীতে ভুলভুলাইয়া ৩-তে দেখা গিয়েছিল। সেই ছবির প্রচারে কপিল শর্মার শো-তে পৌঁছে সুনীল গ্রোভারের প্রশ্নে বিব্রত হয়েছিলেন তৃপ্তি।  সুনীল (ডাফলি) তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন অ্যানিমেল ছহিচে রণবীরের সঙ্গে তৃপ্তি যা কিছু করেছিলেন, সেগুলো কি শুধু পর্দাতেই সীমাবদ্ধ নাকি বাস্তবে তেমন কিছু ঘটেছিল। ডাফলিকে বলতে শোনা যায়, রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেলে আপনি যা কিছু করেছেন, আমি আশা করি যে ওগুলো শুধু শুটিংই ছিল, বাস্তবে তেমন কিছু ঘটেছিল কী? 

    হাসিমুখেই জবাব দেন তৃপ্তি— একদমই নয়। অনেকে এ ঘটনাকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও, অনেকের চোখেই এ বিষয়টি অস্বস্তিকর ঠেকেছিল। 

    উল্লেখ্য, আগামীতে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ধর্মা প্রোডাকশনের ধড়ক ২-তে দেখা যাবে অভিনেত্রীকে।

    বিনোদন ডেস্ক

  • চরিত্রটার কথা শুনে আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম: তৃপ্তি

    ২০১৭ সালে অভিনয় জগতে পা রাখেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। পোস্টার বয়েজ, লায়লা মজনু, বুলবুল, কালার মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করার পর সমালোচনার মুখে পড়েছিলেন তৃপ্তি। সেই সময় নেটিজেনদের অনেকেই অশালীন মন্তব্য করেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তৃপ্তি দিমরির ‘আইটেম’ গান— ‘মেরে মেহবুব’। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই আরও রোষের মুখে পড়েন এ অভিনেত্রী। 

    তবে অ্যানিমেল তার জীবনের ক্যারিয়ারকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছে। গত বছর রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেলে অভিনয় করে দর্শকদের দরবারে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেন তৃপ্তি। সাহসী দৃশ্যে তৃপ্তির অভিনয়ে তৃপ্ত তার ভক্ত-অনুরাগীরা। রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন এ অভিনেত্রী।

    সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে মুম্বাই কনক্লেভ ২০২৪’-এ যোগ দিয়েছিলেন তৃপ্তি দিমরি। সেখানে তিনি এ সিনেমাটির নানান বিষয়ে কথা বলেন। পাশাপাশি তার চরিত্র ‘জোয়া’কে নিয়েও তার মতামত জানান। তিনি বলেন, ‘জোয়া’ সাহসী এবং নির্দোষ।

    আড্ডায় তৃপ্তি দিমরি বলেন, একজন অভিনেত্রী হিসেবে এমন কিছু করা জরুরি, যা আপনাকে ধাক্কা দেয়। যখনই কোনো চরিত্র পাই, তখন যদি আমার মনে হয় যে এটা করতে ভয় লাগছে বা বিষয়টি খুবই চ্যালেঞ্জিং, তখনই সেই কাজের দিকে এগিয়ে যাই। সন্দীপ স্যার যখন আমাকে জোয়ার চরিত্রটি বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমার ঠিক এমনটাই মনে হয়েছিল। এই চরিত্রটা একই সঙ্গে সাহসী ও নির্দোষ। চরিত্রটার কথা শুনে আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি সবসময় এমন চরিত্র খুঁজি, যা আমার করা আগের চরিত্র থেকে আলাদা, যেখানে আমার নতুন কিছু করার জায়গা থাকে।

    তৃপ্তি দিমরি বলেন, আমি নিজের চেনা গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করি না। ‘বুলবুল’ ও ‘কলা’ আমার চেনা গণ্ডির মধ্যে ছিল। এ ছবিতে অভিনয় করার সময় আমি স্বচ্ছন্দ ছিলাম। আমার এমনিতেই এ ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। কিন্তু ‘অ্যানিমেল’-এর চরিত্র আমার কাছে সহজ ছিল না, বেশ বেগ পেতে হয়েছিল।

    তৃপ্তি দিমরি আরও বলেন, আসলে অভিনেত্রী হিসেবে এমন চরিত্রেই কাজ করতে চাই, যেটা আমার কাছে কঠিন মনে হবে। যেই চরিত্রে কাজ করতে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায়। ‘অ্যানিমেল’-এ জোয়ার চরিত্রের আচরণে ছিল সারল্য ও নীরবতা। কিন্তু একই সঙ্গে তার ভেতরে ছিল সাহসের জ্বলন্ত আগুন বলে জানান এ অভিনেত্রী।

    এ অভিনেত্রী বলেন, আমি জোয়ার চরিত্রটিকে ঠিক সেভাবেই দেখতাম। মানুষ হিসেবে, আমাদের প্রত্যেকেরই বিভিন্ন শেড রয়েছে— ভালো, খারাপ এবং এমনকি কুৎসিতও। আমি মনে করি যে সিনেমাটিতে আমাদের সেই দিকগুলোও তুলে ধরা উচিত। অভিনয় আমাদের বিভিন্ন ধরনের আবেগ-অনুভব করতে দেয়। তাই আমি অভিনেতাদের ভাগ্যবান বলে মনে করি। কারণ আমরা একজীবনে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে বাঁচতে পারি।

    উল্লেখ্য, গত বছর সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল অ্যানিমেল। এ সিনেমাটিতে রণবীরের চরিত্র রণবিজয় সিংয়ের জীবনকে তুলে ধরা হয়েছিল, যে তার বাবা বলবীর সিংকে (অনিল কাপুর) হত্যার প্রচেষ্টা সম্পর্কে জানতে পারে এবং প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়। সিনেমাটিতে তৃপ্তি দিমরি, রণবীর কাপুর, অনিল কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাশমিকা মান্দানা ও ববি দেওল।

    তৃপ্তিকে সর্বশেষ দেখা গেছে, ভিকি কৌশলের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়। সামনে তাকে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ এবং কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’-এ দেখা যাবে।

    বিনোদন ডেস্ক

  • ট্রলের জবাবে যা বললেন রাশমিকা

    দফায় দফায় বিতর্কের মুখে পড়েছে রণবীর-রাশমিকার ‘অ্যানিমেল’ ছবি। নারীবিদ্বেষীর তকমা মেলে। সম্প্রতি নেহা ধুপিয়ার একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গে মুখ খুললেন পর্দার ‘গীতাঞ্জলি’। 

    rnrn

    তিনি বললেন, “রণবীরের চরিত্র ‘বিজয়’ তার বাবার জন্য যত দূর ইচ্ছে যেতে পারে। মাথার মধ্যে বিশৃঙ্খল চিন্তাভাবনা। ছবির শুটিংয়ের সময় এই কথাটা মাথায় গেঁথে নিয়েছিলাম আমি। এটা নিয়ে কেউ কিছু করতে পারবে না। কারণ এই চরিত্রকে ঘিরেই গল্প। ছবির স্বতন্ত্রতা, পটভূমি ও প্রকৃত স্বাদ বজায় রাখার নিদর্শন এই ছবি। ছবি দেখার পর নারীবিদ্বেষী বা অন্য কিছু বলে লাভ নেই। ছবি যদি উপভোগ করে থাকেন তা হলে এই বিষয়গুলো বাদ দিন।”

    rnrn

    রণবীরের সঙ্গে তৃপ্তি ডিমরির সাহসী দৃশ্য, রাশমিকার অভিনয়— এমনকি শারীরিক গঠন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দর্শকের একাংশ। “নারীদের শারীরিক গঠন নিয়ে ট্রলিং সমর্থন করি না। আমার সংলাপ বা অন্য কোনো বিষয় নিয়ে ট্রল করা হলে অসুবিধা নেই”, বলেন রাশমিকা মান্দানা।

    rnrn

    রাশমিকার হিন্দি সংলাপ নিয়েও দর্শকের সমালোচনার শিকার হন এই দক্ষিণী তারকা। তার কথায়, “সেটে সবাই করবাচৌথের দৃশ্যটি পছন্দ করেছিল। কিন্তু প্রচার ঝলক মুক্তি পাওয়ার পর আমাকে ওই দৃশ্য নিয়ে ট্রল করা হয়। আমি কিন্তু ভেবেছিলাম, এই ৯ মিনিটের দৃশ্যটি আমি খুব ভালো করেছি। তা হলে কি আমি বুদবুদে বাস করছিলাম এতদিন? আমি জানি, আমি যা করছি সবই সুন্দর নয়। কিন্তু নির্দিষ্টভাবে এই বিষয়টি আমি বুঝতে পারিনি। পরে যখন দেখলাম, ছবি মুক্তি পাওয়ার পর অধিকাংশ দর্শকের কাছে আমার এই দৃশ্যটি প্রশংসা পেয়েছে, তখন বুঝলাম প্রথম থেকে আমার ভাবনা সঠিক ছিল।”

    বিনোদন ডেস্ক

  • পরিণীতির কাছে কেন ক্ষমা চাইলেন ‘অ্যানিমেল’ ছবির পরিচালক

    ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবির সিংহ’-এর পর পরিচালক হিসেবে সন্দীপ রেড্ডি বঙ্গার তৃতীয় ছবি ‘অ্যানিমেল’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। বক্স অফিসে প্রায় ১০০০ কোটি রুপির ব্যবসা করেছে এই সিনেমা। 

    সাফল্যের পাশাপাশি ছবিসংক্রান্ত বিতর্কও বেড়েছে পাল্লা দিয়ে। নিজের ছবিতে উগ্র পৌরুষ ও হিংসার উদযাপন দেখিয়েছেন পরিচালক— এমন অভিযোগ দর্শক এবং সমালোচকদের। শুধু তাই-ই নয়, নিজের প্রথম দুই ছবির মতো এই ছবিতেও নাকি নায়িকাদের ভোগ্যপণ্যের নজরেই দেখিয়েছেন বঙ্গা, অভিযোগ সংবেদনশীল দর্শকের। যদিও ব্যবসায়িক দিক নজরে রাখলে এ ছবি ‘সুপারহিট’। 

    তবে এবার ছবির নায়িকা বিভ্রাট নিয়ে মুখ খুললেন পরিচালক। ক্ষমা চেয়ে নিলেন পরিণীতি চোপড়ার কাছে।

    ছবিতে রণবীরের বিপরীতে দেখা যায় রাশমিকা মান্দানাকে। অভিনেতার স্ত্রী গীতাঞ্জলির চরিত্রে দেখা গেছে তাকে। তবে রাশমিকার আগে রণবীরের বিপরীতে এই চরিত্রটি করার কথা ছিল পরিণীতির। গীতাঞ্জলি চরিত্রের জন্য পরিণীতিকে দুই বছর আগেই চুক্তিবদ্ধও করে নেন পরিচালক। কিন্তু শেষমেশ সন্দীপের ছবির নায়িকা হয়ে ওঠা হয়নি পরিণীতির। 

    এক সাক্ষাৎকারে পরিণীতি জানান, যে সময় ‘অ্যানিমেল’-এর প্রস্তাব দেওয়া হয় পরিণীতিকে, সেই একই সময় তার কাছে ইমতিয়াজ় আলির ছবি ‘চমকিলা’র প্রস্তাব আসে। চিত্রনাট্য পড়ে পরিণীতির মনের হয়, ‘অ্যানিমেল’-এ প্রস্তাবিত চরিত্রটিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। সে কারণে তিনি সরে আসেন। 

    আরও পড়ুন:

    এবার সত্যিটা প্রকাশ্যে এনে সন্দীপ বলেন, ‘আসলে ভুলটা আমার। পারলে আমাকে ক্ষমা কর। শুটিং শুরুর প্রায় দেড় বছর আগে পরিণীতির সঙ্গে চুক্তিবদ্ধ হই। কিন্তু ওর মধ্যে আমি কখনই গীতাঞ্জলিকে দেখতেই পাইনি, আসলে কিছু কিছু চরিত্র সবার জন্য নয়।’

    বিনোদন ডেস্ক

  • নীরবতাই আমাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল: ববি

    ‘অ্যানিমেল’এরইমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আলোচনা-সমালোচনা দুই-ই চলেছে ছবির বিষয়বস্তু থেকে অভিনেতা-অভিনেত্রীদের ঘিরে। 

    rnrn

    কখনো রণবীর-রাশমিকার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সৃষ্টি হচ্ছে বিতর্ক, কখনো আবার রণবীরের ‘লিক মাই শু’ সংলাপ নিয়ে পরে যাচ্ছে হইচই- উগ্র পৌরুষ, নারীবিদ্বেষী ছবি নাকি এটি, এমনই মত অনেকের। এর মধ্যে ববি দেওয়ালের করা বৈবাহিক ধর্ষণের চিত্র নিয়েও চলছে চর্চা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।

    rnrn

    ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবিতে তার চরিত্রের জন্য বরাদ্দ সময় খুব একটা বেশি না হলেও যতটুকু সময় পেয়েছেন, পর্দায় স্বাক্ষর রেখেছেন ধর্মেন্দ্র-পুত্র। নিজের অভিনয়ের কারণে ববি প্রশংসিত হলেও ‘অ্যানিমেল’-এ তার চরিত্র নিয়ে সমালোচনা কম হয়নি।

    rnrn

    ‘অ্যানিম্যাল’-এ আব্রার নামক খলচরিত্রে দেখা যায় ববিকে। আগে দুই স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় বিয়ে করে চরিত্রটি। শুধু তা-ই নয়, চরিত্রটি এতটা উগ্র ও নারীবিদ্বেষী যে, বিয়ের দিন প্রকাশ্যে স্ত্রীর ওপর জবরদস্তি শুরু করে, এমনকি বৈবাহিক ধর্ষণও করে। তবু তাতে কোনো হেলদোল নেই এই আব্রারের। এমন একজন হিংস্র মানুষের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সময় কোনো অস্বস্তি অনুভব করেননি কি অভিনেতা? 

    rnrn

    ববি বলেন, ‘আমি যখন শুটিং করেছি, আমার মধ্যে কোনো অস্বস্তি ছিল না।’ চিত্রটিকে ফুটিয়ে তুলতে পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা তাকে খুবই সাহায্য করেছেন। আসলে এ ছবিতে সংলাপ নেই ববির, তাই যেন চরিত্রটি ফুটিয়ে তোলাটা যেন বাড়তি চ্যালেঞ্জ ছিল তার কাছে।’

    rnrn

    ববি আরও বলেন, ‘আমি যখনই আমার চরিত্রটা শুনেছিলাম, তখনই বুঝেছিলাম, কথা না বলেও এখানে আমার অনেক কিছু করার আছে। ছবিতে যেহেতু একটাও সংলাপ ছিল না আমার, সেই নীরবতাই যেন আমাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল। আমি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করেছি, যে আদ্যন্ত একজন খারাপ মানুষ। স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে।’

    বিনোদন ডেস্ক

  • ‘বৈবাহিক ধর্ষণের’ দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

    ডিসেম্বরের প্রথম দিনেই ভারতের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। সিনেমা বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত যতগুলো সিনেমায় রণবীর অভিনয় করেছেন, সব সিনেমার মধ্যে ‘অ্যানিমেল’ মুভিটি এক ও অদ্বিতীয়। 

    rnrn

    তবে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ নিয়ে চলছে বিস্তর আলোচনা। অনেকের মতে, পরিচালক নাকি উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদযাপন দেখিয়েছেন। 

    rnrn

    এ সিনেমায় ববি দেওল ও মানসী তক্ষকের মধ্যে বৈবাহিক ধর্ষণের একটি দৃশ্য রয়েছে। দৃশ্যটি নিয়ে সিনেমা মুক্তির পর থেকেই বিতর্ক চলছে। অবশেষে ভারতের এক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের মতো জানালেন মানসী তক্ষক।

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেখুন, আমার মনে হয়, নিজের বিয়েতে এমন ঘটনা ঘটবে কেউ-ই এমন আশা করেন না। বিয়ের দৃশ্যের লাইটিং থেকে শুরু করে গান— সব কিছু এত সুন্দর। শৈল্পিক মান দেখুন, গানটা রীতিমতো ভাইরাল। সব কিছু সুন্দর চলছিল। আচমকাই তাল কাটে। আসলে এটা দর্শকের জন্য বার্তা ছিল, যদি রণবীর এমন হতে পারেন, তা হলে ছবির খলনায়ক কেমন হবে ভাবুন! আমি মনে করি, ববি স্যারের চরিত্রটির ভিত্তি স্থাপন করতে অমন একটি দৃশ্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। 

    rnrn

    শেষে অবশ্য মানসীর সংযোজন, আমার নিজের বিয়েতে এমন কিছু হোক একেবারেই চাইব না।

    rnrn

    প্রসঙ্গত, তরুণ এই অভিনেত্রী বিনোদন-দুনিয়ায় পা রাখেন সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। চলতি বছর সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘পাঠান’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। ছবিতে জন আব্রাহামের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ‘অ্যানিমেল’ ছবির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন তৃপ্তি

    ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের নায়িকা রাশমিকা মান্দানা। তবে ছবি মুক্তির পর রাশমিকাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তৃপ্তি দিমরি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিতে ১০ মিনিটের চরিত্র রয়েছে ‘বুলবুল’খ্যাত এ নায়িকার। 

    ‘অ্যানিমেল’-এ তৃপ্তিকে জোয়া রিয়াজ নামের এক তরুণীর চরিত্রে দেখা গেছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যের নানান স্থিরচিত্র এবং ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এবার সেই দৃশ্য নিয়ে মুখ খুলেছেন তৃপ্তি। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, ওই দৃশ্যটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। শুরুতে আমি একটু ডিসটার্ব হয়েছিলাম। আমাকে এর আগে কখনো কটাক্ষের মুখে পড়তে হয়নি। ধাক্কা লেগেছিল, তবে বসে ভাবলাম আমি তো ভুল কিছু করিনি। আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কেউ আমাকে বাধ্য করেনি। আমি এই পেশায় এসেছি। কারণ এই কাজটা আমার মধ্যে শিহরণ জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি সেটা আমার ক্ষতগুলোয় মলম লাগায়। চ্যালেঞ্জের মধ্যে আমি আনন্দ খুঁজে পাই’।  

    তৃপ্তি বলেন, ‘লড়াই করতে না পারা, হাল ছেড়ে দেওয়াটা বেশি কঠিন। সাহস নিয়ে কিছু করে দেখানোটা বরং সহজ। আমি যদি ওই কাজ করে দেখাতে পারি, এটা তো কিছুই নয়’। 

    আরও পড়ুন: 

    অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তৃপ্তি বলেন, পরিচালক এবং রণবীর সবরকমভাবে আমাকে সাহায্য করেছেন। চরম ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের সময় সেটে পরিচালক, রণবীর ছাড়া একমাত্র চিত্রগ্রাহক উপস্থিত ছিলেন। এর মধ্যেই বারবার তৃপ্তিকে একই কথা জিজ্ঞেস করছিলেন রণবীর- ‘তুমি ঠিক আছো তো? তোমার কিছু প্রয়োজন আছে? তুমি কমফর্টেবল তো?’ তৃপ্তি বলেন, ‘যখন আশপাশের মানুষেরা তোমাকে এতটা সাপোর্ট করে, তখন আর কিছুই অস্বস্তিকর বলে মনে হয় না’।

    বিনোদন ডেস্ক

  • যার জন্য ‘অ্যানিমেল’ ছবিতে সুযোগ পাননি সারা

    ডিসেম্বরের প্রথম দিনেই ভারতের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। সিনেমা বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে রণবীর অভিনয় করেছেন, সব সিনেমার মধ্যে ‘অ্যানিমেল’ মুভিটি এক ও অদ্বিতীয়। 

    এদিকে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ নিয়ে চলছে বিস্তর আলোচনা। বিশেষত তৃপ্তি দিমরি অভিনীত চরিত্র জোয়া নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। অনেকের মতে, পরিচালক নাকি উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদ্যাপন দেখিয়েছেন। 

    শোনা গিয়েছিল, ছবিটিতে প্রথমে রাশমিকা মান্দানার চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল পরিণীতি চোপড়ার। কিন্তু সে তো হয়নি। শুধু তাই নয়, জোয়া চরিত্রটির জন্য নাকি অডিশন দিয়েছিলেন সারা আলি খান। কিন্তু শেষমেশ তৃপ্তির ভাগ্যে জোটে সেই চরিত্র। মায়ানগরীর অন্দরে ফিসফাস, জোয়া চরিত্রটিতে অভিনয় করার জন্য খুব উৎসুক ছিলেন সারা। কিন্তু নায়িকার স্বপ্ন সত্যি হলো না।

    আরও পড়ুন: 

    সূত্রের খবর, পরিচালক নাকি সারাকে জানিয়েছিলেন—এই চরিত্রটির জন্য সারা একেবারেই বেমানান। শোনা যাচ্ছে, এই চরিত্রটির জন্য পরিচালকের পছন্দের তালিকায় ছিলেন না সারা। তাই প্রথমেই না করে দেন নায়িকাকে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক