Tag: অহনা

  • শামীমের ডাবল টাইমিংয়ের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন অহনা

    ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা শামীম হাসান সরকার। তাদের বিচ্ছেদের পরই বিভিন্ন সাক্ষাৎকারে ‘সাবেককে’ নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় অহনাকে। 

    যে কারণে নেটিজেনরাও মনে করতে শুরু করেন, অভিনেত্রীর তীরের নিশানাতে রয়েছেন শামীম। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেতা। 

    যে কারণে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অহনা প্রসঙ্গ উঠতেই শামীম জানান, সাবেক বলতে অভিনেত্রী যার কথা বুঝিয়েছেন, তিনি সেই ব্যক্তি নন। 

    শুধু তাই নয়, শামীম দাবি করেন- অহনার সাবেক বলতে যার কথা দাবি করছেন, তিনি হচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়।

    আরও পড়ুন:

    বিষয়টি নিয়ে বুধবার (৭ মে) দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শামীম হাসান সরকার। যেখানে তিনি বলেন, অহনার সঙ্গে হৃদয়ের প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল। যেখানে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল ৭ মাস। অহনাই কিন্তু ডাবল টাইমিং করেছে। 

    এই অভিনেতা আরও বলেন, সম্প্রতি অহনা একটি সাক্ষাৎকারে তার সাবেককে ‘অমানুষ’, ‘জানো…র’ বলে মন্তব্য করেছেন। এরপর ফেসবুকে অনেকেই সেই ভিডিওর কমেন্টবক্সে আমাকে মেনশন করছেন। তারা বলছেন, শামীমই ছিলেন অহনার সাবেক। শুধু তাই নয়, যেই মেয়েটা (প্রিয়াংকা) আমার বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন, সে নিজেও ৫ দিন আগে অহনার সেই সাক্ষাৎকার শেয়ার করে আমার দিকেই আঙুল তুলেছেন। তাই আমার মনে হয়েছে, সকলের জানা উচিত বিষয়টা। 

    শামীমের এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অহনা। যেখানে তিনি লিখেছেন, ‘ডাবল টাইমিং’? আপনি (শামীম) যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?’ 

    কারও ব্যক্তিগত সমস্যায় অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।’

    এর আগে শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়া। 

    যেখানে তিনি দাবি করেছেন, শুটিংসেটে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন, এমনকি প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দিয়েছেন। 

    প্রিয়াংকার সেই অভিযোগের পরই পাল্টা সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার। যেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। প্রিয়াঙ্কার অভিযোগের জবাবে, শুটিংসেটের সিটিটিভি ফুটেজও চেক করে দেখতে বলেন অভিনেতা। 

    বিনোদন ডেস্ক

  • অহনার সেই সাবেক প্রেমিকের নাম প্রকাশ করলেন শামীম

    ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। বহু সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। একবার নিজের সাবেকের সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন, ‘আমার সাবেক একটা জানো…য়া…র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে।’

    এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্যঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।

    সে সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন, ‘সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই সাবেক আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই সাবেকের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলব না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার।’

    এরপর দর্শকের উদ্দেশে এই অভিনেতা বলেছিলেন, ‘সেই জানোয়ার সাবেক যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার।’ 

    কিন্তু অহনার সেই সাবেক কে, তা এবার সরাসরি জানালেন শামীম। গত মঙ্গলবার সন্ধ্যায় এ কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম। সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, ‘সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘সাবেক একটা জানো…য়া…র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই সাবেক জানো…য়া…রটার সাথে আমি নেই।’

    সেই সাবেকের পরিচয় জানিয়ে শামীম বলেন, ‘অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সঙ্গে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সঙ্গে (অহনা) সম্পর্ক টেকে নাই।’

    বিনোদন ডেস্ক

  • বিয়ের ২ মাসের মধ্যেই মা হচ্ছেন অহনা

    বছরের শুরুতেই আনুষ্ঠানিক বিয়ে সেরেছেন। বিয়ের দুই মাসের মাথায় সুখবর দিলেন অভিনেত্রী অহনা। মা হচ্ছেন তিনি। তার প্রেমজীবন নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। প্রেমিকের সঙ্গে একত্রবাসে ছিলেন ‘অনুরাগের ছোঁয়া’র ‘মিশকা’। তবে কেবল প্রেম নয়; ২০২৩ সালেই প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সেরে রেখেছিলেন অভিনেত্রী। এবার জানালেন তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

    চলতি বছরের আগস্ট মাসে সন্তানের আগমন। বর্তমানে অহনা সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা। তবে কাজ থেকে এখনই বিরতি নেওয়ার পরিকল্পনা নেই অভিনেত্রীর। বরং জোরকদমে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে অহনা বলেন, বাড়িতে কোনো কাজ করি না। কিন্তু অভিনয় থেকে এখনই বিরতি নিচ্ছি না।

    বর্তমানে স্বামী দীপঙ্কর দের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন মন্দারমণিতে। সমুদ্রের ধার থেকেই সুখবর শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে জানিয়েছেন— পুত্র না কি কন্যা, না কি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির মতো যমজ সন্তান আশা করছেন অহনা? এমন প্রশ্ন করতেই অভিনেত্রী বলেন, আমি শুধু একটি সুস্থ বাচ্চা চাইছি। সব কিছু ইতিবাচক হোক। এটুকুই চাইছি। আর পাঁচজন অন্তঃসত্ত্বা নারীর মতোই কাজ চালিয়ে যাব। তবে একটু সতর্ক থাকব।

    প্রেমের সম্পর্ক নিয়ে এর আগেও শিরোনামে এসেছেন অহনা দত্ত। দীপঙ্করের সঙ্গে সম্পর্ক কখনই মেনে নেননি তার মা। তার পর থেকেই প্রেমিকের সঙ্গে একত্রবাস শুরু করেন অভিনেত্রী। সেখান থেকেই প্রথমে আইনি বিয়ে, তার পর ২০২৫ সালের শুরুতে আনুষ্ঠানিক বিয়ে করেন তিনি।

    উল্লেখ্য, বড়পর্দাতেও কাজ করেছেন অহনা দত্ত। নির্মাতা রাজ চক্রবর্তীর ছবি ‘সন্তান’-এ ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সবাইকে বোরকা পরার আহ্বান অভিনেত্রী অহনার

    সবাইকে বোরকা পরার আহ্বান জানালেন অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

    এ সময় অহনা বলেন, আমার কাছে একটু ঢিলেঢালা পোশাক সব সময়ই ভালো লাগে। একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল বোরকা যারা পরতে চান, তারা নাজাতের শোরুমে ঘুরে যেতে পারেন। আপনারা আসেন ভালো লাগবে।

    বোরকা পরে খুব ভালো লাগছে বলেও জানান এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • গোপন বিয়ের কথা ফাঁস করলেন অহনা

    কলকাতার অভিনেত্রী অহনা দত্ত। বছরের শুরুতে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের সুখবর দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বিয়ের কথা জানিয়েছেন তিনি। 

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম ধারাবাহিকে কাজ করার সময় নিজের মনের মানুষ দীপঙ্কর রায়কে খুঁজে পান অহনা। ২০২৩ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন এ তারকা দম্পতি।

    এক সাক্ষাৎকারে অহনা বিয়ের বিষয়ে বলেন, ‘২০২৩ সালে এত নেগেটিভিটি ছিল। আমাদের মনে হয়েছিল সেটা সঠিক সময় নয় সকলকে জানানোর। এখন মানুষ অনেকটাই বুঝেছে আমাকে আর দীপঙ্করকে। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি।’

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি। একটা ফ্ল্যাট ভাড়া করে আমাদের ওয়েডিং ভেনু বানাই এবং সঙ্গে থাকে দীপঙ্করের পরিবারের সকলে ওর মা তখন জীবিত এবং উনি সেই দিন সব থেকে বেশি আনন্দে কেঁদেছিলেন।’

    শেষে তিনি বলেন, তারপর একটা পুরো বছর কেটে গেল। আমার আর দীপঙ্করের মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। হা একটু খুনশুটি আর ভালোবাসা টা বেড়ে গেছে এই যা। নতুন বছরে এই সুন্দর ভিডিও টা আপনাদের দেখে আমাদের আশীর্বাদ করার জন্য রইল।

    বিনোদন ডেস্ক

  • ‘দয়া করে আমাকে সবাই ক্ষমা করে দেবেন’

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি। 

    অহনা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাইবো না। অনেকদিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই।’

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন। মূলত আগের সাক্ষাৎকারের বিষয়টিই এই পোস্টে তুলে ধরেছেন বলে মনে করছেন ভক্তরা। 

    সেই সাক্ষাৎকারে অহনা জানিয়েছিলেন, অভিনয় থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাবেন।  

    পোস্টে অহনা লিখেছেন, ‘কোনদিনও যদি জেনে না জেনে আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে তারা আমাকে সবাই ক্ষমা করে দিবেন, আল্লাহ্ সবাইকে ভালো রাখুক এই দোয়া’।

    অহনার এই পোস্টের কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘আপনি আমাদের ভালো রেখেছেন, আশা করি আপনিও ভালো থাকবেন নিরাপদে থাকবেন’। 

    আরেকজনের কথায়, ‘আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন, আমিন।’

    বিনোদন ডেস্ক

  • বিশ্বাস করে প্রতারিত হয়েছেন অহনা!

    নাটকের অভিনেত্রী অহনা রহমান। সিনেমায়ও কাজ করেছেন। তবে নাটকেই থিতু হয়েছেন একসময়। বর্তমানে তাকে টিভি নাটকে সেভাবে দেখা যায় না। ইউটিউবকেন্দ্রিক নাটকেই তার ব্যস্ততা। 

    সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকের কাজ করেছেন এ অভিনেত্রী। বন্দি নামের এ নাটকটি পরিচালনা করেন জিয়া উদ্দিন আলম। রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। নাটকটিতে একজন যৌনকর্মীর চরিত্রে রুপদান করেছেন অহনা। 

    এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই যেন যা মানুষের হূদয় ছুঁয়ে যায়। ঠিক তেমনি একটি গল্প এটি। একদমই ভিন্ন ঘরানার। এটাকে লাভ স্টোরি কিংবা সেড স্টোরিও বলা যায়। একইসঙ্গে অতিরিক্ত সন্দেহজনক একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে সেটাও তুলে ধরা হয়েছে। 

    তিনি বলেন, একজন মানুষ যখন কারও কাছে আশ্রয় চায়, আর সেই আশ্রয়ের জায়গাটা যদি দুর্বল হয় তখন মেয়েটির কতটা খারাপ লাগে কিংবা বিশ্বাসের পর যখন প্রতারিত হয়, এরপর তার পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায় তা এ নাটকটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করি এটি দেখলেই দর্শক বাস্তব এক চিত্র দেখবেন। আশাকরি সবার ভালো লাগবে।

    নাটকটিতে অহনার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। এদিকে এ অভিনেত্রী বিয়ে করেছেন, এবং গর্ভবতী বলে গুঞ্জন রটেছিল। বিষয়টি তিনি অস্বীকার করে বিবৃতিও দিয়েছেন।

    আনন্দনগর প্রতিবেদক

  • যে কারণে বিয়ে করছেন না অহনা

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ২০২৫ সাল থেকে অভিনয় জগতে ব্যস্ততা কমিয়ে ফেলবেন বলে জানিয়েছেন। কেন এমন সিদ্ধান্ত? তবে কী অভিনয় থেকে বিরতির নেওয়ার কারণ বিয়ের কোনো পরিকল্পনা— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, না বিয়ে করছি না। কারণ প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও ভাবি না বলে জানান অহনা রহমান। 

    তিনি বলেন, বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝেছে, আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি , তারপর থেকে আর চাপ দেয় না।

    সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রেম-বিয়ে নিয়ে কথা বলেছেন অহনা রহমান। সেখানে তিনি বলেন, সম্পর্কে থেকে কষ্ট পেয়েছেন তিনি। যে কারণে আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। 

    অভিনেত্রী বলেন, আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। আমার মন ভেঙে গেছে, তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর। 

    এর আগে এক সাক্ষাৎকারে কাজ কমিয়ে দেওয়া প্রসঙ্গে অহনা রহমান বলেন, ধীরে ধীরে কাজ কমিয়ে দেব। ২০২৫ সালে পারতপক্ষে কাজ করা হবে না। আর যদি কাজ করি, তবে খুব কম করা হবে।

    উল্লেখ্য, ২০০৭ সাল থেকে অভিনয় জীবন শুরু করেন অহনা রহমান। তার জনপ্রিয় কাজ ‘প্রবাসীর স্ত্রী’ নাটক। প্রবাসীর স্ত্রী হিসেবে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয়। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • প্রেম-বিয়ে নিয়ে এবার মুখ খুললেন শামীম ও অহনা

    চলতি বছর ফেব্রুয়ারি মাসে জন্মদিন ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের। জীবনের বিশেষ দিনটিতে তাকে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা শামীম হাসান সরকার সামাজিকমাধ্য ফেসবুকে লিখেছিলেন, ‘এই নদী যত দিন বহমান! ভালোবাসি অহনা রহমান।’ একসঙ্গে নিজেদের ছবিও পোস্ট করেছিলেন। ছবিটি অভিনেত্রীও পোস্ট করেছিলেন। তারপরই সামাজিকমধ্যমে আলোচনায় আসে এই তারকার প্রেম।

    কিন্তু আসলেই কি প্রেমের সম্পর্কে রয়েছেন শামীম ও অহনা? যদিও প্রেমের ব্যাপারে কিছুই বলেননি তারা। পরবর্তীতে তাদের পরিবার দেখা করে। ওই সময় জানা গেছে বিয়ে করতে যাচ্ছেন তারা। এ নিয়েও কথা বলেননি দুই তারকা।

    সম্প্রতি ‘পকেটমার’ নামে একটি নাটকে দেখা গেছে শামীম ও অহনাকে। মোহন আহমেদের পরিচালনায় নাটকটিতে তাদের অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে। সংবাদমাধ্যমের সঙ্গে নাটকের সফলতা নিয়ে কথা বলার সময় প্রেম ও বিয়ে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী অহনা রহমান ও শামীম হাসান সরকার।

    আরও পড়ুন:

    অভিনেত্রী বলেন, ভক্তরা আমাদের একসঙ্গে ছবিতে দেখেছে। আমরা বন্ধু, আমাদের পরিবারের মধ্যে দেখা হয়েছে। কিন্তু কোথাও কি আমরা লিখেছি, আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা মানুষের কেবলই কল্পনা। আমরা কেউ কখনোই লেখিনি যে, বিয়ে করতে যাচ্ছি। আমাদের কেউ কি লিখেছে ‘বিয়ে করতে যাচ্ছি, দোয়া করবেন’, এটাও তো মনে পড়ে না। আমরা একসঙ্গে দুই পরিবার দেখা করেছি। ফ্যামিলি ফ্রেন্ডস কি হতে পারে না। শুধু এটাই।

    এদিকে অভিনেতা শামীম বলেন, আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা রয়েছে। দূরত্ব তৈরি হয়নি। সাক্ষাৎকারে এসব নিয়ে কিছু বলতে চাই না। এটা ব্যক্তিগত অভিমত, সবার জানার প্রয়োজন নেই। যখন বিয়ে করব তখন সবাইকে জানিয়েই করব।

    এর আগে এ অভিনেতা নাটকে অভিনয়ের ব্যাপারে বলেন, ‘পকেটমার’ নাটকটির শুটিং রোজার ঈদের মধ্যে হয়েছিল। তখন মুক্তি পেলে দর্শক বেশি পাওয়া যেত। তবে যারা দেখেছেন তারা অনেক প্রশংসা করেছেন।

    এছাড়া অহনা বলেন, জুটি হিসেবে দর্শক পছন্দ করে আমাদের। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। ওর ডিফারেন্ট ক্যারেক্টার, অন্য কলিগ রয়েছে, আমারও ডিফারেন্ট ক্যারেক্টার ও অন্য কলিগ রয়েছে। সবার সঙ্গেই অভিনয় করব। আমরা একসঙ্গে কাজ করলেও এক্সক্লুসিভগুলো করব। ঈদের আগ পর্যন্ত অনেক কাজ করেছি আমরা। এ জন্য ঈদের পর গ্যাপ নিয়েছি।

    বিনোদন ডেস্ক

  • শামীমের সঙ্গে সম্পর্কের বিষয়ে এবার মুখ খুললেন অহনা

    নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সেই সংখ্যাটা একেবারে কম নয়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, শামীম হাসান সরকার ও অহনা রহমান নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন এই জুটি।

    এরইমধ্যে এ প্রসঙ্গে একাধিকবার কথা বলেছেন শামীম। নিজের ফেসবুকেও দিয়েছেন অহনার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অহনা। তিনিও দিলেন ইঙ্গিতপূর্ণ উত্তর।

    অহনা সংবাদমাধ্যমকে বলেন, ‘সম্পর্ক তো থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। এ সম্পর্ক কাজের জায়গায়। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে—এ পারসোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইছি না।’

    তিনি আরও বলেন, অনেকেই অনেক কথা বলছেন, সেটা আমরা কেউ পাত্তা দিচ্ছি না। আমরা একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটির অভিনয় ভালোভাবে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন কাজ করে যেতে চাই। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহ ভালো জানেন। আমার বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে। সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটা আমি এখনও জানি না। 

    অহনা বলেন, ব্যক্তিগত জীবন  নিয়ে এ মুহূর্তে কিছুই বলতে চাইছি না। সেটা সময় হলেই জানিয়ে দেব। এখন ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছি। ঈদের আগপর্যন্ত টানা কাজ নিয়ে ব্যস্ত থাকব।

    এর আগে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ফেসবুকে শামীম একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, পড়ন্ত বিকালের আলোয় দাঁড়িয়ে আছেন শামীম-অহনা। তারা একে অন্যকে জড়িয়ে আছেন। এ ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন- ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।’

    পোস্টটি অহনাকে ট্যাগ করেছিলেন এ অভিনেতা। তবে অভিনেত্রীর কোনো মন্তব্য দেখা যায়নি ওই পোস্টে। অহনা নীরব থাকলেও শামীম ছিলেন একধাপ এগিয়ে। তারা জুটি বেঁধেছেন ‘মালা তুমি কার’ নামের একটি নাটকে। এটি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন অহনা। সেখানে মন্তব্যের ঘরে গিয়ে শামীম লিখেছিলেন, ‘মালা তুমি আমার’।

    বিনোদন ডেস্ক