Tag: অস্কারজয়ী

  • রহমানের কাছ থেকে কত টাকার সম্পত্তি পাবেন সাবেক স্ত্রী, জানালেন আইনজীবী

    অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এআর রহমান ও সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টেনেছেন। সংসার জীবনের গতি থমকে দাঁড়ালেও তারা এখন ভিন্ন পথে হাঁটছেন। ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেও এআর রহমানের স্ত্রী সায়রা বানুর চোখে এখনো তার সাবেক স্বামী ‘বিশ্বের সেরা পুরুষ’ বলে জানিয়েছেন। পাশাপাশি রহমানপত্নী সবাইকে অনুরোধ জানিয়েছেন— তাদের নিয়ে যেন কোনো নেতিবাচক তথ্য ছড়ানো না হয়। 

    এদিকে বিচ্ছেদের পর প্রাথমিক আইনি ধাক্কা সামলে ওঠার পরেই সম্পত্তির ভাগাভাগি নিয়ে চলছে কাটাছেঁড়া— এমনটিই দাবি করেছেন নেটিজেনদের একটি অংশ। তাদের মতে, রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ নাকি পাবেন তার স্ত্রী সায়রা বানু।

    অস্কারজয়ী সুরকার ১ হাজার ৭২৮ কোটি রুপির মালিক। তার সব সম্পদের পরিমাণ টাকার অঙ্কে দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী, সেই সম্পত্তির অর্ধেক শেয়ার পাবেন তার স্ত্রী সায়রা বানু। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।

    তিনি বলেন, অনেকের ধারণা— বিচ্ছেদের পর নাকি ভরণপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ তার স্ত্রী পান। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। অনেক ভারতীয় এ ভুল ধারণা পোষণ করে আছেন। কিন্তু এ ধরনের কোনো আইন ভারতীয় সংবিধানে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়নি। তাই স্বাভাবিকভাবেই এআর রহমান ও সায়রা বানুর ক্ষেত্রেও তা প্রযোজ্য নয়।

    বন্দনা শাহ বলেন, আদালতে এআর রহমানের মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। এ সময় যদি সায়রা বানু ভরণপোষণের দাবি করেন, সে ক্ষেত্রে আদালত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

    এ আইনজীবী বলেন, উভয় পক্ষের জমা দেওয়া যাবতীয় তথ্য এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। পাশাপাশি রহমান ও সায়রা বানু বন্ধুত্বপূর্ণভাবে বিচ্ছেদের পথ অবলম্বন করেছেন। তাই এ ক্ষেত্রে ভরণপোষণের কোনো জায়গা নেই।

    উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) হঠাৎই এআর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিচ্ছেদের খবরটি। বিচ্ছেদের খবর একদিন যেতে না যেতেই সুরকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় বাঙালি ললনা মোহিনী দের। 

    এদিকে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে রহমান ও সায়রা জানান, অগাধ প্রেমের অভাব নয়, মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন।

    বিনোদন ডেস্ক

  • রাহমানের জীবনে মোহিনী, সে কারণেই বিচ্ছেদ—কী বললেন সুরকারের মেয়ে

    অস্কারজয়ী সংগীতশিল্পী ও পরিচালক এআর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। গত মঙ্গলবার রাতে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা। 

    এর ঘণ্টাখানেকের মধ্যে রাহমানের সহযোগী মোহিনী দে-ও তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। আর তার পরেই দুইয়ে-দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। সমাজের নীতিবানরা আঙুল তুলতে শুরু করেন মোহিনীর দিকে। 

    তাদের ধারণা, এই বঙ্গললনার কারণেই নাকি ঘর ভেঙেছে সুরকারের। যদিও লোকের কথায় কান দেওয়ার পাত্রী নন মোহিনী। দিব্যি শো করছেন, নিজের স্বাভাবিক জীবনযাপন করছেন। 

    তবে আতশকাচের তলায় যেন বারবার রাখা হচ্ছে অস্কারপ্রাপ্ত সুরকার এআর রাহমানকে। ক্রমাগত সমালোচনা ও কটাক্ষের মাঝে এবার মুখ খুললেন রাহমানের মেয়ে।

    এদিকে বিচ্ছেদ নিয়ে এআর রাহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এ বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তার। কিন্তু সায়রা অপারগ। 

    তাদের বিচ্ছেদের পর বিপুল অঙ্কের খোরপোশ পাবেন সায়রা। এ নিয়ে ইতোমধ্যে নানা কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।

    তবে সেসব কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এ বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন— রাহমান-সায়রার বিয়ে ভাঙলেও তাদের বন্ধুত্ব অটুট। এর পর স্পষ্ট ভাষায় তিনি বলেন, তাদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই। 

    রহমান ও সায়রার দীর্ঘ দাম্পত্যে তিন সন্তান রয়েছে তাদের। দুই মেয়ে খাতিজা ও রহিমা এবং এক ছেলে আমিন। খাতিজা বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমিন অবশ্য সর্বক্ষণ বাবার পাশে পাশে থাকেন। আর মেয়ে রহিমা অবশ্য অনেক বেশি সোজাসাপটা কথা বলেন।

    নেটপাড়ায় রহমান-মোহিনীকে নিয়ে নানা চটুল, রসালো খবর চাউর হতেই শেষমেশ মুখ খুললেন বড়কন্যা রহিমা রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন— সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটি বিশ্বাস করে নির্বোধরা। সত্যিই বলছি— নিজের চরকায় তেল দিন। 

    ছোট বোনের সেই পোস্ট শেয়ার করেই ক্ষোভ উগরে দিয়েছেন বড় বোন খাতিজা রহমানও। 

    আসলে নাম উল্লেখ না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিয়েছেন রহিমা। 

    উল্লেখ্য, অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এআর রাহমানের ঘরভাঙার খবরে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে। দোষারোপ করা হচ্ছে তারই টিমের নারী সদস্য গিটারিস্ট মোহিনী দের সঙ্গে নাম জড়িয়েছে এ সংগীত পরিচালকের। 

    তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি এআর রাহমান। ১৯৯৫ সালে এআর রাহমান ও সায়রা বানুর বিবাহ হয়। 

    বিনোদন ডেস্ক

  • অঢেল সম্পত্তি এ আর রহমানের, ডিভোর্সের পর স্ত্রী পাবেন কত?

    ডিভোর্সের পথে হাঁটছেন অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান। এই খবর প্রকাশের পরই এ গায়ক কত টাকার মালিক তা জানার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন তার অনুরাগীরা। কেননা বলিউড ইন্ডাস্ট্রিতে শুধু বিয়ে নয়, বিচ্ছেদেও খরচ হয় কোটি কোটি টাকার।

    সংগীত জীবনের সাফল্য এ আর রহমানকে সারা বিশ্বে শুধু জনপ্রিয় করেনি, বানিয়েছেন ভারতের সেরা ধনী গায়কেরও একজন। বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংগীতশিল্পীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর তিনি কত টাকার মালিক এমন প্রশ্ন ঘুরছে সামাজিকমাধ্যমে। 

    এ কারণে ভারতীয় সংবাদমাধ্যম ‘ডিএনএ’ গায়কের সম্পত্তির বিবরণের একটি প্রতিবেদন তৈরি করে। বুধবার (২০ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ক্যারিয়ারে সাফল্য অর্জনের সঙ্গে সঙ্গে এ আর রহমান গড়েছেন অঢেল সম্পদ। 

    ‘ডিএনএ’ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এ আর রহমানের মূল সম্পত্তি প্রায় ১৭২৮-২০০০ কোটি রুপি। বিশাল পরিমাণ এ অর্থ আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে এ আর রহমানের বিজ্ঞাপন, কনসার্ট ও সিনেমায় গান করাকে।

    বর্তমানে একটি গান গাইতে এ আর রহমান ৩ কোটি এবং সিনেমার গান কম্পোজ করতে ১০ কোটি টাকা নেন। বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েও প্রচুর অর্থ আয় করছেন তিনি।

    যেহেতু বলিউডের বিয়ে আর বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার হিসাব। তাই এ আর রহমান ভক্তরা প্রিয় গায়কের বিচ্ছেদের হিসাব কষতে বসেছেন। বিচ্ছেদের পর এ আর রহমান থেকে তার স্ত্রী সায়রা বানু কত টাকা পাবেন, তা নিয়েও মিডিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। 

    এদিকে সায়রা বানু ও এ আর রহমানের বিচ্ছেদের বিভিন্ন তথ্য প্রকাশ পেলেও এখন পর্যন্ত জানা যায়নি, ঠিক কত টাকায় তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে মিমাংসিত হয়েছে। তবে সে অর্থ যে কোটি কোটি টাকার বিশাল অংকেরই হবে তা এখনই আন্দাজ করে ফেলেছেন ভক্ত ও নেটিজেনরা।

    প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ নভেম্বর) হঠাৎই এ আর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিচ্ছেদের খবরটি। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে তারা জানান, অগাধ প্রেমের অভাব নয়, মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন।

    বিনোদন ডেস্ক

  • তুমুল বিতর্কে স্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন রহমান, যা ঘটেছিল সেদিন

    গত বছর অভিনেত্রী কস্তুরী শংকর ‘ভিকাতান অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যেখানে দেখা যায় রহমানের পাশে রয়েছেন স্ত্রী সায়রা বানু। সেই ভিডিও পোস্ট করে সায়রার তামিল ভাষায় সাবলীলতা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী।

    শুধু তাই নয়, অভিনেত্রী সায়রার মাতৃভাষা ঠিক কী, বাড়িতে কোন ভাষায় কথা বলেন— এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই সময় বহু অনুরাগী এআর রহমান ও তার স্ত্রীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এবং অযৌক্তিক মন্তব্য করার জন্য অভিনেত্রী কস্তুরী শংকরের সমালোচনাও করেছিলেন। এমন পরিস্থিতিতে কস্তুরীর টুইটের জবাবে বেশ শান্তভাবে সামাল দেন অস্কারজয়ী সংগীতশিল্পী। তিনি সেদিন তামিল ভাষায় যা লিখেছিলেন, তার অর্থ—‘ভালোবাসার প্রতি শ্রদ্ধা’।

    এক সাক্ষাৎকারে রহমান বলেন, সায়রা বানু কচ্ছ ও ইংরেজি ভাষায় কথা বলেন। তিনি সায়রাকে ইংরেজি ভাষাতেই বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন।

    প্রসঙ্গত ২৯ বছরের দাম্পত্য জীবন শেষ করে দিলেন অন্যতম বিখ্যাত অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণা নিজেই করেন এআর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি পোস্ট করে লিখেছিলেন— ‘আমরা ভেবেছিলাম ৩০ বছর অতিক্রান্ত করে ফেলব, কিন্তু তা হলো না। আমার মনে হয় সব কিছুরই পরিণতি আগে থেকেই স্থির করা থাকে। একটি ভগ্ন হৃদয় নিয়ে এটা জানাতেই হচ্ছে যে, সবকিছু শেষ হয়ে গেল। সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের এই ব্যক্তিগত মতামতকে সম্মান দেওয়ার জন্য।’

    উল্লেখ্য, ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এআর রহমান ও সায়রা বানু। তিন সন্তানের বাবা-মা তারা। কিন্তু হঠাৎ করে এত বছর পর বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন এই তারকা দম্পতি, খবর শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান সংগীতশিল্পীর ভক্তরা।

    বিনোদন ডেস্ক

  • স্বামীর সঙ্গে অন্য নারীর সম্পর্ক, ঘর ভাঙল অস্কারজয়ী অভিনেত্রীর

    অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান ও বেনজামিন মিলপিডের ১১ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউএস উইকলি।

    নাটালির এক ঘনিষ্ঠজন ইউএস উইকলিকে জানিয়েছেন, অন্য নারীর সঙ্গে বেনজামিনের প্রেমের খবর চাউর হওয়ার পর থেকেই সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা করেছেন অভিনেত্রী কিন্তু শেষ রক্ষা হয়নি।

    ৪ আগস্ট নিজেদের ১১তম বিবাহবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন নাটালি ও বেনজামিন। ওই অনুষ্ঠানে অভিনেত্রীর হাতে বিয়ের আংটি দেখা যায়নি। তখনই বিভিন্ন গণমাধ্যম তাদের বিচ্ছেদ নিয়ে খোঁজখবর শুরু করে।

    নাটালি সুপরিচিত অভিনেত্রী, বেনজামিন নামি কোরিওগ্রাফার। মাস কয়েক আগে ২৫ বছর বয়সি ক্যামিল এটিয়েনের সঙ্গে বেনজামিনের প্রেমের গুঞ্জন শোনা যায়। তখনই নাটালি ও বেনজামিনের সম্পর্ক ঘিরে নানা কথা ছড়ায় চারদিকে। 

    সূত্রটি আরও জানায়, স্বামীর প্রেমের গুঞ্জন নিয়ে সংবাদমাধ্যমে তাকে জড়িয়ে যেভাবে খবর প্রকাশিত হয়েছে, তাতে তিনি ত্যক্ত-বিরক্ত। নাটালি ‘ভাঙা ঘর’ জোড়া লাগাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন, স্বামীর প্রেমের খবরকে ‘ক্ষণিক ভুল’ হিসেবে মেনেও নিয়েছিলেন; কিন্তু তাদের সম্পর্ক যে জোড়া লাগার নয়, সেটা এতদিনে তিনি বুঝে গেছেন।

    দুই তারকার পরিচিত আরও একটি সূত্র ইউএস উইকলিকে জানিয়েছে, আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগে তারা সন্তানদের ভবিষ্যত ও অন্যান্য বিষয়ে আলোচনা করছেন। নিজের আচরণ নিয়ে বেনজামিন স্ত্রীর কাছে দুঃখপ্রকাশও করেছেন।

    ২০০৯ সালে ড্যারেন অ্যারোনোফস্কির ‘ব্ল্যাক সোয়ান’ ছবিতে কাজ করার সময় নাটালি ও বেনজামিনের পরিচয়। ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক। দুই তারকার সংসারে একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলে অ্যালেপের বয়স ১২, মেয়ে আমালিয়ার ৬।

    ‘ব্ল্যাক সোয়ান’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পান নাটালি। রোমান্টিক ড্রামা সিনেমা ‘মে ডিসেম্বর’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ নভেম্বর। এই অভিনেত্রীকে দেখা যাবে এ সিনেমায়। এ বছর কান উৎসবে প্রিমিয়ার হয়েছে এটি।

    বিনোদন ডেস্ক