Tag: অরিজিত

  • দূরত্ব কমছে সালমান ও অরিজিতের

    আজ থেকে নয় বছর আগের কথা। ২০১৪ সাল। একটি পুরস্কারের আসরের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালমান খান। সেই আসরে সেরা গায়কের পুরস্কার নেওয়ার মঞ্চে আসতে বেশ কিছুটা দেরি করেন ইন্ডিয়ান আইডলখ্যাত গায়ক অরিজিৎ সিং। 

    rnrn

    ঘুম চোখে মঞ্চে উঠার পর সালমান সহাস্যে প্রশ্ন করেন, ‘ঘুমিয়ে গিয়েছিলে নাকি’? জবাবে অরিজিত মজা করে বলেন, ‘কী করব? আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন?’ জবাবটা সালমানের পছন্দ হয়নি। তার মনে হয়েছে অরিজিৎ তার সঞ্চালনা নিয়ে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন। 

    rnrn

    ব্যাস, রেগে গেলেন সালমান। সেই রাগ ঝেড়ে দিলেন ক্যামেরার সামনেই। প্রতিউত্তরে বললেন, ‘এইরকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে’। এ ঘটনার পরই সালমান খান ও অরিজিৎ সিংয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। দেখা যায়নি সালমানের কোনো সিনেমার গানেও। 

    rnrn

    কিছু সিনেমায় আগে থেকে চুক্তিবদ্ধ থাকলেও সেগুলো থেকে নাকি সালমান অরিজিতকে সরিয়ে দিয়েছেন-এমনও শোনা গেছে বলিউডে। অরিজিৎ অবশ্য পরে সালমানের কাছে ক্ষমা চেয়েছেন, তারপরেও ক্ষমা মেলেনি। 

    rnrn

    এরমধ্যে অরিজিৎও ক্যারিয়ার গড়ে ফেলেছেন। অবশেষে সেই রাগ কিংবা অভিমানের পাহাড় গলতে শুরু করেছে নয় বছর পর। সম্প্রতি সালমান খানের বাড়িতে দেখা গেছে অরিজিতকে। 

    rnrn

    মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অন্তর্জাল দুনিয়ায়। 

    rnrn

    ধারণা করা হচ্ছে, দুই তারকার মধ্যে বিবাদের অবসান ঘটতে চলেছে। হয়তো সালমানের কোনো প্রজেক্ট নিয়ে আলোচনার জন্যই অরিজিতকে ডেকেছেন। সেই ভিডিও ঘিরে এমন অনেক কিছুই ধারনা করছেন ভক্তরা। 

    rnrn

    যদিও এ নিয়ে সালমান কিংবা অরিজিৎ, কারও পক্ষ থেকো কোনো বক্তব্য এখনও আসেনি।

    আনন্দনগর ডেস্ক

  • না ফেরার দেশে রানী রাসমণি খ্যাত অভিনেতা অরিজিত

    না ফেরার দেশে চলে গেলেন ‘রানী রাসমণি’ খ্যাত পশ্চিমবঙ্গের অভিনেতা অরিজিৎ ব্যানার্জি। মঙ্গলবার দোল উৎসবের মাঝেই তার মৃত্যুর সংবাদ আসে।

    rnrn

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার হৃদরোগে আক্রান্ত হন অরিজিৎ ব্যানার্জি। পরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় অরিজিতের মৃত্যু হয়

    rnrn

    অরিজিতের কাছে অভিনয় ছিল নেশার মতো। আজীবন বামপন্থী চিন্তায় বিশ্বাসী ছিলেন। তিনি ছোট পর্দার পাশাপাশি রঙ্গমঞ্চেরও পরিচিত মুখ ছিলেন। তোতা নামে পরিচিত ছিলেন। অভিনয়ের বাইরে একাধিক নাটকও পরিচালনা করেছেন।

    rnrn

    ছোটপর্দায় তার অন্যতম উল্লেখযোগ্য কাজ ‘করুণাময়ী রাণী রাসমণি’। এছাড়াও ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’র মতো পিরিয়ড ড্রামাতেও দেখা গিয়েছে তাকে।
    rn 

    বিনোদন ডেস্ক