Tag: অমৃতা সিং

  • মায়ের সঙ্গে বকাঝকা, বাবা সাইফের পথেই হাঁটছেন সারা!

    বলিউড অভিনেত্রী সারা আলি খান মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকায় ২২.২৬ কোটি টাকায় দুটি বাণিজ্যিক অফিস স্পেস কিনেছেন বলে জানা গেছে। সম্প্রতি FloorTap.com নথি থেকেই সামনে এসেছে এমন তথ্য।

    বলিউড অভিনেতারা মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের বীরা দেশাই রোডে অবস্থিত সিগনেচার বিল্ডিং নামে পরিচিত একটি বিল্ডিংয়ে বীর সাভারকর প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে নবম তলায় দুটি বাণিজ্যিক ইউনিট কিনেছেন।

    প্রতিটি সম্পত্তির চুক্তির মূল্য ১১.১৩ কোটি টাকা এবং প্রদত্ত স্ট্যাম্প শুল্ক ৬৬.৮ লক্ষ টাকা। প্রতিটি ইউনিটের বিল্ট আপ এরিয়া ২ হাজার ৯৯ বর্গফুট এবং কার্পেট এরিয়া ১ হাজার ৯০৫ বর্গফুট। ২০২৪ সালের ১০ অক্টোবর নথি রেজিস্ট্রি করা হয়। ইউনিটগুলোতে তিনটি গাড়ি পার্কিংও রয়েছে। 

    গত বছরের জুলাই মাসে একই ভবনের চতুর্থ তলায় মায়ের সঙ্গে একটি অফিস কিনেছিলেন অভিনেত্রী সারা আলি খান। লেনদেনটি ছিল ৯ কোটি টাকার এবং তিনি ৪১.০১ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দিয়েছিলেন। এ চুক্তির মধ্যে তিনটি গাড়ি পার্কিং স্পেসও রয়েছে। সম্পত্তির বিক্রেতা ছিলেন ঐশ্বরিয়া প্রপার্টি অ্যান্ড এস্টেটস প্রাইভেট লিমিটেড।

    অভিনেতাদের মধ্যে সম্পত্তিতে বিনিয়োগ কোনো নতুন ঘটনা নয়। বরং সারার বাবা সাইফ আলি খানও একবার কপিল শর্মা শো-তে এসে নজেই জানিয়েছিলেন যে, একটা সময় ছিল যখন ভাড়াটিয়ারা ছোটখাটো সমস্যার জন্য তাকে ফোন করে নালিশ জানাতো। কখনও এসি খারাপ, কখনো বাথরুমে পানি আসছে না- ইত্যাদি। শেষে তিনি এগুলো দেখাশোনার জন্য একটা লোক রাখেন। সেই সময় মস্করা করে নিজেকে ‘ছোটা বাড়িওয়ালা’ বলেও অভিহিত করেন সাইফ। 

    বাবার মতো সারাও কিন্তু বড্ড হিসেবি। এ নিয়ে তার সহকর্মীরাও বেশ হাসিঠাট্টা করেন। এমনকী, সারা নিজেও বলেন, তিনি কিপটে। 

    একসময় ভিকি কৌশল ফাঁস করেছিলেন যে, শ্যুটিংয়ের মাঝে তিনি হঠাৎ দেখেন- সারা তার মা অমৃতা সিংকে খুব বকাঝকা দিচ্ছেন। এরপর তিনি যখন জানতে চান, কী হয়েছে? কারণটা শুনে চমকে যান। অমৃতা সিং নাকি অনেক টাকা দিয়ে তোয়ালে কিনেছেন। আর এভাবে মা টাকা নষ্ট করুক, একদম পছন্দ না সারার। 

    এটা নিয়েই সেই সময় মাকে শাসন করছিলেন সারা। নবাব-পৌত্রির এহেন কাজে বেশ অবাকই হয়েছিলেন ভিকি। যা তিনি নিজের মুখে জানিয়েওছিলেন কপিল শর্মার শো-তে। 

    বিনোদন ডেস্ক

  • ইব্রাহিমের প্রেম জীবনে সাইফের পরামর্শ

    ইব্রাহিম এবং সারা আলি খান সাইফ আলি খানের সাবেক স্ত্রী তথা অভিনেত্রী অমৃতা সিংয়ের সন্তান। সাইফ আলি খান এবং অমৃতা সিং ১৯৯১ সালে বিয়ে করেন এবং ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর কারিনা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খান। ২০১২ সালে সাইফ ও কারিনা বিয়ে করেন। তাদেরও দুই ছেলে রয়েছে। তৈমুর এবং জেহ। তাদের সকলের সঙ্গে সারা ও ইব্রাহিমের ভালো সম্পর্ক। এমনকী কারিনার সঙ্গেও সারার বেশ ভালো সম্পর্ক।

    ছেলে ইব্রাহিমকে নাকি প্রায়ই প্রেম নিয়ে পরামর্শ দেন সাইফ। সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানান তিনি। বেশ কিছু দিন ধরেই জল্পনা, সাইফ-পুত্র ইব্রাহিম আলি খান এখন সম্পর্কে রয়েছেন পলক তিওয়ারির সঙ্গে। একাধিক বার তারা ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন। এমনকি শোনা গিয়েছে ইব্রাহিমের মা অমৃতা সিংহ ও বোন সারা আলি খানের ভ্রমণসঙ্গীও হয়েছেন তিনি। এ বার পুত্রের প্রেম-জীবন নিয়ে মুখ খুললেন সাইফ।

    সারা ও ইব্রাহিম কি বাবার থেকে প্রেম সংক্রান্ত পরামর্শ নেন? পলক তিওয়ারি প্রসঙ্গে কিছু না বললেও, সাইফ উত্তর দেন, ‘ইব্রাহিম প্রেম নিয়ে কথা বলে আমার সঙ্গে। এই বয়সে প্রেমের সম্পর্ককে কতটা গুরুত্ব দেওয়া উচিত, সেই বিষয় ও আমার কাছ থেকে পরামর্শ নেয়।’ সাক্ষাৎকারে কিছুটা সামলে নিয়ে সাইফ বলেন, ‘আমার আর ইব্রাহিমের কথোপকথনের বিষয় আর বেশি কিছু বলে ফেললে সেটা ঠিক হবে না। ও ওর কাজ ও বান্ধবীদের নিয়ে আমার সঙ্গে আলোচনা করে। সারা যদিও শুধু কাজ নিয়েই আমার সঙ্গে কথা বলে। ওদের বহু প্রশ্ন। আমরা প্রায়ই একসঙ্গে মধ্যাহ্নভোজ করতে রেস্তোরাঁয় যাই।’

    ইব্রাহিম ও সারার কর্মজীবন নিয়েও আশাবাদী সাইফ। দুজনকেই ভালো কাজ করতে দেখতে চান। তাই অবসর পেলেই ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটান সাইফ। নানা বিষয়ে পরামর্শ দেন। সাক্ষাৎকারে সাইফ তার কনিষ্ঠ পুত্র জেহকে নিয়েও কথা বলেন। প্রায়ই ছবিশিকারিদের সঙ্গে নানা অঙ্গভঙ্গি করতে দেখা যায় সেই একরত্তিকে। সাইফ জানান, একজন অভিনেতার গুণাবলী নিয়েই জন্ম নিয়েছে জেহ।

    বিনোদন ডেস্ক

  • ভুল থেকে শিখেছেন সারা

    বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। মা-বাবার মতো মেয়েও কাজ করছেন রুপালি পর্দায়। ২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে অভিষেক সারার। এরপর অভিনয় করেছেন ‘সিম্বার’ মতো সুপারহিট সিনেমায়।

    rnrn

    শোবিজ-যাত্রাটা যেন স্বপ্নের মতোই হয়েছিল তার। তবে মুদ্রার ওপিঠ দেখতে বেশি সময় লাগেনি সারার। একের পর এক ফ্লপের কারণে তার ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে পড়তে থাকে। 

    rnrn

    ভাগ্য ফেরাতে কাজ করেছেন নামি পরিচালকদের সঙ্গে। ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ বা আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ভাগ্য ফেরাতে পারেনি তার।

    rnrn

    তবে ব্যর্থতার কারণে থেমে থাকেননি সারা। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে নতুন চমক নিয়ে আসার জন্য কাজ করছেন সারা আলী খান। তিনি বলেন, প্রত্যাশার চাপ থেকে মানুষ কখনো ভালো কাজ করে, কখনো খারাপ। কখনো খ্যাতি আসে, কখনো হয় সমালোচিত। আর এসব আদতে আপনাকে ভেতর থেকে শক্তি জোগায়। কিন্তু যা-ই হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত চেষ্টা করছি কিনা, কিছু করে দেখাতে চাইছি কিনা সেটাই মুখ্য বিষয়। জানি আমি ভুল করেছি; কিন্তু আমি তা থেকে শিখেছি।

    rnrn

    বর্তমানে সারা আলী খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে একটি হলো ‘গ্যাসলাইট’। এতে তার সঙ্গে আছেন বিক্রান্ত মাসে। ৩১ মার্চ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

    অনলাইন ডেস্ক