Tag: অভিমান

  • মান-অভিমান ভুলে পুষ্পা-২ এর শুটিংয়ে আল্লু অর্জুন

    দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা ২’ ছবির পরিচালক সুকুমারের মনোমালিন্য চলছিল, এমন কথা শোনা যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাই ‘পুষ্পা ২’ ছবির শুটিং দীর্ঘদিন বন্ধ ছিল। তবে এখন সে ঝামেলা নেই। মান-অভিমান ভুলে আবার শুটিং শুরু করেছেন এ অভিনেতা। আল্লু অর্জুনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। এখন আল্লু সেটে ফেরার পর সেসব দৃশ্যের শুটিং চলছে বলে জানা গেছে।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক সুকুমার চান আল্লুর সঙ্গে এই দৃশ্যগুলো দ্রুত শুট করতে। অক্টোবরে তারা পোস্ট প্রোডাকশনের কাজ সম্পূর্ণ করতে চান বলেও তিনি জানান। তবে সেটে আল্লু না থাকলেও পরিচালক ছবির শুটিং পুরোপুরি বন্ধ রাখেননি। তিনি খলনায়ক ফাহাদ ফাসিলের দৃশ্যগুলোর শুটিং শেষ করেছেন।

    জানা গেছে, চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একটি হচ্ছে ‘পুষ্পা ২। আগামী ১৫ আগস্ট আল্লু অর্জুন অভিনীত ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মান-অভিমান আর নানা কারণে এতদিন এ ছবির শুটিং বন্ধ থাকায় তা সম্ভব নয়। কিন্তু নির্মাতারা মনেপ্রাণে চাইছেন, চলতি বছরই ছবিটিকে রুপালি পর্দায় নিয়ে আসতে। যদিও অনেক টালবাহানার পর ছবিটি দ্রুত শুটিং শেষ করে চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। 

    আগামী ৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরিচালক এখনই আল্লু অর্জুনকে নভেম্বর মাসটা খালি রাখার কথা বলেছেন। এই দক্ষিণী তারকা নভেম্বরজুড়ে ছবির প্রচারে ব্যস্ত থাকবেন বলেন জানান নির্মাতা।

    উল্লেখ্য, সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি ২০২১ সালে মুক্তি পায় । ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এতে আল্লুর বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা: দ্য রুল’-এ আবার তারা জুটি বেঁধে আসছেন।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার প্রতি অভিমানে বিয়েবাড়ি ছেড়ে যা বললেন অমিতাভ

    অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবার একসঙ্গে হাজির হয়েছিলেন। জয়া-অমিতাভের সঙ্গে ছিলেন শ্বেতা, নিখিল নন্দা, অগস্ত্য ও নভ্যা। অভিষেক বচ্চন আসেন মা-বাবার সঙ্গেই। তবে একসঙ্গে আসেননি ঐশ্বর্য আর আরাধ্যা। মা-মেয়ে পরে আসেন বিয়েতে, বচ্চনদের সঙ্গে কোনো ছবিই তোলেননি তারা।

    rnrn

    শনিবার ভোরে অমিতাভ বচ্চন তার সামাজিকমাধ্যমে এমন কিছু লিখলেন, যা দেখে নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন— আম্বানি পরিবার কি তাহলে যোগ্য  সম্মান দেয়নি বিগ বিকে?

    rnrn

    অমিতাভ লেখেন, ‘একটি গৌরবময় বিয়ে থেকে ফিরে আসা এবং দীর্ঘ সময় পর জনসমক্ষে আসার অনুভূতি, ভালোবাসা এবং স্নেহ, যা আমি পুরোনো পরিচিতদের সঙ্গেই ভাবতে পারি। তাদের চেহারায় হয়তো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের মেলামেশা, আন্তরিকতা ও স্নেহ সেই আগের মতোই রয়েছে।’

    rnrn

    তিনি আরও লেখেন, এটাই জীবন… মেলামেশা ও ভালোবাসা এবং যত্ন… অদ্ভুত যে একে অপরের কাছে গুরুত্বপূর্ণ এই ছোট ছোট জিনিসগুলো রয়ে যায়, কিন্তু সেগুলোর সঙ্গে জড়িত মানুষগুলো হারিয়ে যায় বা ভুলে যায়। সত্যিকারের ভুলে যাওয়াও আসলে নয়, বরং পেছনে রাখা। এবং তখনই মনে করা হয়, যখন তাদের সেগুলোর দরকার পড়ে। 

    rnrn

    উল্লেখ্য, অনন্ত-রাধিকার বিয়ে হয়েছে ১২ জুলাই শুক্রবার। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে তাদের বিয়ের আসর। তিন দিন ধরে চলছে এ বিয়ের উৎসব। ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ। আজ ১৪ জুলাই থাকছে রিসেপশন। 

    rnrn

    অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ-বিদেশের নামিদামি তারকা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্বনামধন্য ব্যক্তিরা। একাধিক হাইপ্রোফাইল অতিথি এসেছিলেন মুম্বাইতে। ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড়নবিসরা। আমেরিকা থেকে এসেছিলেন প্রিয়াংকা চোপড়া। এ ছাড়া আসেন আমেরিকান মডেল কিম কার্দাশিয়ান ও তার বোন ক্লোয়ি কার্দাশিয়ান। আরও এসেছিলেন ঐশ্বরিয়া রাই, সালমান খান, রেখা, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, শাহরুখ খানের মতো বহু তারকা। যাদের ব্যক্তিগত সম্পর্ক একসময়ে বহু মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।

    rnrn

    আম্বানি পরিবারের মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বরিয়ার আগমন, তবে দেখা যায়নি বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে ছবি তুলতে। ঐশ্বরিয়া এবং তার স্বামী অভিষেক বচ্চন এসেছিলেন। মিডিয়ার সামনে আলাদাভাবে ছবি তুলেছেন তারা। এরপর আবারও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।

    rnrn

    অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে তাই লোকে লোকারণ্য। বিশ্বের তাবড় তারকা শুক্রবার জড়ো হয়েছিলেন বিয়ের আসরে। লোক বেশি মানেই হইহুল্লোড় বেশি। হইহুল্লোড় বেশি মানেই কেলেঙ্কারি! এই যেমন— কেউ শ্বশুরবাড়ির সঙ্গে আড়ি করে আলাদা এলেন। তো কেউ নায়িকার বিচ্ছেদ ব্যথা ভোলাতে তার সঙ্গেই কাটিয়ে দিলেন সারা সময়। মনে রাখার মতো ঘটনা, আন্তর্জাতিক তারকাকে বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রীর সঙ্গে গুলিয়ে ফেললেন সবাই। এমন সব কাণ্ড সত্যিই ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতে।

    rnrn

    বচ্চন পরিবার দ্বিধাবিভক্ত, স্পষ্ট বিয়ের আসরে। এ দিন অমিতাভ, জয়া হাতে হাত রেখে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন মেয়ে শ্বেতা নন্দা, জামাই নিখিল নন্দা, ছেলে অভিষেক বচ্চনকে। বিগ বি সারাক্ষণ একমাত্র জামাইকেই আগলে রেখেছেন। এক ফ্রেমে ছবিও তুলেছেন সবাই। নেই বচ্চনবধূ ঐশ্বরিয়া। নেই মানে, তিনি ফ্রেমেও নেই। পরিবারের সঙ্গে আসরেও নেই। বেশ কিছুক্ষণ পর তিনি মেয়ে আরাধ্যাকে নিয়ে এলেন। মেয়ের সঙ্গে ছবি তুললেন। তারপর পা রাখলেন বিয়েবাড়িতে। সেখানেই রেখার সঙ্গে ঘনিষ্ঠতা। 

    rnrn

    রেখা আর ঐশ্বরিয়া রাই পরস্পরকে জড়িয়ে ধরেছেন। রেখা অবশ্য আরাধ্যাকেও আদর করেন। এসব দেখে সমালোচকরা চুপচাপ থাকেননি। তারা সালমান খান-ঐশ্বরিয়া রাইকে ফের মেলানোর চেষ্টা করেছেন। তাদের দুজনের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন। শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে— সালমানের হাত ধরে থাকতে। এমনকি অনেক অনুষ্ঠানেই সালমান ও ঐশ্বরিয়ার উপস্থিতি প্রথমবারের মতো এমন ঘটনা নয়।

    rnrn

    কারণ তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিংবা অন্য কোনো বলিউডের অভিনেতা-অভিনেত্রীর বিয়েতে দেখা গেছে। কিন্তু কখনো তারা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেননি কিংবা হাত ধরে তো নয়ই। তবে এ ছবিটি সম্পূর্ণ এআই জেনারেটেড বলে জানা গেছে। এক ভক্ত ছবিটি তৈরি করেছেন। আসল ছবিটিতে শুধু সালমান ও তার বোন অর্পিতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন। এআই ছবিতে এক করে দিয়ে রটনা— রেখা নাকি কানে কানে রাইসুন্দরীকে বুদ্ধি দিয়েছেন। তারপরেই হাতে হাত রেখে সালমানের সঙ্গে পোজ় দিয়েছেন রাই, এমন ছবি সামাজিকমাধ্যমে উঠে আসে। নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকের কাছেই বিষয়টি মজার হয়ে দাঁড়িয়েছে। এক নেটিজেন লিখেছেন—চব্বিশ সালে এটাই দেখার বাকি ছিল। অন্য একজন লিখেছেন— হাম দিল দে চুকে সনম পার্ট-২ আসছে। 

    rnrn

    নব্বইয়ের দশকের শেষের দিকে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম শুরু হয়েছিল। এটি অবশেষে একটি তিক্ত ব্রেকআপের মধ্য দিয়ে শেষ হয়। তাদের অতীতের সম্পর্কটি ভক্ত এবং গণমাধ্যমের জন্য আগ্রহের একটি বিষয় হিসেবে আজও রয়ে গেছে। বিষয়টি নিয়ে এখনো এত সমালোচিত যে তাদের ফটোশপ সম্পাদিত ছবি প্রায়শই ইন্টারনেটে ঝড় তোলে।

    rnrn

    এদিকে বিচ্ছিন্ন হার্দিক পান্ডিয়া। একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন অনন্যা পান্ডেও। দুই সমব্যথী কি বিয়ের আসরে অভিন্ন হৃদয় হওয়ার পথে হাঁটলেন? ভাইরাল হওয়া একাধিক ভিডিও তেমনই ইঙ্গিত দিচ্ছে। এ দিন অনন্যার সঙ্গে অনেকটা সময় দেখা যায় হার্দিককে। দুজনে একসঙ্গে নাচের ছন্দে পাও মেলান।

    rnrn

    অন্যদিকে বলিউড বলছে— এটিই নাকি সেরা অঘটন। গতরাতে আন্তর্জাতিক তারকা কিম কার্দাশিয়ান ও ক্লোয়ি কার্দাশিয়ান। কিমের সাজ বাহবা কুড়িয়েছে। আর ক্লোয়ি? তার সাজ দেখে বলিউড রাখি সবন্তের সঙ্গে গুলিয়ে ফেলেছেন নেটিজেনরা। ক্লোয়ির সাজের সঙ্গে রাখির সাজের হুবহু মিল খুঁজে পেয়েছেন তারা। একই গহনা, পোশাক আর রূপটান— এমনকি চালচলনের ভঙ্গিও। এই খবর সামাজিকমাধ্যমে চাউর হয়েছে। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • নিপুণের সেই বক্তব্য নিয়ে অভিমান ঝাড়লেন মিশা

    সংবাদ সম্মেলনে নিপুণকে উদ্দেশ করে বলেছিলেন, ‘নিপুণের রক্তে সমস্যা আছে, মামলা খেলবা? আসো?’

    শিল্পী সমিতির নির্বাচন নিয়ে রিট করায় নিপুণকে এভাবেই কথা শুনিয়েছিলেন ডিপজল। পাশে বসা ছিলেন মিশা সওদাগর। বক্তব্য দিয়েছিলেন তিনিও। সেই কথার পরিপ্রেক্ষিতেই নিপুণ বলেন, ডিপজল-মিশা দুইজনই মূর্খ।

    নিপুণে এমন বক্তব্যে দুঃখ পেয়েছেন মিশা সওদাগর। নিপুণ এমন বক্তব্য কেন দিয়েছেন সেই প্রশ্ন পুরো ইন্ডাস্ট্রির কাছে রেখেছেন তিনি। 

    মিশা বলেন, আমি যদি মিথ্যুকই হতাম, তাহলে এত লম্বা সময় ধরে কোনো প্রযোজক, পরিচালক আমাকে নিয়ে কি কাজ করতেন? নিপুণ কিন্তু আমার অনেক জুনিয়র, বয়সেও ছোট, ছোট বোনের মতো হবে—আমার ব্যক্তিত্বকে নিয়ে এভাবে বলাটা গোটা চলচ্চিত্র পরিবারকে ছোট করা হলো। তিনি কেন মূর্খ বললেন পুরো ইন্ডাস্ট্রির কাছে প্রশ্ন রইল।

    মিশা আরও বলেন, আমরা যেহেতু শিল্পী, নিজেকে যে যে ক্যাটাগরির শিল্পীই ভাবি না কেন, আমাদের শব্দচয়নে সংযত হলে সম্মানিত বোধ করি। আমি ঢাকাইয়া, ভিলেনের চরিত্রে অভিনয় করি- তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তিন যুগ ধরে অভিনয় করছি। আমি কমিটেড না হলে অভিনয়জীবন তো কোনোভাবে তিন যুগের হতো না।

    চলচ্চিত্রের আমরা একে অপরকে যে কথাই বলি না কেন, অবশ্যই সংযত হয়ে বলা উচিত। নিপুণের সঙ্গে শুটিংয়ের বাইরে কিন্তু কোনো দিন বসে আমি এক কাপ চা-ও খাইনি। দেশ-বিদেশে তিনটি অনুষ্ঠান করেছি, তা-ও কমিটমেন্ট ঠিক রেখে। 

    সেই আমাকে নিপুণ কথাটা কোন ভিত্তিতে বলল, পুরো ইন্ডাস্ট্রির কাছে প্রশ্ন রইল। ৩ যুগ ধরে কাজ করছি, ১০টার মতো স্ক্রিপ্ট এখনো হাতে আছে। তাহলে চলচ্চিত্রের মানুষেরা এত লম্বা সময় ধরে আমার সঙ্গে কাজ কিভাবে করল! এমন কথা নিপুণের বলার আগে আমার ব্যক্তিত্ব নিয়েও তার ভাবা উচিত ছিল, আমি কাদের কাদের সঙ্গে এত লম্বা সময় ধরে কাজ করেছি। 

    প্রসঙ্গত, ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। যেখানে জয়লাভ করে মিশা-ডিপজল পরিষদ। ডিপজলের কাছে ১৬ ভোটে হেরে ফলাফলও মেনে নিয়েছিলেন নিপুণ! এমনকি ফলাফল ঘোষণার সময় নবনির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন! কিন্তু এই ফলাফল বাতিল চেয়ে এখন আদালতের দ্বারস্ত হয়েছেন নিপুণ।
     

    বিনোদন ডেস্ক

  • অভিমান ভুলে ফের এক হলেন রাজ-পরীমনি

    মান-অভিমান ভুলে আবারও এক হলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি ও নায়ক শরিফুল রাজ। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালনে একসঙ্গে দেখা মিলল এ দম্পতির। 

    পরীমনি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

    সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এ দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমনি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস। 

    যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমনিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরীমনি। এর পর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।

    আরও পড়ুন: ‘

    তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে সবাই ধরে নিচ্ছেন, সব বিতর্ক ভুলে ছেলের টানে আবারও মিলে গেলেন এ জুটি।

    প্রসঙ্গত, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তার পর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

    এরই মাঝে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন পরী। সেখানেও দেখা মেলেনি রাজের। এর পর ভক্তরাও ধরে নেন, তা হলে বোধহয় আর একসঙ্গে দেখা মিলছে না এই দম্পতির। সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমনি।

    বিনোদন ডেস্ক

  • অভিমান ভুলে দুবাই যাচ্ছেন রাজ-পরী

    ঢাকাই সিনেমাই আলোচিত নাম পরীমনি ও শরিফুল রাজ। ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন শুরুতে আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। ৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী। এবার পাওয়া গেল নতুন খবর, পরী ও রাজ দুবাই যাচ্ছেন। 

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরিফুল রাজ ও পরীমনি।

    শুধু রাজ-পরী নন। দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

    জানা গেছে, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক