Tag: অভিনয়

  • ‘বুবলী-দীঘি সবাই খুব সততার সঙ্গে অভিনয় করেছে’

    এবারের ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের একটি। আর এটি হচ্ছে—’জংলি’ সিনেমা। আর এ সিনেমাটি সিনেপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আর এবারের ঈদে মুক্তি পাওয়া অন্যতম সাড়া জাগানো সিনেমা ‘জংলি’। এ সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকদের চোখে কান্না ঝরিয়েছে।

    সিনেমাটি মুক্তির পর থেকেই বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। সাধারণ দর্শক থেকে শুরু করে এই সিনেমা মনে ধরেছে অভিনয়শিল্পী, নির্মাতা ও পরিচালকদেরও। তেমনি ‘জংলি’ সিনেমা দেখে নিজের দীর্ঘ অভিব্যক্তি প্রকাশ করলেন নির্মাতা দীপংকর দীপন। 

    গতকাল বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ নির্মাতা লিখেছেন—‘জংলি’ দেখলাম আজ। অনেক দিন পর বাংলা সিনেমা দেখে ইমোশনাল হলাম। সিয়ামকে জংলি ক্যারেক্টারাইজেশনে অসাধারণ লেগেছে। সিয়াম ক্যারেক্টারটা খুব ভালো ক্যারি করেছে— সিয়ামকে ক্যারেক্টারটাতে খুব ভালো লেগেছেও। 

    তিনি বলেন, পাখি চরিত্রটি যে করেছে, তাকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিলাম— কর্তৃপক্ষও দেবে নিশ্চয়ই। বুবলী, দীঘি— সবাই খুব সততার সঙ্গে অভিনয় করেছে।

    দীপংকর দীপন আরও বলেন, পোস্টার ও প্রমোশনের অ্যাপ্রোচ দেখে আমার ধারণা ছিল— সাউথের মতো ভায়োলেন্ট কোনো সিনেমা হবে ‘জংলি’। আমি খুবই খুশি যে আমাকে ভুল প্রমাণ করে একটি খুব মানবিক-আবেগপ্রবণ ও সমাজের জন্য প্রয়োজনীয় একটি সিনেমা বানিয়েছে পুরো টিম। 

    তিনি বলেন, আরও যে কঠিন কাজটি করেছে, তা হলো— মানবিক সিনেমাটিকে এন্টারটেইনিং করে তুলেছে। যেটা খুব কঠিন একটা কাজ। সেই কাজটা খুব ভালোভাবে করেছে ‘জংলি’।

    এ নির্মাতা বলেন, জংলি বাণিজ্যিক সফলতার দিকেই এগোচ্ছে। আজকেও অফিস ডেতেও উত্তরা সেন্টার পয়েন্টে বেলা ১১টার শো— প্রায় হাউসফুল ছিল। প্রচুর মানুষের সঙ্গে বসে সিনেমা দেখেছি। 

    তিনি বলেন, সিনেমাটি দেখতে দেখতে নিজের অজান্তেই নির্মাতা থেকে দর্শক হয়ে গেছি— ভেজা চোখে সিনেমা হল থেকে বেরিয়েছি। আমাদের দর্শক এই তো চায়।

    দীপংক দীপন বলেন, ‘রাহিম, মুখতার, মুন—  সবার ডেডিকেশন লেভেল যে কী চূড়ান্ত, তা নিয়ে আমার ব্যক্তিগত লেভেলে ধারণা আছে। সেই ডেডিকেশনের রিটার্ন আছে এ সিনেমাটিতে। জংলি দর্শক মাথায় বহন করবে শেষ হওয়ার পরও। 

    তিনি বলেন, অভি, আজাদ ভাইকে ধন্যবাদ এ রকম একটি সিনেমার পাশে দাঁড়ানোর জন্য। ঈদের বাকি সিনেমাগুলো নিয়েও কথা হবে শিগগিরই। ঈদের এতদিন পর এসেও পছন্দসই সময়ে পছন্দসই ভেন্যুকে সিনেমার টিকিট না পাওয়ার বিড়ম্বনা আমাকে আনন্দিত করে তোলে— আশাবাদী করে তোলে। বাংলা সিনেমার এই সাফল্যের মুকুটে জংলির মতো একটি সিনেমার পালক যোগ করার জন্য পুরো জংলি টিমকে অভিবাদন বলে জানান এ নির্মাতা।

    দীপংকর দীপন বলেন, সিয়াম, ‘যতটা সিনেমায় পারিস দাড়িটা রেখে দিস, অ্যাংরি লুকটাও তোকে খুব মানিয়েছে। একটা অন্য লেভেলের অ্যাক্টিং দিয়েছিস তুই- কিপ ইট আপ ব্রো।’

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের সঙ্গে কাজ স্বপ্নের মতো: নেহা

    ছোটপর্দার অভিনেত্রী নিদ্রা নেহা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং নিয়ে। এর আগে তাকে দেখা গেছে গত ২৮ মার্চ ইউটিউবে মুক্তি পাওয়া প্রীতি দত্তর ‘অপেক্ষা ’নাটকে। সম্প্রতি একটি গণমাধ্যমে ঈদের কাজ ও ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে সিনেমাসহ নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী নিদ্রা নেহা। 

    কাজী আসাদের ‘আধুনিক বাংলা হোটেল’-এ মোশাররফ করিমের বিপরীতে আপনার অভিনয় প্রশংসিত হয়েছিল। দীর্ঘদিন পর নতুন কাজ আসতে এত সময় লাগল কেন?—এমন প্রশ্নের উত্তরে নিদ্রা নেহা বলেন, আমার বাবা অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য চলতি বছরের শুরু থেকে টানা দেশের বাইরে ছিলাম। এ কারণে কাজ করা হয়নি। ভালোবাসা দিবসের বেশ কয়েকটি নাটক করার কথা ছিল, কিন্তু সেগুলোও না করে দিই।

    ‘অপেক্ষা’ নাটক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রথম বর্ষের শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছি। ক্যাম্পাসে ভর্তি হয়েই র্যাগিংয়ের মুখোমুখি হই। তখনই এক সিনিয়র আমাকে র্যাগিং থেকে বাঁচার উপায় বাতলে দেন। তার সঙ্গে সম্পর্ক হয়, পরে কিছু জটিলতাও তৈরি হয়— এসব নিয়েই গল্প। মুক্তির পর দেখলাম, দর্শকরা মন্তব্যের ঘরে ইতিবাচক কথাবার্তা লিখেছেন।

    নাটকে তো আপনার জুটি, বাস্তবজীবনের জুটি প্রান্তর দস্তিদার…। নিদ্রা নেহা বলেন,  ‘আন্তনগর’-এর পর ওর সঙ্গে অনেক বিজ্ঞাপনচিত্র করা হলেও ফিকশন করা হয়নি। এবার সবকিছু ব্যাটে-বলে মিলে গেল। ওর সঙ্গে আরও কিছু করা হয়েছে। এমনিতে আমাদের কাজ নিয়ে প্রচুর কথা হয়, দুজনেই দুজনেরই নতুন কাজ ও কাজের ধরন নিয়ে আলাপ করি। একসঙ্গে প্রচুর সিনেমা দেখা হয়, পরে আবার সেই সিনেমার বিভিন্ন দিক নিয়ে নিজেরা কথা বলি।

    ঈদের কাজ প্রসঙ্গে তিনি বলেন, এবারই প্রথম ঈদের কাজ করা হয়েছে। ফলে ঈদটা আমার জন্য বিশেষ কিছু। এর মধ্যে সবচেয়ে আশাবাদী সাজ্জাদ হোসেনের ‘লাভ মি মোর’ নিয়ে। এ নাটকে আমার সঙ্গে আছেন তৌসিফ মাহবুব, ফারজানা বুশরা, তাবাসসুম ছোঁয়া। এটা পুরোপুরি বন্ধুত্বের গল্প। এটা ফিল গুড টাইপ গল্প। বিশ্ববিদ্যালয়জীবন, বন্ধুত্ব মিলিয়ে বিনোদনধর্মী কাজ। নাটকটি ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইতে মুক্তি পায়, পরে ইউটিউবেও আসবে। এ ছাড়া মেহেদী হাসানের ‘তবুও তোমাকে চাই’ করেছি। এখানে আমার আর প্রান্তরের সঙ্গে আছেন আবু হুরায়রা তানভীর ভাই। প্রেম আর রোমাঞ্চের মিশেলে নির্মিত হয়েছে নাটকটি। 

    তিনি বলেন, ঈদ উপলক্ষে অনেক দিন পর একটা মিউজিক ভিডিও করেছি। রেহান রাসুলের ‘প্রিয়তমা’ গানে আমি আর প্রান্তর মডেল হয়েছি। সঙ্গে রেহান ভাইও আছেন। এখন একটা বড় কাজের শুটিং করছি। হঠাৎ স্বপ্নপূরণের মতোই।

    কী সেটা? নিদ্রা নেহা বলেন, রায়হান রাফীর ‘তাণ্ডব’-এ অভিনয় করছি।

    কীভাবে এলো সুযোগ?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, একেবারেই হুট করে। শুটিং শুরুর একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত হয়েছি। এই সিনেমা দিয়ে আমার দুটো স্বপ্ন একসঙ্গে পূরণ হয়েছে। শাকিব খানের সঙ্গে কাজের স্বপ্ন ছিল, তার মতো বড়মাপের তারকার সঙ্গে একই ফ্রেমে কাজ করছি; আমার জন্য অনেক বড় ব্যাপার।

    তিনি বলেন, এ ছাড়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করা, আগে বিভিন্ন সাক্ষাৎকারে এটা নিয়ে কথা বলেছি। ‘তাণ্ডব’ দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো।

    নিদ্রা নেহা বলেন, কয়েক দিন মাত্র শুটিং হয়েছে। এই প্রথম এত বড় আয়োজনের সিনেমায় কাজ করছি; খুবই টেনশনে ছিলাম। এখনো টেনশনে আছি। তিনি বলেন, সবসময় মনে হয়, ঠিকঠাকভাবে শেষ করতে পারব তো! এ ছাড়া আমার চরিত্রটি যেহেতু পুরোপুরি অ্যাকশনধর্মী ,অনেক প্রস্তুতিরও ব্যাপার আছে। এখন এসব নিয়েই কাজ করছি।

    অভিনেত্রী বলেন, প্রথমবার ঈদে (আজহা) সিনেমা মুক্তি পাবে তাও আবার রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের সিনেমা। আমি এখন থেকেই রোমাঞ্চিত। এ ছাড়া আসিফ চৌধুরীর ‘ফ্যাকড়া’ ওয়েব সিরিজে কাজ করেছি, এটাও কোরবানির ঈদে মুক্তি পাবে। আশা করি, এ দুই কাজ আমার ক্যারিয়ারকে আরও সামনে এগিয়ে নেবে।

    বিনোদন ডেস্ক

  • প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া, যেভাবে সুযোগ পেয়ে যান আলিয়া

    বলিউডে ইমতিয়াজ আলির হাইওয়ে দিয়ে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছিলেন আলিয়া ভাট। করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে আত্মপ্রকাশের পর আলিয়ার জন্য এটি ছিল বিশাল সুযোগ। তবে স্বনামধন্য এই চলচ্চিত্র নির্মাতা এবার জানালেন, আলিয়া এই সিনেমার জন্য তার প্রথম পছন্দ ছিলেন না।

    এর আগে, মিডডের সঙ্গে একটি সাক্ষাত্কারে ইমতিয়াজ আলি জানান যে, তিনি চেয়েছিলেন এই চরিত্রের জন্য একজন ম্যাচিওরড অভিনেত্রীকে কাস্ট করতে। সেই সময় তার মাথায় এসেছিল রাই-সুন্দরীর নামই। 

    তিনি বলেছিলেন, ‘আমি সবসময় চেয়েছিলাম পর্দায় অন্তত ৩০ বছর বয়স লাগবে এরকম একজন নারীকে কাস্ট করতে। কোনো মেকআপ ছাড়াই ঐশ্বরিয়া রাইকে দুর্দান্ত মানাত।’

    ‘লাভ শুভ তে চিকেন খুরানা’র স্ক্রিনিংয়ে আলিয়া ভাটের সঙ্গে দেখা হওয়ার পর সিদ্ধান্ত বদল করেন ইমতিয়াজ। তিনি বলেছিলেন, ‘ওর মধ্যে যেন ভরপুর আবেগ দেখতে পেয়েছিলাম। আর সত্যি বলতে ওর সঙ্গে কথা বলার পর, তা আমাকে ভীষণ আকৃষ্ট করে।’ 

    ইমতিয়াজ জানান, সিনেমার ইউনিট খুব একটা খুশি হয়নি তার এই সিদ্ধান্তে। কারণ তাদের সন্দেহ ছিল সদ্য অভিনয়ে পা রাখা আলিয়া, তারওপর স্টুডেন্ট অব দ্য ইয়ারের মতো বানিজ্যিক ছবি করার পরই, কীভাবে পুরো সিনেমাটা টানতে পারবে। তবে মহেশকন্যার স্ক্রিপ্ট টেস্টের পর, সকলেই বুঝে যায়, ‘আলিয়া ছাড়া আর কেউ এটি করতে পারবে না’।

    ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর পর ‘হাইওয়ে’ ছিল আলিয়া ভাটের দ্বিতীয় ছবি। ছবিতে রণদীপ হুডা মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তবে, ইতিবাচক পর্যালোচনা এবং অভিনেতাদের অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পাওয়া সত্ত্বেও, ছবিটি বক্স অফিসে একটি মাঝারি সাফল্য হিসাবে প্রমাণিত হয়েছিল।

    আলিয়া ভাট অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জিগরা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। অভিনেতাকে এরপরে শর্বরীর পাশাপাশি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’তে দেখা যাবে। আলফা আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের একটি অংশ হবে, যার মধ্যে রয়েছে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান এবং টাইগার ৩। আলিয়ার পাইপলাইনে রয়েছে সঞ্জয় লীলা বানশালির লাভ অ্যান্ড ওয়ার, যেখানে তিনি রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • শিল্পকলায় অভিনয় থেকে বিরত থাকার অনুরোধ, যা বললেন মামুনুর রশীদ

    বিনোদন জগতে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’র প্রদর্শনী বন্ধ করে দেওয়ার পর থেকেই অস্থিরতা বিরাজ করছে শিল্পকলায়। এমন পরিস্থিতিতে শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন একুশে পদকজয়ী এ অভিনেতা।

    নাট্যজন মামুনুর রশীদ সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, শিল্পকলা একাডেমির কিছু কর্মকর্তা-কর্মচারীর কথা শুনে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন মহাপরিচালক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। তিনি সেসব কর্মকর্তা-কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তারা যেটা বলছেন, সেটা শুনেই সিদ্ধান্ত গ্রহণ করছেন।

    মামুনুর রশীদ বলেন, আমাকে বিপ্লববিরোধী আখ্যা দিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে শিল্পকলা একাডেমি। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’—এই স্লোগান দেওয়া উচিত হয়নি বলে বিবৃতি দিয়েছিলাম। এ বিবৃতি কোনো বিপ্লববিরোধী বিবৃতি ছিল না।

    এ অভিনেতা বলেন, পরে নিজেও গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি। যখন ছাত্রদের ওপর পুলিশ গুলি চালিয়েছে, তখন রাজপথে অবস্থান নিয়েছি। তিনি বলেন, ছাত্র হত্যাকাণ্ডের বিরুদ্ধে মিছিল করেছি। অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলেছি। তাহলে আমার অপরাধ কোথায়? অথচ সেই বিবৃতি কেন্দ্র করে আমাকে শিল্পকলা একাডেমির মঞ্চে অভিনয় না করার সিদ্ধান্ত আরোপ করা হয়েছে।

    এদিকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, আমি মামুনুর রশীদকে নিজে ফোন করে তাদের রাঢ়াঙ নাটকের শো করতে বলেছিলাম। এই নাটকটি করা দরকার। এই নাটকে উনি ছোট একটি চরিত্রে অভিনয় করেন। তাকে অনুরোধ করেছি, সেই চরিত্র যদি অন্য কাউকে দিয়ে করানো যায়।

    সৈয়দ জামিল বলেন, আপনি যেহেতু আন্দোলনের সময় রাজাকার নিয়ে কিছু বলেছিলেন, এটা নিয়ে মানুষের ক্ষোভ ও কষ্ট আছে। আপনি গেলে মানুষের সেই কষ্টটা বাড়বে। সেই জন্য আপনি ছাড়া যদি নাটকটির প্রদর্শনী সম্ভব হয়, এটা আপনি দেখেন।

    বিনোদন ডেস্ক

  • শিগগিরই সিনেমায় দেখা যাবে তানজিন তিশাকে

    নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে ইদানিং ছোটপর্দার কাজে খুব একটা দেখা মেলে না তার। বলেছেন সিনেমা করবেন। সেটার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। তবে একেবারে ছেড়ে দেননি। ভালো গল্প ও চরিত্র পেলেই লুফে নেন তিনি। 

    সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘খুনসুঁটি’ নামে একটি নাটক। এতে তার বিপরীতে রয়েছেন খাইরুল বাসার। একটি কুস্তি পরিবারকে কেন্দ্র নাটকটির গল্প তৈরি হয়েছে। রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। 

    এতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প একেবারেই ভিন্ন ধরনের। যেখানে একটি পরিবারের গল্প, আবেগ ও ভালোবাসা দেখানো হয়েছে। প্রকাশের পর প্রত্যাশা অনুযায়ী সাড়াও পাচ্ছি। গতানুগতিক গল্প থেকে বের হয়ে ভিন্ন কিছু করলে দর্শক কখনোই নিরাশ করেন না। তারা নতুনত্ব চায়। সেজন্যই নাটকটিতে কাজ করেছি। সব সময় চেষ্টা করি ভিন্ন গল্পে ও নতুন চরিত্রে সব সময় হাজির হতে। এখন খুব সতর্কতার সঙ্গে বেছে বেছে কাজ করছি।’ 

    এদিকে চলতি মাসের শুরুতেই ‘পুতুল সংসার’ নামে সেরা অভিনেত্রীর বিশেষ সম্মাননা পেয়েছেন তিশা। অন্যদিকে টিভি নাটকে কম দেখা গেলেও এই অভিনেত্রী এখন ওয়েবের কাজে বেশি মনোযোগী। শিগগিরই সিনেমায় তাকে দেখা যাবে বলে জানান এই অভিনেত্রী। তবে কার সিনেমায় অভিনয় করছেন সেটা স্পষ্ট করে বলেননি তানজিন তিশা।

    আনন্দনগর প্রতিবেদক

  • গুলশান কুমারের জীবনী চিত্রে আমির, কোন কারণে বারবার শুটিং পেছানো

    ঘটনা ১৯৯৭ সালের ১৯ আগস্ট। মুম্বাইয়ের জুহুর এলাকার একটি মন্দিরের বাইরে খুন হন ‘টি সিরিজ়’-এর কর্ণধার গুলশান কুমার। তার মৃত্যুর পর সংস্থার হাল ধরেন ছেলে ভূষণ কুমার। এবার বাবাকে নিয়ে জীবনী চিত্র বানাতে উদ্যোগী ছেলে ভূষণ। নামভূমিকায় নাকি অভিনয় করবেন বলিউড পারফেকশনিস্ট অভিনেতা আমির খান! আর এ ছবির হাত ধরেই ফের বড়পর্দায় ফিরছেন আমির খান। অধীর অপেক্ষায় রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু বারবার কেন পিছিয়ে যাচ্ছে শুটিং? এ বিলম্বের কারণও জানালেন ভূষণ কুমার।

    আনন্দবাজার সূত্রে জানা গেছে, ছবিটি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এক পা এগিয়েও দুই পা পিছিয়ে যাচ্ছেন ভূষণ। মূলত কারণ তার মা সুদেশ কুমারী ভূষণ। প্রাথমিকভাবে যে চিত্রনাট্যটি লেখা হয়, সেটি পড়ার পর মায়ের মনঃপুত হয়নি। সে কারণে ফের নতুন করে চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছে তাদের টিম। 

    ভূষণ বলেন, আমির খান এই ছবির সঙ্গে যুক্ত থাকবেন। তিনি সবসময় বলেছেন— এত ভালো চিত্রনাট্য এর আগে তিনি পড়েননি। কিন্তু পরিবারের সম্মতির প্রয়োজন। আসলে যতক্ষণ না আমার মা রাজি হচ্ছেন, ততক্ষণ আমি ছবি করতে পারব না। আমরা যেভাবে চিত্রনাট্য লিখেছি, তা দর্শকদের মনোরঞ্জন করবে। কিন্তু বিনোদনের জন্য পরিবারকে দুঃখ দিতে পারব না। ভূষণের মতে, এ ছবির মাধ্যমে তিনি বাবাকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন, তাই কোনো রকম তাড়াহুড়ো করতে চান না।

    বিনোদন ডেস্ক

  • মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না: শবনম ফারিয়া

    অভিনয় অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন শবনম ফারিয়া। নিজের অভিনয়শৈলী দেখিয়ে বেশ জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। তার সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব থাকেন শবনম ফারিয়া। ফেসবুকে দেওয়া নানা স্ট্যাটাসের কারণে প্রায়ই শিরোনাম হয়ে থাকেন এই অভিনেত্রী।

    সোমবার (৪ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন শবনম ফারিয়া। তিনি লিখেছেন, আপনারা যে শুধু খুনি/চোরদের দোসর না, মানসিকভাবেও কত নোংরা সেইটা কমেন্টগুলো পড়ার পরেই বোঝা গেল।

    শবনম ফারিয়া বলেন, রাজনীতিবিষয়ক আমি ভেবেছিলাম আর কোনো মন্তব্য করব না, কিন্তু শেষবার একটা কথা বলে বন্ধ করব। গতকাল কিছু পোলাপানের সামাজিক যোগাযোগমাধ্যমের এক্টিভিটিস দেখে মনে হলো, হেলমেট পরে রাস্তা ঘাটে আর মারামারি না করতে পারার ফ্রাস্ট্রেশন মানুষের কমেন্ট বক্সে এসে কমেন্টে আঙুল দিয়ে মারামারি করে সেইটা কমানোর চেষ্টা করছে আজকাল।

    আক্রমণকারীদের উদ্দেশে বলেন, ভাই এইসব ফালতু নোংরা কমেন্ট না করলে অন্তত সিম্পেথি পাইতেন, আপনারা যে শুধু খুনি বা চোরদের দোসর না, মানসিকভাবেও কত নোংরা সেইটা কমেন্ট গুলো পড়ার পরেই বুঝা গেল। খারাপ সময়ে মানুষ আরও ডাউন টু আর্থ হন আর আপনারা দল বেঁধে আরো অ্যারোগেন্সি দেখাচ্ছেন। এই অ্যারোগেন্সের জন্যই আজকে আপনাদের এই অবস্থা। মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না।

    বিনোদন ডেস্ক

  • অতীত নিয়ে ভাবতে চান না প্রভা, জানালেন কারণ

    বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানা কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। কিন্তু ভক্তদের জন্য যথাসাধ্য থেকেছেন সামাজিক মাধ্যমে সরব। তবে এ অভিনেত্রী তার অতীত নিয়ে একেবারেই আর ভাবতে চান না। জীবনে আসা সব ঝুটঝামেলা সামলে নিজের মতো করেই পথ চলছেন। 

    প্রভা বলেন, ‘জীবনে অনেকবার কষ্ট পেয়েছি! বেশির ভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। আমার ভেঙে পড়া আছে, কিন্তু আমি এখনো এখানে আছি। বেঁচে আছি, লড়াই করছি, যা স্বপ্ন দেখি, সেটা অর্জন করছি, যা আমার প্রাপ্য সেটা দাবি করছি।’

    তিনি আরও বলেন, ‘জীবনে এসব হয়, আমাদের এখানে কিছুই করার থাকে না। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি সব ব্যথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি। আমি আর আমার অতীত নিয়ে ভাবতে চাই না। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ, আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।’

    বিনোদন ডেস্ক

  • অভিনয়ে তানজিন তিশার এক দশক

    অভিনয় জীবনে এক দশক পার করলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ২০১১ সালে মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হলেও ২০১৪ সালে ‘ইউর্টান’ নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান। ক্যারিয়ারে বহু দর্শকনন্দিত নাটক উপহার দিয়েছেন। জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় সব অভিনেতার সঙ্গে। দশ বছরের এ যাত্রায় অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন, আজকের এ অবস্থানে এসে সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তিশা। দেশের বর্তমান পরিস্থিতিতে এখনো পুরোদমে শুটিং শুরু হয়নি। তাই কাজ শুরু করেননি এ অভিনেত্রী। শুটিংয়ে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন।

    rnrn

    দশ বছরের এ অভিনয় জার্নি নিয়ে তিশা বলেন, ‘টিকে থাকার লড়াইয়ে পুরো এ জার্নিটা আমার জন্য সহজ ছিল না। সে অর্থে কারও সাপোর্ট পাইনি। তারপরও নিজের মতো করে কাজ করে গিয়েছি। ২০১৬ সালের পর থেকে নাটকে নিয়মিত হতে শুরু করি। আমি তো অভিনয় শিখে আসিনি। একটু একটু করে কাজ করতে করতে শিখেছি এবং নিজের একটা জায়গা তৈরি করেছি। একটা সময়ে দর্শকের ভালোবাসা পেতে শুরু করলে তখন সিদ্ধান্ত নেই, এ ভালোবাসাটুকুই ধরে রাখব। বলতে গেলে দর্শকদের জন্যই আজকে আমি এখানে। তারা না চাইলে কিংবা সাপোর্ট না করলে হয়তো আমি এখানে থাকতাম না।’

    rnrn

    অভিনয় করবেন এমনটা ইচ্ছেও ছিল না। পরিবার চাইতেন ডাক্তার হবেন। কিন্তু হুট করেই অভিনয় জগতে চলে আসা। তিশা বলেন, ‘আমি নিজেও জানতাম না যে মিডিয়ায় কাজ করব। ছোটবেলা থেকে নাচ আমার ভীষণ পছন্দ ছিল, আর এর মাধ্যমেই এখানে আসা। এরপর মডেলিং করা, অভিনয় করা। দেখতে দেখতে যে কীভাবে এতটা সময় কেটে গেল বুঝতেই পারিনি।’

    আনন্দনগর প্রতিবেদক

  • কেন শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেননি অপু বিশ্বাস

    মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস। চলতি বছরের জানুয়ারি মাসে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।   

    rnrn

    ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসের। তবে দেশের পরিবর্তিত পটভূমিতে অপু দাবি করেছেন, অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন। এ ব্যাপারে কিছু জানেন না তিনি।

    rnrn

    সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’

    rnrn

    অপু বিশ্বাসও তখন বলেছিলেন, সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। 

    rnrn

    এখন অপু বিশ্বাস দাবি করছেন, চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।

    rnrn

    তিনি বলেন, চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাঁদের কমিটমেন্ট ঠিক ছিল না। কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তাঁরা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির  পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন।

    বিনোদন ডেস্ক