Tag: অব্যাহতি

  • লাকীকে অব্যাহতি দিল অভিনয়শিল্পী সংঘ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। এ ছাত্র-জনতা আন্দোলনের সময় বিনোদন জগতের তারকারা দুই ভাগে বিভক্ত হন। আন্দোলনের শুরুতে পক্ষে থেকে অনেক তারকাকে সরব ভূমিকা পালন করতে দেখা যায়। সাহস নিয়ে রাজপথে নামেন কেউ কেউ। আবার আরেকটি দল হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন।

    হোয়াটসঅ্যাপের বিতর্কিত সেই গ্রুপ ‘আলো আসবেই’র কথোপকথন ফাঁস হলে নেটপাড়ায় সমালোচিত হতে শুরু করেন গ্রুপে থাকা তারকারা। 

    এদিকে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সংগঠনটির সভাপতি কার্যনির্বাহী কমিটির উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

    লিয়াকত আলী লাকীকে অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। বিষয়টি নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘের সভাপতি নাসিম গণমাধ্যমকে বলেছেন, গত ৫ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্রের ১৪.১.৪ ধারা মোতাবেক তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    এদিকে অভিনয়শিল্পী সংঘের নানা কার্যক্রমের সংস্কার দাবি করেছে অভিনয়শিল্পীদের একটি দল। তারা বেশ কয়েকটি সভা-সমাবেশও করেছে। তাদের দাবি প্রসঙ্গে নাসিম বলেন, বিষয়টি নিয়ে আমাদের আলোচনার সুযোগ রয়েছে। তাই আলোচনার মাধ্যমে সমাধান হবে। পাশাপাশি আগামী ২৮ সেপ্টেম্বর আমরা সাধারণ সভার ডাক দিয়েছি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

    যুগান্তর প্রতিবেদন

  • আন্দোলন ইস্যুতে শিল্পীদের সংগঠন থেকে অব্যাহতি নিলেন মম

    বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে শোবিজ অঙ্গনের তারকারা বিভিন্নভাবে নিজেদের অবস্থান তুলে ধরছেন। কেউ শিক্ষার্থীদের দাবির পক্ষে আওয়াজ তুলছেন, কেউ আবার চলমান আন্দোলনের পেছনে অসৎ কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন। 

    rnrn

    এমন অবস্থায় শুরু থেকেই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। কিন্তু ‘Actors Equity Bangladesh’ নামের শিল্পীদের একটি সংগঠনের নীরব ভূমিকার কারণে কষ্ট পেয়েছেন তিনি। যে কারণে সেই সংগঠন থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন অভিনেত্রী। 

    rnrn

    জাকিয়া বারী মম বর্তমান এই সংগঠনের কার্যনির্বাহী সদস্য। রোববার রাতে ফেসবুকে এক বিবৃতিতে কমিটি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি জানান।

    rnrn

    বিবৃতিতে মম লেখেন, ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপোষ মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি ‘Actors Equity Bangladesh’ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।

    rnrn

    অভিনেত্রী আরও লিখেন, অভিনেতা-অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনা বোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক সেই আশাবাদ ব্যক্ত করছি। 

    অনলাইন ডেস্ক