Tag: অন্যায়

  • যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ: মিথিলা

    শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন তিনি। যুক্ত রয়েছেন সামাজিক কর্মকাণ্ডেও। ইতোমধ্যে নিজ দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন ওপার বাংলায়। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ফ্যাশন হাউস নীলাঞ্জনা পল্লীর সঙ্গে মডেলিং কর্মজীবন শুরু করেছিলেন। 

    rnrn

    টেলিভিশন নাটক ‘শুনছেন একজন রেডিও জকির গল্প’ তে কাজের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন আলোচিত-সমালোচিত এ অভিনেত্রী। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করে ভ্ক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন।

    rnrn

    বাংলাদেশের বন্যা পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন রাফিয়াত রশীদ মিথিলা। বাংলাদেশটা সাম্যের হোক বলে মিথিলা বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যার এই সময়টাতে সবাই বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। আমি সাধ্যমতো যতটুকু পারছি অসহায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি। যখনই বন্যা হয়, চেষ্টা করি কিছু করতে এবারও করছি।’

    rnrn

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিয়ে তিনি বলেন, ‘আমরা সমর্থন করেছি, তাদের পাশে থেকেছি। শিক্ষার্থীরা মূল আন্দোলনটা করেছেন, ধন্যবাদ ও ভালোবাসা পাওয়ার কৃতিত্ব তাদেরই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে রাস্তায় নেমেছিলেন।’

    rnrn

    অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত বলে এ মিথিলা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মারা হচ্ছে, এটা দেখে প্রতিবাদ করেছিলেন। সবারই অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত। তাহলেই ভালো কিছু হবে বলে তিনি মনে করেন। 

    rnrn

    এ অভিনেত্রী আরও বলেন, ‘যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, তখন আমাদের সংহতি জানানো দরকার। যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে তাহলেই দেশটা সুন্দর হবে। আমার প্রত্যাশা হচ্ছে-অন্যায় যেন না হয়। বিনা কারণে মানুষ যেন আর মারা না যায়। ক্ষমতার অপব্যবহার যেন না হয়। সাম্যের দেশ হোক। সবাই যেন সমান অধিকার পাই।’

    বিনোদন ডেস্ক

  • ‘এখন যারা অন্যায় করবে তাদের ফলও ভালো হবে না’

    ছাত্র-জনতার আন্দোলনে শুরু থেকেই সরব ছিলেন সংগীত ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদ। সামাজিক মাধ্যমে আন্দোলনের সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে নিজের মতামত দিয়েছেন তিনি। এছাড়া রাজপথেও দেখা গেছে তাকে। এবার নতুন এক পোস্টে প্রিন্স মাহমুদ বলেছেন, ক্ষমতা পেয়েছে মনে করে এখন যারা অন্যায় করবে তাদের ফলও ভালো হবে না।

    rnrn

    আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘সাবধান হও। অতীত থেকে শিক্ষা নাও। ভুইলো না, ক্ষমতা চোখে ঢাকনি পরায় দেয়। কান মোহর করে দেয়।’

    rnrn

    প্রিন্স মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘দখলের লোভ বড় নাছোড়বান্দা। মুখে বলবা রাস্তা ছেড়ে যাব না, আর অন্যায় করে আগামীর আরাম-আয়েশের জিন্দেগি বেছে নিবা, সেই চিন্তা স্বপ্নেও মাথায় এনো না। কে কী অবস্থায় আছো, সব ছবি তোলা আছে। তোমাদের আত্মীয়স্বজনকেও সাবধান করো। এটা দখল, ওইটা দখল, চিন্তা মন থেকে ঝেড়ে ফেলো। চোখ-কান খোলা রাখো।’

    rnrn

    সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রিন্স মাহমুদ যোগ করেন, ‘কোনোভাবেই কোনো প্ররোচনায় আইন নিজের হাতে তুলে নিবা না। হিংসা ও প্রতিহিংসার পশু প্রবৃত্তিকে উসকে দিয়ে শয়তান মানুষে মানুষে বিভেদ সৃষ্টির মাধ্যমে পৃথিবীকে অগ্নিকুণ্ডে পরিণত করে, প্রমাণিত হইছে। আর না…আর না। দেশপ্রেম কিন্তু হাত দিয়ে ছোঁয়া যায় না। ভুলবে না, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই দেশপ্রেম। দেশের প্রয়োজনে রাস্তায় থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে…।’

    বিনোদন ডেস্ক