Tag: অনুশকা

  • শুটিংয়ের পর সবাই ঘুমিয়ে পড়লেও বেরিয়ে যান প্রিয়াংকা-আনুশকা

    শুটিং শেষ। ক্লান্ত-পরিশ্রান্ত। শরীরে আর কোনো শক্তি নেই। তবু একটি কাজ থেকে কখনই মুখ ফেরান না হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে অভিনেত্রীদের অভ্যাসের কথা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ পাহওয়া।

    rnrn

    তিনি বলেন, শুটিং করে পরিশ্রান্ত হয়েও বলিউডের কয়েকজন অভিনেত্রী শরীরচর্চা কখনো বাদ দেন না। বিশেষ করে প্রিয়াংকা চোপড়া ও আনুশকা শর্মা। মনোজ বলেন, আনুশকা শর্মা ও প্রিয়াংকা চোপড়ার মতো অভিনেত্রীরা কড়া ডায়েট মেনে চলেন। ভোর ৪টা অথবা ৫টার সময়ে শুটিং শেষ করে আমরা ঘুমিয়ে পড়তাম। কিন্তু ওরা সোজা জিমে চলে যেতেন। টানা দুই ঘণ্টা শরীরচর্চা করে ফিরে এসে ঘুমাতেন। ওরা সত্যিই কঠোর পরিশ্রম করেন। বড় ছবিতে কাজ করার সময়ে একটা বিষয় শিখেছি। সব কিছু দেখেই শুধু সহজ মনে হয়।

    rnrn

    অক্ষয় কুমার সম্পর্কে মনোজ বলেন, অক্ষয়ও এক রকম। অস্ট্রেলিয়াতে ‘সিং ইজ কিং’য়ের শুটিংয়ের কাজ হয়ে গেলে রোজ আমরা পার্টি করতাম। সন্ধ্যা ৬টার মধ্যে কাজ সেরে হোটেলে ৭টা থেকে আমরা পার্টি শুরু করতাম। অক্ষয়ও আসতেন। কিন্তু কখনই মদপান করতে দেখিনি। ঠিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ওর প্রশিক্ষক এসে বলতেন—খাবার প্রস্তুত হয়ে গেছে। খেয়ে নিয়ে রাত সাড়ে ৮টার মধ্যে বেরিয়ে যেতেন আবার ৯টার মধ্যে ঘুমিয়ে পড়তেন। আবার ভোর ৪টায় উঠে টানা দুই-তিন ঘণ্টা শরীরচর্চা করতেন।

    rnrn

    উল্লেখ্য, আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘স্টারডম’-এ অভিনয় করছেন মনোজ পাহওয়া। অভিনেতা জানিয়েছেন, আরিয়ানও নাকি তার বাবা শাহরুখ খানের মতোই পরিশ্রমী।

    বিনোদন ডেস্ক

  • রণবীরের সঙ্গে কেন সম্পর্ক ‘টেকেনি’, জানালেন আনুশকা

    বলিউড সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’ মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় অনুশকা-রণবীর সিংয়ের প্রেমের গুঞ্জন। প্রথম ছবিতেই হিট এই জুটি। তারপর ‘লেডিস ভার্সেস রিকি বহাল’, ‘দিল ধড়কনে দো’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেন। তখন এই গুঞ্জন ডালপালা মেলে।  

    এই জুটির প্রেম নিয়ে চর্চা কম হয়নি। তারা সরাসরি প্রেমের কথা স্বীকার না করলেও তাদের রসায়ন বেশ জমে উঠেছিল। 

    পর্দায় এ জুটির দুর্দান্ত রসায়নের কারণে প্রথম ছবিতেই বাজিমাত। ক্যামেরার পেছনে তাদের সম্পর্কটা কিন্তু অন্য রকমের। আনুশকা নিজেই স্বীকার করেছেন, তারা আসলে একে অপরকে খুন করতে পারেন। 

    সম্প্রতি সিমি গ্রেওয়ালের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন আনুশকা। সেই অনুষ্ঠানেই নায়িকাকে সিমি রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। 

    আনুশকা বলেন, আমরা একে অপরকে খুনও করে ফেলতে পারি। এটা সত্যি কথা। একে অপরের মাথাও কেটে ফেলতে পারি। আসলে আমাদের দু’জনের জীবনবোধ একেবারেই আলাদা। রণবীর খুবই বাস্তববাদী। আর আমি তো সম্পূর্ণ বিপরীত।

    তবে রণবীর যে পুরুষ হিসেবে খুব আকর্ষণীয়, সেটা অবশ্য স্বীকার করেছেন আনুশকা। কিন্তু সম্পর্ক সম্ভব নয় কেন? 

    আনুশকার জবাব, আমাকে এমন কারও সঙ্গে সম্পর্কে জড়াতে হবে, যে আমাকে শান্ত করার কৌশল জানবে। আমরা দুজনেই ভালো মানুষ। তবে সম্পর্কের জন্য একেবারেই তৈরি ছিলাম না।

    আনুশকা পরবর্তীতে বিয়ে করেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। আর রণবীর দীপিকাকে বিয়ে করেছেন।
     

    বিনোদন ডেস্ক

  • আনুশকাকে কথাটি গোপন রাখতে বলেছিলেন পরিচালক

    শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায় অভিনয়ের পর থেকে সিনে পর্দায় নিজেকে গুটিয়ে রেখেছেন আনুশকা শর্মা। নিজের প্রথম কাজটিও করেছিলেন শাহরুখ খানের সঙ্গে। 

    rnrn

    ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন আনুশকা শর্মা। পরিচালক আদিত্য চোপড়ার এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে প্রথম সিনেমাতেই নজর কেড়েছিলেন তিনি।

    rnrn

    মা হওয়ার পর সম্প্রতি নেটফ্লিক্সের ডকু সিরিজ ‘দ্য রোমান্টিক’ দিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী। সে বিষয়েই এক সাক্ষাৎকারে আনুশকা কথা বলতে গিয়ে উঠে এসেছে তার বলিউড ডেবিউ প্রসঙ্গ।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, তার বলিউড ডেবিউ-এর কথা সম্পূর্ণ গোপন ছিল। ‘রব নে বানা দি জোড়ি’র পরিচালক আদিত্য চোপড়া প্রধান চরিত্রে অভিনয়ের কথা সম্পূর্ণ চেপে রাখার পরামর্শ দিয়েছিলেন। এমনকি ডেবিউয়ের কথা নিজের বাবা-মাকেও না জানাতে নিষেধ করেন।

    rnrn

    আনুশকার কথায়, ‘আমি আদির (আদিত্য চোপড়া) পরামর্শ শুনে অবাক হয়ে যাই। যদিও সত্যি সত্যিই সবকিছুই গোপন রেখেছিলাম।’

    rnrn

    অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই ক্যামেরার সামনে কাজ করা থেকে বিরতি নিয়েছিলেন আনুশকা। সোশ্যাল মিডিয়াতেও কম দেখা গেছে তাকে। ২০২১ সালে কন্যাসন্তান ভামিকা জন্মের পরও কাজে ফেরেননি তিনি। তবে এ গত বছর লম্বা বিরতির পর বিগ বাজেটের তিনটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন এ নায়িকা। 

    বিনোদন ডেস্ক