Tag: অনুরোধ

  • রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব: সাদিয়া আয়মান

    প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে উল্লাস করছে সাধারণ মানুষ। তবে এর মধ্যে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলাসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগের মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানো তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান এসব বন্ধ করতে অনুরোধ করেছেন।

    আজ সোমবার এক ফেসবুক পোস্টে লুটপাট-অগ্নিসংযোগ বন্ধ করার অনুরোধ জানিয়ে সাদিয়া আয়মান লিখেছেন, ‘প্লিজ আপনারা এরকম লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালাবেন না । আমরা এরকম বিজয় চাইনি, এরকম বিজয়ের জন্য এতদিন কেউ প্রাণ দেয়নি । আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব।’

    এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিচিতি পাওয়া আলোচিত গণমাধ্যমকর্মী ও আইনজীবী মানজুর আল মতিনও একই অনুরোধ জানান। এক ফেসবুক লাইভে তিনি বলেন, ‘তবে এর মধ্যে বেশকিছু দুশ্চিন্তার খবর আমরা পাচ্ছি। গণভবনে লুটপাট দেখেছি, জাতীয় সংসদ ভবনে লুটপাট দেখেছি। আরও অনেক জায়গাতে হামলার ঘটনা আমরা দেখছি। সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ পাচ্ছি। আমাদের সন্তানদের বিরাট মহান এই আন্দোলনকে দয়া করে কলুষিত করবেন না। এই আন্দোলন একটা বড় অর্জন।’

    শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে সরব ছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা না জানিয়ে বিটিভি ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যাওয়া অভিনয়শিল্পীদের সমালোচনা করে ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘শেম অন ইউ গাইজ’।

    বিনোদন ডেস্ক

  • মসজিদের আগে থিয়েটার থেকে জানাজা বের করার অনুরোধ অভিনেত্রীর

    মিসরের জনপ্রিয় অভিনেত্রী সিলভিয়া মুহাম্মদ আলীর মৃত্যুর পর করা একটি অসিয়ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।

    rnrn

    আল আরাবিয়া উর্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের ন্যাশনাল থিয়েটারের সঙ্গে যুক্ত সিলভিয়া মুহাম্মদ আলী এক সাক্ষাৎকারে তার অদ্ভুত ইচ্ছা প্রকাশ করেন।

    rnrn

    সাক্ষাৎকারে তিনি অনুরোধ করে বলেন, আমার মরদেহ যেন প্রথমে থিয়েটার থেকে বের করা হয় পরে জানাজার নামাজের জন্য মসজিদে নিয়ে যাওয়া হয়।

    rnrn

    নিজের ইচ্ছার ব্যাখ্যা দিতে গিয়ে এই অভিনেত্রী বলেন, জাতীয় নাট্যশালা থেকে আমার অভিনয়ের স্বপ্ন পূরণ করেছি। এই থিয়েটারের সঙ্গে আমার অনেক অর্জন জড়িত এবং সে কারণেই আমি ন্যাশনাল থিয়েটারকে ভালোবাসি।

    rnrn

    অভিনেত্রীর এমন অসিয়তের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

    rnrn

    উল্লেখ্য, মিসরে পরিচালক ইউসুফ শাহীন, অভিনেতা শফিক নুরুদ্দিন ও তৌফিক আল-দাকানের জানাজা মসজিদের আগে থিয়েটার থেকে বের করা হয়েছিল।
    rn 

    বিনোদন ডেস্ক

  • বড় কোন নেতার অনুরোধে শিল্পী সমিতির নির্বাচন করেছিলেন ইলিয়াস কাঞ্চন

    ২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছিলেন কীর্তিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। জায়েদ খান-নিপুণের দ্বন্দ্বের কারণে শুরু থেকে এই কমিটিকে সমালোচনায় পড়তে হয়েছে।

    অভ্যন্তরীণ কোন্দলের কারণে কমিটির নির্বাচিত ২১ জনকে কোনো মিটিংয়ে একসঙ্গে বসাতে পারেননি তারা। ইলিয়াস কাঞ্চন জানান, কমিটির নির্বাচিত সদস্যদের অসহযোগিতার কারণে এমনটি হয়েছে। এ আক্ষেপ নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন।

    দেশের বড় একজন রাজনীতিবিদের অনুরোধে এবার শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।  

    ইলিয়াস কাঞ্চনের কাছে প্রশ্ন ছিল— শিল্পী সমিতিতে মধুটা কীসের? সবাই যে এখানে আসতে চায়? 

    তিনি বলেন, আমি এখানে কোনো মধু খুঁজে পাইনি। শিল্পী সমিতির প্রথম সভাপতি ছিলেন রাজ্জাক ভাই, সেক্রেটারি ছিলেন আহমেদ শরীফ। এর পর খলিল ভাই সভাপতি হলেন, তখনো সেক্রেটারি আহমেদ শরীফ। তিনি (আহমেদ শরীফ) যখন সভাপতি হলেন, তখন আমি সেক্রেটারি হই। মানে শিল্পী সমিতির দ্বিতীয় সেক্রেটারি। তো সেই সময়ের কিছু অভিজ্ঞতা ও সব মিলিয়ে আমি মনে করি— একজন মানুষ যদি ভালো হয়। সবাই জানে যে সে আমাদের উপকার করবে। তাকে তো সম্মানের সঙ্গে আমাদের ভোট দেওয়া উচিত। কিন্তু ভোটের জন্য যে কাজগুলো করতে হয়, আমি তখনো কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার কারণেই কিন্তু দ্বিতীয় সেক্রেটারি হওয়ার পরও এত বছর ভোটে দাঁড়াতে আমি উৎসাহ পাইনি। 

    একজন রাজনীতিবিদের অনুরোধে গতবার সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়েছেন জানিয়ে কাঞ্চন বলেন, নিপুণ শুধু আমাকে না, আমার ছেলেকেও ম্যানেজ করেছে। তবু আমি দাঁড়াতাম না। আমাদের দেশের বড় একজন রাজনীতিবিদ অনুরোধ করেছিলেন। কারণ তার প্রতি আমার একটা ভালোবাসা-শ্রদ্ধা রয়েছে, যার কারণে আমার এ জায়গায় আসতে হয়েছে।  

    কমিটি নিয়ে তুলকালাম হয়ে যাওয়ার পরও পদত্যাগ না করার কারণ জানিয়ে চিত্রনায়ক কাঞ্চন বলেন, আসলে পদত্যাগ জিনিসটি ভালো নয়। আমার তরফ থেকে কোনো ক্রটি আমি করিনি। ভালো হতো আমাদের সবাই যদি এক মানসিকতার হতো। বছরে অন্তত একটি সাধারণ সভার নিয়ম আছে, কিন্তু আমরা সেটিও করতে পারিনি। আসলে এত অনিয়ম যে একা একটা মানুষ তো আর সব করতে পারে না।
     

    অনলাইন ডেস্ক